Blog

সুখবর সরকারি কর্মচারীদের জন্য

সুখবর সরকারি কর্মচারীদের জন্য

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। বর্তমানে রাজ্যে চলছে ডাবল ইঞ্জিনের সরকার। এরই মধ্যে ডিএ, পে কমিশন সংক্রান্ত জট খুলতে রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের সাথে সম্প্রতি নজিরবিহীন বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে উপস্থিত ছিল সংগ্রামী যৌথ মঞ্চ, দ্য কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, ইউনিটি ফোরাম (অরাজনৈতিক), সরকারি কর্মচারী পরিষদ। সেই বৈঠক থেকেই রাজ্য সরকারি কর্মীদের নয়া পে কমিশন নিয়ে এসেছে নয়া আপডেট। জানা গিয়েছে, বৈঠকে ডিএ ছাড়াও আশ্বাস দেওয়া হয়েছে সরকারি কর্মীদের সপ্তম পে কমিশন দ্রুত লাগু করার। ক্ষমতায় এসে ইতিমধ্যেই নয়া…
Read More
বড় সিদ্ধান্ত শিক্ষা দফতরের তরফে

বড় সিদ্ধান্ত শিক্ষা দফতরের তরফে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে রাজ্যে দিনের পর দিন বাড়ছে তাপমাত্রা। বর্ষার দেখা মেলেনি সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে স্কুলপড়ুয়ারা । গরমের ছুটি কাটিয়ে তারা স্কুলে ফিরেছে। তীব্র দাবদাহে আবহাওয়ার কথা মাথায় রেখে এবার নতুন পদক্ষেপ নিল রাজ্যের স্কুল শিক্ষা দফতর। আপাতত আগামী দু’সপ্তাহ বিদ্যালয়গুলিকে সকালবেলার শিফটে পড়াশোনা করানোর পরামর্শ দেওয়া হয়েছে। সোমবার থেকে গরমের ছুটির পর পুনরায় স্কুল খুলেছে। সেই দিনই শিক্ষা দফতরের তরফে একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবহাওয়ার পরিস্থিতি বিবেচনা করে স্কুল…
Read More
কোহলির হ্যামস্ট্রিংয়ে চোট, আফগানিস্তানের বিরুদ্ধে রোহিত শর্মার খেলা নিয়েও তীব্র সংশয়

কোহলির হ্যামস্ট্রিংয়ে চোট, আফগানিস্তানের বিরুদ্ধে রোহিত শর্মার খেলা নিয়েও তীব্র সংশয়

আফগানিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে আসন্ন এক দিনের সিরিজ শুরুর আগেই বড়সড় ধাক্কা খেল ভারতীয় ক্রিকেট দল। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন রান মেশিন বিরাট কোহলি, পাশাপাশি অধিনায়ক রোহিত শর্মার খেলা নিয়েও তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা। ভারত ও আফগানিস্তানের মধ্যে তিন ম্যাচের ওডিআই সিরিজটি আগামী ১৩, ১৭ এবং ২০ জুন যথাক্রমে ধর্মশালা, লখনউ এবং চেন্নাইয়ে অনুষ্ঠিত হতে চলেছে। তবে এই হাই-ভোল্টেজ সিরিজের দল থেকে বাদ পড়েছেন বিরাট কোহলি। আইপিএল ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খেলার সময় বিরাটের হ্যামস্ট্রিংয়ে টান ধরেছিল। প্রথমে তাঁর বদলে রুতুরাজ গায়কোয়াড়ের নাম শোনা গেলেও, নির্বাচকেরা শেষ পর্যন্ত কোহলির জায়গায় দলে নিয়েছেন তরুণ…
Read More
ক্ষুধা মুক্ত বিশ্ব গড়তে মালাবার গোল্ডের উদ্যোগ

ক্ষুধা মুক্ত বিশ্ব গড়তে মালাবার গোল্ডের উদ্যোগ

বিশ্ব ক্ষুধা দিবসে, মালাবার গ্রুপের একটি মানবিক উদ্যোগ 'হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড', তাদের 'স্ট্রিট মিল ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম' কর্মসূচির প্রভাব তুলে ধরে একটি পুনর্বাসন প্রভাবের রিপোর্ট প্রকাশ করেছে। প্রতিবেদনটির শিরোনাম 'ইমপ্যাক্ট স্টোরিজ: হাউ আ ডেইলি মিল ওপেনস দ্য ডোর টু আ ট্রান্সফর্মড লাইফ'। এই প্রতিবেদনে নথিবদ্ধ করা হয়েছে যে কীভাবে প্রতিদিনের খাবার বিতরণ কর্মসূচি রাস্তায় বসবাসকারী দুর্বল ও অসহায় মানুষদের উদ্ধার করতে, চিকিৎসা সহায়তা দিতে, আশ্রয়ের ব্যবস্থা করে মর্যাদা পুনরুদ্ধার এবং পারিবারিক পুনর্মিলনে সাহায্য করে। এই কর্মসূচিটি ফিল্ড লেভেলে পরিচালনা করেছে 'থানাল'। ক্ষুধার্ত মানুষের কাছে পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই 'স্ট্রিট মিল ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম' শুরু করা হয়েছিল। যা বর্তমানে ভারতের ২০টি…
Read More
ফের বড়পর্দায় একেনবাবু

ফের বড়পর্দায় একেনবাবু

এবারে কেরলে ‘একেনবাবু’। ‘একেনবাবু’ ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি ‘কেরালায় কুরুক্ষেত্র’ নিয়ে ইতিমধ্যেই দর্শকমহলে শুরু হয়েছে জোর চর্চা। ‘রুদ্ধশ্বাস রাজস্থান’ এবং ‘বেনারসে বিভীষিকা’-র সাফল্যের পর এবারও বড়পর্দাতেই ফিরছে এই ত্রয়ী। ছবির পরিচালনায় রয়েছেন জয়দীপ মুখোপাধ্যায়। চিত্রনাট্যের দায়িত্বে পদ্মনাভ দাশগুপ্ত। ছবিতে একেনবাবুর চরিত্রে দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীকে। বাপি ও প্রমথের ভূমিকায় ফিরছেন সুহোত্র মুখোপাধ্যায় এবং সোমক ঘোষ। তবে এবারের ছবির অন্যতম আকর্ষণ তারকাখচিত কাস্ট। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী, রাইমা সেন, অম্বরীশ ভট্টাচার্য, কমলেশ্বর মুখোপাধ্যায়, অর্ণ মুখোপাধ্যায় এবং সুব্রত দত্ত। পাশাপাশি সিনেমার প্রেক্ষাপট যেহেতু দক্ষিণ ভারত, তাই ছবিতে একজন মালয়ালি অভিনেত্রীকেও দেখা যেতে পারে। বিশেষ চমক হিসেবে ঋত্বিক চক্রবর্তীকে দেখা যাবে খলচরিত্রে।…
Read More
রাজস্থানে পাড়ি দিল মালদহের লিচু

রাজস্থানে পাড়ি দিল মালদহের লিচু

এই বছরই প্রথম মালদহের কালিয়াচকের লিচু সরাসরি রাজস্থানে পাড়ি দিচ্ছে। যদিও আবহাওয়ার কারণে ফলন আগের বছরের তুলনায় কম হয়েছে, তবুও দেশের বিভিন্ন প্রান্তে রপ্তানিতে তা তেমন প্রভাব ফেলতে পারছে না। জেলা উদ্যানপালন দপ্তরের উপ-অধিকর্তা সামন্ত লায়েক জানান, এই বছরও মুম্বইয়ের চাহিদা মেটাচ্ছে কালিয়াচকের লিচু। এবার নতুন গন্তব্য রাজস্থান। রাজ্যের কয়েকজন ব্যবসায়ী ইতিমধ্যেই মালদহে এসে কালিয়াচকের লিচু বাগান পরিদর্শন করেছেন। গাছে গাছে লিচু দেখে তারা সরাসরি চাষিদের সঙ্গে দরদাম করে নগদে লিচু কিনে নেন এবং লরিতে বোঝাই করে সড়কপথে রাজস্থানে নিয়ে যাচ্ছেন। মালদহ জেলার লিচু দেশের বিভিন্ন প্রান্তে প্রসিদ্ধ। গঙ্গা নদীর সংলগ্ন কালিয়াচকের তিনটি ব্লকে সবচেয়ে বেশি পরিমাণে লিচু চাষ হয়।…
Read More
বৃষ্টির জেরে মাল ব্লকে জলবন্দি জনজীবন, দ্রুত সমাধানের দাবি স্থানীয়দের

বৃষ্টির জেরে মাল ব্লকে জলবন্দি জনজীবন, দ্রুত সমাধানের দাবি স্থানীয়দের

বর্ষার শুরুতেই টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ল জলপাইগুড়ি জেলার মাল ব্লকের একাধিক এলাকা। বিশেষ করে নিউ মাল থেকে মালবাজারগামী জাতীয় সড়কের ধারে রাজার চা বাগানের কেশর লাইনে জল জমে চরম দুর্ভোগের মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। জলমগ্ন হয়ে পড়েছে চা বাগানের মাঠ, শ্রমিক লাইন এবং জাতীয় সড়কের একাংশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজার চা বাগানের কাছে বর্তমানে একটি নতুন সেতু নির্মাণের কাজ চলছে। সেই কারণে অস্থায়ী ডাইভারশন তৈরি করে যান চলাচলের ব্যবস্থা করা হয়েছে। এরই মধ্যে গত কয়েকদিনের অবিরাম বৃষ্টিতে পাহাড়ি ঝোরা ও নালাগুলিতে জলস্তর দ্রুত বৃদ্ধি পায়। ফলে অতিরিক্ত জল স্বাভাবিকভাবে নিষ্কাশন হতে না পেরে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।…
Read More
শ্রমিকদের আবাসে গভীর রাতে চুরি, মোবাইল খোয়া যাওয়ায় চাঞ্চল্য ফুলবাড়িতে

শ্রমিকদের আবাসে গভীর রাতে চুরি, মোবাইল খোয়া যাওয়ায় চাঞ্চল্য ফুলবাড়িতে

সিঁদ কেটে চুরির ঘটনা চুরি ৯টি মোবাইল ফুলবাড়িতে। অভিনব এই পুরোনো কায়দায় ঘটনাটি ঘটে ফুলবাড়ি ২নং গ্রাম পঞ্চায়েতের জোড়পাকুড়ি এলাকায়।  জানা গিয়েছে, ফুলবাড়ি জোড়পাকুরী এলাকায় নির্মীয়মান বিল্ডিং এর কাজের জন্য এলাকা থেকে প্রায় ২০-২২ জন শ্রমিক কাজ করতে আসেন। তারা ওই বিল্ডিং এর পাশে একটি বড় ঘরে একসঙ্গে থাকতেন। গতকাল রাতে কাজ করে ফিরে এসে তারা সবাই নিজের ঘরে ঘুমিয়ে পড়েন।আজ সকালে ঘুম থেকে উঠে দেখতে পারেন তাদের নয়টি মোবাইল খোয়া গেছে। বাইরে বেরিয়ে দেখতে পারেন তাদের যেই ঘরে থাকতেন সেই ঘরে সিঁদ কেটে এই চুরি ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাচকে ছুটে আসে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। পুলিশ পুরো ঘটনাটা…
Read More
লাইফ-সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দিল সিকিমের জেনারেলি সেন্ট্রাল লাইফ

লাইফ-সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দিল সিকিমের জেনারেলি সেন্ট্রাল লাইফ

সিকিমের প্রধান বেসরকারি জীবন বিমা সংস্থা ‘জেনারেলি সেন্ট্রাল লাইফ ইন্সুরেন্স’ গ্যাংটকের স্যার থুটোব নামগিয়াল মেমোরিয়াল হাসপাতালকে দুটি আধুনিক লাইফ-সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে। সিকিমের দুর্গম ও পাহাড়ি এলাকায় রোগীদের যাতে দ্রুত হাসপাতালে আনা যায় এবং জরুরি চিকিৎসা দেওয়া যায়, সেই উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়। অ্যাম্বুলেন্স দেওয়ার পাশাপাশি এদিন হাসপাতালে একটি রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। সিকিমের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী শ্রী জি.টি. ধুঙ্গেল এই উদ্যোগের প্রশংসা করে বলেন, সরকারি ও বেসরকারি সংস্থার এমন যৌথ কাজ মানুষের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করবে। সংস্থার এমডি ও সিইও অলোক রুংতা জানান, বিপদের দিনে মানুষের পাশে দাঁড়ানোই তাঁদের লক্ষ্য। এই অ্যাম্বুলেন্সগুলো পাহাড়ি এলাকার সাধারণ মানুষের কাছে…
Read More
এ বার ছোটপর্দায় মায়ের চরিত্রে মধুরিমা

এ বার ছোটপর্দায় মায়ের চরিত্রে মধুরিমা

বাংলা থিয়েটারের পরিচিত মুখ মধুরিমা গোস্বামী। এবার মঞ্চ থেকে তিনি ছোটপর্দায়। মধুরিমা নিরঞ্জন গোস্বামীর কন্যা এবং অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের স্ত্রী। সদ্য শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’। এই কাহিনীতে নায়কের মায়ের চরিত্রে দেখা যাচ্ছে মধুরিমাকে। এ প্রসঙ্গে মধুরিমা বলেন, “আসলে অনেকের ধারণা ছিল যে আমি হয়তো ধারাবাহিকে কাজ করতে আগ্রহী নই। সত্যি বলতে, শুরুতে আমারও এটি খুব আকর্ষণীয় মনে হয়নি।” তিনি আরও যোগ করেন, “চ্যানেলের তরফে একজন আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। প্রযোজনা সংস্থার খোঁজখবর নিয়ে ভালো লাগার পরে রাজি হয়েছি। নতুন কাজের প্রতি অভিনেতাদের সবসময়ই একটা লোভ থাকে।” মধুরিমা জানান, শুধু শিল্পীসত্তা নয়, ছোটপর্দার কাজ আর্থিক স্বচ্ছলতাও নিশ্চিত করে। “মঞ্চে…
Read More