07
Aug
দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পুরসভার পীরতলা এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে তিন হাজার নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় দুই যুবক ও এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া ট্যাবলেটগুলির আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লক্ষ ১০ হাজার টাকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বংশীহারী থানার পুলিশ, হরিরামপুর ট্রাফিক ইউনিট এবং গঙ্গারামপুর মহকুমা পুলিশের আধিকারিক শুভতোষ সরকারের নেতৃত্বে যৌথ অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন বুনিয়াদপুরের পীরতলা এলাকায় একটি টোটো থামিয়ে তল্লাশি চালানো হয়। টোটোতে থাকা তিন অভিযুক্তের ব্যাগ থেকে প্রায় ৩,৫০০টি নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার হয়। ধৃতদের নাম মুবারক মিয়া (২০), মানিকুল মিয়া (২৫) এবং মোনালিকা পারভীন (২২)।…
