06
Jan
কলকাতার মণিপাল হাসপাতাল ইএম বাইপাসে সফল হল জটিল ‘ইনসিশনাল হার্নিয়া’র অস্ত্রোপচার। এক ৪৫ বছর বয়সী স্কুল শিক্ষিকার শরীরে অত্যন্ত জটিল অবস্থায় ছিল এই হার্নিয়া। ত্রিপুরার আগরতলার বাসিন্দা নূপুর সরকার নামের ওই রোগী অপারেশন শেষে এখন সুস্থ। এই অস্ত্রোপচারটি করা হয়েছে উন্নত ল্যাপারোস্কোপিক বা ‘কি-হোল’ পদ্ধতিতে। তিন বছর আগে নূপুর তাঁর অসুস্থ স্বামীকে বাঁচাতে লিভারের একাংশ দান করেছিলেন। লিভার ট্রান্সপ্ল্যান্টের পর তাঁর স্বামী সুস্থ হয়ে উঠলেও, পর্যাপ্ত বিশ্রামের অভাবে নূপুর দেবীর অস্ত্রোপচারের স্থানে বড় আকারের হার্নিয়া তৈরি হয়। পুনরায় ওপেন সার্জারির করাতে ভয় পাচ্ছিলেন তিনি। শেষে মণিপাল হাসপাতালে রোবোটিক ও ল্যাপারোস্কোপিক সার্জারি বিভাগের প্রধান ডাঃ সুমন্ত দে-র শরণাপন্ন হন নূপুর। ডাঃ…
