আগামী মাস থেকেই বদল আসবে নিয়মে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। প্রতিদিন যারা ট্রেনে যাতায়াত করেন, তাঁদের জন্য ভারতীয় রেল নিয়ে এল বড় খবর। এতদিন মোবাইলে ইউটিএস অ্যাপ দিয়ে টিকিট কাটা যেত।

কিন্তু এবার সেই অ্যাপ বন্ধ হয়ে যাচ্ছে। আগামী ১ মার্চ থেকে ইউটিএস অ্যাপ আর ব্যবহার করা যাবে না। তার বদলে ব্যবহার করতে হবে নতুন রেলওয়ান অ্যাপ। দক্ষিণ রেলওয়ে ধীরে ধীরে ইউটিএস অ্যাপ বন্ধ করছে। রেলের তরফে আগেই এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল।

প্রথমে সেশন টিকিট বুকিং ও টিকিট রিনিউ করার সুবিধা বন্ধ হয়। তারপর নতুন ব্যবহারকারীদের রেজিস্ট্রেশন বন্ধ করা হয়। পরে প্ল্যাটফর্ম টিকিট বুকিং ও আর-ওয়ালেট টপ আপও বন্ধ হয়ে যায়। এবার ১ মার্চ থেকে পুরো অ্যাপটাই বন্ধ হয়ে যাবে। রেলের তরফে জানানো হয়েছে, এখন থেকে রেলওয়ান অ্যাপই হবে অফিসিয়াল মোবাইল প্ল্যাটফর্ম। টিকিট কাটা থেকে শুরু করে যাত্রীদের সব পরিষেবা এই এক অ্যাপেই পাওয়া যাবে।