ফেনেস্তা শোরুম নিয়ে হাজির জয়গাঁয়

ভারতের ১ নম্বর জানালা ও দরজা প্রস্তুতকারক ব্র্যান্ড ‘ফেনেস্তা’ জয়গাঁয় তাদের প্রথম শোরুম চালু করল। ‘কাসা মডার্না’ দ্বারা পরিচালিত এই শোরুমটি পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের জয়গাঁর এন.এস রোড (রয়্যাল এনফিল্ড শোরুমের ওপরের তলা, যোনজন গ্যাস এজেন্সির কাছে, পিন-৭৩৬১৮২)-এ অবস্থিত। এর ফলে এই অঞ্চলের গ্রাহকদের কাছে ফেনেস্তার পরিষেবা আরও সহজলভ্য হবে।

নতুন এই শোরুমটিতে গ্রাহকরা ফেনেস্তার আকর্ষণীয় পণ্যের সম্ভার সরাসরি দেখার সুযোগ পাবেন। এর মধ্যে রয়েছে ইউপিভিসি ও অ্যালুমিনিয়ামের জানালা ও দরজা, সলিড প্যানেল ডোর এবং ফেসেড। আধুনিক স্থাপত্যের চাহিদা ও জীবনযাত্রার কথা মাথায় রেখে তৈরি এই শোরুমটি বাড়ি, স্থপতি, ইন্টিরিয়র ডিজাইনার এবং বিল্ডারদের জন্য উচ্চ-কার্যক্ষমতা সম্পন্ন ও টেকসই ফেনেস্ট্রেশন সলিউশনের ওয়ান-স্টপ ডেস্টিনেশন হয়ে উঠবে।

এই উদ্বোধনের বিষয়ে ফেনেস্তার বিজনেস হেড সাকেত জৈন বলেন, “পশ্চিমবঙ্গে আবাসিক ও বাণিজ্যিক উভয় ক্ষেত্রেই উন্নয়ন অব্যাহত, সেই সঙ্গে প্রিমিয়াম ও আধুনিক নির্মাণ সামগ্রীর চাহিদাও দিন দিন বাড়ছে। কাসা মডার্নার সঙ্গে অংশীদারিত্বে জয়গাঁয় আমাদের প্রথম শোরুমের এই সূচনা আঞ্চলিক বাজারে আমাদের উপস্থিতি মজবুত করার এবং গ্রাহকদের দোরগোড়ায় ফেনেস্তার বিশ্বমানের পণ্য পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিরই প্রতিফলন। এই শোরুমের মাধ্যমে গ্রাহকরা আমাদের বিভিন্ন পণ্য সরাসরি দেখে তাঁদের বাড়ি ও প্রকল্পের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।”

এই নতুন শোরুম চালুর ফলে ফেনেস্তার দেশব্যাপী ৪০০টিরও বেশি ডিলারের শক্তিশালী নেটওয়ার্ক আরও এক ধাপ এগিয়ে গেল। উল্লেখ্য, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ঘানা ও কেনিয়াতেও ফেনেস্তার আন্তর্জাতিক উপস্থিতি রয়েছে। উদ্ভাবন, গুণমান ও দীর্ঘস্থায়ী পারফরম্যান্সের ওপর জোর দিয়ে ফেনেস্তা আগামী দিনেও গ্রাহকদের আধুনিক জীবনযাত্রার অভিজ্ঞতা বদলে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।