Blog

কলকাতায় আজই ঝড়-বৃষ্টির সম্ভাবনা, আগামী ৩-৪ দিনে দক্ষিণবঙ্গে বর্ষার আগমন

কলকাতায় আজই ঝড়-বৃষ্টির সম্ভাবনা, আগামী ৩-৪ দিনে দক্ষিণবঙ্গে বর্ষার আগমন

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড়সড় বদলের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের আটটি জেলায় ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়া সহ কালবৈশাখী ঝড় ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। জেলাগুলোর মধ্যে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি, দুই বর্ধমান, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। বাদ যাবে না কলকাতাও; আজ দুপুরের পর তিলোত্তমায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। শুক্রবারও দক্ষিণের জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তবে আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, বরং সপ্তাহভর বিক্ষিপ্তভাবে এই ঝড়-বৃষ্টির প্রক্রিয়া জারি থাকবে। অন্য দিকে, উত্তরবঙ্গে ইতিমধ্যেই গত ৯ জুন বর্ষা…
Read More
ব্লেন্ডার্স প্রাইডের ‘রিজার্ভড এক্সপেরিয়েন্সেস’ উদ্যোগ

ব্লেন্ডার্স প্রাইডের ‘রিজার্ভড এক্সপেরিয়েন্সেস’ উদ্যোগ

ব্লেন্ডার্স প্রাইড প্যাকেজড ড্রিংকিং ওয়াটার ‘ব্লেন্ডার্স প্রাইড রিজার্ভড এক্সপেরিয়েন্সেস’ নামে নতুন সাংস্কৃতিক প্ল্যাটফর্ম চালু করল। ‘রিজার্ভড ইন এভরি সেন্স’ ভাবনায় তৈরি এই উদ্যোগে স্বাদকে শুধু আস্বাদনের মধ্যে সীমাবদ্ধ না রেখে দৃশ্য, সঙ্গীত, সুগন্ধ ও স্পর্শের মাধ্যমে বহুমাত্রিক অভিজ্ঞতা হিসেবে তুলে ধরা হয়েছে। শেফ কুনাল কাপুরের সহযোগিতায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে লাইভ গ্যাস্ট্রো-পারফরম্যান্স ও বিভিন্ন ইমার্সিভ ইনস্টলেশনের মাধ্যমে এই অভিজ্ঞতা উপস্থাপন করা হয়। চণ্ডীগড়, গুরুগ্রাম ও জয়পুরের পর কলকাতায় আয়োজিত এই কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন বাজারে আরও ১০টির বেশি আয়োজনের পরিকল্পনা রয়েছে।
Read More
পিতৃহারা অনুজয়! শোকস্তব্ধ পরিবার

পিতৃহারা অনুজয়! শোকস্তব্ধ পরিবার

শোকের ছায়া অভিনেতা অনুজয় চট্টোপাধ্যায়ের পরিবারে। বুধবার সকালে বাবাকে হারালেন অভিনেতা। কোনও অসুস্থতা ছিল না অনুজয়ের বাবার। আচমকাই এ ঘটনায় ভেঙে পড়েছে অভিনেতার পরিবার। এই প্রসঙ্গে অভিনেতার স্ত্রী দেবারতি চক্রবর্তী জানান, “সম্ভবত ফুসফুসে সংক্রমণ হয়েছিল। আমরা সঙ্গে সঙ্গে বাবাকে কলকাতায় নিয়ে আসি চিকিৎসার জন্য। হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করানো হয়। তখন ভেবেছিলাম পালমোনোলজিস্ট দেখিয়ে সঠিক চিকিৎসা হবে।” অনুজয়ের বাবাকে ৬ জুন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। জরুরি চিকিৎসার পর তিনি কিছুটা সুস্থও ছিলেন এবং ৮ জুন হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। দেবারতি চক্রবর্তী বলেন, “চিকিৎসকেরা জানিয়েছেন, এটি যে কোনও মুহূর্তে ঘটতে পারে। খুবই আকস্মিক…
Read More
শিলিগুড়িতে বিজেপির উদ্যোগে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দেশের উন্নয়নের জন্য পূজা-প্রার্থনা সম্পন্ন

শিলিগুড়িতে বিজেপির উদ্যোগে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দেশের উন্নয়নের জন্য পূজা-প্রার্থনা সম্পন্ন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং দেশের উন্নয়নের ধারাবাহিকতা কামনায় বুধবার শিলিগুড়িতে অনুষ্ঠিত হল বিশেষ প্রার্থনা সভা। শিলিগুড়ি সাংগঠনিক জেলার উদ্যোগে প্রধান নগরের রামকৃষ্ণ আশ্রমে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ও শিলিগুড়ির বিধায়ক ড. শংকর ঘোষ সহ বিজেপির একাধিক নেতা-কর্মী। বুধবারের এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে বিশেষ প্রার্থনা ও পূজার আয়োজন করা হয়। উপস্থিত কর্মী-সমর্থকেরা দেশের অগ্রগতি, সমৃদ্ধি এবং ‘বিকশিত ভারত’-এর স্বপ্ন পূরণের লক্ষ্যে প্রার্থনায় অংশ নেন। অনুষ্ঠান ঘিরে বিজেপি কর্মীদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ড. শংকর ঘোষ বলেন, “নরেন্দ্র মোদী দেশের ইতিহাসে সর্বাধিক সময় নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে…
Read More
বন্ধন ব্যাংক এবং সেন্ট্রাম ফিনভার্স একসঙ্গে চালু করল ৩-ইন-১ ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মগ্রাহকরা এক প্ল্যাটফর্মেই পাবেন ব্যাংকিং, ডিম্যাট এবং ট্রেডিং পরিষেবা

বন্ধন ব্যাংক এবং সেন্ট্রাম ফিনভার্স একসঙ্গে চালু করল ৩-ইন-১ ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মগ্রাহকরা এক প্ল্যাটফর্মেই পাবেন ব্যাংকিং, ডিম্যাট এবং ট্রেডিং পরিষেবা

বন্ধন ব্যাংক আজ ঘোষণা করেছে যে তারা সেন্ট্রাম ফিনভার্স লিমিটেড-এর সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্বে যুক্ত হয়েছে। সেন্ট্রাম গ্রুপের এই পূর্ণাঙ্গ ব্রোকারেজ সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে একটি নিরবচ্ছিন্ন ৩-ইন-১ অ্যাকাউন্ট পরিষেবা চালু করা হয়েছে, যা এক প্ল্যাটফর্মে ব্যাংকিং, ডিম্যাট এবং ট্রেডিং পরিষেবাকে একত্রিত করবে। এই উদ্যোগের লক্ষ্য হল গ্রাহকদের বিনিয়োগের যাত্রাকে সহজ করা এবং ভারতের দ্রুত বিকাশমান আর্থিক বাজারে আরও সহজে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া।এই সমন্বিত পরিষেবার মাধ্যমে গ্রাহকরা সহজ ও কাগজবিহীন প্রক্রিয়ায় তাদের ব্যাংকিং, ডিম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে ও পরিচালনা করতে পারবেন। বন্ধন ব্যাংকের বিস্তৃত শাখা নেটওয়ার্ক এবং ডিজিটাল প্ল্যাটফর্ম এই প্রক্রিয়াকে সহায়তা করবে। গ্রাহকরা ইক্যুইটি, আইপিও, ডেরিভেটিভস, ইটিএফ…
Read More
১,০০,০০০ ডলারের এইচ-১বি (H-1B) ভিসা ফি বাতিল করে মার্কিন আদালতের রায়কে স্বাগত জানিয়েছে প্রবাসী ভারতীয় সম্প্রদায়

১,০০,০০০ ডলারের এইচ-১বি (H-1B) ভিসা ফি বাতিল করে মার্কিন আদালতের রায়কে স্বাগত জানিয়েছে প্রবাসী ভারতীয় সম্প্রদায়

নতুন এইচ-১বি (H-1B) ভিসা আবেদনের ক্ষেত্রে ১,০০,০০০ ডলারের বিতর্কিত ফি বাতিলের ফেডারেল আদালতের সিদ্ধান্তকে ব্যাপকভাবে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয় প্রবাসীদের প্রতিনিধিত্বকারী প্রভাবশালী সংগঠনগুলো। সোমবার বোস্টনের ইউএস ডিস্ট্রিক্ট জাজ লিও সোরোকিন এক গুরুত্বপূর্ণ রায়ে এই বিশাল ফি বৃদ্ধিকে বেআইনি ঘোষণা করেন। আদালত পর্যবেক্ষণ করে যে, এই নীতিটি কংগ্রেসের অনুমোদন ছাড়াই কার্যকর করা হয়েছিল এবং এটি কার্যত একটি অসাংবিধানিক কর হিসেবে কাজ করছিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছরের সেপ্টেম্বরে এক নির্বাহী আদেশের মাধ্যমে একতরফাভাবে এই অত্যধিক ফি চালু করেছিলেন; তাঁর দাবি ছিল, এর ফলে অভ্যন্তরীণ কর্মসংস্থান সুরক্ষিত হবে। তবে ফেডারেল আদালত ২০টি অঙ্গরাজ্য ও ব্যবসায়ী গোষ্ঠীর জোটের পক্ষে রায় দিয়ে জানায়…
Read More
কেরল-মহারাষ্ট্র পেরিয়ে এবার বাংলার দুয়ারে মৌসুমি বায়ু, বুধ-বৃহস্পতিবার কলকাতায় কালবৈশাখীর পূর্বাভাস

কেরল-মহারাষ্ট্র পেরিয়ে এবার বাংলার দুয়ারে মৌসুমি বায়ু, বুধ-বৃহস্পতিবার কলকাতায় কালবৈশাখীর পূর্বাভাস

রাজ্যবাসীর জন্য স্বস্তির খবর নিয়ে অবশেষে দোরগোড়ায় কড়া নাড়ছে বর্ষা। আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, পরিস্থিতি অনুকূল থাকলে আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই পশ্চিমবঙ্গের কিছু অংশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করতে পারে। গত ৪ জুন কেরলে বর্ষা আছড়ে পড়ার পর তা দ্রুত গতিতে অগ্রসর হয়ে সোমবারের মধ্যে মহারাষ্ট্রের সোলাপুর, কর্নাটকের কালবুর্গি এবং তামিলনাড়ুর চেন্নাই পর্যন্ত পৌঁছে গিয়েছে। এর ফলে আগামী কয়েক দিনে সিকিম, ওড়িশা এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির পাশাপাশি বাংলাতেও বর্ষা প্রবেশের জন্য আদর্শ পরিবেশ তৈরি হয়েছে। সাধারণত প্রতি বছরের মতো এবারও উত্তরবঙ্গ দিয়েই রাজ্যে বর্ষা প্রথম প্রবেশ করবে এবং পরবর্তীতে তা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অগ্রসর হবে। তবে বর্ষা…
Read More
ডিম খেতে ভালোবাসেন? তাহলে বানিয়ে ফেলুন জিভে জল আনা এই পদ

ডিম খেতে ভালোবাসেন? তাহলে বানিয়ে ফেলুন জিভে জল আনা এই পদ

কালিয়া, কোর্মা, ভাপা - ডিম দিয়ে তৈরি হয় কত রকমের সুস্বাদু পদ! অমলেট হোক কিংবা পোচ, ভাতের সঙ্গে ডিম থাকলেই যেন খাবার জমে ওঠে। তবে রোজকার সেই চেনা স্বাদের বাইরে গিয়ে যদি ডিম দিয়ে একটু অন্যরকম কিছু বানাতে চান, তাহলে ট্রাই করতে পারেন মজাদার ‘এগ লবাবদার’। স্বাদে-গন্ধে অনন্য এই পদ তৈরি করাও বেশ সহজ। কী কী লাগবে সেদ্ধ হাঁসের ডিম ৪-৫টিমাঝারি পেঁয়াজ ২টিমাঝারি টম্যাটো ১টিকাজুবাদাম ৭-৮টিচারমগজ ১ টেবিল চামচরসুন কোয়া ৭-৮টিকাঁচালঙ্কা ৫-৬টিকাশ্মীরি লঙ্কাগুঁড়ো ২-৩ টেবিল চামচঘি ২ টেবিল চামচতেজপাতা ১টিগোলমরিচ ৩-৪টিফ্রেশ ক্রিম ১-২ টেবিল চামচস্বাদমতো নুন-চিনি কীভাবে বানাবেন প্রথমে ডিমগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে লম্বালম্বিভাবে দু’ভাগ করে নিন। সামান্য নুন…
Read More
মানসিক চাপ ও গাফিলতিতে দুর্ঘটনা, চালকের বক্তব্যে চাঞ্চল্য

মানসিক চাপ ও গাফিলতিতে দুর্ঘটনা, চালকের বক্তব্যে চাঞ্চল্য

শালুগাড়া যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়লেন এক জওয়ান। জানা গিয়েছে, সোমবার তিনি নিউজলপাইগুড়ি থেকে শালুগাড়ার দিকে যাচ্ছিলেন। পথে উড়ালপুলের উপর তাঁর গাড়ি বিকল হয়ে যায়। এরপর তিনি নিজেই গাড়ি মেরামতের কাজ করছিলেন। সেই সময় নিউজলপাইগুড়ির দিক থেকে আসা একটি গাড়ি পিছন থেকে তাঁকে ধাক্কা মারে। দুর্ঘটনায় জওয়ান আহত হলেও তাঁর চোট গুরুতর নয় বলে জানা গেছে। ঘটনার পর গাড়ির চালক, দেশবন্ধুপাড়া এলাকার বাসিন্দা মানিক বর্মন বলেন, “রবিবার আমার ছেলে পাহাড়ে গিয়ে আহত হয়। সেই নিয়ে মানসিক চাপ ছিল। পাশাপাশি টাকা-পয়সা নিয়েও চিন্তায় ছিলাম। আমার চালকরাও বারবার ফোন করে টাকার জন্য তাগাদা দিচ্ছিল। এই সব দুশ্চিন্তার মধ্যেই আচমকা দুর্ঘটনাটি ঘটে যায়।”…
Read More
ছাত্রছাত্রী ও রোগীদের যাতায়াতে বাধা, প্রশাসনের কাছে পথ খুলে দেওয়ার দাবি

ছাত্রছাত্রী ও রোগীদের যাতায়াতে বাধা, প্রশাসনের কাছে পথ খুলে দেওয়ার দাবি

উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নৈহাটি মাঝেরপাড়া এলাকার ঘটনা। নৈহাটি এসসিএসটি জিএফ পি স্কুল এক সপ্তাহ আগে এই গেটে তালা মারে হাসপাতাল কর্তৃপক্ষ বহু রোগী ও ছাত্র ছাত্রীরা এই রাস্তা দিয়ে করে হঠাৎ করেই গত এক সপ্তাহ আগে তালা মেরে দেয়প্রশাসনের পক্ষ থেকে এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত বহু মানুষ স্কুলের ছাত্র-ছাত্রীকে শুরু করে রোগীরা এই রাস্তা দিয়ে যাতায়াত করত। হঠাৎ গত সপ্তাহে গেটে তালা মারার পরে কয়েকশ ছাত্রছাত্রীদের অভিভাবকদের দাবি অবিলম্বে এই রাস্তাটা খুলে দেয়া হোক না হলে মেইন রাস্তা দিয়ে যেতে গেলে বহু দুর্ঘটনা বিপদের মুখে পড়তে স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষ যার জন্য…
Read More