Blog

জুয়ার ফাঁদে যুবকের মৃ*ত্যু

জুয়ার ফাঁদে যুবকের মৃ*ত্যু

আইপিএলকে কেন্দ্র করে জুয়ার নেশা ও চড়া সুদের ঋণের চাপ এই দুইয়ের মারাত্মক প্রভাবেই প্রাণ হারালেন এক যুবক। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ী অঞ্চলের ঝাঁঝরা গ্রামে। এদিন সকাল প্রায় নটা নাগাদ ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মৃত যুবকের নাম অপু পোদ্দার (২৬)। পেশায় তিনি একটি গোডাউনের কর্মী ছিলেন। পরিবারে স্ত্রী, তিন বছরের এক সন্তান ও বাবা-মাকে নিয়ে সংসার ছিল তার। পরিবারের অভিযোগ, আইপিএল শুরু হওয়ার পর স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে প্রায় ২৫ হাজার টাকা ধার নেন অপু ও সেই টাকা জুয়ায় হারিয়ে ফেলেন। এরপর থেকেই ঋণ শোধের চাপ ও মানসিক দুশ্চিন্তায় ভেঙে পড়েন তিনি। পরিবার সূত্রে জানা…
Read More
সবরিমালা মামলার শুনানি: ‘ধর্মের দোহাই দিয়ে নরমাংস ভক্ষণ করলে আদালত নীরব থাকবে না’, সুপ্রিম কোর্টের কড়া পর্যবেক্ষণ

সবরিমালা মামলার শুনানি: ‘ধর্মের দোহাই দিয়ে নরমাংস ভক্ষণ করলে আদালত নীরব থাকবে না’, সুপ্রিম কোর্টের কড়া পর্যবেক্ষণ

সবরিমালা মন্দিরে ঋতুমতী নারীদের প্রবেশের অধিকার সংক্রান্ত মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট এক অত্যন্ত কঠোর ও তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছে। ভারতের সর্বোচ্চ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, কোনো প্রথা বা বিশ্বাস যদি মৌলিক অধিকার এবং মানবিক মূল্যবোধের পরিপন্থী হয়, তবে ধর্মের দোহাই দিয়ে তা টিকিয়ে রাখা সম্ভব নয়। শুনানির এক পর্যায়ে বিচারপতির বেঞ্চ মন্তব্য করেন, “যদি কেউ দাবি করেন যে নরমাংস ভক্ষণ তাঁর ধর্মের অংশ, তবে আদালত সেই ক্ষেত্রে হস্তক্ষেপ করতে বিন্দুমাত্র ইতস্তত করবে না।” আদালতের এই মন্তব্য মূলত এটিই ইঙ্গিত করে যে, ধর্মীয় স্বাধীনতার অধিকার কখনো নিরঙ্কুশ নয় এবং জনশৃঙ্খলা, নৈতিকতা ও স্বাস্থ্যের স্বার্থে রাষ্ট্র ও বিচার বিভাগ যেকোনো সময় এতে…
Read More
সাগর থেকে ঢুকছে জলীয় বাষ্প: কলকাতা ও পার্শ্ববর্তী জেলায় কালবৈশাখীর সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর

সাগর থেকে ঢুকছে জলীয় বাষ্প: কলকাতা ও পার্শ্ববর্তী জেলায় কালবৈশাখীর সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর

চৈত্রের দহনজ্বালা থেকে সাময়িক মুক্তি দিয়ে দক্ষিণবঙ্গে ফিরছে ঝড়বৃষ্টির অনুকূল আবহাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে টানা চার দিন বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকেই শহরের আকাশ মেঘলা হতে শুরু করেছে এবং বিক্ষিপ্ত বৃষ্টিও হয়েছে। আগামী কয়েকদিন এই পরিস্থিতি বজায় থাকবে বলে জানানো হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে ছত্তীসগঢ় হয়ে তেলঙ্গানা পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত থাকায় বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। এর প্রভাবে সোমবার এবং বৃহস্পতিবার কলকাতায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। তবে মঙ্গলবার ও বুধবার ঝড়ের তীব্রতা আরও বাড়বে। এই দুদিন শহরের ওপর…
Read More
বাস্কেটবল ও পুল-আপের পর আকস্মিক মৃত্যু: মেরিন ইঞ্জিনিয়ারিং ক্যাডেটের মর্মান্তিক পরিণতি

বাস্কেটবল ও পুল-আপের পর আকস্মিক মৃত্যু: মেরিন ইঞ্জিনিয়ারিং ক্যাডেটের মর্মান্তিক পরিণতি

একটি সাধারণ শরীরচর্চার সেশন কীভাবে এক নিমেষে বিষাদে পরিণত হতে পারে, তার এক করুণ দৃষ্টান্ত তৈরি হলো এক মেরিন ইঞ্জিনিয়ারিং ক্যাডেটের অকাল মৃত্যুতে। প্রতিদিনের অভ্যাসমতো বাস্কেটবল খেলা এবং তার পরপরই পুল-আপ দেওয়ার কিছুক্ষণ পরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন মেধাবী এই শিক্ষার্থী। এই হৃদয়বিদারক ঘটনাটি কেবল তার পরিবার বা শিক্ষাপ্রতিষ্ঠানকেই নয়, বরং পুরো শিক্ষার্থী সমাজকে স্তব্ধ করে দিয়েছে। যারা তাকে কাছ থেকে চিনতেন, তাদের মতে তিনি অত্যন্ত স্বাস্থ্য সচেতন এবং নিয়মিত খেলাধুলায় পারদর্শী ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, বাস্কেটবল খেলার পর তিনি বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন এবং বন্ধুদের সাথে কথা বলতে বলতেই পুল-আপ দিতে শুরু করেন। কিন্তু ব্যায়াম শেষ করার কয়েক মুহূর্তের…
Read More
নির্বাচন কমিশনের তল্লাশিতে হবিবপুরে বাজেয়াপ্ত নগদ টাকা

নির্বাচন কমিশনের তল্লাশিতে হবিবপুরে বাজেয়াপ্ত নগদ টাকা

ছোটো গাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে দুই লক্ষাধিক টাকা উদ্ধার করলেন নির্বাচন কমিশনের নির্দেশে নাকা পয়েন্ট চেকিং-এর আধিকারিকরা। ঘটনায় গাড়ি চালক টাকার সপক্ষে কোন বৈধ নথিপত্র দেখাতে না পারায় সেই টাকা বাজেয়াপ্ত করা হয় বলে জানা গেছে। সোমবার  ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার বুলবুলচন্ডী নতুন বাসস্ট্যান্ড এলাকার নাকা পয়েন্ট চেকিং-এ। জানা গেছে, ভোটের আবহে অবৈধ নগদ টাকার লেনদেন রুখতে নির্বাচন কমিশনের নির্দেশে হবিবপুরের বুলবুলচন্ডী নতুন বাসস্ট্যান্ড এলাকায় বসেছে নাকা পয়েন্ট চেকিং। সেই চেকিং-এর দায়িত্বে রয়েছেন হবিবপুর থানার পুলিশ, কেন্দ্রীয় বাহিনী সহ নির্বাচন কমিশনের আধিকারিকরা। সেখানেই সোমবার সকাল  নাগাদ সুজাপুরের দিক থেকে হবিবপুরগামী একটি ছোটো গাড়ি থামিয়ে তল্লাশি অভিযান চালানো হয়। সেই তল্লাশি…
Read More
স্বপ্না বর্মন জমাদিলেন মনোনয়নপত্র, জয়ের আত্মবিশ্বাস

স্বপ্না বর্মন জমাদিলেন মনোনয়নপত্র, জয়ের আত্মবিশ্বাস

অনেক বাঁধা বিপত্তি কাটিয়ে শেষ পর্যন্ত নিজের মনোনয়নপত্র জমা দিতে সমর্থ হলেন স্বপ্না বর্মন। সোমবার জলপাইগুড়ির‌ জেলাশাসকের দপ্তরে এসে মনোনয়নপত্র পেশ‌ করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা‌ তিনটি বিধানসভার‌ কো-অর্ডিনেটর‌ কৃষ্ণ‌ দাস।‌ প্রার্থী স্বপ্না বর্মন ভ্রামরীদেবী‌ মন্দিরে পুজো দিয়ে মনোনয়নপত্র‌ জমা দেওয়ার জন্য সরাসরি চলে আসেন‌ জেলাশাসকের‌ দপ্তরে। সমস্ত বাঁধা বিপত্তি কেটে যাওয়ায় জয়ের ব্যাপারে এবার যথেষ্ট আত্মবিশ্বাসী তৃণমূল তৃণমূল প্রার্থী স্বপ্না। তিনি বলেন, অনেক ঝড় ঝাপটা কাটিয়ে শেষ পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারছি।
Read More
মালদার ঘটনায় ক্ষো*ভ! বিচারপতিদের হে*নস্থার প্রতিবাদে শিলিগুড়ি আদালতে ল ক্লার্কদের বি*ক্ষোভ মিছিল

মালদার ঘটনায় ক্ষো*ভ! বিচারপতিদের হে*নস্থার প্রতিবাদে শিলিগুড়ি আদালতে ল ক্লার্কদের বি*ক্ষোভ মিছিল

মালদায় বিডিও অফিসে বিচারপতিদের ঘেরাও ও হেনস্থার ঘটনার তীব্র প্রতিবাদে সরব হল পশ্চিমবঙ্গ ল ক্লার্কস এসোসিয়েশন-এর শিলিগুড়ি আদালত শাখা। সোমবার আদালত চত্বরে একটি ধিক্কার মিছিল বের করে সংগঠনের সদস্যরা। এদিন শিলিগুড়ি আদালত প্রাঙ্গণে জড়ো হয়ে ল ক্লার্করা প্রথমে প্রতিবাদ সভা করে। এরপর একটি মিছিল আদালত চত্বরের বিভিন্ন অংশ পরিক্রমা করে। মিছিল চলাকালীন বিচারব্যবস্থার মর্যাদা রক্ষা ও দোষীদের দ্রুত শাস্তির দাবিতে স্লোগান তোলেন বিক্ষোভকারীরা। সংগঠনের সদস্যদের অভিযোগ, মালদার ঘটনায় বিচারপতিদের যেভাবে ঘেরাও ও হেনস্থা করা হয়েছে, তা গণতান্ত্রিক কাঠামোর উপর আঘাত। বিক্ষোভকারীরা দ্রুত ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে,…
Read More
সর্বাধিক সুরক্ষা দেবে মা ও ডেটল

সর্বাধিক সুরক্ষা দেবে মা ও ডেটল

ভারতের শীর্ষস্থানীয় জীবাণু সুরক্ষা ব্র্যান্ড 'ডেটল', তাদের আইকনিক অ্যান্টিসেপটিক লিকুইডের জন্য একটি নতুন ক্যাম্পেইন লঞ্চ করেছে। মা ও ডেটলের এক অতুলনীয় জুটিকে কেন্দ্র করে এই প্রচারের মূল ভাবনাকে গরে তোলা হয়েছে- “মায়ের মমতা আর ডেটলের সুরক্ষা, এর চেয়ে বড় আর কিছু নেই।” একটি বিয়ে বাড়ির প্রেক্ষাপটে তৈরি এই বিজ্ঞাপনে দেখা যায়, খেলাধুলা করতে গিয়ে একটি শিশু চোট পায় এবং যন্ত্রণার কথা সবার কাছে লুকিয়ে রাখে। কিন্তু মায়ের কাছে পৌঁছানো মাত্রই মা সন্তানের কষ্ট বুঝে যান। মা যখন ডেটল অ্যান্টিসেপটিক লিকুইড দিয়ে ক্ষতস্থান পরিষ্কার করেন, তখন শিশুর সমস্ত ভয় দূর হয়ে যায়। মা ও সন্তানের এই মায়াভরা মুহূর্তটি বিজ্ঞাপনে অত্যন্ত সংবেদনশীলভাবে…
Read More
খেলো ইন্ডিয়ায় স্বর্ণজয় নকশালবাড়ির সঞ্জিতার

খেলো ইন্ডিয়ায় স্বর্ণজয় নকশালবাড়ির সঞ্জিতার

ছত্তিশগড়ে অনুষ্ঠিত খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস-এ ১০,০০০ মিটার দৌড়ে স্বর্ণপদক জিতে নকশালবাড়ির গর্ব বাড়ালেন সঞ্জিতা ওরাওঁ। ৩০টি রাজ্যের প্রায় ৩,০০০ প্রতিযোগীর মধ্যে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে তিনি প্রায় ৪০ মিনিটে দৌড় সম্পন্ন করেন। নকশালবাড়ি ব্লকের হাতিঘিসা গ্রাম পঞ্চায়েতের মৌরিজোত চা বাগান এলাকার বাসিন্দা সঞ্জিতা বর্তমানে নকশালবাড়ি কলেজের শেষ বর্ষের ছাত্রী। সাধারণ পরিবারে বেড়ে ওঠা এই ক্রীড়াবিদের পথচলা ছিল চ্যালেঞ্জে ভরা। পর্যাপ্ত প্রশিক্ষণ পরিকাঠামো না থাকায়, গ্রামের কাঁচা রাস্তা, চা বাগানের পথ ও খোলা মাঠই ছিল তার অনুশীলনের জায়গা। প্রতিকূল আবহাওয়া বর্ষা হোক বা কষ্টকর পরিস্থিতি কিছুই তাকে থামাতে পারেনি। তার প্রতিভা প্রথম নজরে আসে এক স্থানীয় কোচের, যিনি তাকে পেশাদারভাবে অ্যাথলেটিক্সে…
Read More
শিলিগুড়িতে ফ্লেক্স বি*তর্কে উ*ত্তেজনা!

শিলিগুড়িতে ফ্লেক্স বি*তর্কে উ*ত্তেজনা!

শিলিগুড়ির ১৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারের ফ্লেক্সকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, শিলিগুড়ি কেন্দ্রে তৃণমূল প্রার্থী গৌতম দেবের ছবির উপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি বসানো হয়েছে, যা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে এলাকাবাসীর নজরে আসে এই বিতর্কিত ফ্লেক্স। এরপরই তৃণমূল কর্মী - সমর্থকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছান গৌতম দেব। এ ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শিলিগুড়ির তৃণমূল প্রার্থী গৌতম দেব।
Read More