Blog

জ্যৈষ্ঠের গরমে পুড়ছে কলকাতা, আজই ঝড়-বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের এই ৯ জেলায়

জ্যৈষ্ঠের গরমে পুড়ছে কলকাতা, আজই ঝড়-বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের এই ৯ জেলায়

জ্যৈষ্ঠের তীব্র দাবদাহে যখন পুড়ছে তিলোত্তমা, ঠিক তখনই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় স্বস্তির বার্তা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করা ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগর থেকে হু হু করে ঢুকছে জলীয় বাষ্প। আর এর প্রভাবেই শুক্রবার দক্ষিণবঙ্গের ৯টি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। কোনো কোনো জেলায় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত ছুঁতে পারে। আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। বিশেষ করে পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় ঘণ্টায় ৫০ থেকে…
Read More
ভি-গার্ড জিতল মর্যাদাপূর্ণ ‘আইএমসি রামকৃষ্ণ বাজাজ ন্যাশনাল কোয়ালিটি অ্যাওয়ার্ড ২০২৫’

ভি-গার্ড জিতল মর্যাদাপূর্ণ ‘আইএমসি রামকৃষ্ণ বাজাজ ন্যাশনাল কোয়ালিটি অ্যাওয়ার্ড ২০২৫’

ভারতের অন্যতম শীর্ষস্থানীয় কনজিউমার ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ব্র্যান্ড ‘ভি-গার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড’, ‘আইএমসি রামকৃষ্ণ বাজাজ ন্যাশনাল কোয়ালিটি অ্যাওয়ার্ড’ ২০২৫-এ মর্যাদাপূর্ণ ‘পারফরম্যান্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড’-এ ভূষিত হয়েছে। কোম্পানির ইতিহাসে এক উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে, ভি-গার্ড প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রথম বছরেই এই জাতীয় স্তরের স্বীকৃতি অর্জন করেছে। এই অর্জনটিকে যা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ করে তোলে তা হলো এই স্বীকৃতি কোনো একক উৎপাদন কেন্দ্রের জন্য দেওয়া হয়নি, বরং ভি-গার্ডকে একটি সামগ্রিক ‘কর্পোরেট উৎপাদন সত্তা’ হিসেবে এই সম্মান জানানো হয়েছে; যার প্রতিনিধিত্ব করেছে কোম্পানির চাভাদি, কাশিপুর, পেরুন্দুরাই, সিকিম ইউনিট-২ এবং রুরকিতে অবস্থিত পাঁচটি উৎপাদন কেন্দ্র। যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী সমাদৃত ‘ম্যালকম বালড্রিজ ফ্রেমওয়ার্ক’-এর আদলে গঠিত এই পুরস্কারের মূল্যায়ন প্রক্রিয়াটি অত্যন্ত কঠোর…
Read More
সারা ভারতে এএসসিআই-এর বিজ্ঞাপন সচেতনতা প্রোগ্রাম ১০ লক্ষ শিক্ষার্থীর মাইলফলক অতিক্রম করেছে

সারা ভারতে এএসসিআই-এর বিজ্ঞাপন সচেতনতা প্রোগ্রাম ১০ লক্ষ শিক্ষার্থীর মাইলফলক অতিক্রম করেছে

অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ডস কাউন্সিল অফ ইন্ডিয়া (এএসসিআই) আজ ঘোষণা করেছে যে, তাদের শ্রেণিকক্ষভিত্তিক বিজ্ঞাপন সচেতনতা উদ্যোগ অ্যাডওয়াইজ (AdWise) ১ মিলিয়নেরও বেশি শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করেছে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, রাজস্থান, ছত্তিশগড়, দিল্লি এনসিআর, কর্ণাটক, পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, আসাম, গুজরাট এবং তামিলনাড়ু জুড়ে ২,০৬৩টি স্কুলের ১০,৬৬,৩৭৪ জন শিক্ষার্থীর কাছে পৌঁছানো সম্ভব হয়েছে। ডিজিটাল বিজ্ঞাপনের প্রেক্ষাপটে এএসসিআই একাডেমি এই কর্মসূচিটি গঠন করেছে যা সর্বব্যাপী, সেই সাথে বিজ্ঞাপনের নতুন ফরম্যাট যেখানে কন্টেন্টের ভেতরেই ব্র্যান্ডগুলোকে কৌশলে রাখা হচ্ছে, যেমন ইনফ্লুয়েন্সার অ্যাডভার্টাইজিং বা প্রভাবশালী বিজ্ঞাপন। এর মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের বিজ্ঞাপনের এই নতুন জগতের সাথে মানিয়ে নিতে এবং এর বাণিজ্যিক প্রকৃতি বুঝতে সক্ষম করে তোলা। কর্মসূচির আগে ও…
Read More
ফেরাতে হতে পারে কয়েক লক্ষ টাকা

ফেরাতে হতে পারে কয়েক লক্ষ টাকা

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। এখন বর্তমানে রাজ্যে চলছে ডাবল ইঞ্জিনের সরকার। এসএসসি নিয়োগ দুর্নীতিতে ‘দাগি’ হিসেবে চিহ্নিত শিক্ষক-শিক্ষিকাদের সুদ সহ বেতন ফেরতের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তৃণমূল আমলে সেই টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়া সেভাবে কার্যকর করা হয়নি। সম্প্রতি SSC-র অযোগ্য চাকরিপ্রাপকদের বেতন আদায়ে জেলাশাসকদের চিঠি পাঠিয়েছে শিক্ষা দফতর। তথ্য বলছে, নবম দশমে চাকরির ক্ষেত্রে একজননের স্টার্টিং স্যালারি ৪০ হাজারের আশেপাশে। ২০১৯ থেকে বেতন পেলে ২০২৪-এর মার্চ অবধি সেটা প্রায় ২৪ লক্ষের কাছাকাছি। যদি বেতন বাড়ে তাহলে তার পরিমাণও বাড়বে। এর উপর…
Read More
পর্যালোচনা করা হলো হারের কারণ

পর্যালোচনা করা হলো হারের কারণ

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। এখন বর্তমানে রাজ্যে চলছে ডাবল ইঞ্জিনের সরকার। একসময় ভবানীপুর ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে নির্ভরযোগ্য রাজনৈতিক ঘাঁটি। নন্দীগ্রামে পরাজয়ের পর ২০২১ সালে এই কেন্দ্র থেকেই ঘুরে দাঁড়িয়েছিলেন তিনি। কিন্তু পাঁচ বছরের ব্যবধানে সেই চেনা ভবানীপুরেই বদলে গেল রাজনৈতিক অঙ্ক। সেই ভবানীপুর কেন্দ্রে মমতা হেরেছেন ১৫ হাজার ১০৫ ভোটে। ভবানীপুর বিধানসভা এলাকায় মোট ২৬৭টি বুথে ভোটগ্রহণ হয়েছিল। প্রতিটি বুথে ভোটারের সংখ্যা ছিল প্রায় ৪০০ থেকে ৭০০-এর মধ্যে। নির্বাচন কমিশনের বুথভিত্তিক পরিসংখ্যান বলছে, বহু বুথে ১০০-এর গন্ডি পেরোতে পারেননি মমতা…
Read More
পরবর্তী সূর্যগ্রহণ ২০২৬: দ্বিতীয় সূর্যগ্রহণ ১২ আগস্ট; ভারতে দৃশ্যমান না হওয়ায় সূতক কাল প্রযোজ্য হবে না

পরবর্তী সূর্যগ্রহণ ২০২৬: দ্বিতীয় সূর্যগ্রহণ ১২ আগস্ট; ভারতে দৃশ্যমান না হওয়ায় সূতক কাল প্রযোজ্য হবে না

২০২৬ সালের দ্বিতীয় এবং শেষ সূর্যগ্রহণটি ১২ই আগস্ট, বুধবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে; এটি বিশ্বজুড়ে জ্যোতির্বিজ্ঞানী এবং আকাশ পর্যবেক্ষকদের জন্য একটি অত্যন্ত প্রতীক্ষিত মহাজাগতিক দৃশ্য হিসেবে বিবেচিত হচ্ছে। ভারতীয় প্রমাণ সময় (IST) অনুযায়ী, এই বিশাল মহাজাগতিক ঘটনাটি ১২ই আগস্ট রাতে ৯:০৪ মিনিটে শুরু হবে, রাত প্রায় ১১:১৫ মিনিটে এর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে এবং ১৩ই আগস্ট, বৃহস্পতিবার ভোর ৪:২৫ মিনিটে সমাপ্ত হবে। জ্যোতিষশাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে, এই নির্দিষ্ট সূর্যগ্রহণটি হিন্দু পঞ্জিকার পবিত্র শ্রাবণ মাসের অমাবস্যা তিথিতে সংঘটিত হতে চলেছে; এটি কর্কট রাশি এবং অশ্বলেষা নক্ষত্রের অধীনে ঘটবে। যেহেতু এই বহু-ঘণ্টাব্যাপী গ্রহণ প্রক্রিয়াটি ভারতীয় উপমহাদেশে সূর্যাস্তের অনেক পরে শুরু হবে, তাই সূর্য দৃশ্যমান…
Read More
স্বস্তিতে মধ্যবিত্ত! আন্তর্জাতিক বাজারের প্রভাবে কলকাতায় কমল ২২ ও ২৪ ক্যারেট সোনার

স্বস্তিতে মধ্যবিত্ত! আন্তর্জাতিক বাজারের প্রভাবে কলকাতায় কমল ২২ ও ২৪ ক্যারেট সোনার

আন্তর্জাতিক বাজারের টানাপোড়েনের মাঝেই সপ্তাহের এই বিশেষ দিনে কলকাতার সোনার বাজারে দেখা গেল নতুন চমক। বিয়ের মরশুম এবং বিনিয়োগের চড়া চাহিদার কারণে বাজারে ক্রেতাদের ভিড় থাকলেও, গত কয়েক দিনের তুলনায় আজ সামান্য কমেছে সোনা ও রুপোর দাম। ফলে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ মধ্যবিত্ত ক্রেতারা। বাজার সূত্রে জানা গিয়েছে, আজ কলকাতায় প্রতি ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম হয়েছে ১৪,৫১৫ টাকা (অর্থাৎ ১০ গ্রামে ১,৪৫,১৫০ টাকা)। অন্যদিকে, অতি বিশুদ্ধ ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১ গ্রামে দাঁড়িয়েছে ১৫,৮৩৫ টাকা (অর্থাৎ ১০ গ্রামে ১,৫৮,৩৫০ টাকা)। খুচরো বাজারের এই সামান্য পতন মূলত বৈশ্বিক বাজারের ওঠানামা এবং বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের কারণে ঘটেছে…
Read More
প্ল্যাকার্ড ও স্লোগানে মুখর মাটিগাড়া— যুবসমাজকে মাদক থেকে দূরে রাখার আহ্বান

প্ল্যাকার্ড ও স্লোগানে মুখর মাটিগাড়া— যুবসমাজকে মাদক থেকে দূরে রাখার আহ্বান

মাটিগাড়াকে ড্রাগস ও নেশামুক্ত শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আজ এক সচেতনতামূলক অভিযান চালাল মাটিগাড়া নাগরিক মঞ্চ। এদিন মাটিগাড়া থানার সামনে থেকে এই বিশেষ পদযাত্রার সূচনা হয়। সমাজ থেকে মাদক ও নেশার ভয়াবহ প্রভাব দূর করতে এবং যুবসমাজকে অন্ধকারের পথ থেকে আলোর পথে ফিরিয়ে আনতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান আয়োজকরা। পদযাত্রাটি মাটিগাড়া থানার সামনে থেকে শুরু হয়ে খাপরাইল মোড়, মাটিগাড়া বাজার, বিশ্বাস কলোনি-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে পুনরায় মাটিগাড়া থানার সামনে এসে শেষ হয়। হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগান— “ড্রাগস মুক্ত হোক সমাজ, নেশামুক্ত হোক আগামী প্রজন্ম”— এই বার্তাই তুলে ধরেন অংশগ্রহণকারীরা।
Read More
শিলিগুড়ির চুরির ঘটনায় তদন্তে মিলল আরও সূত্র, নতুন মামলার সম্ভাবনা খতিয়ে দেখছে পুলিশ

শিলিগুড়ির চুরির ঘটনায় তদন্তে মিলল আরও সূত্র, নতুন মামলার সম্ভাবনা খতিয়ে দেখছে পুলিশ

শিলিগুড়ির সমরনগর এলাকায় একটি ফাঁকা বাড়িতে চুরির ঘটনার অভিযোগ পেয়ে তদন্তে নেমে চুরির রহস্যভেদ করল প্রধাননগর থানার পুলিশ। বিভিন্ন সূত্র কে কাজে লাগিয়ে দুষ্কৃতি দের তথ্য জোগাড় করে সংশোধনাগার থেকে অভিযুক্ত চোরকে ‘সুন অ্যারেস্ট’ করে জিজ্ঞাসাবাদের পর তার স্বীকারোক্তির ভিত্তিতে বিধাননগর এলাকা থেকে চোরাই সোনা ও রুপোর ক্রয়কারী এক রিসিভারকেও গ্রেফতার করেছে পুলিশ। প্রধান নগর থানার পুলিশ জানিয়েছে এই তদন্ত এবং অভিযানে উদ্ধার করেছে প্রায় ৩০ গ্রাম সোনা, ৪৫ গ্রাম রূপো এবং নগদ ২০ হাজার টাকা। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৯শে মার্চ সমরনগর এলাকার একটি ফাঁকা বাড়িতে চুরির ঘটনা ঘটে। পরদিনই বাড়ির মালিক সম্পা রায় গুহ চুরির…
Read More
গভীর রাতে গৌড়ীয় মঠে দুষ্কৃতীদের হানা, তদন্তে নেমেছে শিলিগুড়ি পুলিশ

গভীর রাতে গৌড়ীয় মঠে দুষ্কৃতীদের হানা, তদন্তে নেমেছে শিলিগুড়ি পুলিশ

শিলিগুড়ির ২৯ নম্বর ওয়ার্ডের দেশবন্ধুপাড়ার গৌড়ীয় মঠে গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। সূত্র অনুযায়ী, বুধবার রাত প্রায় ২টা নাগাদ মঠে এই চুরির ঘটনা ঘটে। দুষ্কৃতীরা প্রায় ৩০টি পিতলের গোপাল মূর্তি সহ পুজোর কাঁসার বাসন চুরি করে নিয়ে যায় বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তী। তিনি জানান, এই মঠে এই প্রথম চুরির ঘটনা ঘটল। গোটা ঘটনাটি অত্যন্ত দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি পুলিশের উপর আস্থা রয়েছে বলেও জানান কাউন্সিলর। তাঁর দাবি, এলাকায় মাদকাসক্তদের বাড়বাড়ন্ত রয়েছে, তাই এই ঘটনার পিছনে তাদের যোগ থাকতে পারে বলেও প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।…
Read More