Blog

নতুন গাইডলাইন আসছে

নতুন গাইডলাইন আসছে

একটু কোনো শারীরিক অসুবিধা হলেই আমরা আগেই ওষুধ খেয়ে নি। রোগ-অসুখ হলে ডাক্তার দেখানো, ওষুধ খাওয়াই দস্তুর। কিন্তু এখন সামান্য জ্বর জারি হলেই অনেকে মুঠো মুঠো অ্যান্টিবায়োটিক খান। কিন্তু এতে যে শরীরে কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে তা টের পাচ্ছেন না কেউই। সমীক্ষায় ধরা পড়েছে, বিভিন্ন হাসপাতালে উত্তরোত্তর বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। বিষয়টি নিয়ন্ত্রণে আনতে এবার তাই নতুন গাইডলাইন আনছে কেন্দ্র। বেলেঘাটার নিরবি-তে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, অ্যান্টিবায়োটিকের পরীক্ষার আগেই ওষুধ প্রয়োগের প্রবণতা রুখতে জোর কদমে চলছে নতুন গাইডলাইন তৈরির কাজ। এই অতিরিক্ত ব্যবহারের জেরে ধীরে ধীরে ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা…
Read More
লালপুলে পথসভা ও সংবর্ধনা, উন্নয়নের বার্তা তুলে ধরলেন বিজেপি প্রার্থী

লালপুলে পথসভা ও সংবর্ধনা, উন্নয়নের বার্তা তুলে ধরলেন বিজেপি প্রার্থী

বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার পর থেকেই মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। মঙ্গলবার সকালে এই কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী আনন্দময় বর্মন নিজের নির্বাচনী প্রচারের এক বর্ণাঢ্য কর্মসূচি পালন করলেন। এদিন সকালে তিনি মাটিগাড়া ব্লকের অন্তর্গত পাথরঘাটা এলাকার শতাব্দীপ্রাচীন মা কালী মন্দিরে পুজো দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন। সেখানে আরতি ও পুজো সেরে তিনি এলাকার প্রবীণদের আশীর্বাদ গ্রহণ করেন। মন্দিরে পুজো দেওয়ার সময় তাঁর সঙ্গে ছিলেন বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থক। প্রচারের মূল খতিয়ান: লালপুলে জনসম্পর্ক: পাথরঘাটা থেকে বেরিয়ে তিনি সরাসরি পৌঁছে যান লালপুল এলাকায়। সেখানে তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং ছোট ছোট পথসভার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের…
Read More
উত্তরবঙ্গে ভোটের হাওয়া, মমতার সফর ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা

উত্তরবঙ্গে ভোটের হাওয়া, মমতার সফর ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা

বুধবার দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় নির্বাচনী সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। সূচি অনুযায়ী, প্রথমে ময়নাগুড়ি, তারপর ডাবগ্রাম-ফুলবাড়ি এবং শেষে নক্সালবাড়িতে জনসভা করবেন তিনি। মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক মহলে শুরু হয়েছে জোর প্রস্তুতি। সভাস্থল হিসেবে নির্ধারিত হয়েছে ডাবগ্রাম-ফুলবাড়ির জাবরাভিটা হাই স্কুল মাঠ এবং নক্সালবাড়ির নন্দপ্রসাদ হাই স্কুল মাঠ। নিরাপত্তা ও অন্যান্য ব্যবস্থাপনা খতিয়ে দেখতে ইতিমধ্যেই পরিদর্শন করেছেন পুলিশ আধিকারিকরা। মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যেই শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় সাজো সাজো রব শুরু হয়েছে। বিভিন্ন কেন্দ্রের প্রার্থী ও কর্মী-সমর্থকরাও তাঁর সভায় উপস্থিত থাকার প্রস্তুতি নিচ্ছেন। উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন এবং নির্বাচনী কৌশল কীভাবে নির্ধারণ করেন, সেদিকেই এখন…
Read More
সম্প্রীতির বার্তা ছড়াল নকশালবাড়ি, মন্দির গড়নে ঐক্যবদ্ধ হিন্দু-মুসলিম

সম্প্রীতির বার্তা ছড়াল নকশালবাড়ি, মন্দির গড়নে ঐক্যবদ্ধ হিন্দু-মুসলিম

শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ির খাটাল বস্তিতে বজরংবলী মন্দিরের ভূমিপূজন অনুষ্ঠানকে ঘিরে দেখা গেল এক অনন্য সম্প্রীতির ছবি। ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ একসাথে মিলে এই মন্দির নির্মাণের কাজে অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠান যেন প্রমাণ করে দিল, বিভেদের মাঝে দ্যাখো মিলন মহান। পাশাপাশি নকশালবাড়ির মাটিতে হিন্দু-মুসলিম ভ্রাতৃত্ব আজও অটুট। মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা, সম্মান ও সহাবস্থানের এই চিত্রই সমাজের প্রকৃত শক্তি বলে মনে করছেন স্থানীয়রা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা সমতল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সঞ্জয় তীব্রুবাল, কোর কমিটির সদস্য অরুন ঘোষ সহ মাটিগাড়া-নকশালবাড়ি কেন্দ্রের তৃণমূল প্রার্থী শংকর মালাকার। তাঁরা সকলেই এই সম্প্রীতির বার্তাকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।…
Read More
হাওড়া মেট্রোয় হঠাৎ গেট বন্ধ, দুপুরে চরম ভোগান্তি যাত্রীদের

হাওড়া মেট্রোয় হঠাৎ গেট বন্ধ, দুপুরে চরম ভোগান্তি যাত্রীদের

মঙ্গলবার দুপুরে হাওড়া মেট্রো স্টেশন-এ আচমকা গেট বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা। ব্যস্ত সময়ের মধ্যে প্রায় ২০ মিনিটের বেশি সময় কোনও পূর্ব ঘোষণা ছাড়াই স্টেশনের সব প্রবেশদ্বার বন্ধ রাখা হয়, ফলে বাইরে ও ভিতরে দ্রুত ভিড় জমে যায়।ঘটনার সময় অফিসযাত্রীসহ বিভিন্ন পেশার মানুষের চাপ বাড়তে থাকে। যাত্রীরা প্রথমে কোনও স্পষ্ট কারণ জানতে না পেরে বিভ্রান্ত হয়ে পড়েন। এর মধ্যেই শোনা যায়, মহাকরণ মেট্রো স্টেশন এলাকায় আগুন লাগার জল্পনা, যার জেরে মেট্রো চলাচলে বিঘ্ন ঘটেছে বলে অনুমান করা হয়।প্রায় ২৫ মিনিট পরে মেট্রো কর্তৃপক্ষ ঘোষণা করে যে ট্রেন চলাচলে বিলম্ব হবে এবং নতুন করে টিকিট না কাটার পরামর্শ…
Read More
এবার দিল্লি পৌঁছানো যাবে সবচেয়ে কম সময়ে

এবার দিল্লি পৌঁছানো যাবে সবচেয়ে কম সময়ে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। ভারতের মেট্রো পরিষেবায় বিপ্লব। উদ্বোধন হয়ে গেল দেশের দ্রুততম মেট্রোর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হল মিরাট মেট্রোর। ঘন্টায় ১২০ কিমি স্পিড তোলা এই মেট্রোই হতে চলেছে দেশের মধ্যে দ্রুততম। শতাব্দী নগর স্টেশন থেকে একসঙ্গে মিরাট মেট্রো এবং নমো ভারত ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। জানা গিয়েছে, এই মেট্রোতে চেপেই প্রথমে মিরাট সাউথ পর্যন্ত যাবেন তিনি। তারপর সেখানে তাঁর হাত ধরেই উদ্বোধন হবে ১২ হাজার ৯৩০ কোটি টাকার দিল্লি-মিরাট ব়্যাপিড মেট্রো করিডরের। প্রায় ৮২ কিমি দীর্ঘ দিল্লি-গাজিয়াবাদ-মিরাট নমো ভারত করিডর হল ভারতের প্রথম…
Read More
চলতি মাসেই মিলতে পারে বকেয়া টাকা

চলতি মাসেই মিলতে পারে বকেয়া টাকা

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতেই সামনে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট। জানা গিয়েছে, মার্চ মাসের মধ্যেই বকেয়া টাকার একটি অংশ কর্মীদের অ্যাকাউন্টে জমা দেওয়া হবে। তাই অনেকেই এখন জানতে চাইছেন, ঠিক কত টাকা বকেয়া ডিএ পাওয়ার কথা। সেই হিসাব সহজ করার জন্যই এবার একটি অনলাইন ক্যালকুলেটর চালু করা হয়েছে। প্রতি মাসের মূল বেতনের সঙ্গে ওই শতাংশের পার্থক্য গুণ করলে সেই মাসের বকেয়া ডিএ বের করা যায়। এভাবে একেক মাসের হিসাব যোগ করলে মোট কত টাকা বকেয়া রয়েছে তা…
Read More
ট্রাম্পের দাবি নাকচ ইরানের: যুদ্ধ বন্ধে কোনো সরাসরি আলোচনার সম্ভাবনা নেই

ট্রাম্পের দাবি নাকচ ইরানের: যুদ্ধ বন্ধে কোনো সরাসরি আলোচনার সম্ভাবনা নেই

মধ্যপ্রাচ্যে চলমান ভয়াবহ সংঘাতের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির ঠিক বিপরীত অবস্থান গ্রহণ করেছে ইরান। সম্প্রতি ট্রাম্প এক বিবৃতিতে দাবি করেছিলেন যে, যুদ্ধ অবসানের লক্ষ্যে ইরানের সঙ্গে আমেরিকার উচ্চপর্যায়ের আলোচনা চলছে এবং তেহরান একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। তবে ইরানের পক্ষ থেকে এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে। তেহরান স্পষ্ট করে জানিয়েছে যে, আমেরিকার সঙ্গে যুদ্ধ বন্ধ বা কোনো ধরনের সমঝোতা নিয়ে এখন পর্যন্ত কোনো সরাসরি আলোচনা অনুষ্ঠিত হয়নি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে উল্লেখ করেছে যে, যতক্ষণ পর্যন্ত ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হচ্ছে এবং মধ্যপ্রাচ্য থেকে বিদেশি হস্তক্ষেপ না কমছে, ততক্ষণ আলোচনার কোনো প্রশ্নই ওঠে না। ট্রাম্পের…
Read More
প্রাকৃতিক দু*র্যোগে চাষে ক্ষ*তি, ঋণের চাপে আ*ত্মঘাতী কৃষক

প্রাকৃতিক দু*র্যোগে চাষে ক্ষ*তি, ঋণের চাপে আ*ত্মঘাতী কৃষক

পুরাতন মালদার মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের তেলিপুকুর এলাকায় এক আলু চাষির অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম বিপতী রাজবংশী (৬৩)। পরিবারের দাবি, বিষ পান করে আত্মহত্যা করেছে তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, বিপতী রাজবংশী চার বিঘা জমি লিজ নিয়ে ও এক বিঘা নিজের জমিতে আলু চাষ করেছিলেন। চাষের জন্য মহাজনের কাছ থেকে ঋণও নিয়েছিলেন। কিন্তু গত দুদিনের প্রাকৃতিক দুর্যোগে তার আলুর ব্যাপক ক্ষতি হয় বলে অভিযোগ। এই ক্ষতির ধাক্কা ও ঋণের চাপ সামলাতে না পেরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে পরিবারের দাবি। ঘটনার দিন তিনি বিষ পান করেন বলে অভিযোগ, পরে তাঁর মৃত্যু হয়। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে…
Read More
রেজিনগরের ছেতিয়ানি ঘোষপাড়ায় রাতের অন্ধকারে বোমা উদ্ধার, এলাকায় আতঙ্ক

রেজিনগরের ছেতিয়ানি ঘোষপাড়ায় রাতের অন্ধকারে বোমা উদ্ধার, এলাকায় আতঙ্ক

রবিবার রাতে কে বা কারা রেজিনগর থানার ছেতিয়ানী ঘোষপাড়া আঙ্গনাড়ী সেন্টারের কাছে রাতের অন্ধকারে বোমা রেখে যায়, সোমবার সকাল হতেই স্থানীয়দের চোখে পরতেই রেজিনগর থানাকে খবর দেয়, ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে, এবং বোমা গুলি নিষ্ক্রিয় করার জন্য বোমষ্কয়াডকে খবর দেওয়া হয়েছে , বোম গুলি ঘিরে এখন সিভিক পাহাড়ায় রয়েছে, এই বোমা রাখাকে কেন্দ্র করে এলাকার মানুষ আতঙ্কে ভুগছে, এই ছেতিয়ানি ঘোষপাড়াতে বেশ কিছুদিন আগে একের পর এক বোমা উদ্ধার হয়েছে, এমনকি একজন বোমা বানাতে গিয়ে মাড়াও গেছে, তার পর মুর্শিদাবাদ জেলা পুলিশের পুলিশের পক্ষ থেকে একটি পুলিশ ফাঁড়ির ব্যাবস্থা করা হয়, পুলিশ ফাড়ি থাকা সত্ত্বেও এইভাবে বোমা উদ্ধার…
Read More