Blog

শুরু হবে মেরামতের কাজ খবর মেট্রো কতৃপক্ষের তরফে

শুরু হবে মেরামতের কাজ খবর মেট্রো কতৃপক্ষের তরফে

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় খবর মেট্রো কতৃপক্ষের তরফে। কিছুদিন আগেই স্টেশনে ফাটল দেখা দেওয়ায় কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। এবার আরো ভয়াবহ চিত্র সামনে এল। সমীক্ষক সংস্থা রাইটার্সের তরফ থেকে একটি চিত্র সামনে নিয়ে আসা হল। যেখানে দেখা যাচ্ছে মাটির নিচে সুরঙ্গ থেকে একাধিক প্লাটফর্মে আমূল সংস্কারের প্রয়োজন। আর তা করতে হলে মাঝে মধ্যেই বন্ধ রাখতে হতে পারে ব্লু লাইনের বিভিন্ন অংশের মেট্রো। এর পর, তড়িঘড়ি ট্রেন্ডার ডেকেছে মেট্রো ভবন। সূত্রের খবর, এই কাজ করতে মোট ৮৯ লক্ষ ৭৫ হাজার ৫০ টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি এর সময়সীমা লাগতে পারে প্রায় নয় মাসের কাছাকাছি। মাটির তলায় স্টেশন…
Read More
এককালিন পঁচিশ হাজার করে টাকা মিলছে রাজ্য সরকারের তরফে

এককালিন পঁচিশ হাজার করে টাকা মিলছে রাজ্য সরকারের তরফে

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, ঐক্যশ্রী অন্যতম। রাজ্য সরকারের চালু করা তেমনই এক প্রকল্প হল রূপশ্রী প্রকল্প। যেই প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য প্রদান করা হয়ে থাকে। সামাজিকভাবে বিয়ে করতে গেলে সেই অনুষ্ঠানের জন্য কিছু আর্থিক সাহায্যের অবশ্যই প্রয়োজন। সেই টাকা-পয়সার চিন্তা কমাতে এই রূপশ্রী প্রকল্প নিয়ে আসে পশ্চিমবঙ্গ সরকার। ২০১৮ থেকে কার্যকর হয়েছে মমতা সরকারের এই প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে প্রথমবার বিয়ের জন্য এককালীন পঁচিশ হাজার টাকা অনুদান দিয়ে থাকে রাজ্য সরকার। তবে রয়েছে শর্তও। পারিবারিক আয়…
Read More
২০৩০ সালের মধ্যে $৩ বিলিয়ন সম্পদ ব্যবস্থাপনার লক্ষ্যে মধ্যপ্রাচ্য ও মরিশাসে সম্প্রসারণের পথে অর্থ ভারত

২০৩০ সালের মধ্যে $৩ বিলিয়ন সম্পদ ব্যবস্থাপনার লক্ষ্যে মধ্যপ্রাচ্য ও মরিশাসে সম্প্রসারণের পথে অর্থ ভারত

গিফট সিটি/আবু ধাবি, ১০ সেপ্টেম্বর: ভারতের অন্যতম বিকল্প বিনিয়োগ সংস্থা Artha Bharat Investment Managers IFSC LLP ২০৩০ সালের মধ্যে $৩ বিলিয়ন সম্পদ ব্যবস্থাপনা (AUM) অর্জনের উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য নিয়ে আন্তর্জাতিক সম্প্রসারণের ঘোষণা দিয়েছে। সংস্থাটি ইতিমধ্যেই মরিশাস থেকে তাদের বিশেষ পরিস্থিতি তহবিলের নিবাস গিফট সিটিতে স্থানান্তর করেছে এবং এখন মধ্যপ্রাচ্য ও মরিশাসে কার্যক্রম বিস্তারের পরিকল্পনা করছে। Artha Bharat বর্তমানে আবু ধাবি গ্লোবাল মার্কেটস (ADGM)-এ কার্যক্রম শুরু করার প্রস্তুতি নিচ্ছে, যেখানে ভারতীয় প্রবাসী এবং সার্বভৌম ও আধা-সরকারি তহবিলের বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। সংস্থার ম্যানেজিং পার্টনার সচিন সাওরিকার বলেন, “মধ্যপ্রাচ্য দীর্ঘদিন ধরে ভারতের জন্য রেমিট্যান্সের প্রধান উৎস। GCC অঞ্চলে উচ্চ সম্পদসম্পন্ন ব্যক্তি, ফ্যামিলি অফিস এবং…
Read More
আরতি কটন মিলে বেতন বকেয়া হাওড়ায় শমীক ভট্টাচার্যকে ঘিরে তুমুল শ্রমিক বিক্ষোভ, নেতৃত্বে মনোজ তিওয়ারি

আরতি কটন মিলে বেতন বকেয়া হাওড়ায় শমীক ভট্টাচার্যকে ঘিরে তুমুল শ্রমিক বিক্ষোভ, নেতৃত্বে মনোজ তিওয়ারি

হাওড়া, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিন ধরে বেতন বন্ধ থাকা আরতি কটন মিলের শ্রমিকরা বৃহস্পতিবার হাওড়ার দাসনগরে বিজেপি রাজ্য সভাপতি ও সাংসদ শমীক ভট্টাচার্যকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখান। মিলের মাঠে আয়োজিত ‘নরেন্দ্র কাপ’ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে আসার সময় তাঁকে ঘিরে ধরে বকেয়া বেতনের দাবিতে সরব হন শ্রমিকরা। এই বিক্ষোভে নেতৃত্ব দেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী ও তৃণমূল বিধায়ক মনোজ তিওয়ারি। শ্রমিকদের অভিযোগ, গত ফেব্রুয়ারি মাস থেকে মিলের উৎপাদন বন্ধ এবং জানুয়ারি ছিল শেষবারের মতো বেতনপ্রাপ্তি। পুজোর মরসুমে বোনাস তো দূরের কথা, বকেয়া টাকাও না পাওয়ায় তাঁরা চরম সংকটে। বারবার কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও কোনও সুরাহা হয়নি। এই পরিস্থিতিতে মিলের মাঠে খেলাধুলার আয়োজনকে ‘অসংবেদনশীল’ বলে…
Read More
জেন জি-র বিক্ষো*ভে অ*গ্নিগর্ভ নেপাল, কয়েদিদের পালিয়ে ভারতে ঢোকার চেষ্টা

জেন জি-র বিক্ষো*ভে অ*গ্নিগর্ভ নেপাল, কয়েদিদের পালিয়ে ভারতে ঢোকার চেষ্টা

নেপালে চলতে থাকা জেন জ়ি-র বিক্ষোভ শুধু সে দেশের ভেতরেই নয়, ভারতের সীমান্ত এলাকাতেও নতুন উদ্বেগ তৈরি করেছে। কারণ অগ্নিগর্ভ পরিস্থিতির সুযোগ নিয়ে নেপালের জেল থেকে পালিয়ে যাচ্ছে কয়েদিরা। সূত্রের খবর, তিন দিনে প্রায় ৭০০ জন কয়েদি পালিয়েছে এবং তাদের বড় অংশ ভারতের সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টা করছে। বুধবার পর্যন্ত যেখানে মাত্র পাঁচজন ধরা পড়েছিল, বৃহস্পতিবার সকাল নাগাদ সংখ্যা একলাফে বেড়ে দাঁড়িয়েছে ৩০-এ। পশ্চিমবঙ্গ–বিহার সীমান্তে ১৩ জন, উত্তরপ্রদেশ সীমান্তে ১৭ জন আটক হয়েছে। যদিও গোয়েন্দাদের আশঙ্কা, এটাই শেষ নয়—অনেকেই হয়তো নজর এড়িয়ে ভারতের ভেতরে ঢুকে পড়েছে। এতজন অপরাধী একসঙ্গে সীমান্ত ভেঙে ঢুকতে চাইছে—এটাই সবচেয়ে বড় চিন্তার বিষয়।
Read More
মাত্র ২৪ ঘণ্টায় দুই বাঘিনীর মৃ*ত্যু! প্রশ্নে চিড়িয়াখানা কর্তৃপক্ষ

মাত্র ২৪ ঘণ্টায় দুই বাঘিনীর মৃ*ত্যু! প্রশ্নে চিড়িয়াখানা কর্তৃপক্ষ

মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আলিপুর চিড়িয়াখানায় মৃত্যু হল দুই বাঘিনীর। মঙ্গলবার প্রাণ হারায় বাঘিনী পায়েল। তার পরদিন বুধবার মারা যায় সাদা বাঘিনী রূপা। ঘটনাটি ঘিরে তৈরি হয়েছে রহস্য, ইতিমধ্যেই তদন্তে নেমেছে কর্তৃপক্ষ। অরণ্য ভবন সূত্রে দাবি করা হয়েছে, বার্ধক্যজনিত কারণেই দুই বাঘিনীর মৃত্যু হয়েছে। তবে বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে সেন্ট্রাল জু অথরিটি অফ ইন্ডিয়ার (CZA) নির্দেশে বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মৃত বাঘিনীদের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে, পাশাপাশি ভিসেরা পরীক্ষারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পুরো প্রক্রিয়াটি ভিডিওগ্রাফি করা হবে বলেও জানানো হয়েছে। প্রয়াত বাঘিনী রূপার জন্ম আলিপুর চিড়িয়াখানাতেই। ২১ বছরের এই সাদা বাঘিনীর বাবা ছিল অনির্বাণ ও মা কৃষ্ণা।…
Read More
উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের কৌশলগত পরিকল্পনা

উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের কৌশলগত পরিকল্পনা

উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ২৬টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে ৯৭ লক্ষেরও বেশি গ্রাহককে পরিষেবা দিয়ে থাকে। তাদের বর্তমান লক্ষ্য হলো আর্থিক বর্ষ ২০৩০ সালের মধ্যে ১ লক্ষ কোটি টাকার গ্রস লোন বুক (GLB) অর্জন। এই মুহূর্তে তাদের গ্রস লোন বুকের ৬৫-৭০% পর্যন্ত ঋণ সুরক্ষিত। তাদের রিটেইলে আমানত বৃদ্ধি করতে ১১৫০টি শাখা নেটওয়ার্কে সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে। ২০৩০ সালের মধ্যে ব্যয়-আয় অনুপাত ৫৫%, আরওএ ১.৮-২.০% এবং আরওই ১৬-১৮% অর্জন করার পরিকল্পনাও রয়েছে। এছাড়াও, ২২.৮%-এ শক্তিশালী মূলধন পর্যাপ্ততা অনুপাত বজায় রাখার এবং টিয়ার ১-এ  ২১.২% বজায় রাখার পরিকল্পনা তারা করেছে। ব্যাংকের যাত্রা সম্পর্কে সঞ্জীব নওটিয়াল, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও, উজ্জীবন স্মল…
Read More
মেঘ-বৃষ্টিকে উপেক্ষা করে কলকাতার পথে মুখ্যমন্ত্রী, নেপালের অ*শান্তি পরিস্থিতি ও পুজোর প্রস্তুতি নিয়ে জানালেন উদ্বেগ

মেঘ-বৃষ্টিকে উপেক্ষা করে কলকাতার পথে মুখ্যমন্ত্রী, নেপালের অ*শান্তি পরিস্থিতি ও পুজোর প্রস্তুতি নিয়ে জানালেন উদ্বেগ

দু’দিনের উত্তরবঙ্গ সফর শেষে বৃহস্পতিবার কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরকন্যা থেকে বেরোনোর সময় আকাশ ছিল মেঘলা। মুহূর্তের মধ্যেই শিলিগুড়িতে নামল প্রবল বৃষ্টি। সেই বৃষ্টি মাথায় করেই মুখ্যমন্ত্রী পৌঁছন বাগডোগরা বিমানবন্দরে। সেখান থেকে বিমানে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তিনি। বাগডোগরা বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, “সব সুস্থ থাক, ভালো থাক। প্রাকৃতিক দুর্যোগের সময় সবাইকে সাবধানে থাকতে হবে বার্তা দেন তিনি। পাশাপাশি সম্প্রতি উত্তরবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টির কারণে বিপাকে পড়েছে পুজো উদ্যোক্তারা, বৃষ্টির কারণে এখনো অসমাপ্ত পুজো প্যান্ডেল সে নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী” উত্তরবঙ্গ সফরকালে সরকারি একাধিক অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্র নেপালের অশান্তি পরিস্থিতি নিয়ে…
Read More
পূর্ব ভারতে উৎকর্ষতা ছড়াচ্ছে মণিপাল হসপিটাল

পূর্ব ভারতে উৎকর্ষতা ছড়াচ্ছে মণিপাল হসপিটাল

ভারতের অন্যতম শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান মণিপাল হসপিটালস তাদের দীর্ঘদিনের আস্থা ও উৎকর্ষের ঐতিহ্যকে পূর্ব ভারতে পৌঁছে দিয়েছে মণিপাল হসপিটালস কলকাতা-র মাধ্যমে। দেশের বৃহত্তম হাসপাতাল নেটওয়ার্কের অংশ হিসাবে—যেখানে রয়েছে ১৯টি শহরে ৩৮টি হাসপাতাল, ১০,৫০০+ বেড, ৭,২০০+ চিকিৎসক এবং ৬ কোটি জীবনে ছোঁয়া দেওয়ার অভিজ্ঞতা—কলকাতার মণিপাল ইউনিটসমূহ একই চিকিৎসাগত দক্ষতা, সেবা এবং উৎকর্ষ বজায় রেখেছে, যা মণিপাল নামকে সমগ্র দেশে বিশেষ মর্যাদায় পৌঁছে দিয়েছে। প্রশাসন থেকে শুরু করে কর্মী প্রশিক্ষণ, চিকিৎসা প্রোটোকল—সব ক্ষেত্রেই অনুসৃত হচ্ছে সেই আন্তর্জাতিক মানের নিয়মনীতি। একীভূত ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড সিস্টেম রোগীর ইতিহাসকে নেটওয়ার্ক জুড়ে সহজলভ্য করেছে, ফলে রোগীরা যেখানেই চিকিৎসা নিন না কেন, সমন্বিত ও নিরবচ্ছিন্ন সেবা…
Read More
রান্নাঘরে আনুন রেস্টুরেন্টের স্বাদ : গন্ধরাজ মালাই চিংড়ি, রইল রেসিপি

রান্নাঘরে আনুন রেস্টুরেন্টের স্বাদ : গন্ধরাজ মালাই চিংড়ি, রইল রেসিপি

চিংড়ি মাছ খেতে পছন্দ করেন না, এমন মানুষ কমই আছেন। চিংড়ির মালাইকারি ছোট থেকে বড় সবার পছন্দের খাবার। তবে এবার তৈরি করুন এক নতুন রকমের মালাইকারি — গন্ধরাজ লেবুর সুবাসে মোড়ানো এক ভিন্ন স্বাদের পদ। চলুন, দেখে নেওয়া যাক গন্ধরাজ মালাই চিংড়ি তৈরির সহজ রেসিপিটি। কি কি লাগবে : গলদা চিংড়ি ৫০০ গ্রামগন্ধরাজ লেবুর রস ১ টেবিল চামচপাতিলেবুর রস ১ টেবিল চামচলঙ্কা গুঁড়ো আধ চা চামচকাঁচালঙ্কা বাটা ১ টেবিল চামচনারকেল দুধ ১ কাপক্রিম ২-৩ টেবিল চামচপেঁয়াজবাটা ৩ টেবিল চামচরসুনবাটা ১ টেবিল চামচগন্ধরাজ লেবুর সবুজ খোসা আধ চা চামচতাজা গন্ধরাজ লেবুপাতা ২ টিপরিমাণ মতো সাদা তেলস্বাদ মতো নুন কীভাবে বানাবেন :…
Read More