দীর্ঘদিন ধরে ভেস্টেড জমিতে বসবাস এবং অনুমোদিত প্ল্যান ছাড়াই তিনতলা বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছিল শিলিগুড়ির ৫ নম্বর ওয়ার্ডের সন্তোষীনগরের ১ নম্বর গলিতে।অভিযোগ, ওই নির্মাণ নিয়ে পুরনিগমের তরফে একাধিকবার নোটিশ দেওয়া হয়েছিল। এমনকি ড্রেনের উপর করা নির্মাণের একাংশও আগে ভেঙে দেওয়া হয়েছিল পুরনিগমের পক্ষ থেকে।
এরপরও নির্মাণ নিয়ে পুরনিগমের নির্দেশ কার্যকর না হওয়ায় এবার আদালতের নির্দেশ নিয়ে অভিযান চালানো হয়। বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় সুরেন্দ্র সাহানি নামে এক ব্যক্তির ওই বাড়ি।পুরনিগমের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুমোদনহীন নির্মাণ এবং সরকারি পরিকাঠামোর উপর বেআইনি দখলের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সন্তোষীনগরে বেআইনি নির্মাণে পুরনিগমের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল বাড়ি
