শিলিগুড়ি পৌর নিগমের উদ্যোগে যোগা কর্মসূচি জোরদার, ধ্যান-যোগায় অংশগ্রহণে ব্যাপক সাড়া

১২ তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে শিলিগুড়ি পৌর নিগম আয়োজিত “রান ফর যোগা” অনুষ্ঠিত হয়ে গেল। বিশ্ব যোগা দিবসকে কেন্দ্র করে উৎসবের আমেজ শিলিগুড়িতে। ২১শে জুন বিশ্বজুড়ে পালিত হতে চলেছে এই বিশেষ দিনটি। এই উপলক্ষে সাত দিনব্যাপী সরকারের উদ্যোগে শিলিগুড়ি শহরের বিভিন্ন প্রান্তে যোগা কর্মসূচি করা হচ্ছে। বিশ্ব যোগা দিবস উপলক্ষে শিলিগুড়িতে একাধিক বর্ণাঢ্য অনুষ্ঠানের প্রস্তুতি তুঙ্গে।

সরকারের উদ্যোগে এবং শিলিগুড়ি পৌর নিগমের আয়োজনে এই কর্মসূচির গুরু দায়িত্ব রয়েছেন ইন্ডিয়ান রেজিস্টার যোগা ও ন্যাচারপ্যাথি অ্যাসোসিয়েশনের সম্পাদক তথা যোগা প্রশিক্ষক শিব হাজরা।শুক্রবার শিলিগুড়ির সেবক মোড় থেকে “রান ফর যোগার”ম্যারাথন দৌড় শুরু হয় যা শেষ হয় বাঘাযতীন পার্কে। ধ্যান যোগা করানো হয় সেখানে ৮ থাকে  ৮০ প্রায় ২০০ জন অংশগ্রহণ করেন।

যোগা প্রশিক্ষক শিব হাজরা জানান, মাতৃগর্ভ থেকেই জোগাড় শুরু এবং মৃত্যুতে শেষ। যোগা মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। মানুষকে ভালো থাকতে যোগা করা প্রয়োজন।বিশেষ করে প্রবীণ নাগরিকদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য জোগা অত্যন্ত প্রয়োজন। সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনি।