ব্লেন্ডার্স প্রাইডের ‘রিজার্ভড এক্সপেরিয়েন্সেস’ উদ্যোগ

ব্লেন্ডার্স প্রাইড প্যাকেজড ড্রিংকিং ওয়াটার ‘ব্লেন্ডার্স প্রাইড রিজার্ভড এক্সপেরিয়েন্সেস’ নামে নতুন সাংস্কৃতিক প্ল্যাটফর্ম চালু করল। ‘রিজার্ভড ইন এভরি সেন্স’ ভাবনায় তৈরি এই উদ্যোগে স্বাদকে শুধু আস্বাদনের মধ্যে সীমাবদ্ধ না রেখে দৃশ্য, সঙ্গীত, সুগন্ধ ও স্পর্শের মাধ্যমে বহুমাত্রিক অভিজ্ঞতা হিসেবে তুলে ধরা হয়েছে।

শেফ কুনাল কাপুরের সহযোগিতায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে লাইভ গ্যাস্ট্রো-পারফরম্যান্স ও বিভিন্ন ইমার্সিভ ইনস্টলেশনের মাধ্যমে এই অভিজ্ঞতা উপস্থাপন করা হয়।

চণ্ডীগড়, গুরুগ্রাম ও জয়পুরের পর কলকাতায় আয়োজিত এই কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন বাজারে আরও ১০টির বেশি আয়োজনের পরিকল্পনা রয়েছে।