হাওড়া

কথাশিল্পীর স্মরণে দেউলটি স্টেশনের নাম বদলের দাবি

কথাশিল্পীর স্মরণে দেউলটি স্টেশনের নাম বদলের দাবি

বাংলা সাহিত্যের প্রবাদপ্রতিম কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত দেউলটি রেলস্টেশনের নাম তাঁর নামে করার দীর্ঘদিনের দাবিতে নতুন করে গতি এসেছে। এই দাবি বাস্তবায়নের লক্ষ্যে উদ্যোগ নিয়েছেন আমতা কেন্দ্রের বিধায়ক অমিত সামন্ত। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবনের শেষ প্রায় ১৫ বছর হাওড়ার সামতায় রূপনারায়ণ নদীর তীরে নিজ হাতে নির্মিত বাড়িতে বসবাস করেছিলেন। এই সময়েই তিনি ‘রামের সুমতি’, ‘মেজ দিদি’, ‘বিপ্রদাস’সহ বাংলা সাহিত্যের একাধিক কালজয়ী গল্প ও উপন্যাস রচনা করেন। সামতা থেকে মাত্র তিন কিলোমিটার দূরে অবস্থিত দক্ষিণ-পূর্ব রেলের দেউলটি স্টেশন ছিল তাঁর নিয়মিত যাতায়াতের অন্যতম মাধ্যম। পাশাপাশি, তাঁর স্মৃতিকে বহন করে আজও এলাকার একটি গ্রাম পঞ্চায়েতের নাম ‘শরৎ গ্রাম পঞ্চায়েত’। আমতা ও বাগনান এলাকার…
Read More
মাটির সং*কটে আমতার মৃৎশিল্পীরা, সমাধানের আশ্বাস বিধায়কের

মাটির সং*কটে আমতার মৃৎশিল্পীরা, সমাধানের আশ্বাস বিধায়কের

বাংলার ঐতিহ্যবাহী মৃৎশিল্প আজও প্রতিমা তৈরির উপর অনেকটাই নির্ভরশীল। তবে উপযুক্ত মাটির অভাবে সমস্যায় পড়েছেন আমতা বিধানসভা এলাকার মৃৎশিল্পীরা। বিশেষ করে এঁটেল ও বালি মাটির চাহিদা বেশি থাকলেও গত কয়েক বছরে মাটি বিক্রির একটি চক্র সক্রিয় হওয়ায় তাঁদের হয়রানির মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ। প্লাস্টিকের ব্যবহার বাড়ায় কুমোরপাড়ায় আগের মতো ব্যস্ততা না থাকলেও মাটির প্রতিমার চাহিদা এখনও রয়েছে। কিন্তু মাটি সংগ্রহ করতে গিয়ে মৃৎশিল্পীরা সমস্যায় পড়ছেন। মাটি মাফিয়াদের সঙ্গে সংঘাতে যেতে না চাওয়ায় অনেকেই প্রয়োজনীয় মাটি সংগ্রহ করতে পারছেন না। এই সমস্যার সমাধানে আমতার মৃৎশিল্পীরা বিধায়ক অমিত সামন্তের দ্বারস্থ হন। তাঁদের সমস্যার কথা শুনে বিধায়ক উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি…
Read More
৩০০ বছরের ঐতিহ্যে গঙ্গাধরপুরে কুমির পুজো, ভক্তদের ঢল

৩০০ বছরের ঐতিহ্যে গঙ্গাধরপুরে কুমির পুজো, ভক্তদের ঢল

হাওড়ার পাঁচলা ব্লকের গঙ্গাধরপুরে প্রায় ৩০০ বছরেরও বেশি পুরনো ঐতিহ্য মেনে অনুষ্ঠিত হল কুমির পুজো। প্রতি বছরের মতো এবারও জ্যৈষ্ঠ-আষাঢ় মাসে শুভ দিনক্ষণ নির্ধারণ করে গঙ্গাধরপুর ও গোণ্ডলপাড়া গ্রামের যৌথ উদ্যোগে বাবা ধর্মরাজের পুজোর পাশাপাশি এই বিরল লোকাচারের আয়োজন করা হয়। লোকমুখে শোনা যায়, একসময় স্বয়ং দেবতা কুমিরের রূপ ধারণ করে এলাকার মানুষকে বিপদ থেকে রক্ষা করেছিলেন। সেই অলৌকিক ঘটনার স্মৃতিকে কেন্দ্র করেই কুমির পুজোর প্রচলন হয়। দীর্ঘ তিন শতাব্দীরও বেশি সময় ধরে এই ঐতিহ্য আজও নিষ্ঠার সঙ্গে পালন করে আসছেন দুই গ্রামের বাসিন্দারা। এদিন পুরোহিত ও সন্ন্যাসীদের উপস্থিতিতে প্রাচীন আচার-অনুষ্ঠান মেনে কুমিরের প্রতীকী পুজো সম্পন্ন হয়। পুজোর প্রধান উপকরণ…
Read More
হাওড়া মেট্রোয় হঠাৎ গেট বন্ধ, দুপুরে চরম ভোগান্তি যাত্রীদের

হাওড়া মেট্রোয় হঠাৎ গেট বন্ধ, দুপুরে চরম ভোগান্তি যাত্রীদের

মঙ্গলবার দুপুরে হাওড়া মেট্রো স্টেশন-এ আচমকা গেট বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা। ব্যস্ত সময়ের মধ্যে প্রায় ২০ মিনিটের বেশি সময় কোনও পূর্ব ঘোষণা ছাড়াই স্টেশনের সব প্রবেশদ্বার বন্ধ রাখা হয়, ফলে বাইরে ও ভিতরে দ্রুত ভিড় জমে যায়।ঘটনার সময় অফিসযাত্রীসহ বিভিন্ন পেশার মানুষের চাপ বাড়তে থাকে। যাত্রীরা প্রথমে কোনও স্পষ্ট কারণ জানতে না পেরে বিভ্রান্ত হয়ে পড়েন। এর মধ্যেই শোনা যায়, মহাকরণ মেট্রো স্টেশন এলাকায় আগুন লাগার জল্পনা, যার জেরে মেট্রো চলাচলে বিঘ্ন ঘটেছে বলে অনুমান করা হয়।প্রায় ২৫ মিনিট পরে মেট্রো কর্তৃপক্ষ ঘোষণা করে যে ট্রেন চলাচলে বিলম্ব হবে এবং নতুন করে টিকিট না কাটার পরামর্শ…
Read More