উৎসবের মরশুমে মানুষের কাছে ঠান্ডা পানীয় সহজলভ্য করতে মহারাষ্ট্র-সহ বিভিন্ন রাজ্যে উৎসবকেন্দ্রিক উপস্থিতি আরও বাড়াচ্ছে কোকা-কোলা ইন্ডিয়া। বোতলজাতকরণ অংশীদার হিন্দুস্তান কোকা-কোলা বেভারেজেস (এইচসিসিবি)-এর সঙ্গে প্যান্ডেল, আবাসিক কল্যাণ সমিতি (আরডব্লিউএ), পাড়ার বাজার, খাবারের দোকান-সহ বিভিন্ন জায়গায় এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
পাড়ার খুচরো দোকান, বাণিজ্যিক অংশীদার ও দ্রুত সরবরাহকারী প্ল্যাটফর্মের মাধ্যমে এবার গ্রাহকরা ইউজার-ফ্রেন্ডলি প্যাক ও ঠান্ডা পানীয় পাবেন। বাড়ি, প্যান্ডেল, খাবারের আড্ডা বা বাইরে চলার পথ—সব ক্ষেত্রেই পানীয়ের সহজলভ্যতা নিশ্চিত করতে জোর দেওয়া হচ্ছে। এবিষয়ে কোকা-কোলা ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট দেশমন্ড নিখিল ডি’সুজা জানান, উৎসবের বিভিন্ন মুহূর্তে পানীয় সহজলভ্য করার পাশাপাশি স্থানীয় বিক্রেতা ও খুচরো ব্যবসায়ীদের জন্য অর্থনৈতিক সুযোগ তৈরি করাও সংস্থার লক্ষ্য।
এইচসিসিবি-র চিফ কমার্শিয়াল অফিসার বিনয় নায়ার জানান, উৎপাদন, বিতরণ ও খুচরো নেটওয়ার্কের মাধ্যমে মহারাষ্ট্রজুড়ে পানীয়ের সরবরাহ নিশ্চিত করা হচ্ছে এবং স্থানীয় ব্যবসা ও অংশীদারদেরও সহযোগিতা করা হচ্ছে। এই উদ্যোগ কোকা-কোলা ইন্ডিয়ার ‘লোকালি ইয়োর্স’ প্রচারেরও অংশ। পাশাপাশি, পুজো প্যান্ডেলের সঙ্গে ব্যবহৃত পিইটি বোতল সংগ্রহ ও পুনর্ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। স্ট্রিট আর্টিস্ট ডুডল ম্যাপুলসের সহযোগিতায় বোতলের ঢাকনা ও লেবেল দিয়ে ‘ওয়েস্ট টু ওয়ান্ডার’ লাইভ আর্ট তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে পরিবেশ রক্ষা, পিইটি বোতল পুনর্ব্যবহার এবং স্থানীয় অংশীদারদের সঙ্গে সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
