Blog

বিপুল পরিমাণ জাল নোট সহ আটক দুই পাচারকারী

বিপুল পরিমাণ জাল নোট সহ আটক দুই পাচারকারী

বৈষ্ণবনগর থানা এলাকায় বিপুল পরিমাণ জাল ভারতীয় টাকা উদ্ধার করলো বেঙ্গল এস টি এফ, গ্রেফতার দুই পাচারকারী। মামলা রুজু হলো বৈষ্ণবনগর থানায়। উদ্ধার হলো প্রায় একুশ লাখ জাল ভারতীয় টাকা। গোপন সূত্রের খবরে মঙ্গলবার রাতে মালদর বৈষ্ণবনগর থানা এলাকার পিটিএস মোড়ে বেঙ্গল স্পেশাল টাস্ক  ফোর্স হানা দিয়ে দুই যুবককে ধরে তাদের কাছ থেকে উদ্ধার হয় ব্যাগ ভর্তি  কাগজে মোড়ানো ভারতীয় জাল টাকার ব্যান্ডিল। ২০ লক্ষ ৮৭ হাজার টাকা, সব ৫০০ টাকার নোট। ধৃত দুই যুবক হযরত বেলাল বৈষ্ণবনগর এলাকার বাসিন্দ ও তরিকুল ইসলাম কালিয়াচকের বাসিন্দা। কোথা থেকে নিয়ে এসেছিল  বা কোথায় নিয়ে যেত তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের মালদা জেলা…
Read More
চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করে আসল মালিকদের হাতে তুলে দিলেন জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ

চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করে আসল মালিকদের হাতে তুলে দিলেন জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ

ছয়টি টোটো গাড়ি ও আটটি সাইকেল সহ চুরি যাওয়া প্রচুর দামী জিনিসপত্র উদ্ধার করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। উদ্ধার করা হয়েছে একটি দশ‌ গ্রামের সোনার চেন। চুরি‌ ও ছিনতাইয়ের ঘটনায় বিভিন্ন এলাকা থেকে ইতিমধ্যেই বেশ কয়েকজন দুষ্কৃতীকে পুলিশ গ্রেপ্তার করেছে। জলপাইগুড়ি শহরে একের‌ পর এক চুরি ও ছিনতাই ঘটনায় অতিষ্ঠ হয়ে উঠেছেন শহরের মানুষ। এক‌ই পরিস্থিতি কোতোয়ালি থানার পুলিশের কর্মকর্তাদের‌ও। এর বিরুদ্ধে গত কয়েকদিন ধরে লাগাতার অভিযান চালানো হয়। উদ্ধার হয়েছে চুরি যাওয়া ছয়টি টোটো গাড়ি ও আটটি সাইকেল সহ একটি সোনার চেন। জানা গেছে চেনটি‌ এক মহিলার গলা থেকে ছিনতাই করা হয়েছিল। বুধবার জলপাইগুড়ি কোতোয়ালি থানার পক্ষ থেকে উদ্ধার…
Read More
ফের ভারত – নেপাল সীমান্তের কাছে তিন বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার

ফের ভারত – নেপাল সীমান্তের কাছে তিন বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার

গোপন সূত্রে পাওয়া খবর এর ভিত্তিতে এসএসবির ৪১ নম্বর ব্যাটেলিয়ান তিনজনকে আটক করে দার্জিলিং জেলা পুলিশের খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয়। এস এস বি সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম অমল রায়, গৌতম রায় এবং প্রীতম রায়। কিন্তু এরা ভারতে ঢোকার পর নিজেদের নাম অমল বর্মন, গৌতম বর্মন এবং প্রীতম বর্মন বলেই সবাইকে পরিচয় দিত। ধৃত তিন জনই বাংলাদেশের নাগরিক। বর্তমানে এরা তিনজন শিলিগুড়ির খরিবারি পানি টাংকি এলাকায় বসবাস করছিল। ধৃত তিনজনের হেফাজত থেকেই উদ্ধার হয়েছে বাংলাদেশের নাগরিকত্বের প্রমাণপত্র। এস এস বি সূত্রের জানা গিয়েছে ২০২৪ এর ৫ই ডিসেম্বরে কোচবিহারের হলদিবাড়ি সীমান্ত দিয়ে গৌতম রায় সবার প্রথম ভারতে অবৈধভাবে প্রবেশ…
Read More
হাতির দাঁত ও চিতাবাঘের দাঁত সহ গ্রেপ্তার দম্পতি

হাতির দাঁত ও চিতাবাঘের দাঁত সহ গ্রেপ্তার দম্পতি

ফের সাফল্যের নজির গড়ল জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। বিশেষ অভিযানে হাতির দাঁত ও চিতাবাঘের দাঁত সহ কোচবিহারের এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়। বন দপ্তরের তরফে জানানো হয়েছে, অভিযানে উদ্ধার হয়েছে তিন টুকরো হাতির দাঁত (ওজন আনুমানিক ২ কেজি), চিতাবাঘের চারটি দাঁত ও একটি ছোট গাড়ি। গ্রেফতার হওয়া দম্পতির নাম পরিমল দে ও তার স্ত্রী দেবযানী দে। তারা কোচবিহার জেলার কোতোয়ালি থানার ঝিনাইডাঙ্গা এলাকার বাসিন্দা। দেবযানী পেশায় একজন ফিজিওথেরাপিস্ট। ধৃত পরিমল এর আগেও অস্ত্র আইনে গ্রেপ্তার হয়েছিল বলে বন দপ্তর সূত্রে খবর। জানা গিয়েছে, জলদাপাড়া সংলগ্ন সোনাপুর এলাকা থেকে অভিযুক্তদের পাকড়াও করা হয়।
Read More
এনএফএসইউ-এনএসটিএস ট্রাস্টেড সার্টিফিকেট পেল অ্যামওয়ের নিউট্রিলাইট

এনএফএসইউ-এনএসটিএস ট্রাস্টেড সার্টিফিকেট পেল অ্যামওয়ের নিউট্রিলাইট

আজকের বাজারে উপলব্ধ পুষ্টি উপাদানযুক্ত পণ্যের বিশ্বাসযোগ্যতা ও নিরাপত্তা সম্পর্কে ক্রেতাদের চিন্তা ক্রমশ বেড়েই চলেছে, এরই মাঝে সুস্বাস্থ্য ও সুস্থ জীবন যাপনে সহায়তা করা কোম্পানিগুলির মধ্যে অন্যতম সেরা কোম্পানি, অ্যামওয়ে ইন্ডিয়া সম্প্রতি ঘোষণা করেছে যে, নিজেদের সেরা ব্র্যান্ড নিউট্রিলাইটের প্রধান সাপ্লিমেন্টগুলির জন্য তারা ন্যাশনাল ফরেন্সিক সায়েন্সেস ইউনিভার্সিটি (এনএফএসইউ)-এর প্রসিদ্ধ ট্রাস্টেড সার্টিফিকেশন প্রোগ্রামের অধীনে ন্যাশনাল ফরেন্সিক সায়েন্সেস ইউনিভার্সিটি (এনএফএসইউ) - নিউট্রিশনাল সাপ্লিমেন্টেশন টেস্টিং ফর স্পোর্টস্পার্সনস (এনএসটিএস) স্বীকৃতি লাভ করেছে। এই স্বীকৃতি উচ্চমানের, নিরাপদ ও বিজ্ঞানসম্মত নিউট্রিশন প্রোডাক্ট দেওয়ার প্রতি অ্যামওয়ের দ্বিধাহীন অঙ্গীকারকে আরও শক্তি প্রদান করেছে, যাদের প্রধান পাঁচটি প্রোডাক্ট – নিউট্রিলাইট অল প্লান্ট প্রোটিন, নিউট্রিলাইট ক্যাল ম্যাগ ডি প্লাস কে২,…
Read More
আমবাড়ি ক্যানেলে বি*পদজনক এলাকায় স্নানে মেতে যুবকরা, বাড়ছে দু*র্ঘটনার আ*শঙ্কা

আমবাড়ি ক্যানেলে বি*পদজনক এলাকায় স্নানে মেতে যুবকরা, বাড়ছে দু*র্ঘটনার আ*শঙ্কা

জীবন নিয়ে ছেলেখেলা করছে কয়েকজন যুবক। আমবাড়ি ক্যানেলের বিপদজনক এলাকায় নির্দ্বিধায় সাঁতার কাটতে ও স্নান করতে দেখা যাচ্ছে তাদের। এলাকাবাসীর দাবি, প্রতিদিনই বহু যুবককে এইভাবে ক্যানেলের জলে ঝাঁপ দিতে দেখা যায়। অথচ এই ক্যানেলের স্রোত প্রবল ও গভীর, ফলে যেকোনো মুহূর্তেই ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। স্থানীয়দের আশঙ্কা, এভাবে অযত্নে ও অসতর্কভাবে ক্যানেলে নামলে প্রাণহানির মতো মর্মান্তিক ঘটনা ঘটতে সময় লাগবে না। ইতিমধ্যেই অতীতে এই ক্যানেলে বহু দুর্ঘটনা ঘটেছে বলেও অভিযোগ তাদের। তবে প্রশাসনের উদাসীনতার কারণে পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে। কোনো ধরনের সতর্কতামূলক সাইনবোর্ড বা নজরদারির ব্যবস্থা চোখে পড়ছে না। ফলে প্রশ্ন উঠছে, কেন প্রশাসন বিপদ এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে…
Read More
জলপাইগুড়িতে ফের খাঁচাবন্দি চিতাবাঘ, আতঙ্কের মধ্যেই স্বস্তি

জলপাইগুড়িতে ফের খাঁচাবন্দি চিতাবাঘ, আতঙ্কের মধ্যেই স্বস্তি

বুধবার সকালে ফের ধরা পড়ল চিতাবাঘ। বানারহাট থানার অন্তর্গত আংড়াভাষা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কলাবাড়ি চা বাগানের গাড়া লাইনের ১৭ নম্বর সেকশনে বনদপ্তরের পাতা খাঁচায় আটকা পড়ে পূর্ণবয়স্ক ওই চিতাবাঘ। ঘটনায় এলাকাজুড়ে কিছুটা স্বস্তি। স্থানীয় সূত্রে জানা যায়, গতকালও একই খাঁচায় ধরা পড়েছিল একটি চিতাবাঘ। দু’দিনে টানা দুটি চিতা বন্দি হওয়ায় মানুষের আতঙ্ক এখনো পুরোপুরি কাটেনি। খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাঘটিকে উদ্ধার করে। আপাতত সেটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে দপ্তর সূত্রে খবর।
Read More
সেনসেক্স, নিফটির পতন: আর্থিক ও ফার্মা স্টকে বড় ধাক্কা

সেনসেক্স, নিফটির পতন: আর্থিক ও ফার্মা স্টকে বড় ধাক্কা

সোমবার ভারতের শেয়ার বাজার লোকসানে বন্ধ হয়েছে। সেনসেক্স ২০৭ পয়েন্ট এবং নিফটি ৪৫ পয়েন্ট কমেছে। এই পতনের প্রধান কারণ ছিল জিএসটি কাউন্সিলের বৈঠকের আগে ব্যাংকিং ও ওষুধ খাতের শেয়ারে ব্যাপক বিক্রি। দিনের শুরুতে বাজার ইতিবাচক থাকলেও, শেষবেলায় তা পতনমুখী হয়। বিএসই-তে শীর্ষ লাভবান ছিল পাওয়ার গ্রিড ও টাটা স্টিল, আর সবচেয়ে বেশি লোকসান হয়েছে এমঅ্যান্ডএম ও আইসিআইসিআই ব্যাংকের। এনএসই-তে লাভবান ছিল টাটা কনজিউমার ও পাওয়ার গ্রিড, এবং সবচেয়ে বেশি লোকসান হয়েছে ডঃ রেড্ডি ও আইসিআইসিআই ব্যাংকের। অন্যান্য খাতের মধ্যে নিফটি প্রাইভেট ব্যাংক, ফিনান্সিয়াল সার্ভিসেস এবং হেলথকেয়ার সবচেয়ে বেশি লোকসান করেছে। অন্যদিকে, মিডিয়া ও মেটাল খাতগুলি ঊর্ধ্বমুখী ছিল। বিশ্ব বাজারে মিশ্র…
Read More
গণপতি দর্শনে মহারাষ্ট্রের মন্ত্রী আশিস শেলারের বাড়িতে গেলেন সালমান খান

গণপতি দর্শনে মহারাষ্ট্রের মন্ত্রী আশিস শেলারের বাড়িতে গেলেন সালমান খান

মহারাষ্ট্রের মন্ত্রী আশিস শেলারের বাসভবনে গণপতি দর্শনে গেলেন বলিউড তারকা সালমান খান। সোমবার তাঁকে মন্ত্রীর বাড়িতে গণেশ চতুর্থীর উৎসবে যোগ দিতে দেখা যায়। গণেশের সামনে খালি পায়ে প্রার্থনা করেন সালমান। এরপর তিনি প্রসাদ ও টিকা গ্রহণ করেন এবং মন্ত্রীর দেওয়া একটি ছবির ফ্রেম নিয়ে ছবি তোলেন। উৎসবে যোগ দেওয়ার জন্য সালমান একটি চেকার্ড শার্ট ও নীল প্যান্ট পরেছিলেন। তাকে ঘিরে ছিল কড়া নিরাপত্তা, দেহরক্ষী ও কনভয়। গত সপ্তাহেই সালমান এবং তার পরিবার ঢাকঢোল বাজিয়ে সাড়ম্বরে গণপতি বাপ্পাকে বিদায় জানিয়েছেন। কর্মক্ষেত্রে, সালমানকে শেষবার এআর মুরুগাদোসের 'সিকান্দার' ছবিতে রাশমিকা মান্দান্নার সঙ্গে দেখা গিয়েছিল। এরপর তাকে 'ব্যাটল অফ গালওয়ান'-এ একজন ভারতীয় সেনা সৈনিকের…
Read More
পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যু হায়দ্রাবাদে, কাঠগড়ায় ঠিকাদার

পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যু হায়দ্রাবাদে, কাঠগড়ায় ঠিকাদার

হায়দ্রাবাদে কর্মরত অবস্থায় মালদার এক পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃত ওই শ্রমিকের নাম জগন্নাথ চৌধুরী (৪০)। তাঁর বাড়ি মালদার ইংরেজবাজার পৌরসভার এক নম্বর ওয়ার্ডের মাধবনগর নিমতলা এলাকায়। পরিবারের অভিযোগ, তিনি অসুস্থ হয়ে নয়, বরং অন্য কোনো কারণে মারা গেছেন। এ ঘটনায় তারা ঠিকাদারের দিকে সন্দেহের তীর ছুঁড়েছেন। জানা গেছে, প্রায় চার মাস আগে স্থানীয় ঠিকাদার তপেশ মণ্ডলের মাধ্যমে জগন্নাথ হায়দরাবাদে ঠিকা শ্রমিক হিসেবে কাজ করতে গিয়েছিলেন। গত শুক্রবার পরিবারকে ফোন করে জানানো হয় যে জগন্নাথ গুরুতর অসুস্থ এবং তাঁকে হায়দরাবাদের শ্রেয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার আবার ফোন করে তাঁর সুস্থতার খবর দেওয়া হয়। স্থানীয় সূত্র মতে, শনিবার রাত…
Read More