স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির মালিক কিরণবালা রায় প্রায় দেড় মাস আগে অসুস্থ বাবাকে দেখতে বাড়ির বাইরে যান। গত শনিবার তাঁর স্বামী শিলিগুড়ি থেকে বাড়িতে গিয়েছিলেন। এরপর রবিবার সন্ধ্যায় বাড়িতে এসে মূল দরজা খুলতেই দেখতে পান ঘরের ভিতরের সমস্ত জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে।
তখনই তাঁদের সন্দেহ হয় যে বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। কিরণবালা রায় জানান, বাড়ির পিছনের দিকের টিন কেটে এবং দরজার তালা ভেঙে দুষ্কৃতীরা ঘরে প্রবেশ করে। ঘরের বিভিন্ন জিনিসপত্র তছনছ করার পাশাপাশি বিয়ের সময় পাওয়া মূল্যবান কাসার বাসনপত্র এবং নগদ টাকা নিয়ে চম্পট দেয় চোরেরা।
ঘটনার খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। চুরির সঙ্গে কারা জড়িত এবং কী পরিমাণ সম্পত্তি খোয়া গিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
