Blog

ঘোষিত হলো ছুটির দিনক্ষণ

ঘোষিত হলো ছুটির দিনক্ষণ

শুরু হয়েছে নতুন বছর, আর বছর শুরু হতেই ঘোষিত হলো ছুটির তালিকা। আম্বেদকর জয়ন্তী ১৪ এপ্রিল বাংলা নববর্ষ – ১৫ এপ্রিল মে দিবস- ১ মে বুদ্ধ পূর্ণিমা – ৮ মে ঈদ-উদ-জোহা – ২৭ মে মহরম – ২৬ জুন স্বাধীনতা দিবস – ১৫ আগস্ট মহালয়া – ১০ অক্টোবর দুর্গাপুজো- ১৯-২১ অক্টোবর ভাইফোঁটা – ১১ নভেম্বর বড়দিন – ২৫ ডিসেম্বর এ ছাড়াও রাজ্য সরকারের ছুটি থাকছে হরিচাঁদ ঠাকুরের জন্মদিন- ১৭ মার্চ ঈদুল ফিতর আগের দিন – ২০ মার্চ ইদুজ্জোহা আগের দিন – ২৬ শে মে শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং-এ কবি ভানু ভক্তের জন্মদিন উপলক্ষে – ১৩ জুলাই রথযাত্রা – ১৬ জুলাই বিশ্বকর্মা…
Read More
ফের আবার তলব করা হলো কুন্তলকে

ফের আবার তলব করা হলো কুন্তলকে

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ফের সক্রিয় হল ইডি। এই প্রেক্ষিতে ইডি দপ্তরে হাজিরা দিতে এলেন কুন্তল ঘোষ। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছনোর পর থেকেই নতুন করে এই মামলায় জোরালো জল্পনা শুরু হয়েছে। এসএসসি নবম থেকে দ্বাদশ শ্রেণির নিয়োগ দুর্নীতি মামলায় তিনি বর্তমানে জামিনে মুক্ত। কয়েক দিন আগেই এই একই মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে তলব করেছিল ইডি। পাশাপাশি ১০০-র বেশি চাকরিপ্রার্থী, যাঁরা টাকা দিয়েও চাকরি পাননি, তাঁদেরও ডাকা হয়েছে।…
Read More
২০২৫ অর্থবর্ষে ভারতের জীবন বিমাকারীরা ৬.৩০ লক্ষ কোটি টাকার সুবিধা প্রদান করেছে

২০২৫ অর্থবর্ষে ভারতের জীবন বিমাকারীরা ৬.৩০ লক্ষ কোটি টাকার সুবিধা প্রদান করেছে

ভারতের জীবন বিমা ক্ষেত্র পরিবারগুলিকে সুরক্ষা দিতে এবং দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনায় সহায়তা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। সাম্প্রতিক আইআরডিএআই বার্ষিক প্রতিবেদন ২০২৪-২৫ অনুযায়ী, জীবন বিমাকারীরা ২০২৫ অর্থবর্ষে মোট ৬.৩০ লক্ষ কোটি টাকার সুবিধা প্রদান করেছে। এই পরিসংখ্যানটি সুরক্ষা থেকে শুরু করে অবসর গ্রহণ এবং সম্পদ তৈরি পর্যন্ত জীবনের প্রতিটি পর্যায়ে ভারতীয় পরিবারগুলিকে জীবন বিমা শিল্প যে স্তরের সাহায্য করে, তার প্রমাণ দেয়।প্রদত্ত মোট সুবিধার মধ্যে ২.৩৩ লক্ষ কোটি টাকা প্রত্যাহার এবং সারেন্ডার বাবদ দেওয়া হয়েছে, যা গত বছরের তুলনায় ১.৭৭% বৃদ্ধি পেয়েছে। যেহেতু পারসিস্টেন্সি রেশিও শক্তিশালী রয়েছে, এটি পরিকল্পিত লাইফসাইকেল এক্সিট বা জীবনচক্রের প্রস্থানকে নির্দেশ করে। পলিসিহোল্ডাররা তাঁদের পরিবারের…
Read More
শিলিগুড়ি সংলগ্ন এলাকায় নির্বাচনী উত্তাপ, তৃণমূল কংগ্রেসের শক্তি প্রদর্শন

শিলিগুড়ি সংলগ্ন এলাকায় নির্বাচনী উত্তাপ, তৃণমূল কংগ্রেসের শক্তি প্রদর্শন

শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম-ফুলবাড়ী বিধানসভা কেন্দ্রে নির্বাচনী উত্তাপ ক্রমশ বাড়ছে। সেই আবহেই জাবরাভিটা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হল এক বিশাল জনসভা, যেখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থী রঞ্জন শীল শর্মার সমর্থনে আয়োজিত এই সভায় জনসমাগম ছিল চোখে পড়ার মতো, যা এলাকায় শাসকদলের সংগঠন শক্তিরই প্রমাণ বলে মনে করছেন রাজনৈতিক মহল। সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্যে উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন এবং ডাবগ্রাম-ফুলবাড়ীর উন্নয়নের জন্য রঞ্জন শীল শর্মাকে জয়ী করার আহ্বান জানান। তিনি বলেন, মানুষের পাশে থেকে কাজ করার জন্য তৃণমূল কংগ্রেস সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি বিরোধীদের সমালোচনাও শোনা যায় তাঁর বক্তব্যে। এই জনসভায় উপস্থিত ছিলেন শিলিগুড়ির তৃণমূল কংগ্রেস…
Read More
বাংলাদেশি নাগরিক মালদার ডুবাপাড়ায় ধরা, পুলিশ তল্লাশি শুরু

বাংলাদেশি নাগরিক মালদার ডুবাপাড়ায় ধরা, পুলিশ তল্লাশি শুরু

মালদার হবিবুরের হরিশ্চন্দ্রপুরের ডুবাপাড়া এলাকায় এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। এবং ওই ব্যক্তিকে স্থানীয়রা গাছের মধ্যে বেঁধে রাখেন , এরপর এলাকাবাসীরা দ্রুত হবিবপুর থানা পুলিশ-কে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। পরে তদন্তে জানা যায়, ধৃত ব্যক্তির নাম মোঃ মৌমিন নুর হোসেন এবং তিনি বাংলাদেশের কোতওয়ালী থানার এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়। এরপর তাকে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করিয়ে মালদা জেলা আদালতে পেশ করা হবে। কী উদ্দেশ্যে তিনি এই এলাকায় এসেছিলেন এবং কেন ঘোরাঘুরি করছিলেন,…
Read More
আমদানির ওপর নির্ভরতা কমাতে মরিয়া সরকার: এলপিজি ছেড়ে পাইপলাইন গ্যাসে নজর পেট্রোলিয়াম মন্ত্রকের

আমদানির ওপর নির্ভরতা কমাতে মরিয়া সরকার: এলপিজি ছেড়ে পাইপলাইন গ্যাসে নজর পেট্রোলিয়াম মন্ত্রকের

রান্নাঘরের জ্বালানি নিয়ে বড়সড় সিদ্ধান্তের পথে হাঁটল কেন্দ্রীয় সরকার। এবার থেকে যেখানে পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস বা পিএনজি (PNG) পৌঁছানোর সুযোগ রয়েছে, সেখানে সংশ্লিষ্ট গ্রাহককে বাধ্যতামূলকভাবে সেই সংযোগ নিতে হবে। সুযোগ থাকা সত্ত্বেও যদি কেউ পিএনজি না নিয়ে এলপিজি সিলিন্ডার ব্যবহার চালিয়ে যান, তবে তিন মাসের মধ্যে তাঁর এলপিজি সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। মঙ্গলবার পেট্রোলিয়াম মন্ত্রকের জারি করা এই নতুন নির্দেশিকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে তীব্র চর্চা। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি। বর্তমানে পশ্চিম এশিয়ার অস্থির যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেলের পাশাপাশি এলপিজি-র জোগানেও টান পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ভারত তার মোট এলপিজি চাহিদার প্রায় ৬০ শতাংশ…
Read More
টয়িং, সাশ্রয়ী ফুড অ্যাপ, এখন কলকাতায় উপলব্ধ

টয়িং, সাশ্রয়ী ফুড অ্যাপ, এখন কলকাতায় উপলব্ধ

খাবার ডেলিভারির সাশ্রয়ী অ্যাপ ‘টয়িং’ সম্প্রতি কলকাতায় তাদের পরিষেবা শুরু করেছে। গত ৭ মাসে ভারতের ২০টি শহরে ছড়িয়ে পড়ার পর এবার তারা তিলোত্তমায় পা রাখল। টয়িং অ্যাপের বিশেষ কিছু সুবিধা রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল রেস্তোরাঁতে বসে খেলে যে দাম দিতে হয়, এই অ্যাপে খাবারের দাম তার সমান বা তার চেয়েও কম হবে। এখানে থাকছে না কোনও অতিরিক্ত খরচ। এছাড়া, কোনো অর্ডারে প্যাকিং চার্জ বা প্ল্যাটফর্ম ফি দিতে হবে না। বিরিয়ানি হোক বা বার্গার বা মিল বোল সবটাই পাওয়া যাবে মাত্র ৯৯ টাকার মধ্যে। ২০২৫ সালের মাঝামাঝি পুনে শহর থেকে এই অ্যাপের যাত্রা শুরু হয়। বর্তমানে এটি দিল্লি, মুম্বই, আহমেদাবাদ…
Read More
ড্যানোন ইন্ডিয়া অ্যানিমিয়া মোকাবিলায় সাহায্য করার ক্ষেত্রে এশিয়ার বুক অফ রেকর্ডসের মাইলফলক স্থাপন করেছে 

ড্যানোন ইন্ডিয়া অ্যানিমিয়া মোকাবিলায় সাহায্য করার ক্ষেত্রে এশিয়ার বুক অফ রেকর্ডসের মাইলফলক স্থাপন করেছে 

ভারতে পুষ্টি পণ্য প্রস্তুতকারী অন্যতম সংস্থা 'ড্যানোন ইন্ডিয়া' এক অনন্য মাইলফলক অর্জন করেছে। আয়রনের অভাবে অ্যানিমিয়া মোকাবিলায় ভারতের ২০,৯১১ জন স্বাস্থ্যসেবা কর্মীর (HCP) অঙ্গীকার বা শপথ সংগ্রহের মাধ্যমে সংস্থাটি 'এশিয়া বুক অফ রেকর্ডস'-এ জায়গা করে নিয়েছে। এই অর্জনটি মূলত অ্যানিমিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, দ্রুত রোগ নির্ণয় এবং সঠিক পুষ্টির মাধ্যমে জনস্বাস্থ্যের উন্নতির প্রতি ড্যানোনের নিরলস প্রচেষ্টার প্রতিফলন। ২০২৫ সালের নভেম্বরে ড্যানোন ইন্ডিয়া দেশজুড়ে 'IRON UP!' উদ্যোগ চালু করে। এই অভিযানের লক্ষ্য ছিল চিকিৎসকদের ঐক্যবদ্ধ করা যাতে পরিবারগুলো আয়রনের অভাবের গুরুত্ব বুঝতে পারে এবং সময়মতো ব্যবস্থা নিতে পারে। এই প্রচারভিযানে পেডিয়াট্রিশিয়ান, জেনারেল ফিজিশিয়ান এবং অন্যান্য বিশেষজ্ঞদের যুক্ত করা হয়েছে। ড্যানোন তাদের…
Read More
যুদ্ধের পদধ্বনি: হায়দ্রাবাদে কি তবে আতঙ্কিত কেনাকাটার হিড়িক?

যুদ্ধের পদধ্বনি: হায়দ্রাবাদে কি তবে আতঙ্কিত কেনাকাটার হিড়িক?

পশ্চিম এশিয়ায় ঘনিভূত হওয়া যুদ্ধ পরিস্থিতির আঁচ এবার এসে লাগল ভারতের অন্যতম প্রধান শহর হায়দ্রাবাদে। গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি এবং সরবরাহ শৃঙ্খল ব্যাহত হওয়ার আশঙ্কায় শহরের সাধারণ মানুষের মধ্যে এক ধরণের অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্য যেমন চাল, ডাল, ভোজ্য তেল এবং জ্বালানি ফুরিয়ে যাওয়ার ভয়ে অনেক বাসিন্দা আগেভাগেই অতিরিক্ত কেনাকাটা বা 'প্যানিক বায়িং' শুরু করেছেন। শহরের বড় বড় সুপারমার্কেট এবং স্থানীয় বাজারগুলোতে গত ৪৮ ঘণ্টায় উপচে পড়া ভিড় দেখা গেছে, যা সাধারণ সময়ের তুলনায় অনেক বেশি। অনেক ক্রেতা জানিয়েছেন যে, যুদ্ধের পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে পণ্য সংকট দেখা দিতে পারে, তাই তারা অন্তত…
Read More
আগামী মাস থেকেই বদল আসবে নিয়মে

আগামী মাস থেকেই বদল আসবে নিয়মে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। প্রতিদিন যারা ট্রেনে যাতায়াত করেন, তাঁদের জন্য ভারতীয় রেল নিয়ে এল বড় খবর। এতদিন মোবাইলে ইউটিএস অ্যাপ দিয়ে টিকিট কাটা যেত। কিন্তু এবার সেই অ্যাপ বন্ধ হয়ে যাচ্ছে। আগামী ১ মার্চ থেকে ইউটিএস অ্যাপ আর ব্যবহার করা যাবে না। তার বদলে ব্যবহার করতে হবে নতুন রেলওয়ান অ্যাপ। দক্ষিণ রেলওয়ে ধীরে ধীরে ইউটিএস অ্যাপ বন্ধ করছে। রেলের তরফে আগেই এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল। প্রথমে সেশন টিকিট বুকিং ও টিকিট রিনিউ করার সুবিধা বন্ধ হয়। তারপর নতুন ব্যবহারকারীদের রেজিস্ট্রেশন বন্ধ করা হয়। পরে প্ল্যাটফর্ম…
Read More