29
May
কগনিজ্যান্ট ট্রাভেল প্রযুক্তি সংস্থা ট্রাভেল পোর্ট-এর সঙ্গে কৌশলগত এআই রূপান্তর প্রকল্পে কাজ করছে। এই উদ্যোগে আনথ্রোপিক-এর ক্লাউড এআই ব্যবহার করে ট্রাভেল পোর্ট-এর ট্রাভেল রিটেলিং ও ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্মে সফটওয়্যার তৈরি, পরীক্ষা ও রক্ষণাবেক্ষণের পদ্ধতিকে আধুনিক করা হবে। এই সহযোগিতার লক্ষ্য হল বিমান সংস্থা, হোটেল, ট্রাভেল ম্যানেজমেন্ট কোম্পানি এবং অনলাইন ট্রাভেল এজেন্সিগুলির জন্য এআই-চালিত উদ্ভাবনের গতি বাড়ানো এবং একই সঙ্গে ট্রাভেল পোর্ট -এর প্ল্যাটফর্মে এআই ফিচার যুক্ত করা।পুরনো প্রযুক্তির উপর তৈরি বুকিং সিস্টেমগুলি বর্তমানে বাড়তে থাকা চাহিদার সঙ্গে তাল মেলাতে হিমশিম খাচ্ছে। জটিল ভ্রমণ পরিকল্পনা তৈরি করতে এখনও মানব এজেন্টদের হাতে বহু কাজ করতে হয়, ফলে খরচও বাড়ছে। পাশাপাশি এআই টুল ব্যবহার…
