ফেরাতে হতে পারে কয়েক লক্ষ টাকা

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। এখন বর্তমানে রাজ্যে চলছে ডাবল ইঞ্জিনের সরকার। এসএসসি নিয়োগ দুর্নীতিতে ‘দাগি’ হিসেবে চিহ্নিত শিক্ষক-শিক্ষিকাদের সুদ সহ বেতন ফেরতের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।

তৃণমূল আমলে সেই টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়া সেভাবে কার্যকর করা হয়নি। সম্প্রতি SSC-র অযোগ্য চাকরিপ্রাপকদের বেতন আদায়ে জেলাশাসকদের চিঠি পাঠিয়েছে শিক্ষা দফতর। তথ্য বলছে, নবম দশমে চাকরির ক্ষেত্রে একজননের স্টার্টিং স্যালারি ৪০ হাজারের আশেপাশে। ২০১৯ থেকে বেতন পেলে ২০২৪-এর মার্চ অবধি সেটা প্রায় ২৪ লক্ষের কাছাকাছি। যদি বেতন বাড়ে তাহলে তার পরিমাণও বাড়বে। এর উপর ১২% সুদ বসালে প্রায় ২৭ লক্ষ টাকার আশেপাশে ফেরত দিতে হবে। একাদশ-দ্বাদশের ক্ষেত্রে স্টার্টিং স্যালারি ৪৪ হাজারের আশেপাশে।

২০১৯ থেকে বেতন পেলে ২০২৪-এর মার্চ অবধি সেটা প্রায় ২৬ লক্ষের কাছাকাছি। সেই হিসেব মত ১২% সুদ সহ তাদের প্রায় ৩০ লক্ষ টাকা ফেরাতে হবে। গ্রুপ সির ক্ষেত্রে চাকরির একেবারে শুরুতে বেতন হয় ২৬-২৭ হাজার টাকা। স্টার্টিং স্যালারি ধরে হিসেব কষলে ২০২৪ অবধি ১৬ লক্ষর টাকার আশেপাশে হবে। এখন তাদের ফেরাতে হবে প্রায় ১৮ লক্ষ টাকা।