Blog

জাতীয় সড়কে NCB তল্লাশিতে দুটি কন্টেইনার থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার

জাতীয় সড়কে NCB তল্লাশিতে দুটি কন্টেইনার থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার

নদীয়ার হরিণঘাটা থানার অন্তর্গত বড়জাগুলি কপিলেশ্বর ১২নম্বর জাতীয় সড়কে পাশে উল্টে যায় একটি কন্টেইনার! কন্টেইনার থেকে উদ্ধার বস্তা ভর্তি বিপুল পরিমাণ গাঁজা! সূত্র মার্কেট জানা যায়, শিলিগুড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল এই কন্টেইনারটি। গোপন সূত্রে জানা যায় এই কন্টেইনার গাড়ির ভিতরে ছিল বিপুল পরিমাণে গাজা। জানা যায় NCB একটি টিম ওই গাড়িটিকে ধাওয়া করে নদীয়ার হরিণঘাটা দিকে নিয়ে আসে। তৎক্ষণাৎ ওই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়ানজুলিতে উল্টে যায়। তৎক্ষণাৎ ওই গাড়ি চালক পালিয়ে যায় এবং NCB এর টিম তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে গাজা উদ্ধার করে। তল্লাশি চালানোর সময় ১২ নম্বর জাতীয় সড়ক দিয়ে আরেকটি কন্টেইনার গাড়ি যাচ্ছিল সেটিকে দাঁড়…
Read More
নিটের আগে দেশজুড়ে ব্যানড টেলিগ্রাম!

নিটের আগে দেশজুড়ে ব্যানড টেলিগ্রাম!

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র অনুরোধে পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে টেলিগ্রামের উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় সরকার। ২০০০ সালের তথ্যপ্রযুক্তি আইনের ৬৯এ ধারায় মঙ্গলবার এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। এই পদক্ষেপের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হল টেলিগ্রাম। টেলিগ্রামের দাবি, এই নিষেধাজ্ঞার ফলে দেশের লক্ষ লক্ষ বৈধ ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যা অনুচিত। বুধবার বিচারপতি তেজস কারিয়ার বেঞ্চে মামলার জরুরি শুনানি হওয়ার কথা রয়েছে। প্রশ্নফাঁসের কারণে সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজি বাতিল করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। পুনরায় সেই পরীক্ষা নেওয়া হবে ২১ জুন। পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে ২২ জুন পর্যন্ত টেলিগ্রাম ব্যবহারে কেন্দ্রের কাছে নিষেধাজ্ঞার অনুরোধ জানায় এনটিএ। এনটিএ-র মতে,…
Read More
আয়ুষ্মান ভারত থেকে সূর্য ঘর প্রকল্প, জনকল্যাণ শিবিরে মিলছে একাধিক পরিষেবা

আয়ুষ্মান ভারত থেকে সূর্য ঘর প্রকল্প, জনকল্যাণ শিবিরে মিলছে একাধিক পরিষেবা

রাজ্যজুড়ে জনকল্যাণ শিবিরে বিপুল জনসমাগমের জেরে কর্মসূচির মেয়াদ আরও এক দিন বাড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার ছিল শিবিরের নির্ধারিত শেষ দিন। তবে বিভিন্ন জেলায় উপচে পড়া ভিড় এবং দীর্ঘ লাইনের কারণে বৃহস্পতিবারও শিবির চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার ফলতায় এক জনসভা থেকে মুখ্যমন্ত্রী জানান, সময়ের সীমাবদ্ধতার কারণে সব অঞ্চলে পর্যাপ্ত সংখ্যক শিবির আয়োজন করা সম্ভব হয়নি। ফলে সাধারণ মানুষের বিপুল অংশগ্রহণের কারণে বিভিন্ন কেন্দ্রে দীর্ঘ অপেক্ষার পরিস্থিতি তৈরি হয়েছে। সেই কারণেই আরও এক দিন সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, এই জনকল্যাণ শিবিরের মাধ্যমে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে…
Read More
কনসার্ট অর্থনীতির জোয়ারে অসমে ৭০০ কোটিরও বেশি টাকার সম্ভাবনা

কনসার্ট অর্থনীতির জোয়ারে অসমে ৭০০ কোটিরও বেশি টাকার সম্ভাবনা

ভারতের পরবর্তী বড় কনসার্ট অর্থনীতির কেন্দ্র হিসেবে উঠে আসতে পারে অসম। বুকমাইশো, অসম ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (ATDC) এবং ইওয়াই-পার্থেননের যৌথ প্রতিবেদনে আগামী পাঁচ বছরে লাইভ বিনোদনমূলক অনুষ্ঠান থেকে রাজ্যে ৭০০ কোটিরও বেশি টাকার সামগ্রিক আর্থিক প্রভাবের সম্ভাবনার কথা তুলে ধরা হয়েছে। গুয়াহাটিতে প্রকাশিত ‘দ্য অসম ব্লুপ্রিন্ট: টার্নিং লাইভ মিউজিক ইকোনমি ইনটু আ ট্যুরিজম মাল্টিপ্লায়ার’ শীর্ষক এই প্রতিবেদনে রাজ্যের পর্যটন, অর্থনীতি ও কর্মসংস্থানে আন্তর্জাতিক মানের সঙ্গীতানুষ্ঠানের প্রভাব বিশ্লেষণ করা হয়েছে। ২০২৫ সালের ডিসেম্বরে গুয়াহাটিতে অনুষ্ঠিত মার্কিন র‌্যাপার পোস্ট ম্যালোনের প্রথম একক ভারতীয় কনসার্টকে কেস স্টাডি হিসেবে তুলে ধরে প্রতিবেদনে জানানো হয়েছে, ওই অনুষ্ঠান থেকে মোট ৪৩ কোটি টাকার আর্থিক প্রভাব…
Read More
খতম হলো একাধিক জঙ্গি

খতম হলো একাধিক জঙ্গি

একাধিকবার নির্দেশ দেওয়া সত্ত্বেও, মানা হয়নি নিয়ম। তাই এবার কড়া নির্দেশ দিলো কেন্দ্রীয় সরকার। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বা এলওসি বরাবর বড়সড় অনুপ্রবেশের চেষ্টা বানচাল করল ভারতীয় সেনাবাহিনী। সীমান্তের কাছে সন্দেহজনক গতিবিধি নজরে আসতেই সেনারা সতর্ক হয়ে ওঠেন। এরপরই শুরু হয় গুলির লড়াই। সেনাবাহিনীর পাল্টা অভিযানে নিহত হয় লস্কর-ই-তৈয়বার সঙ্গে যুক্ত এক পাকিস্তানি জঙ্গি। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই জঙ্গি সীমান্ত পেরিয়ে ভারতের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করছিল। সেনা সূত্রে খবর, কয়েকজন সন্ত্রাসী একসঙ্গে অনুপ্রবেশের চেষ্টা করছিল বলে সন্দেহ করা হয়। নজরদারি ব্যবস্থায় তাদের গতিবিধি ধরা পড়তেই সীমান্তে মোতায়েন জওয়ানদের সতর্ক করা হয়। সেনারা প্রথমে তাদের থামতে এবং…
Read More
বেশ কিছু প্রকল্প নিয়ে নয়া ঘোষণা

বেশ কিছু প্রকল্প নিয়ে নয়া ঘোষণা

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। এখন বর্তমানে রাজ্যে চলছে ডাবল ইঞ্জিনের সরকার। রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই একের পর এক জনমুখী সিদ্ধান্তের ইঙ্গিত মিলছিল। এবার সেই জল্পনাতেই কার্যত সিলমোহর পড়ল। প্রশাসন সূত্রে খবর, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতা এবার ১০০০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে নতুন বিজেপি সরকার। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প ঘোষণার পর এটিকে নতুন সরকারের আরও একটি বড় সামাজিক সিদ্ধান্ত বলেই মনে করছে রাজনৈতিক মহল। সূত্রের খবর, সাধারণ মানুষের জন্য আরও কিছু নতুন প্রকল্প ও আর্থিক…
Read More
কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন? পেঁপেতেই সারবে যন্ত্রণা

কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন? পেঁপেতেই সারবে যন্ত্রণা

কোষ্ঠকাঠিন্যের সমস্যা সহজে কমে না। যাঁরা দীর্ঘদিন এই সমস্যায় ভুগছেন, তাঁরাই জানেন এর যন্ত্রণা। কোষ্ঠকাঠিন্য থাকলে খাবারদাবারও মেপে খেতে হয়। তবে ডায়েট বা ওষুধ পরিবর্তন করেও তেমন উপকার না পেলে, পেঁপে খেয়ে দেখতে পারেন। পেঁপেতে থাকা ‘প্যাপাইন’ খাবার হজমে সাহায্য করে এবং অন্ত্রে খাবার জমে থাকার প্রবণতা কমায়। পাশাপাশি পেঁপেতে রয়েছে উচ্চমাত্রার ফাইবার ও জল, যা কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমায়। তবে ভালো ফল পেতে পেঁপে সঠিক নিয়মে খাওয়াও জরুরি। কীভাবে খাবেন পেঁপে? কাঁচা পেঁপে ও তিসি : কাঁচা পেঁপে আলু ও পটলের সঙ্গে হালকা মশলা ও কম তেলে রান্না করা যেতে পারে। রান্নার শেষে ভাজা তিসির গুঁড়ো ছড়িয়ে খেলে এটি ফাইবারের…
Read More
মিড-রেঞ্জ সেগমেন্টে স্থায়িত্ব ও শক্তিশালী পারফরম্যান্সের দাবি জানিয়ে লঞ্চ করল টেকনো

মিড-রেঞ্জ সেগমেন্টে স্থায়িত্ব ও শক্তিশালী পারফরম্যান্সের দাবি জানিয়ে লঞ্চ করল টেকনো

টেকনো তাদের সর্বশেষ স্মার্টফোন, স্পার্ক ৫০ প্রো উন্মোচন করেছে, যা প্রতিযোগিতামূলক মিড-রেঞ্জ বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্যে একটি স্থায়িত্ব-কেন্দ্রিক ডিভাইস হিসেবে পরিচিতি পেয়েছে। এই উন্মোচনটি সেইসব ব্যবহারকারীদের লক্ষ্য করে কোম্পানির চলমান কৌশলেরই প্রতিফলন, যারা সাশ্রয়ী মূল্যে ফিচার-সমৃদ্ধ স্মার্টফোন সরবরাহ করে থাকেন এবং পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদী নির্ভরযোগ্যতা উভয়কেই প্রাধান্য দেন। স্পার্ক ৫০ প্রো-এর ডিজাইনে বিল্ড কোয়ালিটির ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে এবং টেকনো এর উন্নত স্থায়িত্ব বৈশিষ্ট্যগুলোর ওপর গুরুত্বারোপ করেছে, যা ডিভাইসটিকে দৈনন্দিন ব্যবহারজনিত ক্ষয়ক্ষতির জন্য আরও উপযুক্ত করে তোলে। আশা করা হচ্ছে, এই স্মার্টফোনটিতে শক্তিশালী কাঠামোগত ডিজাইন উপাদান এবং আকস্মিক পতন ও সামান্য পরিবেশগত প্রভাব প্রতিরোধের উন্নত ব্যবস্থা…
Read More
ডাবল ইঞ্জিন সরকারের সুফল পাবে পাহাড়, ১২৫ দিনের কাজ ও ভর্তুকির আশ্বাস

ডাবল ইঞ্জিন সরকারের সুফল পাবে পাহাড়, ১২৫ দিনের কাজ ও ভর্তুকির আশ্বাস

জিটিএতে নিয়োগ দুর্নীতি হয়েছে। এই সরকারের আমলে দুর্নীতি হবে না। কালিংপং এ মেডিকেল কলেজ হবে। ডাবল ইঞ্জিন সরকারের সুফল পাবে পাহাড় ।কেন্দ্রের সব প্রকল্প পাহাড়ে বাস্তবায়িত হবে। মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে গিয়ে কাশিয়াং - এ জনসভা থেকে এই মন্তব্য করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন,সরকারের সামাজিক প্রকল্পের সঙ্গে যুক্ত হবে পাহাড়। ১ জুলাই থেকে ১২৫ দিনের কাজ পাবে পাহাড়বাসী। আগামী কয়েক মাস পুলিশে নিয়োগ হবে। পাহাড়বাসীর প্রত্যাশা পূরণ করবে রাজ্য সরকার। পাহাড়ের দাবি পূরণ করা হবে। পাহাড়ে সব দলের তরফে সংবর্ধনা পেয়েছি। পাহাড়ে বিদ্যুতে ভর্তুকির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। জনজাতি এলাকায় রেশনে বিশেষ ভর্তুকি মিলবে ঘোষণা মুখ্যমন্ত্রীর। পাহাড়ে শিক্ষক নিয়োগে…
Read More
তৃণমূলের বিদ্রোহী সাংসদদের ‘মার্জার’ ঘিরে প্রশ্নের মুখে এনসিপিআই

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের ‘মার্জার’ ঘিরে প্রশ্নের মুখে এনসিপিআই

পশ্চিমবঙ্গের হাওড়া জেলার সাঁকরাইলের হাতগাছা গ্রামে অবস্থিত ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া (এনসিপিআই)-এর সদর দপ্তর হঠাৎ করেই রাজনৈতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। তৃণমূল কংগ্রেসের ২০ জন বিদ্রোহী সাংসদ এই দলের সঙ্গে ‘মার্জার’ বা একীভূত হওয়ার উদ্যোগ নিয়েছেন বলে জল্পনা ছড়ানোর পর থেকেই নজর পড়েছে অপেক্ষাকৃত অপরিচিত এই রাজনৈতিক সংগঠনের দিকে। স্থানীয় বাসিন্দাদের অনেকেই এতদিন ভবনটিকে একটি এনজিও, একটি সাপ্তাহিক সংবাদপত্রের কার্যালয় এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবেই চিনতেন। এলাকাবাসীর দাবি, রাজনৈতিক দলের সদর দপ্তর হিসেবে এর পরিচিতি সম্পর্কে তারা অবগত ছিলেন না। ঘটনাকে ঘিরে এলাকায় কৌতূহল এবং বিস্ময়ের সৃষ্টি হয়েছে। ২০২৩ সালে নির্বাচন কমিশনের স্বীকৃতি পাওয়া এনসিপিআই এখনও কোনও বিধায়ক বা…
Read More