শিলিগুড়ি

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে শিলিগুড়িতে RAF ব্যাটালিয়নের যোগ শিবির ও সচেতনতা র‌্যালি

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে শিলিগুড়িতে RAF ব্যাটালিয়নের যোগ শিবির ও সচেতনতা র‌্যালি

আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে শিলিগুড়ির ডাবগ্রাম- ফুলবাড়ি এলাকায় RAF ব্যাটালিয়নের উদ্যোগে এক যোগ শিবির ও সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন RAF ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার ওয়াংডেন ভুটিয়া,একাধিক অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট,রিজার্ভ ইন্সপেক্টর সহ রাজ্য পুলিশের বিভিন্ন ইউনিটের পুলিশ কর্মীরা।যোগ শিবিরে অংশগ্রহণ করেন RAF ও রাজ্য পুলিশের সদস্যরা।পাশাপাশি যোগব্যায়ামের উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি র‌্যালিরও আয়োজন করা হয় বিস্তীর্ণ এলাকায়। সচেতনতা কর্মসূচির সূচনা করেন RAF ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার ওয়াংডেন ভুটিয়া।তিনি জানান,আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।এ বছর কলকাতায় অনুষ্ঠিত যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অংশগ্রহণের কথা উল্লেখ করে তিনি বলেন,সাধারণ মানুষের কাছে যোগব্যায়ামের…
Read More
চম্পাসারিতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে দুর্গোৎসবের সূচনা, ৪৪তম বর্ষে ক্লাবের বড় প্রস্তুতি

চম্পাসারিতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে দুর্গোৎসবের সূচনা, ৪৪তম বর্ষে ক্লাবের বড় প্রস্তুতি

আসন্ন দুর্গাপুজোর প্রস্তুতির সূচনা করে শহর শিলিগুড়িতে সর্বপ্রথম খুঁটি পুজো সম্পন্ন করল জাতীয় শক্তি সংঘ ও পাঠাগার। বুধবার আষাঢ় মাসের ২ তারিখে শুভ তিথি মেনে চম্পাসারি এলাকার শ্রীগুরু স্কুল মাঠে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে খুঁটি পুজো অনুষ্ঠিত হয়। এখনও পর্যন্ত শহরের অন্য কোনও পুজো কমিটি খুঁটি পুজো না করায় কার্যত দুর্গোৎসবের ঢাকে প্রথম কাঠি পড়ল এই ক্লাবের হাত ধরেই। এবার ক্লাবটি তাদের ৪৪তম বর্ষে পদার্পণ করছে। শিলিগুড়ির অন্যতম বিগ বাজেটের পুজো হিসেবে পরিচিত এই ক্লাব প্রতি বছরই অভিনব থিম, আকর্ষণীয় মণ্ডপ, আলোকসজ্জা ও প্রতিমা নির্মাণের মাধ্যমে উত্তরবঙ্গের মানুষের মন জয় করে আসছে। উদ্যোক্তারা জানান, এবারও বিশেষ চমক নিয়ে হাজির হতে…
Read More
ডাবল ইঞ্জিন সরকারের সুফল পাবে পাহাড়, ১২৫ দিনের কাজ ও ভর্তুকির আশ্বাস

ডাবল ইঞ্জিন সরকারের সুফল পাবে পাহাড়, ১২৫ দিনের কাজ ও ভর্তুকির আশ্বাস

জিটিএতে নিয়োগ দুর্নীতি হয়েছে। এই সরকারের আমলে দুর্নীতি হবে না। কালিংপং এ মেডিকেল কলেজ হবে। ডাবল ইঞ্জিন সরকারের সুফল পাবে পাহাড় ।কেন্দ্রের সব প্রকল্প পাহাড়ে বাস্তবায়িত হবে। মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে গিয়ে কাশিয়াং - এ জনসভা থেকে এই মন্তব্য করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন,সরকারের সামাজিক প্রকল্পের সঙ্গে যুক্ত হবে পাহাড়। ১ জুলাই থেকে ১২৫ দিনের কাজ পাবে পাহাড়বাসী। আগামী কয়েক মাস পুলিশে নিয়োগ হবে। পাহাড়বাসীর প্রত্যাশা পূরণ করবে রাজ্য সরকার। পাহাড়ের দাবি পূরণ করা হবে। পাহাড়ে সব দলের তরফে সংবর্ধনা পেয়েছি। পাহাড়ে বিদ্যুতে ভর্তুকির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। জনজাতি এলাকায় রেশনে বিশেষ ভর্তুকি মিলবে ঘোষণা মুখ্যমন্ত্রীর। পাহাড়ে শিক্ষক নিয়োগে…
Read More
শিলিগুড়িতে পর্যটন দফতরের দায়িত্ব নিলেন শংকর ঘোষ, উত্তরবঙ্গ পর্যটনে নতুন পরিকল্পনার ইঙ্গিত

শিলিগুড়িতে পর্যটন দফতরের দায়িত্ব নিলেন শংকর ঘোষ, উত্তরবঙ্গ পর্যটনে নতুন পরিকল্পনার ইঙ্গিত

রাজ্যের পর্যটনমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এবার শিলিগুড়িতে এসে আনুষ্ঠানিকভাবে পর্যটন দফতরের দায়িত্বভার গ্রহণ করলেন শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের নতুন পর্যটনমন্ত্রী Shankar Ghosh। সোমবার শহরের মৈনাক ট্যুরিজম প্রপার্টিতে অবস্থিত পর্যটন দফতরের অফিসে পৌঁছে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এদিন দফতরের আধিকারিকরা তাঁকে উষ্ণ সংবর্ধনাও জানান। সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পর্যটনমন্ত্রী বলেন, উত্তরবঙ্গের পর্যটনকে বিশ্বদরবারে নতুনভাবে তুলে ধরার পাশাপাশি গোটা রাজ্যের পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ ও আকর্ষণীয় করে তোলাই তাঁর প্রধান লক্ষ্য। তিনি বলেন, “বাংলার পর্যটনকে এমনভাবে উপস্থাপন করতে চাই, যাতে তা বিশ্বের মানচিত্রে একটি বিশেষ পরিচিতি পায়।” আগামী ১৭ তারিখ একটি গুরুত্বপূর্ণ বৈঠকের কথা উল্লেখ করে শংকর ঘোষ জানান,…
Read More
শিলিগুড়ি কলেজ ক্যাম্পাসে জীববৈচিত্র্য ও পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে উদ্যোগ

শিলিগুড়ি কলেজ ক্যাম্পাসে জীববৈচিত্র্য ও পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে উদ্যোগ

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে শনিবার শিলিগুড়ি কলেজে আয়োজিত হল বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি। কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত এই উদ্যোগে অংশগ্রহণ করেন কলেজের অধ্যাপক ও অধ্যাপিকারা। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ক্যাম্পাসকে আরও সবুজ ও মনোরম করে তোলার লক্ষ্যে এদিন বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। উল্লেখ্য, ২০১৬ সাল থেকে শিলিগুড়ি কলেজে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় ২০২১ সালে কলেজ প্রাঙ্গণে গড়ে তোলা হয় একটি ‘নিম বন’। বর্তমানে সেখানে নিমের পাশাপাশি বকুল, হরিতকী, বহেড়া, অর্জুনসহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। এছাড়াও কাঁঠাল, জলপাই, কালোজাম, জামরুল, আম, পেয়ারা, লিচু, আমলকি, তেঁতুল, কামরাঙা, সফেদা ও সীতাফলসহ নানা ফলজ ও ঔষধি…
Read More
শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটে মন্ত্রীর পরিদর্শন, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা

শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটে মন্ত্রীর পরিদর্শন, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা

শিলিগুড়ি, রেগুলেটেড মার্কেটের পরিকাঠামো ও পরিষেবা ব্যবস্থা খতিয়ে দেখতে শনিবার সকালে সেখানে পরিদর্শনে যান শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শঙ্কর ঘোষ। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। বাজারের বিভিন্ন অংশ ঘুরে দেখে ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি কথা বলেন মন্ত্রী। বাজারে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে তাঁরা কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, সে বিষয়েও খোঁজখবর নেন তিনি। ব্যবসায়ীরা বাজারের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা তুলে ধরলে সেগুলির দ্রুত সমাধানের আশ্বাস দেন শঙ্কর ঘোষ। মন্ত্রী জানান, রেগুলেটেড মার্কেটের সার্বিক উন্নয়ন এবং ব্যবসায়ীদের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। বাজারের পরিকাঠামো আরও উন্নত করতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও তিনি বলেন।
Read More
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন ডিএইচআরউমা ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন ডিএইচআরউমা ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভানু মঞ্চে শুক্রবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল ডিএইচআরউমা (DHRUMA) ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ, তাঁর স্ত্রী, বিশ্ববিদ্যালয় ও জেলা প্রশাসনের আধিকারিকরা। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ঐতিহ্য এবং উত্তরবঙ্গের সংস্কৃতিকে কেন্দ্র করে আয়োজিত এই তিন দিনের উৎসবে দেশ-বিদেশের নির্বাচিত স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র প্রদর্শিত হবে। প্রথম দিন থেকেই কার্শিয়াংয়ে শুরু হয়েছে চলচ্চিত্র প্রদর্শনী। বিশেষ আকর্ষণ হিসেবে রেল স্টেশনের ক্যাফে এবং ডিএইচআর ট্রেনের কোচেও দেখানো হচ্ছে সিনেমা। রবিবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত পর্বের প্রদর্শনীর মাধ্যমে শেষ হবে এই চলচ্চিত্র উৎসব। উত্তরবঙ্গের সংস্কৃতি, ঐতিহ্য ও স্বাধীন চলচ্চিত্রের মেলবন্ধনে উৎসব ঘিরে ইতিমধ্যেই উচ্ছ্বাস দেখা দিয়েছে সংস্কৃতিপ্রেমীদের মধ্যে।
Read More
শিল্পবান্ধব পরিবেশ গড়ার আহ্বান, ব্যবসায়ীদের সব দাবি গুরুত্ব দিয়ে বিবেচনার আশ্বাস সরকারের

শিল্পবান্ধব পরিবেশ গড়ার আহ্বান, ব্যবসায়ীদের সব দাবি গুরুত্ব দিয়ে বিবেচনার আশ্বাস সরকারের

আগামী ২০ জুন রাজ্য সরকারের বাজেট পেশের আগে বৃহস্পতিবার উত্তরকন্যায় শিল্প ও বণিক মহলের প্রতিনিধিদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ প্রি-বাজেট বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী Swapan Dasgupta, প্রতিমন্ত্রী Anandamoy Barman এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী Nishith Pramanik। বৈঠকে উত্তরবঙ্গের ব্যবসায়ী ও শিল্পপতিদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা তুলে ধরা হয়। বিশেষ করে শিলিগুড়িতে একটি জিএসটি অ্যাপিলেট ট্রাইব্যুনাল স্থাপনের দাবি জোরালোভাবে উত্থাপন করেন বণিকমহলের প্রতিনিধিরা। তাঁদের মতে, এর ফলে ব্যবসায়ীদের কলকাতায় ছুটে যাওয়ার প্রয়োজন কমবে এবং জিএসটি সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তি সম্ভব হবে। চা শিল্পের সংকট নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। Tea Association of India-এর সম্পাদক সুমিত ঘোষ বন্ধ ও রুগ্ন…
Read More
শিলিগুড়িতে বিজেপির উদ্যোগে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দেশের উন্নয়নের জন্য পূজা-প্রার্থনা সম্পন্ন

শিলিগুড়িতে বিজেপির উদ্যোগে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দেশের উন্নয়নের জন্য পূজা-প্রার্থনা সম্পন্ন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং দেশের উন্নয়নের ধারাবাহিকতা কামনায় বুধবার শিলিগুড়িতে অনুষ্ঠিত হল বিশেষ প্রার্থনা সভা। শিলিগুড়ি সাংগঠনিক জেলার উদ্যোগে প্রধান নগরের রামকৃষ্ণ আশ্রমে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ও শিলিগুড়ির বিধায়ক ড. শংকর ঘোষ সহ বিজেপির একাধিক নেতা-কর্মী। বুধবারের এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে বিশেষ প্রার্থনা ও পূজার আয়োজন করা হয়। উপস্থিত কর্মী-সমর্থকেরা দেশের অগ্রগতি, সমৃদ্ধি এবং ‘বিকশিত ভারত’-এর স্বপ্ন পূরণের লক্ষ্যে প্রার্থনায় অংশ নেন। অনুষ্ঠান ঘিরে বিজেপি কর্মীদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ড. শংকর ঘোষ বলেন, “নরেন্দ্র মোদী দেশের ইতিহাসে সর্বাধিক সময় নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে…
Read More
মানসিক চাপ ও গাফিলতিতে দুর্ঘটনা, চালকের বক্তব্যে চাঞ্চল্য

মানসিক চাপ ও গাফিলতিতে দুর্ঘটনা, চালকের বক্তব্যে চাঞ্চল্য

শালুগাড়া যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়লেন এক জওয়ান। জানা গিয়েছে, সোমবার তিনি নিউজলপাইগুড়ি থেকে শালুগাড়ার দিকে যাচ্ছিলেন। পথে উড়ালপুলের উপর তাঁর গাড়ি বিকল হয়ে যায়। এরপর তিনি নিজেই গাড়ি মেরামতের কাজ করছিলেন। সেই সময় নিউজলপাইগুড়ির দিক থেকে আসা একটি গাড়ি পিছন থেকে তাঁকে ধাক্কা মারে। দুর্ঘটনায় জওয়ান আহত হলেও তাঁর চোট গুরুতর নয় বলে জানা গেছে। ঘটনার পর গাড়ির চালক, দেশবন্ধুপাড়া এলাকার বাসিন্দা মানিক বর্মন বলেন, “রবিবার আমার ছেলে পাহাড়ে গিয়ে আহত হয়। সেই নিয়ে মানসিক চাপ ছিল। পাশাপাশি টাকা-পয়সা নিয়েও চিন্তায় ছিলাম। আমার চালকরাও বারবার ফোন করে টাকার জন্য তাগাদা দিচ্ছিল। এই সব দুশ্চিন্তার মধ্যেই আচমকা দুর্ঘটনাটি ঘটে যায়।”…
Read More