Blog

মাত্র দুঘন্টায় পৌঁছানো যাবে আহমেদাবাদে

মাত্র দুঘন্টায় পৌঁছানো যাবে আহমেদাবাদে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় খবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন, ভারতের প্রথম বুলেট ট্রেন খুব শীঘ্রই ট্র্যাকে চলতে দেখা যাবে। এই ট্রেনটি মুম্বাই থেকে আহমেদাবাদের মধ্যে মাত্র ২ ঘন্টা ৭ মিনিটে সফর সম্পন্ন করবে। তিনি ভাবনগর টার্মিনাসে এই বিষয়ে তথ্য উপস্থাপিত করেন। উল্লেখ্য, ভাবনগর টার্মিনাসে রেলমন্ত্রী অযোধ্যা এক্সপ্রেস, রেওয়া-পুণে এক্সপ্রেস এবং জবলপুর-রায়পুর এক্সপ্রেস ট্রেনের সূচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। এছাড়াও, উপস্থিত ছিলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই, কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া এবং নিমুবেন বামভানিয়া। রেলমন্ত্রী বলেন, বুলেট…
Read More
দুর্নীতির অভিযোগে কংগ্রেস বিধায়ক আটক

দুর্নীতির অভিযোগে কংগ্রেস বিধায়ক আটক

কোটি কোটি টাকা তছরুপ এবং অবৈধভাবে আকরিক রপ্তানির অভিযোগে কর্নাটকের কংগ্রেস বিধায়ক সতীশ কৃষ্ণ সেলকে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবার রাতভর জিজ্ঞাসাবাদের পর বুধবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়। ইডি সূত্রে খবর, সতীশ সেলের নামে একটি কোম্পানি রয়েছে, যার মাধ্যমে তিনি অবৈধভাবে উত্তোলন করা লৌহ আকরিক বিদেশে রপ্তানি করে বিপুল পরিমাণ টাকা আয় করতেন। এর ভিত্তিতেই ইডি তদন্ত শুরু করে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি আগেই তাকে নোটিস পাঠিয়েছিল। গত ১২ এবং ১৩ আগস্ট সতীশের বাসভবন-সহ একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে ১৪ কোটি টাকার গয়না এবং ৬.৭৫ কেজি সোনা বাজেয়াপ্ত করা হয়েছে। উল্লেখ্য, ইডির হাতে কর্নাটকে গ্রেপ্তার হওয়া এটি দ্বিতীয় কংগ্রেস বিধায়কের…
Read More
দুই নেতার বিবাদ, ঘরহীন বৃদ্ধকে পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী

দুই নেতার বিবাদ, ঘরহীন বৃদ্ধকে পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী

জলপাইগুড়িতে দুই নেতার বিবাদের জেরে সরকারি আবাসের ঘর না পাওয়ার অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় থামালেন এক বৃদ্ধ। রাজেন রায় নামের ওই বৃদ্ধের অভিযোগ শোনামাত্রই সমস্যা সমাধানের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। এরপরই প্রকাশ্য রাস্তায় মুখ্যমন্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করেন তিনি। বুধবার একটি সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কনভয় দেখে থামান জলপাইগুড়ির বাসিন্দা রাজেন রায়। মুখ্যমন্ত্রী তাকে চিনতে পারেন এবং জিজ্ঞাসা করেন, "আপনার আগের সমস্যার সমাধান হয়েছে তো?" এর জবাবে রাজেনবাবু হাসিমুখে জানান যে সেই সমস্যা মিটেছে। এরপরই তিনি আবাসের ঘর না পাওয়ার নতুন অভিযোগটি জানান। রাজেন রায় মুখ্যমন্ত্রীকে জানান যে স্থানীয় দুই নেতা খগেশ্বর রায় ও কৃষ্ণ দাসের…
Read More
নেপালে অশান্ত পরিস্থিতি, ইন্দো-নেপাল সীমান্তে জারি হয়েছে হাই অ্যালার্ট

নেপালে অশান্ত পরিস্থিতি, ইন্দো-নেপাল সীমান্তে জারি হয়েছে হাই অ্যালার্ট

নেপালে ফের অশান্ত পরিস্থিতি। সীমান্ত সংলগ্ন এলাকায় থমথমে পরিবেশ। খবর মিলেছে, নেপালের বিভিন্ন অঞ্চলে ফের ছড়িয়ে পড়েছে আগুন। সীমান্তবর্তী ভারতীয় এলাকা থেকেও দেখা যাচ্ছে ধোঁয়ার কুণ্ডলী। পরিস্থিতি সামাল দিতে ইন্দো-নেপাল সীমান্তে জারি হয়েছে হাই অ্যালার্ট। এদিন সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে পরিদর্শনে আসেন উত্তরবঙ্গের এডিজি অজয় নন্দ। সঙ্গে ছিলেন সীমান্তরক্ষী বাহিনী এসএসবি-র ডিআইজি। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘ বৈঠক হয়। এডিজি অজয় নন্দ জানান, “নেপালের পরিস্থিতি নিয়ে আমরা সম্পূর্ণ সজাগ। সীমান্তে নজরদারি আরও বাড়ানো হয়েছে। সন্দেহজনক যাতায়াতের ওপর কঠোর নজর রাখা হচ্ছে।” সীমান্তবর্তী গ্রামগুলিতেও বাড়ানো হয়েছে টহলদারি। স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। পাশাপাশি সীমান্ত দিয়ে কোনোভাবেই অবৈধ…
Read More
চুরি যাওয়া টোটো সহ দুই যুবককে আটক করলেন শিলিগুড়ি থানার পুলিশ

চুরি যাওয়া টোটো সহ দুই যুবককে আটক করলেন শিলিগুড়ি থানার পুলিশ

চুরি হওয়া টোটো উদ্ধার করার পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে দুই চোরকে। ধৃতদের নাম মাহফুজ আলম ও কবীর আলম। দুজনেরই বাড়ি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন জলেশ্বরীর বাসিন্দা সুন্দরম ঠাকুর। অভিযোগে তিনি জানান, অরবিন্দপল্লির সমর বিড়ি ফ্যাক্টরির সামনে টোটো রেখে তিনি দিদির বাড়িতে যান। সেখান থেকেই অল্প সময়ের মধ্যেই টোটোটি চুরি হয়ে যায়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে শিলিগুড়ি থানার অ্যান্টি ক্রাইম টিম। গোপন সূত্রে খবর পেয়ে রাত প্রায় ১২টা নাগাদ বর্ধমান রোডে সন্দেহজনকভাবে ওই টোটো আটকায় পুলিশ। বৈধ কাগজপত্র চাইতেই অভিযুক্তরা পালানোর চেষ্টা করে। সেই…
Read More
ইন্সটামার্ট কুইক ইন্ডিয়া মুভমেন্ট ২০২৫ শুরু করার ঘোষণা করেছে

ইন্সটামার্ট কুইক ইন্ডিয়া মুভমেন্ট ২০২৫ শুরু করার ঘোষণা করেছে

ভারতের অগ্রণী দ্রুত বাণিজ্য প্ল্যাটফর্ম, ইন্সটামার্ট, আজ তার প্রথম বার্ষিক মেগা সেল এবং ভারতের দ্রুততম সেল, ইন্সটামার্ট কুইক ইন্ডিয়া মুভমেন্ট ২০২৫ শুরু করার ঘোষণা করেছে, যা কেনাকাটাকে সহজ করে তোলার এক অভূতপূর্ব উদযাপন। এই সেলটি গ্রাহকদেরকে দ্রুত ডেলিভারির সাথে অতুলনীয় কেনাকাটার অভিজ্ঞতা দেওয়ার জন্য চমৎকার সব অফার নিয়ে হাজির হয়েছে, যা আগে কখনও ঘটেনি। এটি ১৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত সুইগি এবং ইন্সটামার্ট অ্যাপে লাইভ হওয়ার কথা রয়েছে। ইলেকট্রনিক্স, রান্নাঘর ও ডাইনিং, প্রসাধনী ও ব্যক্তিগত যত্ন, খেলনা এবং আরও অনেক কিছুতে বিশাল ছাড়ের সাথে, গ্রাহকরা ৫০-৯০% ছাড়ের আশা করতে পারেন*, যা মাত্র ১০ মিনিটের মধ্যে পৌঁছে যাবে। ইন্সটামার্ট…
Read More
টাঙ্গন রক্ষায় কাগজের নৌকা ভাসিয়ে প্রতীকী প্রতিবাদ

টাঙ্গন রক্ষায় কাগজের নৌকা ভাসিয়ে প্রতীকী প্রতিবাদ

টাঙ্গন নদী রক্ষার দাবিতে বুধবার এক অভিনব কর্মসূচির আয়োজন করা হলো। বনিয়াদপুর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক - শিক্ষার্থীরা পিডব্লুডি বাংলো পাড়ায় জমায়েত হয়ে হাতে থাকা কাগজের নৌকা টাঙ্গনের জলে ভাসিয়ে দেন। এই প্রতীকী কর্মসূচির মধ্য দিয়ে নদীর নাব্যতা ফিরিয়ে আনা ও টাঙ্গনকে বাঁচানোর দাবি তোলা হয়। স্থানীয়দের অভিযোগ, প্রতিবছরই নদীর জলধারা শুকিয়ে যাচ্ছে। গ্রীষ্মকালে নদী প্রায় শূন্য হয়ে পড়ে, এমনকি বর্ষাকালেও পর্যাপ্ত জল থাকে না। এর ফলে মাছ ধরা বন্ধ হয়ে গিয়েছে, বহু মানুষ বাধ্য হচ্ছেন জীবিকা পরিবর্তন করতে। একসময় নৌযান চলাচলের জন্য পরিচিত টাঙ্গন আজ বিলুপ্তির পথে। প্রকৃতির ভারসাম্য রক্ষা ও নদীকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যেই শুরু হয়েছে ‘টাঙ্গন…
Read More
অ*শান্ত নেপাল! সীমান্তে ক*ড়া নজরদারি

অ*শান্ত নেপাল! সীমান্তে ক*ড়া নজরদারি

প্রতিবেশী নেপালে রাজনৈতিক অস্থিরতা ও প্রবল বিক্ষোভের জেরে উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলা দার্জিলিঙে পানিট্যাংকিতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। সম্প্রতি নেপালে ফেসবুক, এক্স, ইউটিউব-সহ ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা জারি হওয়ার পর থেকেই প্রবল উত্তেজনা ছড়িয়েছে। ক্রমবর্ধমান বিক্ষোভে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। পরিস্থিতি চরমে গিয়ে পৌঁছেছে, এমনকি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বাসভবনেও আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। এই প্রেক্ষাপটে ভারত-নেপাল সীমান্তে কড়া নজরদারি চালু হয়েছে। বহু পণ্যবাহী ট্রাক সীমান্তেই দাঁড়িয়ে আছে, চলছে নাকা তল্লাশি। সীমান্ত সংলগ্ন এলাকায় ইন্টারনেট পরিষেবাতেও প্রভাব পড়েছে। অশান্তির জেরে নেপালে আটকে পড়েছেন বহু ভারতীয় নাগরিকও। বিদেশি পর্যটকদের জন্য নেপাল ট্যুরিজম বোর্ডের বিশেষ সতর্কবার্তা— বাড়ির বাইরে…
Read More
শেয়ারবাজারে স্বস্তি, নিফটি আইটি-র 2.5% উত্থান: জানুন এর পেছনের কারণ

শেয়ারবাজারে স্বস্তি, নিফটি আইটি-র 2.5% উত্থান: জানুন এর পেছনের কারণ

পাঁচ দিনের পতনের পর অবশেষে স্বস্তি ফিরল আইটি শেয়ারের বাজারে। সোমবার নিফটি আইটি সূচক ২.৫% এরও বেশি বৃদ্ধি পেয়ে ৩৫,১৯৭-এর কাছাকাছি চলে আসে, যা এটিকে দিনের সেরা পারফর্মার হিসেবে তুলে ধরে। এই উত্থানের মূলে ছিল ইনফোসিস, যার শেয়ারের দাম প্রায় ৫% বেড়ে ১,৪৯৯.৯০ টাকায় পৌঁছায়। উইপ্রো, এমফাসিস, কোফোর্জ এবং টিসিএস সহ অন্যান্য শীর্ষস্থানীয় আইটি কোম্পানিগুলোর শেয়ারের দামও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এই উত্থানের পিছনে রয়েছে দুটি প্রধান কারণ: ইনফোসিসের বাইব্যাক ঘোষণা এবং মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা। ইনফোসিসের বাইব্যাক ঘোষণার পর বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক ইতিবাচক মনোভাব দেখা যায়। একই সঙ্গে, মার্কিন ফেড সুদের হার কমালে সেখানে প্রযুক্তি খাতে ব্যয়…
Read More
কংগ্রেস নেতা শিবকুমারের বিশ্বাস, ২০২৯-এর প্রধানমন্ত্রী রাহুল গান্ধী

কংগ্রেস নেতা শিবকুমারের বিশ্বাস, ২০২৯-এর প্রধানমন্ত্রী রাহুল গান্ধী

২০২৯ সালের লোকসভা নির্বাচনে রাহুল গান্ধীকেই দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখছেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি. কে. শিবকুমার। ২০২৪ সালের লোকসভা ভোটে কংগ্রেসের ফল আশানুরূপ না হলেও, শিবকুমার তার এই মন্তব্যে দলের আত্মবিশ্বাস স্পষ্ট করে তুলেছেন। সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শিবকুমার বলেন, "দেশে পরিবর্তন দরকার এবং ২০২৯ সালে রাহুল গান্ধীই প্রধানমন্ত্রী হবেন।" তিনি বিজেপির বিদেশ নীতির সমালোচনা করে বলেন, "এখন আর কেউই ভারতের বন্ধু নয়," এবং এর উদাহরণ হিসেবে বাংলাদেশের প্রসঙ্গও টেনে আনেন। শিবকুমার আরও বলেন, তিনি নিশ্চিত যে কর্ণাটকের রাজনৈতিক পালাবদলের চিরাচরিত ধারা এবার ভাঙবে এবং ২০২৮ সালের বিধানসভা নির্বাচনেও কংগ্রেস ক্ষমতা ধরে রাখবে। তিনি বলেন, কংগ্রেস ২০২৯ সালের লোকসভা…
Read More