Blog

শ্রী সিমেন্টের হাত ধরে আইএসএলে  ইস্টবেঙ্গল !

শ্রী সিমেন্টের হাত ধরে আইএসএলে ইস্টবেঙ্গল !

কথায় বলে ওস্তাদের মার শেষ রাতে । কথাটি কতটা সত্য সে নিয়ে বিরোধ থাকলে আপাতত আইএসএলে ইস্টবেঙ্গলের অন্তর্ভুক্তি নিয়ে খুশি ক্রীড়াপ্রেমীরা ।বুধবার নবান্নে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শতবর্ষ প্রাচীন বাংলা তথা দেশের পুরোনো ক্লাব ইস্টবেঙ্গল আইএসএলে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল । ক্লাবের স্পনসর না মেলায় এতদিন সমস্যা তৈরি হচ্ছিল আইএসএল খেলতে । অবশেষে রাজ্যসরকারের তৎপরতায় অবশেষে সিমেন্ট প্রস্তুতকারক সংস্থা শ্রী সিমেন্টের হাত ধরে দেশের সেরা ফুটবল লিগে নাম লেখাতে চলেছে ইস্টবেঙ্গল । বাংলার অন্যতম ক্লাব মোহনবাগান এটিকের সঙ্গে গাঁটছড়া বাঁধলে ইস্টবেঙ্গল নিয়েও আসার আলো দেখছিল লাল হলুদ ক্রীড়াপ্রেমীরা। অবশেষে সে সুখবর বয়ে আনল ইস্টবেঙ্গল ক্লাব।
Read More
বন্ধ  হয়ে গেল পাবজি গেম সহ ১১৮ অ্যাপ

বন্ধ হয়ে গেল পাবজি গেম সহ ১১৮ অ্যাপ

আবারও বন্ধ হয়ে গেল পাবজি সহ ১১৮ টি মোবাইল অ্যাপ । আজ কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ ইলেক্ট্রনিক্স ইনফরমেশন টেকনোলজি আরো নতুন করে ১১৮ টি অ্যাপ মোবাইল বন্ধ করে দিলেন । যার মধ্যে জনপ্রিয় গেমিং অ্যাপ পাবজিও রয়েছে । দেশের নিরাপত্তা ও গোপনীয়তার স্বার্থে শতাধিক অ্যাপ বন্ধ করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার । এর আগেও ধাপে ধাপে টিকটক সহ শতাধিক আপ বন্ধ করে দিয়েছিল কেন্দ্রীয় সরকারের তথ্যপ্রযুক্তি মন্ত্রক।
Read More
গোয়ার  মুখ্যমন্ত্রী করোনায় আক্রান্ত

গোয়ার মুখ্যমন্ত্রী করোনায় আক্রান্ত

এবার করোনায় আক্রান্ত হলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। বুধবার সকালে রিপোর্ট পজিটিভ আসতেই নিজের সংক্রমনের কথা টুইট করে জানিয়েছেন । জানা গিয়েছে বাড়িতেই হোম আইসলেশনে থাকছেন মুখ্যমন্ত্রী। তিনি করোনা আক্রান্ত হলেও তাঁর শরীরে কোনো উপসর্গ প্রায় নেই। বাড়িতে আইসলেশনে থাকলেও নিয়মিত কাজকর্ম করে যাবেন ।তাঁর সংস্পর্শে যারাই এসেছেন তাদের করোনা টেস্ট করে নিতে অনুরোধ করেছেন।
Read More
সরকারি কলেজ গুলির মধ্যে সর্বপ্রথম শিলিগুড়ি কলেজে শুরু হচ্ছে  অনলাইন পঠনপাঠন

সরকারি কলেজ গুলির মধ্যে সর্বপ্রথম শিলিগুড়ি কলেজে শুরু হচ্ছে অনলাইন পঠনপাঠন

যেখানে শিক্ষাই জাতির মেরুদন্ড, সেখানে দেশের এই করোনা পরিস্থিতিতে স্কুল কলেজ বন্ধ থাকায় ছাত্রছাত্রীরা দিন দিন পিছিয়ে পড়ছে। কিন্তু কভিড-১৯ এর সংক্রমণ এঁরাতে ইতিমধ্যেই নানা বেসরকারী প্রতিষ্ঠানে চালু করা হয়েছে অনলাইন ক্লাসের ব্যবস্থা । এইবার সেই একই পথে হাঁটতে চলেছে শিলিগুড়ি কলেজ। শিলিগুড়ি কলেজে প্রধান অধ্যক্ষ সুজিত ঘোষ জানান, বেসরকারী কলেজ গুলির মতো এবার শিলিগুড়ি কলেজেও শুরু হচ্ছে অনলাইন ক্লাসের সুবিধা ।শিলিগুড়ি কলেজ কর্তৃপক্ষ দাবি করেছে যে সরকারি কলেজগুলির মধ্যে শিলিগুড়ি কলেজেই প্রথম অনলাইন ক্লাস শুরু করা হচ্ছে ।জানা গেছে আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন থেকে তৃতীয় সেমিস্টার এবং পঞ্চম সেমিস্টারের অনার্স কোর্সের অধীনে থাকা ছাত্রছাত্রীদের অনলাইন এর মাধ্যমে…
Read More
হু-এর সঙ্গে করোনার টিকা নিয়ে কোনও যোগদানই করতে চায় না আমেরিকা

হু-এর সঙ্গে করোনার টিকা নিয়ে কোনও যোগদানই করতে চায় না আমেরিকা

করোনা সংক্রমণের কথা চেপে গিয়ে হু চিনের সঙ্গে দিয়েছে, এমন অভিযোগ তুলে ট্রাম্প প্রশাসন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঠাণ্ডা লড়াই এখনও চলছে। হু-কে অর্থ সাহায্য দেওয়াও বন্ধ করে দিয়েছে মার্কিন সরকার। তাই ভ্যাকসিন বন্টন নীতিতেও হু-এর মতামত নেবে না মার্কিন যুক্তরাষ্ট্র জানালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, হু-এর নেতৃত্বে ভ্যাকসিন বন্টন ব্যবস্থায় যোগ দেবে না তারা। ট্রাম্পের বক্তব্য, চিন-ঘেঁষা হু-এর সঙ্গে করোনার টিকা সংক্রান্ত কোনও প্রকল্পেই যোগদান করতে চায় না আমেরিকা। ১৭০টি দেশের সঙ্গে আলোচনা চলছে-এর। বিশ্বের কোন দেশ আগে ভ্যাকসিন পাবে, কোথায় কী পরিমাণ ভ্যাকসিনের ডোজ পাঠানো হবে সে নিয়ে বৃহত্তর পরিকল্পনা করছে বিশ্ব স্বাস্থ্য…
Read More
সেপ্টেম্বরের মধ্যে টার্মিনাল পরীক্ষা শেষ করবে, জানিয়ে দিল কর্তৃপক্ষ

সেপ্টেম্বরের মধ্যে টার্মিনাল পরীক্ষা শেষ করবে, জানিয়ে দিল কর্তৃপক্ষ

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশ মতো এই মাসেই চূড়ান্ত সেমিস্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, বিভিন্ন ভবনের অধ্যক্ষদের বলা হয়েছে যে এই পরীক্ষা পরিচালনার পদ্ধতি বেছে নিতে। এই সংক্রান্ত বিবৃতি জারি করে বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে যে বিশ্বভারতী, একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ২৮ অগস্টের সুপ্রিম কোর্টের রায়কে কঠোরভাবে মেনে চলবে এবং ইউজিসির শর্ত অনুযায়ী ২০২০ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে টার্মিনাল পরীক্ষা শেষ করবে।
Read More
টোলপ্লাজায় কর্মী নিয়োগে স্বজনপোষণের অভিযোগ,  মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ

টোলপ্লাজায় কর্মী নিয়োগে স্বজনপোষণের অভিযোগ, মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ

টোল প্লাজার উদ্বোধনে এসে বিক্ষোভের মুখে পড়লেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। ঘটনাটি ঘটে তুফানগঞ্জ ১ ব্লকের চিলাখানা ২ গ্রাম পঞ্চায়েতের ঘোগারকুঠি এলাকায় ।স্থানীয়দের অভিযোগ টোল প্লাজায় কর্মী নিয়োগে স্বজনপোষণ করা হয়েছে। এই অভিযোগে ৩১ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় ।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী।ঘটনায় মন্ত্রী আগামীকাল আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আশ্বাস দেন । স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানিয়েছে, টোল প্লাজা তৈরির জন্য ২০১৪-২০১৫ সালে স্থানীয়দের কাছ থেকে জমি নেওয়া হয়েছিল। সেই সময় বলা হয়েছিল যে সকল স্থানীয়রা জমি দিয়েছে তাঁদের ওই টোল প্লাজায় কাজ দেওয়ার কথা। কিন্তু সেই কথা দিয়ে কথা…
Read More
শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের বাস ও ট্যাংকারের মুখোমুখি সংঘর্ষ, আহত অনধিক ১৬

শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের বাস ও ট্যাংকারের মুখোমুখি সংঘর্ষ, আহত অনধিক ১৬

শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের ওপর বাস ও ট্যাংকারের মুখোমুখি সংঘর্ষে আহত অনধিক ১৬ জন ।বাসের ড্রাইভার ও খালাসির অবস্থা আশঙ্কাজনক ।স্থানীয়সূত্রে খবর বুধবার সকালে দিনহাটা থেকে শিলিগুড়িরগামী একটি যাত্রীবাহী বাস রাজগঞ্জের তালমার কাছাকাছি এসে হঠাৎ একটি তেলের ট্যাংকারের সঙ্গে সংঘর্ষ লাগে । এই সংঘর্ষে বাসের অনধিক ১৬ জন জখম হয়েছে। স্থানীয়রা জখম যাত্রীদের উদ্ধার করে তাদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে খবর বাসের সামনের দিকটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ড্রাইভার ও খালাসির অবস্থা আশঙ্কাজনক ।তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে । পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
Read More
করোনা আক্রান্ত অভিনেত্রী সৌমিলি ঘোষ বিশ্বাস

করোনা আক্রান্ত অভিনেত্রী সৌমিলি ঘোষ বিশ্বাস

করোনা আক্রান্ত হলেন বাংলা টেলিভিশনের পরিচিত মুখ অভিনেত্রী সৌমিলি ঘোষ বিশ্বাস। তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, তাঁর হালকা উপসর্গ রয়েছে। চিকিৎসকদের পরামর্শে হোম আইসোলেশনে রয়েছেন।জনপ্রিয় এই অভিনেত্রী লিখেছেন, 'আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে, হালকা উপসর্গ রয়েছে এবং বাড়িতেই আইসোলেশনে রয়েছি। আমার স্বামীরও করোনা পরীক্ষা হয়েছে। গত ১২ দিনে আমার সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁরা দয়া করে নিজেদের পরীক্ষা করান'। টেলিভিশনের জনপ্রিয় মুখ সৌমিলি। বাবা লোকনাথের মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। এছাড়াও টলি পাড়ার বহু সিরিয়ালে তিনি অভিনয় করেছেন।
Read More
বন্ধ চা বাগান খোলার দাবিতে চোপড়ার লালবাজারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ

বন্ধ চা বাগান খোলার দাবিতে চোপড়ার লালবাজারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ

চোপড়ায় বন্ধ চাবাগান খোলার দাবিতে রাস্তা অবরোধ সিপিএম এবং কংগ্রেস শ্রমিক সংগঠনের ।বন্ধ চা বাগান খোলার দাবিতে চোপড়ার লালবাজারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন সিপিআইএম ও কংগ্রেস এর শ্রমিক সংগঠনের নেতৃত্ব ।জানা গিয়েছে দীর্ঘ দিন যাবত বন্ধ রয়েছে ডাঙ্কান্স চা কোম্পানির সাতটি ইউনিট কয়েক বছর থেকে বন্ধ হয়ে আছে । এর ফলে কয়েক হাজার শ্রমিক তাদের কাজ হারিয়ে বেকার হয়েছে । তাদের দাবি রাজ্য সরকার এই বিষয়ে হস্তক্ষেপ করে শ্রমিকদের কাজের দ্রুত ব্যবস্থা করা ও বন্ধ বাগান পুনরায় চালু করার দাবি জানিয়েছে । সূত্রের খবর শ্রমিকরা এদিন চাবাগান খোলার দাবিতে লাল বাজার মোড়ে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ…
Read More