Blog

বিক্রির আগেই উদ্ধার চো*রাই বাইক, গ্রে*প্তার অভিযুক্ত

বিক্রির আগেই উদ্ধার চো*রাই বাইক, গ্রে*প্তার অভিযুক্ত

পোরাঝার থেকে চুরি যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় চুরি হওয়া বাইকসহ এমডি মকসদ নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে শুক্রবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২০ জুলাই পোরাঝার এলাকার নৌকাঘাট থেকে একটি মোটরসাইকেল চুরি যায়। ঘটনার পর থানায় অভিযোগ দায়ের হলে তদন্তে নামে পুলিশ। তদন্তের সূত্র ধরে সাদা পোশাকের পুলিশ অভিযান চালিয়ে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে। অভিযোগ, ধৃত এমডি মকসদ বাইকটি বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে ধরা পড়ে। চুরির ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
Read More
যানজট মুক্ত শহরের লক্ষ্যে বাম লেন সচল রাখার উদ্যোগ: ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান ও মাইকিং

যানজট মুক্ত শহরের লক্ষ্যে বাম লেন সচল রাখার উদ্যোগ: ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান ও মাইকিং

শিলিগুড়ি শহরের যানজট সমস্যা নিয়ন্ত্রণে আনতে এবং সড়ক নিরাপত্তা সুনিশ্চিত করতে কড়া পদক্ষেপ গ্রহণ করল ট্রাফিক পুলিশ। শুক্রবার শিলিগুড়ি ট্রাফিক পুলিশ ও পানিট্যাঙ্কি ট্রাফিক গার্ডের যৌথ উদ্যোগে এক বিশেষ সচেতনতামূলক অভিযান চালানো হয়। মূলত, সড়ক দুর্ঘটনা এড়াতে ও যান চলাচল স্বাভাবিক রাখতে যানবাহন চালকদের বাঁ দিক ঘেঁষে বা 'বাম লেন' (Left Lane) ধরে যাতায়াত নিশ্চিত করাই ছিল এই অভিযানের মূল উদ্দেশ্য। পুলিশ সূত্রে খবর, শহরের ব্যস্ততম পথগুলোতে প্রায়শই লেনে শৃঙ্খলা না মানার কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে চারচাকা ও টু-হুইলার চালকরা ভুল লেনে গাড়ি চালানোর ফলে অন্য যানবাহনের স্বাভাবিক গতি ব্যাহত হয়। এই সমস্যা দূর করতেই এ দিন…
Read More
NEET-এ কৃতী ফিজিক্সওয়ালার ছাত্রছাত্রীরা

NEET-এ কৃতী ফিজিক্সওয়ালার ছাত্রছাত্রীরা

শিক্ষা প্রযুক্তি সংস্থা ফিজিক্সওয়ালাহ (PW) জানিয়েছে, NEET (UG) ২০২৬ পরীক্ষায় তাদের একাধিক পড়ুয়া সারা দেশে (AIR) শীর্ষস্থান অর্জন করেছে। তাঁদের মধ্যে রয়েছেন রবিকান্ত দিবাকর (AIR 55), শিবাংশ আনন্দ (AIR 152), দিব্যাংশ জয়সওয়াল (AIR 173) এবং সাক্ষী কুমারী (AIR 192)। সংস্থার দাবি, এই সাফল্য এসেছে তাদের অনলাইন কোর্স, প্রযুক্তিনির্ভর PW বিদ্যাপীঠ এবং PW পাঠশালা কেন্দ্রের মাধ্যমে পড়াশোনার ফলে।এই সাফল্য উদযাপন করতে মুর্শিদাবাদে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে জেলার কৃতী ছাত্র সুদীপ্ত মণ্ডল (AIR 800)-কে বিশেষভাবে সম্মান জানানো হয়। PW-এর প্রতিষ্ঠাতা ও সিইও আলখ পাণ্ডে সকল সফল পরীক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে বলেন, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ই সাফল্যের চাবিকাঠি। যাঁরা এবার প্রত্যাশিত…
Read More
শিলিগুড়িতেই উচ্ছেদ শুনানির দাবিতে এডিআরএমকে স্মারকলিপি স্থানীয়দের

শিলিগুড়িতেই উচ্ছেদ শুনানির দাবিতে এডিআরএমকে স্মারকলিপি স্থানীয়দের

রেলের উচ্ছেদ নোটিশকে কেন্দ্র করে শিলিগুড়ি পৌরনিগমের ২৮ নম্বর ওয়ার্ডে উদ্বেগ বাড়ছে। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্য নির্ধারিত শুনানির স্থান কাটিহার হওয়ায় আপত্তি জানিয়ে শুক্রবার শিলিগুড়ির এডিআরএম কার্যালয়ে স্মারকলিপি জমা দিলেন এলাকার বাসিন্দারা। জানা গিয়েছে, উচ্ছেদের আগে ক্ষতিগ্রস্তদের বক্তব্য শোনার জন্য রেল কর্তৃপক্ষ ২৪ ও ২৭ জুলাই শুনানির দিন নির্ধারণ করে। তবে শুনানির স্থান হিসেবে কাটিহারের নাম ঘোষণায় সমস্যায় পড়েন বাসিন্দারা। তাঁদের দাবি, এত দূরে গিয়ে শুনানিতে অংশ নেওয়া অধিকাংশ পরিবারের পক্ষে সম্ভব নয়। তাই সমস্ত শুনানি শিলিগুড়ির এডিআরএম কার্যালয়েই আয়োজন করার দাবি তোলা হয়। শুক্রবার প্রাক্তন সিপিআই(এম) কাউন্সিলর জয় চক্রবর্তীর নেতৃত্বে ২৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের একটি প্রতিনিধি দল এডিআরএম কার্যালয়ে গিয়ে…
Read More
ভর্তা বা ঘণ্ট নয়, এবার থোড় দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু পাতুরি

ভর্তা বা ঘণ্ট নয়, এবার থোড় দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু পাতুরি

বাঙালির রান্নাঘরে থোড় একটি জনপ্রিয় উপাদান। থোড় রান্নায়ও রয়েছে নানান রকমফের। ভর্তা থেকে শুরু করে ভাজা, ঘণ্ট বাদ যায় না কোনোটাই। এবার সর্ষে, নারকেলের মিশেলে বানিয়ে দেখুন থোড়ের পাতুরি। নিরামিষের দিনে গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে এই রান্না। কী কী লাগবে মাঝারি আকারের কচি থোড় এক কাপ নারকেল কোরা ৪ টেবিল চামচ সর্ষেবাটা ২ টেবিল চামচ সর্ষের তেল ৫-৬টি কাঁচালঙ্কা স্বাদমতো নুন এবং চিনি কলাপাতা কীভাবে বানাবেন থোড়ের আঁশ ছাড়িয়ে পাতলা করে কেটে নিন। নুন দিয়ে থোড় ভাপিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে অতিরিক্ত আঁশ বের করে জল ঝরিয়ে নিন। এরপর থোড়ের সঙ্গে নারকেল কোরা, সর্ষেবাটা, কাঁচালঙ্কাবাটা, নুন, চিনি ও…
Read More
উল্টোরথে খুঁটি পুজো, শুরু পুজোর প্রস্তুতি

উল্টোরথে খুঁটি পুজো, শুরু পুজোর প্রস্তুতি

পবিত্র উল্টোরথের শুভ লগ্নে খুঁটি পুজোর মধ্য দিয়ে আসন্ন দুর্গোৎসবের সূচনা করল শিলিগুড়ির অন্যতম ঐতিহ্যবাহী দুর্গাপুজো কমিটি সুব্রত সংঘ। এবার তাদের দুর্গাপুজোর ৬৯তম বর্ষ। ধর্মীয় আচার ও মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে শুক্রবার সকালে সম্পন্ন হয় খুঁটি পুজো। এবারের পুজোর থিম ‘আদি শক্তি’। উদ্যোক্তাদের কথায়, সৃষ্টির আদিতে যে অনন্ত, অবিনাশী ও নিরাকার শক্তির অস্তিত্ব ছিল, সেই চিরন্তন শক্তির দর্শনই এবারের মণ্ডপ ও শিল্পসজ্জার মাধ্যমে তুলে ধরা হবে। দর্শনার্থীদের কাছে এক ভিন্নধর্মী আধ্যাত্মিক অনুভূতি পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। বিশেষ দিক হল, এবারের মণ্ডপ নির্মাণ থেকে শুরু করে শিল্পসজ্জার অধিকাংশ কাজই করবেন শিলিগুড়ির স্থানীয় শিল্পীরা। স্থানীয় প্রতিভাকে তুলে ধরার পাশাপাশি তাঁদের কাজের মাধ্যমে পুজোকে…
Read More
৭৩তম বর্ষে চমকের প্রস্তুতিতে উজ্জ্বল সংঘ

৭৩তম বর্ষে চমকের প্রস্তুতিতে উজ্জ্বল সংঘ

উল্টোরথের পুণ্য তিথিতে শুক্রবার সকালে নিষ্ঠা ও ধর্মীয় আচার মেনে খুঁটি পুজোর মাধ্যমে আসন্ন দুর্গোৎসবের সূচনা করল শিলিগুড়ির উজ্জ্বল সংঘ। এবছর তাদের দুর্গাপুজোর ৭৩তম বর্ষ, আর সেই উপলক্ষে দর্শনার্থীদের জন্য থাকছে একাধিক বিশেষ আকর্ষণ। এবারের পুজোর অন্যতম আকর্ষণ হতে চলেছে অযোধ্যার রামমন্দিরের আদলে তৈরি বিশাল মণ্ডপ। এই মণ্ডপ নির্মাণে ঝাড়খণ্ড থেকে দক্ষ শিল্পীদের আনা হচ্ছে। মণ্ডপের সূক্ষ্ম কারুকাজ ও নান্দনিক উপস্থাপনা দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করবে বলে আশাবাদী উদ্যোক্তারা। পুজোর জন্য এ বছর প্রায় ৩৮ লক্ষ টাকা বাজেট রাখা হয়েছে। মণ্ডপ, আলোকসজ্জা, প্রতিমা এবং বিভিন্ন আয়োজন মিলিয়ে দর্শনার্থীদের এক অনন্য অভিজ্ঞতা উপহার দেওয়ার পরিকল্পনা নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। ধর্মীয় আয়োজনের পাশাপাশি পুজো…
Read More
কেন্দ্র সরকারের তরফে মিলল অনুমোদন

কেন্দ্র সরকারের তরফে মিলল অনুমোদন

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। নতুন নেওয়া সিদ্ধান্ত মতোই চলতি বছরেই শুরু হলো কাজ। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রীসভা ৬২ হাজার ৫০০ কোটি টাকার মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং স্কিম (এমপিএমএস) – এ অনুমোদন দিয়েছে। মোবাইল ফোন উৎপাদনের ক্ষেত্রে দেশের অভ্যন্তরে মূল্য সংযোজন আরও বৃদ্ধি করতে চায় সরকার। মোবাইল ফোনের ক্ষেত্রে ভারতীয় ব্র্যান্ড গড়ে তোলাই সরকারের লক্ষ্য। এই প্রকল্পের মেয়াদ ৫ বছর অর্থাৎ ২০২৬ – ২০২৭ থেকে ২০৩০ – ২০৩১ পর্যন্ত। প্রকল্পটির আওতায় ভারতে মোবাইল ফোন উৎপাদন ও বিক্রয় ২.২৫% থেকে ৫% পর্যন্ত আর্থিক সহায়তার প্রস্তাব রয়েছে। ভারতীয় ব্র্যান্ড তৈরির ক্ষেত্রে…
Read More
বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর তরফে

বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর তরফে

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। সরকারি কর্মীদের ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণে তৎপর সরকার। ইতিমধ্যেই এক ধাক্কায় ডিএ বৃদ্ধি করেছে রাজ্য। ষষ্ঠ পে কমিশনের আওতায় রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ২০% বৃদ্ধি হয়েছে। পাশাপাশি রাজ্যে ঘোষণা হয়েছে সপ্তম পে কমিশনেরও। কবে বকেয়া ডিএ হাতে আসবে, চালু হবে নয়া পে কমিশন, সরকারি কর্মীরা এখন সেই অপেক্ষায়। এরই মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে সপ্তম বেতন কমিশন নিয়ে বর্তমানে সরকারি কর্মচারীদের মধ্যে চর্চা তুঙ্গে। এরই মধ্যে মুখ্যমন্ত্রী জানালেন, চলতি…
Read More
বর্ষায় স্বাস্থ্য পরিষেবা জোরদার করলো স্টার হেলথ

বর্ষায় স্বাস্থ্য পরিষেবা জোরদার করলো স্টার হেলথ

পশ্চিমবঙ্গে বর্ষায় ডেঙ্গু, ম্যালেরিয়া, জ্বর ও অন্যান্য সংক্রামক রোগ বাড়তে থাকায় স্টার হেলথ অ্যান্ড অ্যালাইড ইন্স্যুরেন্স স্বাস্থ্য পরিষেবা আরও জোরদার করেছে। ২০২৫-২৬ অর্থবর্ষের তথ্য অনুযায়ী, রাজ্যে জ্বর ও সংক্রামক রোগের ক্ষেত্রে হোম হেলথকেয়ারের ব্যবহার ৮ গুণেরও বেশি বেড়েছে। যাদের পলিসি আছে তারা  "টক টু স্টার" হেল্পলাইন (৭২০০ ২২২ ৩৩৩)-এ ফোন করে হোম হেলথকেয়ার ও পরিকল্পিত হাসপাতালে ভর্তি সংক্রান্ত সহায়তা নিতে পারবেন। এছাড়া, পলিসি না থাকলেও স্টার হেলথ কাস্টমার অ্যাপ -এর মাধ্যমে ২৪ ঘণ্টা বিনামূল্যে ভার্চুয়াল ওপিডি-তে চিকিৎসকের পরামর্শ মিলবে। এবিষয়ে স্টার হেলথের বিজনেস হেড অতীন রায় বলেন, বর্ষায় জ্বরকে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সময়মতো চিকিৎসকের পরামর্শ…
Read More