Blog

কেন্দ্র সরকারের তরফে জারি হলো নয়া নির্দেশিকা

কেন্দ্র সরকারের তরফে জারি হলো নয়া নির্দেশিকা

যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। ই-কমার্স প্ল্যাটফর্মে অবৈধভাবে রেডিও যন্ত্রপাতি বিশেষ করে ওয়াকিটকি তালিকাভুক্তি ও বিক্রয় প্রতিরোধ এবং নিয়ন্ত্রণের জন্য আজ ভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন মন্ত্রকের অধীনস্থ কেন্দ্রীয় ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ (সিসিপিএ) নির্দেশিকা জারি করেছে। ভোক্তাদের নিরাপত্তার ঝুঁকি তৈরি করতে পারে, আইনি বিষয় নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং আইন প্রয়োগকারী সংস্থা ও জরুরি পরিষেবা ব্যবস্থার গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থায় হস্তক্ষেপ করতে পারে এমনই অবৈধ ওয়্যারলেস যন্ত্রপাতি বিক্রয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এই নির্দেশিকা জারি করা হয়েছে। দূরসংযোগ বিভাগ (ডট) এবং গৃহ মন্ত্রকের (এমএইচএ) সঙ্গে বিস্তারিত আন্তঃমন্ত্রক পরামর্শের মাধ্যমে…
Read More
পুজোয় ত্বকের যত্নে বেছে নিন সঠিক ফেশিয়াল

পুজোয় ত্বকের যত্নে বেছে নিন সঠিক ফেশিয়াল

সৌন্দর্যের রহস্য লুকিয়ে ত্বকে। ত্বক উজ্জ্বল ও সুন্দর থাকলে সাজগোজও ভালো হয়। ত্বকের জেল্লা ফিরিয়ে আনতে অনেকেই বেছে নেন ফেশিয়াল পদ্ধতি। দাগ-ছোপ কমানো হোক কিংবা নিস্তেজ ত্বকে প্রাণ ফেরানো— প্রতিটি ফেশিয়ালেরই রয়েছে আলাদা উপকারিতা।এই তালিকায় দু’টি জনপ্রিয় ফেশিয়ালের নাম শোনা যায়— ডিট্যান এবং স্কিন ব্রাইটনিং ফেশিয়াল। তবে পুজোর আগে নজরকাড়া রূপ পেতে হলে, কোনটি বেছে নিবেন? ডিট্যান এবং ব্রাইটনিং ফেশিয়াল ডিট্যান ফেশিয়াল মূলত মুখের ট্যান দূর করার জন্য করা হয়। রোদে পুড়ে মুখে যে কালচে দাগ পড়ে, তা ত্বকের সৌন্দর্য নষ্ট করে দেয়। এই ফেশিয়ালের মাধ্যমে সেই দাগ হালকা করার চেষ্টা হয়। অন্যদিকে, স্কিন ব্রাইটনিং ফেশিয়ালের প্রধান উদ্দেশ্য ত্বককে আরও…
Read More
জলপাইগুড়ি ডেঙ্গুয়াঝাড় চা বাগানে  করম পূজোয় মাতলো আদিবাসী সমাজ

জলপাইগুড়ি ডেঙ্গুয়াঝাড় চা বাগানে  করম পূজোয় মাতলো আদিবাসী সমাজ

আদিবাসীরা মূলত প্রকৃতির উপাসক। কথিত আছে আদিকালে তারা যখন জঙ্গলে বসবাস করতেন তখন তারা এই করম গাছের নিচে বসবাস করতেন। সেই থেকেই তারা সকলের সুখ শান্তির কামনায় এই করম গাছের পূজো করে আসছেন।  শত শত বছর ধরে চলে আসা সেই ধারা অনুযায়ী এখনও তারা করম গাছকে পূজো করে আসছেন। তবে এখন যেহেতু তেমন ভাবে আর গাছ গাছালি নেই, তাই আদিবাসী সমাজের প্রাচীন রীতি মেনে এলাকায় থাকা যেই গুটিকয়েক এই গাছ আছে সেই করম গাছ থেকে ডাল কেটে নিয়ে এসে সেই ডালকেই এখন দেবতা জ্ঞানে পূজো করে থাকেন তারা। নিয়ম মেনে বুধবার রাতে জলপাইগুড়ি ডেঙ্গুয়াঝাড় চা বাগানে করম গাছের ডাল কেটে…
Read More
ঝাড়গ্রাম জেলায় জঙ্গলমহল ব্যাটেলিয়নের সাব-ইনস্পেক্টর-এর গু*লি কাণ্ডে বিশেষ চাঞ্চল্য

ঝাড়গ্রাম জেলায় জঙ্গলমহল ব্যাটেলিয়নের সাব-ইনস্পেক্টর-এর গু*লি কাণ্ডে বিশেষ চাঞ্চল্য

জঙ্গলমহল ব্যাটেলিয়নের সাব-ইনস্পেক্টর জয়দীপ চাটার্জ্জি ভোর রাতে নিজের ভাড়া বাড়িতে প্রথমে মা ও বাবাকে গুলি করে খুন করেন, তারপর নিজের সার্ভিস রিভলভার দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন। পুলিশ সূত্রে জানা গেছে, ভোর রাতে গুলির শব্দ শুনে প্রতিবেশী ও বাড়ির মালিক ছুটে এসে রক্তাক্ত অবস্থায় মা–বাবা ও জয়দীপ চাটার্জ্জিকে মাটিতে পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত এসআই জয়দীপ চাটার্জ্জিকে উদ্ধার করে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার এসএসকেএম (পিজি) হাসপাতালে রেফার করা হয়। তবে তাঁর মা শম্পা চাটার্জ্জি ও বাবা দেবব্রত চাটার্জ্জিকে মৃত অবস্থায়…
Read More
শিলিগুড়ি পুরনিগমের মেয়র পারিষদ পদ থেকে অপসারিত করা হয়েছে শিলিগুড়ি পুরনিগমের কাউন্সিলার শ্রাবনী দত্তকে

শিলিগুড়ি পুরনিগমের মেয়র পারিষদ পদ থেকে অপসারিত করা হয়েছে শিলিগুড়ি পুরনিগমের কাউন্সিলার শ্রাবনী দত্তকে

মদ্যপ অবস্থায় দাদাগিরির অভিযোগে শিলিগুড়ি পুরনিগমের মেয়র পারিষদ পদ থেকে অপসারণ করা হয়েছে ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলার শ্রাবনী দত্তকে। বৃহস্পতিবার সকালে তার সমর্থক ও ওয়ার্ডবাসীদের একাংশ নিরপেক্ষ তদন্ত ও সুবিচারের দাবিতে মেয়র গৌতম দেবের বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করেন। প্রসঙ্গত, গত রবিবার গণেশ বিসর্জনের রাতে মদ্যপ অবস্থায় ওয়ার্ডবাসীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন শ্রাবনী দত্ত। সেই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে রাজ্য নেতৃত্বের নির্দেশে ও কাউন্সিলর বোর্ডের সঙ্গে আলোচনা করে তাকে জন্ম ও মৃত্যু নিবন্ধীকরণ, মিড ডে মিল ও নারী ও শিশু কল্যাণ দপ্তরের মেয়র পারিষদ পদ থেকে অপসারণ করা হয়।…
Read More
শুক্রের রহস্য ভেদে ১৬+ বৈজ্ঞানিক যন্ত্র নিয়ে যাচ্ছে শুক্রযান

শুক্রের রহস্য ভেদে ১৬+ বৈজ্ঞানিক যন্ত্র নিয়ে যাচ্ছে শুক্রযান

চাঁদের পর এবার শুক্রগ্রহকে লক্ষ্য করছে ভারত। দেশের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO) প্রস্তুতি নিচ্ছে বহু প্রতীক্ষিত ‘শুক্রযান-১’ (Venus Orbiter Mission) উৎক্ষেপণের। আগামী ২০২৮ সালের মার্চ মাসে দক্ষিণ ভারতের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে মহাকাশে পাড়ি দেবে এই মহাকাশযান। সফল হলে, এটি হবে ভারতের প্রথম শুক্র অভিযান। যা মহাকাশ গবেষণায় দেশকে পৌঁছে দেবে এক নতুন অধ্যায়ে। ইসরো সূত্রে জানা গেছে, LVM-3 রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হবে শুক্রযান। প্রায় ১১২ দিনের দীর্ঘ যাত্রা শেষে ১৯ জুলাই ২০২৮-এ শুক্রগ্রহের কক্ষপথে পৌঁছবে মহাকাশযানটি। এরপর বিশেষ প্রযুক্তি ‘aerobraking’ ব্যবহার করে ২০০ কিমি × ৬০০ কিমির বিজ্ঞান কক্ষপথে স্থাপন করা হবে। এই অভিযানের লক্ষ্য…
Read More
দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি নারী সমন্বয় কমিটির

দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি নারী সমন্বয় কমিটির

রাজ্যে যে রাজনৈতিক দল তাদের দাবি পূরণ করবে, আসন্ন বিধানসভা নির্বাচনে সেই দলকেই পূর্ণ সমর্থন জানানো হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবে সংগঠন—এমনই হুঁশিয়ারি দিল এক্স কেএল ও লিংক ম্যান নারী সমন্বয় কমিটি। রাজগঞ্জ ব্লক কমিটি পুনর্গঠনের পর এই বার্তা দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট জ্যোৎস্না রায়। রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ভোটপাড়া এলাকায় কার্তিক রায়ের বাড়িতে অনুষ্ঠিত হয় এক বৈঠক। সেখানে ব্লক কমিটি গঠন নিয়ে দীর্ঘ আলোচনা হয়। অবশেষে ব্লক সভাপতি হিসেবে কার্তিক রায়ের নাম ঘোষণা করা হয়। মোট ৪০ জন সদস্যকে নিয়ে নতুন কমিটি গড়ে ওঠে। কেন্দ্রীয় কমিটির সভাপতি জ্যোৎস্না রায় স্পষ্ট ভাষায় জানান, “উত্তরবঙ্গে কোনো…
Read More
সব সরকারি দপ্তর সৌর শক্তির আওতায় আনা হবে: বিদ্যুৎ মন্ত্রী

সব সরকারি দপ্তর সৌর শক্তির আওতায় আনা হবে: বিদ্যুৎ মন্ত্রী

২০১৮ সাল থেকে গত সাত বছরে ত্রিপুরা বিদ্যুৎ দপ্তর সৌরশক্তি থেকে ২৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে। আগামী দিনে সমস্ত সরকারি দফতরকে সৌরশক্তির আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ ধলাই জেলার মনুতে ১৩২ কেভি বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধনকালে এ কথা জানান বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ। মন্ত্রী বলেন মানুষ যে-ই হোক, যে রাজনৈতিক দলেরই হোক, উন্নয়ন সবার জন্য হওয়া উচিত। বিদ্যুৎ ছাড়া কেউ বাঁচতে পারে না। বিদ্যুতের চাহিদা যত বাড়ছে, বুঝতে হবে রাজ্য তত উন্নতির পথে এগোচ্ছে। তিনি জানান, ২০১৮ সালের আগে রাজ্যে বিদ্যুৎ ভোক্তার সংখ্যা ছিল ৭.২১ লক্ষ। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ১০.৩৮ লক্ষে। একইসঙ্গে অবকাঠামোতেও হয়েছে ব্যাপক উন্নতি। আগে যেখানে ১৩২…
Read More
পুলিশের উর্দি পরে তোলাবাজি করতে গিয়ে ধরা পড়ল দুই যুবক, ঘটনা পোলবায়

পুলিশের উর্দি পরে তোলাবাজি করতে গিয়ে ধরা পড়ল দুই যুবক, ঘটনা পোলবায়

পুলিশের পোশাকে তোলাবাজির অভিযোগে হুগলির পোলবা থেকে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে দিল্লি রোডের পাশে সুগন্ধা এলাকার একটি কারখানা থেকে তাদের হাতেনাতে ধরে পোলবা থানার পুলিশ। ধৃতদের নাম সৌমদীপ সাঁতরা (২৮), যিনি বলাগড়ের বাসিন্দা, এবং প্রতাপ ঘোষ (৩৬), যার বাড়ি তালান্ডুর মালিপাড়ায়। পুলিশের ডিএসপি, ডি এন্ড টি প্রিয়ব্রত বক্সি বুধবার এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান। পুলিশ জানিয়েছে, ওই দুই ব্যক্তি পুলিশের পরিচয় দিয়ে একটি কারখানার মালিকের কাছ থেকে টাকা চাইছিল। গোপন সূত্রে খবর পেয়ে পোলবা থানার পুলিশ সেখানে পৌঁছে তাদের গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে পুলিশের পোশাক, পিস্তলের খাপ, দুটি মোবাইল ফোন এবং একটি গুলির ব্যাগ উদ্ধার…
Read More
শিলিগুড়ি পুরসভায় বড় রদবদল: মেয়র পারিষদ পদ হারালেন শ্রাবণী, প্রশ্নের মুখে দিলীপ

শিলিগুড়ি পুরসভায় বড় রদবদল: মেয়র পারিষদ পদ হারালেন শ্রাবণী, প্রশ্নের মুখে দিলীপ

গণেশ বিসর্জনের সময় মদ্যপ অবস্থায় গোলমালে জড়িয়ে পড়ার অভিযোগে শিলিগুড়ি পুরসভার মেয়র পারিষদ শ্রাবণী দত্তকে তার পদ থেকে অপসারণ করা হয়েছে। শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানিয়েছেন, দলের রাজ্য নেতৃত্বের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ এই ঘটনায় দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। শ্রাবণী দত্ত অবশ্য এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যে বহিরাগতরা তার গাড়িতে হামলা করেছিল এবং তিনি দলের সিদ্ধান্ত মেনে নিয়েছেন। এই ঘটনার পাশাপাশি, শিলিগুড়ি পুরসভার আরেক মেয়র পারিষদ দিলীপ বর্মনকেও নিয়েও প্রশ্ন উঠেছে। গত ৩০শে জুলাই পুরসভার বৈঠকে মেয়রকে বিব্রত করার অভিযোগে তাকেও বৈঠক থেকে বের করে দেওয়া হয়েছিল এবং শোকজ করা হয়েছিল। মেয়র গৌতম দেব জানিয়েছেন, দিলীপ…
Read More