শিলিগুড়ি

শিলিগুড়িতে প্রবল বৃষ্টিতে জলজট, শহরের বিভিন্ন এলাকায় জনজীবন বিপর্যস্ত

শিলিগুড়িতে প্রবল বৃষ্টিতে জলজট, শহরের বিভিন্ন এলাকায় জনজীবন বিপর্যস্ত

শিলিগুড়ি ও তার পার্শ্ববর্তী এলাকায় আজ সকাল থেকেই শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। আর এই কয়েক ঘণ্টার প্রবল বৃষ্টিতেই পুরনিগমের ড্রেনেজ বা নিকাশি ব্যবস্থার কঙ্কালসার রূপটি ফের সামনে চলে এসেছে। লাগাতার বর্ষণের জেরে শহরের একাধিক নিচু এলাকা এবং মূল রাস্তাগুলিতে মারাত্মক জলজমার (Waterlogging) পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের অন্যতম ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে পরিচিত স্বামীজি মোড় (Swamiji More) সম্পূর্ণভাবে জলের তলায় চলে গেছে। রাস্তায় প্রায় হাঁটু সমান জল জমে যাওয়ায় যান চলাচল কার্যত স্তব্ধ। দুই চাকার গাড়ি এবং ছোট চার চাকার গাড়িগুলিকে এই জলমগ্ন রাস্তা পার হতে গিয়ে চরম নাজেহাল হতে হচ্ছে। মাঝরাস্তায় বহু গাড়ি বিকল হয়ে…
Read More
টানা বৃষ্টিতে জলজটে শিলিগুড়ি, দ্রুত সমাধানের আশ্বাস নতুন প্রশাসকের

টানা বৃষ্টিতে জলজটে শিলিগুড়ি, দ্রুত সমাধানের আশ্বাস নতুন প্রশাসকের

শিলিগুড়ি পৌর নিগমে নতুন প্রশাসক হিসেবে আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করলেন আইএএস অফিসার আর বিমলা। বর্তমানে তিনি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সচিব পদে কর্মরত রয়েছেন। মঙ্গলবার সকালে শিলিগুড়ি পৌর নিগমের কার্যালয়ে পৌঁছে প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করেন তিনি। এদিন পৌর নিগমে পৌঁছানোর পর আধিকারিক, কর্মচারী এবং বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা নতুন প্রশাসককে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি পৌর নিগমের বিভিন্ন বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন এবং শহরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। বর্তমানে টানা বৃষ্টির জেরে শিলিগুড়ি শহরের একাধিক ওয়ার্ড ও পাড়ায় জল জমে রয়েছে। বিভিন্ন এলাকায় নিকাশি ব্যবস্থার সমস্যার কারণে সাধারণ মানুষকে চরম দুর্ভোগের মুখে…
Read More
বৃষ্টির মধ্যেই ট্রান্সফরমারে ভ*য়াবহ অ*গ্নিকাণ্ড!

বৃষ্টির মধ্যেই ট্রান্সফরমারে ভ*য়াবহ অ*গ্নিকাণ্ড!

প্রবল বৃষ্টির মধ্যেও রক্ষা পেল না বিদ্যুৎ পরিকাঠামো। মঙ্গলবার শিলিগুড়ি কলেজপাড়ায় কলেজের পিছনে অবস্থিত একটি ট্রান্সফরমারে আচমকা বিকট শব্দের পর ভয়াবহ আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই আগুন ট্রান্সফরমারটিকে গ্রাস করলে এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে একটি বিকট শব্দ শোনা যায়, তারপরই ট্রান্সফরমার থেকে আগুনের বিশাল শিখা বের হতে থাকে। প্রায় ৪৫ মিনিট ধরে আগুন জ্বলতে থাকায় আশপাশের বাসিন্দারা নিরাপত্তার আশঙ্কায় বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন। সঙ্গে সঙ্গে দমকল ও বিদ্যুৎ দপ্তরে খবর দেওয়া হয়। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে ও বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব…
Read More
শিলিগুড়িতে বাড়ির তালা ভেঙে চুরির অভিযোগ, নগদ ও মূল্যবান বাসনপত্র লুট

শিলিগুড়িতে বাড়ির তালা ভেঙে চুরির অভিযোগ, নগদ ও মূল্যবান বাসনপত্র লুট

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির মালিক কিরণবালা রায় প্রায় দেড় মাস আগে অসুস্থ বাবাকে দেখতে বাড়ির বাইরে যান। গত শনিবার তাঁর স্বামী শিলিগুড়ি থেকে বাড়িতে গিয়েছিলেন। এরপর রবিবার সন্ধ্যায় বাড়িতে এসে মূল দরজা খুলতেই দেখতে পান ঘরের ভিতরের সমস্ত জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। তখনই তাঁদের সন্দেহ হয় যে বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। কিরণবালা রায় জানান, বাড়ির পিছনের দিকের টিন কেটে এবং দরজার তালা ভেঙে দুষ্কৃতীরা ঘরে প্রবেশ করে। ঘরের বিভিন্ন জিনিসপত্র তছনছ করার পাশাপাশি বিয়ের সময় পাওয়া মূল্যবান কাসার বাসনপত্র এবং নগদ টাকা নিয়ে চম্পট দেয় চোরেরা। ঘটনার খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু…
Read More
শিলিগুড়িতে জামাইষষ্ঠীর নতুন রূপ—মায়েদের ভালোবাসায় আপ্যায়িত জামাইরা

শিলিগুড়িতে জামাইষষ্ঠীর নতুন রূপ—মায়েদের ভালোবাসায় আপ্যায়িত জামাইরা

জামাইষষ্ঠী মানেই মা-জামাইয়ের স্নেহের বন্ধন। আর সেই আবেগকেই অন্য মাত্রা দিল শিলিগুড়ির হাকিমপাড়ার এক ব্যতিক্রমী গণ জামাইষষ্ঠী উৎসব। এদিন বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ করে নেওয়া হয় জামাইদের। তাঁদের হাতে তুলে দেওয়া হয় বরণের থালা, আর স্নেহ-ভালোবাসায় আপ্যায়িত করা হয় অতিথিদের। সমাজের বিভিন্ন স্তরের মানুষকে একত্রিত করে মানবিকতা ও সম্প্রীতির বার্তা দিতেই এই অনুষ্ঠানের আয়োজন করেন সমাজসেবী সুকান্ত বসু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী পিংকি বর্মণ সহ বহু বিশিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষ। আয়োজকদের মতে, যেসব প্রবীণ মা নানা কারণে পরিবার থেকে দূরে বৃদ্ধাশ্রমে জীবন কাটাচ্ছেন, তাঁদের মুখে হাসি ফোটাতেই এই উদ্যোগ। এদিন জামাই বরণের মাধ্যমে সেই মায়েরাও যেন ফিরে পেলেন…
Read More
জামাই ষষ্ঠী ঘিরে মন্দিরে উৎসবের চিত্র—ফুল, ফল ও প্রার্থনায় ভক্তির আবেগ

জামাই ষষ্ঠী ঘিরে মন্দিরে উৎসবের চিত্র—ফুল, ফল ও প্রার্থনায় ভক্তির আবেগ

আজ বাঙালির অন্যতম জনপ্রিয় পারিবারিক উৎসব জামাই ষষ্ঠী। এই বিশেষ দিনকে ঘিরে সকাল থেকেই বিভিন্ন মন্দিরে দেখা গেল ভক্তদের ভিড়। হাতে পুজোর ডালা নিয়ে শাশুড়িরা পৌঁছে যান মন্দিরে, জামাইয়ের সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন ও পরিবারের সুখ-শান্তির কামনায় দেবীর কাছে প্রার্থনা করতে। লোকবিশ্বাস অনুযায়ী ষষ্ঠী দেবীর আশীর্বাদে সন্তানের পাশাপাশি পরিবারের মঙ্গল ও সমৃদ্ধি বজায় থাকে। সেই প্রাচীন ঐতিহ্য মেনে আজও বহু শাশুড়ি নিষ্ঠার সঙ্গে পালন করেন জামাই ষষ্ঠীর ব্রত ও পুজো। মন্দির চত্বরে সকাল থেকেই ছিল উৎসবের আবহ। কেউ ফুল, ফল, মিষ্টি ও নানা উপাচার দিয়ে পুজো দেন, আবার কেউ পরিবারের সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করেন। পুজো শেষে বাড়িতে জামাইকে নানা…
Read More
পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে বিদ্যালয়গুলিতে প্রবন্ধ ও আবৃত্তির মাধ্যমে ইতিহাসচর্চার চিত্র

পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে বিদ্যালয়গুলিতে প্রবন্ধ ও আবৃত্তির মাধ্যমে ইতিহাসচর্চার চিত্র

১৯৪৭ সালে দেশভাগের প্রাক্কালে অবিভক্ত বাংলাকে সম্পূর্ণভাবে পাকিস্তানের অন্তর্ভুক্ত করার দাবি উঠেছিল। সেই সংকটময় সময়ে শ্রদ্ধেয় Dr.  Syama Prasad Mookerjee বাংলার হিন্দু-অধ্যুষিত অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত রাখার দাবিতে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভূমিকা পালন করেন। তাঁর উদ্যোগ, জনমত গঠন এবং রাজনৈতিক প্রচেষ্টার ফলেই বাংলার একটি অংশ ভারতের অন্তর্ভুক্ত হয়ে পশ্চিমবঙ্গ রাজ্যের ভিত্তি স্থাপিত হয়। ১৯৪৭ সালের ২০ জুন Bengal Legislative Assembly-এর ঐতিহাসিক ভোটাভুটিতে বাংলার বিভাজনের পক্ষে সিদ্ধান্ত গৃহীত হয়, যা পরবর্তীতে পশ্চিমবঙ্গ গঠনের পথ প্রশস্ত করে। এই কারণেই ২০ জুন দিনটি পশ্চিমবঙ্গের ইতিহাসে বিশেষ তাৎপর্য বহন করে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বাংলার বিদায়ী সরকার এ বিষয়ে কখনো শুধু সম্মান দেন নি তাই নয়…
Read More
শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেবের পদত্যাগ নিয়ে তীব্র জল্পনা রাজনৈতিক মহলে

শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেবের পদত্যাগ নিয়ে তীব্র জল্পনা রাজনৈতিক মহলে

শিলিগুড়ি পুরনিগমের (SMC) রাজনীতিতে এই মুহূর্তের একটি মস্ত বড় খবর সামনে আসছে। শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন। তিনি ইতিমধ্যে সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে নিজের পদত্যাগপত্র জমাও করে দিয়েছেন। তবে, তাঁর এই ইস্তফাপত্র আনুষ্ঠানিকভাবে গৃহীত না হওয়া পর্যন্ত ক্যামেরার সামনে এই বিষয়ে মুখ খুলতে সম্পূর্ণ নারাজ প্রবীণ এই রাজনৈতিক নেতা। মেয়র পদ থেকে পদত্যাগ করার পরপরই, রাজনৈতিক নৈতিকতা দেখিয়ে গৌতম দেব নিজের সরকারি গাড়ি এবং তাঁকে দেওয়া সরকারি নিরাপত্তা (নিরাপত্তারক্ষী) ত্যাগ করেছেন। হঠাৎ করে নেওয়া এই পদক্ষেপের পর শিলিগুড়ির রাজনৈতিক মহলে জল্পনা ও জোর গুঞ্জন শুরু হয়ে গেছে। তৃণমূল কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা কেন হঠাৎ ইস্তফা দিলেন,…
Read More
শিলিগুড়ি পৌর নিগমের উদ্যোগে যোগা কর্মসূচি জোরদার, ধ্যান-যোগায় অংশগ্রহণে ব্যাপক সাড়া

শিলিগুড়ি পৌর নিগমের উদ্যোগে যোগা কর্মসূচি জোরদার, ধ্যান-যোগায় অংশগ্রহণে ব্যাপক সাড়া

১২ তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে শিলিগুড়ি পৌর নিগম আয়োজিত “রান ফর যোগা” অনুষ্ঠিত হয়ে গেল। বিশ্ব যোগা দিবসকে কেন্দ্র করে উৎসবের আমেজ শিলিগুড়িতে। ২১শে জুন বিশ্বজুড়ে পালিত হতে চলেছে এই বিশেষ দিনটি। এই উপলক্ষে সাত দিনব্যাপী সরকারের উদ্যোগে শিলিগুড়ি শহরের বিভিন্ন প্রান্তে যোগা কর্মসূচি করা হচ্ছে। বিশ্ব যোগা দিবস উপলক্ষে শিলিগুড়িতে একাধিক বর্ণাঢ্য অনুষ্ঠানের প্রস্তুতি তুঙ্গে। সরকারের উদ্যোগে এবং শিলিগুড়ি পৌর নিগমের আয়োজনে এই কর্মসূচির গুরু দায়িত্ব রয়েছেন ইন্ডিয়ান রেজিস্টার যোগা ও ন্যাচারপ্যাথি অ্যাসোসিয়েশনের সম্পাদক তথা যোগা প্রশিক্ষক শিব হাজরা।শুক্রবার শিলিগুড়ির সেবক মোড় থেকে "রান ফর যোগার"ম্যারাথন দৌড় শুরু হয় যা শেষ হয় বাঘাযতীন পার্কে। ধ্যান যোগা করানো হয়…
Read More
লাগাতার বৃষ্টিতে পাহাড়-সমতলে দুর্যোগের আশঙ্কা, আগামী কয়েকদিন আরও বৃষ্টির পূর্বাভাস

লাগাতার বৃষ্টিতে পাহাড়-সমতলে দুর্যোগের আশঙ্কা, আগামী কয়েকদিন আরও বৃষ্টির পূর্বাভাস

টানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায় দুধিয়ায় নির্মিত অস্থায়ী হিউম পাইপের সেতুটি ভেসে যায়। এর ফলে দুধিয়া হয়ে শিলিগুড়ি ও মিরিকের মধ্যে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে। ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে। উল্লেখ্য, ২০২৫ সালে মূল দুধিয়া সেতু ভেঙে পড়ার পর প্রশাসনের উদ্যোগে এই অস্থায়ী সেতু নির্মাণ করা হয়েছিল। দীর্ঘদিন ধরে মিরিক, সুখিয়াপোখরি ও আশপাশের এলাকার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা ছিল এই পথ। তবে গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে বালাসন নদীর প্রবল স্রোত সেই অস্থায়ী কাঠামোকে ভাসিয়ে নিয়ে যায়। এদিকে ভারী বৃষ্টির কারণে শিলিগুড়ির বিভিন্ন…
Read More