Blog

ছুটির দিনেও মিলবে মেট্রো পরিষেবা

ছুটির দিনেও মিলবে মেট্রো পরিষেবা

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় খবর মেট্রো কতৃপক্ষের তরফে। এবার নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত এই রুটে শনি ও রবিবারও মেট্রো পরিষেবা চালু থাকবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মেট্রো পরিষেবা উদ্বোধনর পর থেকে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত মেট্রো চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে সোমবার থেকে রবিবার পর্যন্ত এই রুটে মেট্রো পরিষেবা চালু থাকবে। নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার সকাল ৭টা ৩৫ মিনিট থেকে রাত্রি ৮ টা ৩২ মিনিট পর্যন্ত এই পরিষেবা চালু থাকবে। এর পাশাপাশি রবিবার ৮:৩৫ থেকে রাত্রি ৮:২২ মিনিট পর্যন্ত পরিষেবা পাবেন যাত্রীরা। মেট্রোর নতুন…
Read More
দিল্লি-মুম্বই হাই কোর্টে বোমাতঙ্ক, ব্যাপক নিরাপত্তা

দিল্লি-মুম্বই হাই কোর্টে বোমাতঙ্ক, ব্যাপক নিরাপত্তা

শুক্রবার দেশের বিচার ব্যবস্থা কার্যত স্তব্ধ হয়ে যায় যখন দিল্লি এবং মুম্বইয়ের হাই কোর্ট একই দিনে বোমাতঙ্কের হুমকির মুখে পড়ে। এই ঘটনা শুধু নিরাপত্তা ব্যবস্থায় নয়, বরং সাধারণ বিচার প্রক্রিয়ায়ও বিঘ্ন ঘটিয়েছে। বেলা ১টা নাগাদ, বম্বে হাই কোর্টের ইমেল ঠিকানায় একটি হুমকি বার্তা আসে। ইমেলে বলা হয়, আদালতের এই ঐতিহাসিক ভবনটি বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। এই বার্তার পরপরই আদালত চত্বরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইনজীবীরা এবং অন্যান্য কর্মীরা দ্রুত চত্বর ছেড়ে বেরিয়ে যান। বম্ব স্কোয়াড ও পুলিশের দল পুরো এলাকা ঘিরে ফেলে এবং তল্লাশি শুরু করে। যদিও একজন পুলিশ কর্মকর্তা এই হুমকিকে ভুয়ো বলে সন্দেহ প্রকাশ করেছেন, তবুও নিরাপত্তা…
Read More
টাকা নিয়ে বিবাদে ছেলের হাতে বাবা খুন

টাকা নিয়ে বিবাদে ছেলের হাতে বাবা খুন

সংসারে টাকা দেওয়া নিয়ে বিবাদের জেরে বাবার হাতে ছেলে খুন হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের মেচপাড়া চা বাগান এলাকায়। পুলিশ অভিযুক্ত বাবা মঙ্গল কাশ্যপকে গ্রেপ্তার করেছে। জানা গেছে, বাবা ও ছেলে দু'জনেই শ্রমিক। ছেলে দিওয়াশ কাশ্যপ সংসারে টাকা দেয় না বলে বাবার অভিযোগ ছিল। এই নিয়ে বৃহস্পতিবার রাতে ফের তাদের মধ্যে তুমুল ঝগড়া হয়। অভিযোগ, রাত ১১টা নাগাদ সেই বিবাদের সময় বাবা মঙ্গল কাশ্যপ ধারালো ছুরি দিয়ে ছেলে দিওয়াশের বুকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় দিওয়াশকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কালচিনি থানার পুলিশ এসে অভিযুক্ত মঙ্গল কাশ্যপকে গ্রেপ্তার করে। মৃতদেহ…
Read More
পর্যটকদের নজর কাড়তে প্রস্তুত চড়িদার দূর্গা প্রতিমা ও সাজসজ্জা

পর্যটকদের নজর কাড়তে প্রস্তুত চড়িদার দূর্গা প্রতিমা ও সাজসজ্জা

চড়িদার দূর্গা পুজো প্রতি বছরই পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ। পুরুলিয়ার এই গ্রাম এখন বিশ্ববিখ্যাত মুখোশশিল্পের জন্য। গ্রামের প্রায় ৭০ শতাংশ মানুষই মৃৎশিল্পী, যারা প্রতিমা ও মুখোশ তৈরিতে দক্ষ। তাই প্রতিবছরই চড়িদার একমাত্র চড়িদা ষোলোআনা দূর্গা মন্দিরে প্রতিমার গড়নে থাকে অভিনবত্ব। এবছর ৪৩ তম বর্ষে পা দিল চড়িদা ষোলোআনা দূর্গা পূজা কমিটির পুজো। প্রতিমা তৈরিতে ব্যস্ত রয়েছেন গ্রামের শিল্পী রাধাগোবিন্দ দত্ত। কমিটির সভাপতি প্রধান রায় জানান, প্রতিবছরের মতো এবারও প্রতিমায় থাকবে চমক, কারণ শুধু গ্রামবাসী নয় আশপাশের গ্রাম ও পর্যটকরাও এই পুজোর দর্শনার্থী। তাঁদের কথা মাথায় রেখেই সাজসজ্জা থেকে প্রতিমা নির্মাণ সবকিছু করা হচ্ছে। সরকারি নিয়ম মেনেই পুজো হয় এবং নিয়মিত…
Read More
৫৫ গ্রাম সোনা সহ ফের চার দুষ্কৃতীকে আটক করলেন শিলিগুড়ির মেট্রোপলিটন পুলিশ

৫৫ গ্রাম সোনা সহ ফের চার দুষ্কৃতীকে আটক করলেন শিলিগুড়ির মেট্রোপলিটন পুলিশ

শিলিগুড়ির বিধান জুয়েলারি নামে হিলকার্ট রোডের সোনার দোকানে ডাকাতির ঘটনায় আরো চার দুষ্কৃতীকে গ্রেফতার করল শিলিগুড়ির মেট্রোপলিটন পুলিশ। শিলিগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা প্রত্যেকে বিহারের বাসিন্দা। বিহারের বৈশালী জেলার বিদুপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে এদের। বিধানস নামে ঐ জুয়েলারি দোকানে ডাকাতির ঘটনার পর ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার হয়েছিল ২ দুষ্কৃতি। এরপর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ গ্রেফতার করেছিল আরো ৬ দুষ্কৃতিকে। এবার আবার পুলিশের জালে চার দুষ্কৃতী উদ্ধার ৫৫ গ্রাম সোনা। সূত্রের খবর বিধানস নামে ওই জুয়েলারি থেকে দশ কোটি টাকারও বেশি সোনা এবং হীরে ও platinum এর গহনা লুট হয়েছিল। ওই ঘটনার তদন্তে নেমে এখনো পর্যন্ত মোট গ্রেপ্তারের সংখ্যা ১২…
Read More
দীর্ঘ ২০ দিন পর আবার শুরু মা বৈষ্ণোদেবীর যাত্রা

দীর্ঘ ২০ দিন পর আবার শুরু মা বৈষ্ণোদেবীর যাত্রা

প্রায় ২০ দিন বন্ধ থাকার পর অবশেষে রবিবার থেকে পুনরায় শুরু হতে চলেছে মা বৈষ্ণোদেবীর যাত্রা। এই খবর পেয়ে ভক্তদের পাশাপাশি কাটরার ব্যবসায়ী মহলেও খুশির জোয়ার বয়ে গেছে। যাত্রা শুরুর আগে কাটরা শহর ও ভবন পথ জুড়ে চলছে জোরকদমে পরিষ্কার - পরিচ্ছন্নতার কাজ। বিশেষ করে ‘দর্শন ডোডি’ প্রবেশদ্বারে শ্রাইন বোর্ডের আধিকারিক ও কর্মীরা দিনরাত কাজ করে যাচ্ছেন। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সময়মতো সমস্ত প্রস্তুতি শেষ হবে যাতে যাত্রীদের কোনো অসুবিধা না হয়। প্রথমবার কোনো প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এত দীর্ঘ সময় প্রায় ২০ দিন — যাত্রা বন্ধ ছিল। সাধারণত ভুমিধস বা আবহাওয়ার কারণে ৩-৪ দিনের জন্য যাত্রা ব্যাহত হয়, কিন্তু…
Read More
ফের খাঁচায় ধরা পড়ল চিতাবাঘ

ফের খাঁচায় ধরা পড়ল চিতাবাঘ

চা বাগানে খাঁচায় বন্দি চিতাবাঘ, নাগরাকাটার জলঢাকা আল্টাডাঙ্গা চাবাগানে খাঁচা পাতার মাত্র তিন ঘণ্টার মধ্যেই ধরা পড়ল এক চিতাবাঘ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাবাগানের পাশের খুদিরডাঙ্গা গ্রামে গত এক সপ্তাহ ধরে চিতাবাঘ আতঙ্ক ছড়িয়েছিল। ওই গ্রাম থেকে ইতিমধ্যেই কয়েকটি ছাগল তুলে নিয়ে খেয়ে ফেলেছিল চিতাবাঘটি। তাতেই আতঙ্কিত হয়ে পড়ে চা শ্রমিকেরা। বৃহস্পতিবার সন্ধ্যায় শিমুলবাড়ি সেকশনে ছাগলকে টোপ হিসেবে রেখে খাঁচা পেতে দেওয়া হয়। রাত ন’টা নাগাদ ছাগল শিকার করতে এসে খাঁচায় বন্দি হয়ে পড়ে চিতাবাঘটি। এরপর রাত সাড়ে এগারোটা নাগাদ বিন্নাগুড়ি রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে নিয়ে যায় ওই চিতাবাঘকে।
Read More
শিল্পীর তুলিতে প্রাণ পাচ্ছেন দেবী দুর্গা,কর্মব্যস্ত কুমোররা

শিল্পীর তুলিতে প্রাণ পাচ্ছেন দেবী দুর্গা,কর্মব্যস্ত কুমোররা

আর মাত্র ১৬ দিন পরেই মায়ের আগমন। শহরের মতোই এখন ব্যস্ততার আঁচ ছড়িয়ে পড়েছে গ্রামবাংলাতেও। রাজগঞ্জের ফাটাপুকুরে ঢুকতেই চোখে পড়ে – বাঁশ, খড়, মাটি আর তুলির গন্ধে ভরে উঠেছে চারদিক। প্রতিমাশিল্পীদের হাতের ছোঁয়ায় যেন ধীরে ধীরে প্রাণ পাচ্ছেন দেবী দুর্গা। পাশাপাশি একই চিত্র শিলিগুড়ির কুমারটুলি সহ পালপাড়ার মৃৎ শিল্পীদের ব্যস্ততা। কারিগরদের কথায়, "বছরের অন্য সময়টা তেমন কাজ থাকে না। কিন্তু দুর্গোৎসব এলেই দিন ফিরতে শুরু করে। এবছর প্রায় ৩০টি প্রতিমার বরাদ পেয়েছি অনেকেই। এগুলো রাজগঞ্জ ছাড়াও বেলাকোবা, আমবাড়ি, জলপাইগুড়ি শহরের বিভিন্ন পুজো মণ্ডপে যাবে।" তবে আনন্দের পাশাপাশি রয়েছে একরাশ চিন্তাও। প্রতিমাশিল্পীদের আক্ষেপ – মাটি, খড়, রং, বাঁশ সহ সবকিছুর দাম…
Read More
বিএসএ গোল্ড স্টার তাদের প্রথম বার্ষিকী উদযাপন করছে ভারতে

বিএসএ গোল্ড স্টার তাদের প্রথম বার্ষিকী উদযাপন করছে ভারতে

বিএসএ গোল্ড স্টার গত বছর ভারতে ফিরেছে, সঙ্গে নিয়ে এসেছে খাঁটি ব্রিটিশ মোটর সাইকেল চালানোর অতুলনীয় আকর্ষণ। এবার তারা রিফাইনমেন্টের ক্ষেত্রে নতুন বেঞ্চমার্ক তৈরি করতে চলেছে, যার মাধ্যমে বড় সিঙ্গল-সিলিন্ডারগুলোর পরিমাপ করা হয়। এক বছর হতে চলল, এখন ক্লাসিক সিঙ্গলকে নিয়ে উদযাপন করা হচ্ছে বিচক্ষণ উদ্যমীদের জন্য আয়োজিত বিএসএ-র প্রথম এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে। উত্সবের মরসুমের কথা ভেবে একেবারে সঠিক সময়ে এটা করা হচ্ছে। ৬৫০সিসি গোল্ড স্টার তার খাঁটি ডিজাইন ও কারিগরির জন্য সবার চেয়ে আলাদা হয়ে উঠেছে। তাদের বর্ষপূর্তি উপলক্ষে রাইডাররা যে-কোনও টু-হুইলার ১০,০০০ টাকার মূল্য পর্যন্ত দামে কিনতে পারেন। প্রত্যেকটি সাইকেলের সঙ্গে পাওয়া যাবে বাছাই করা অ্যাক্সেসরিজের একটি করে…
Read More
শুরু হবে মেরামতের কাজ খবর মেট্রো কতৃপক্ষের তরফে

শুরু হবে মেরামতের কাজ খবর মেট্রো কতৃপক্ষের তরফে

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় খবর মেট্রো কতৃপক্ষের তরফে। কিছুদিন আগেই স্টেশনে ফাটল দেখা দেওয়ায় কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। এবার আরো ভয়াবহ চিত্র সামনে এল। সমীক্ষক সংস্থা রাইটার্সের তরফ থেকে একটি চিত্র সামনে নিয়ে আসা হল। যেখানে দেখা যাচ্ছে মাটির নিচে সুরঙ্গ থেকে একাধিক প্লাটফর্মে আমূল সংস্কারের প্রয়োজন। আর তা করতে হলে মাঝে মধ্যেই বন্ধ রাখতে হতে পারে ব্লু লাইনের বিভিন্ন অংশের মেট্রো। এর পর, তড়িঘড়ি ট্রেন্ডার ডেকেছে মেট্রো ভবন। সূত্রের খবর, এই কাজ করতে মোট ৮৯ লক্ষ ৭৫ হাজার ৫০ টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি এর সময়সীমা লাগতে পারে প্রায় নয় মাসের কাছাকাছি। মাটির তলায় স্টেশন…
Read More