Blog

চিনা আগ্রাসনে সীমান্তের নজরদারি জোরদার করার সিদ্ধান্ত নিল কেন্দ্র

চিনা আগ্রাসনে সীমান্তের নজরদারি জোরদার করার সিদ্ধান্ত নিল কেন্দ্র

বারবার ভারতীয় সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করছে চিনা আগ্রাসন। এই পরিস্থিতিতে দেশের অন্যান্য সীমান্তেও যাতে কোনও রকমের উত্তেজনা তৈরি না হয়, তার জন্য নজরদারি জোরদার করার সিদ্ধান্ত নিল কেন্দ্র। জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সশস্ত্র সীমা বলকে নির্দেশ দিয়েছে নজরদারি বাড়ানোর। এই বাহিনী ইন্দো-নেপাল ও ভুটান সীমান্তে নজর রাখে। নির্দেশ মতো উত্তরখাণ্ড ও সিকিমে ভারত-নেপাল সীমান্তে অতিরিক্ত নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। উত্তরাখণ্ড ও সিকিমের ট্রাই-জাংশান এলাকায় অতিরিক্ত ৮০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে বলেও খবর। সিকিমের ট্রাই-জাংশান এলাকা, অর্থাৎ যেখানে ভারত, চিন ও তিব্বত মিলেছে, সেই এলাকা খুবই গুরুত্বপূর্ন বলে জানানো হয়েছে। উত্তরাখণ্ডের কালাপানি এলাকাতেও সেনাকে অতিরিক্তি সতর্ক থাকার নির্দেশ…
Read More
ইনডাস টাওয়ার টেলিকম সার্ভিস লকডাউন সময়কালে সিকিমের ৯০% নেটওয়ার্ক কভারেজ প্রদান করতে সক্ষম

ইনডাস টাওয়ার টেলিকম সার্ভিস লকডাউন সময়কালে সিকিমের ৯০% নেটওয়ার্ক কভারেজ প্রদান করতে সক্ষম

প্রতিশ্রুতিবদ্ধ অংশীদার হিসাবে COVID-19 এর বিরুদ্ধে দেশের লড়াইয়ে সমর্থন করে, ইন্ডস টাওয়ারস লকডাউন সময়কালে এবং পরবর্তী মাসগুলিতে গড়ে ৯৯.০০ % গড় অবধি নিশ্চিত করার জন্য সিকিমে নিরলসভাবে কাজ করে করেছে । সামাজিক দূরত্বের নীতিগুলি মেনে চলার সময়, ইন্ডস টাওয়ারগুলি রাজ্য জুড়ে ১৬৪ টি মোবাইল টাওয়ার এবং ৩১১ টি টেন্যানসি পরিচালনা এবং বিশেষত লকডাউনের সময়কালে বিজোড় যোগাযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।। এমনকি লাচুং এবং লাচেনের মতো উচ্চ উচ্চ স্থানগুলিতে টাওয়ারগুলি রয়েছে যা স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় পরিষেবাগুলির পাশাপাশি সাধারণ মানুষকে ভালো পরিষেবা পেতে সাহায্য করেছে। উল্লেখ্য, ইন্ডস টাওয়ারের কর্মীরা কঠিন অঞ্চল, আবহাওয়া, চলাচলে সীমাবদ্ধতা এবং সংক্ষিপ্ত সময়ের মধ্যে পরিষেবাগুলি পুনরুদ্ধার করে…
Read More
আসন্ন টি-২০ লিগে জড়িত হচ্ছে বিকেটি টায়ার্স

আসন্ন টি-২০ লিগে জড়িত হচ্ছে বিকেটি টায়ার্স

আগামী ২০২০ সিজনের টি-২০ লিগে বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিজ লিমিটেড (বিকেটি টায়ার্স) ছয়টি টিমের স্পন্সর হতে চলেছে, যেগুলি হল – মুম্বই ইন্ডিয়ানস, চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, কিংস XI পাঞ্জাব, কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়ালস।  ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে এক চুক্তির বলে আগে থেকেই বিকেটি খেলার সঙ্গে জড়িয়ে রয়েছে কেএফসি বিগ ব্যাশ লিগের (বিবিএল) প্রতি সমর্থন জুগিয়ে। নিজস্ব কর্পোরেট ফিলসফি অনুসারে বিকেটি খেলার সঙ্গে জড়িত থাকা পছন্দ করে, তা সে ক্রিকেট, ফুটবল বা মনস্টার জ্যামের মতো চমকপ্রদ স্টান্টস হোক না কেন।  ২০১৪ সাল থেকে বিকেটি হল থ্রিলিং আমেরিকান মোটর শো মনস্টার জ্যাম-এর অফিসিয়াল ও এক্সক্লুসিভ টায়ার ম্যানুফ্যাকচারার। এসব ছাড়াও বিকেটি বিভিন্ন ইউরোপিয়ান…
Read More
সালিশি সভা মেটাতে গিয়ে প্রহৃত হলেন স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য

সালিশি সভা মেটাতে গিয়ে প্রহৃত হলেন স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য

সালিশি সভা মেটাতে গিয়ে প্রহৃত হলেন স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য। ঘটনাটি ঘটেছে হরিশচন্দ্রপুর থানার মারাডাঙ্গী এলাকায়। সূত্রের খবর গ্রামের বিবাদ মেটাতে গিয়ে সালিশিসভাতেই দুষ্কৃতীদের হাতে মার খায় ওই স্থানীয় পঞ্চায়েত সদস্য ও তার পরিবার। ওই পঞ্চায়েত সদস্যের অভিযোগ এই ঘটনায় ২৫জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে হরিশচন্দ্রপুর থানায়। গ্রামের বিবাদ মেটাতে গিয়ে দুষ্কৃতীদের হামলায় আক্রান্ত হলেন তৃণমূল দলের এক পঞ্চায়েত সদস্য ও তার পরিবার। আক্রান্ত তৃণমূল দলের পঞ্চায়েত সদস্য সেহেরুনা খাতুন এবং তার স্বামী নুরুল ইসলাম জানিয়েছেন, সালিশি সভা ডেকে দুই গ্রামের মধ্যে যে বিবাদ তৈরি হয়েছিল, তা মীমাংসা করার চেষ্টা করেছিলাম। কিন্তু এই ঘটনার পর রাতে হঠাৎ করে সশস্ত্র দুষ্কৃতীদের…
Read More
আলিপুরদুয়ারে  চাবাগানে শ্রমিক বিক্ষোভ

আলিপুরদুয়ারে চাবাগানে শ্রমিক বিক্ষোভ

আলিপুরদুয়ারে তপসিখাতা এলাকার এক চাবাগানে আজ বিক্ষোভ দেখাল বাগানের শ্রমিকরা। জানা গেছে চা-বাগানের শ্রমনীতির বিরুদ্ধে গিয়ে মালিকপক্ষ জোর করে চাবাগানের শ্রমিকদের বেশি বেশি চাপাতা তোলার জন্য চাপ দিচ্ছে ।অন্যথায় হাজিরা কেটে নেওয়ার হুমকি দিয়েছে বাগানের মালিকপক্ষ । শ্রমিকদের অভিযোগ যেখানে অন্য চাবাগানের শ্রমিকদের শ্রমদপ্তরের নির্দেশমতো দৈনিক ২৫ কেজি চাপাতা তোলে সেখানে ওই বাগানে শ্রমিকদের দিনে ৪০কেজি চাপাতা তোলার জন্য জোর দিচ্ছে । তাদের আরো অভিযোগ শুধু বেশি চাপাতা তোলাই নয় ওই চাপাতা তুলে পরিষ্কার করে দেওয়ারও জন্য চাপ দিয়েছে বাগানপক্ষ। দৈনিক ৪০ কেজি পাতা তুলতে না পারলে হাজিরা কেটে নেওয়ার হুমকি দেয় বলে সূত্রের খবর। বাগানের মালিকপক্ষের এই নির্দেশিকায় বিরুদ্ধে…
Read More
আনলক ৪ এ সিনেমাহল খোলার আবেদন

আনলক ৪ এ সিনেমাহল খোলার আবেদন

ধীরে ধীরে আনলক ৪ এর দিকে এগোচ্ছে গোটা দেশ। এই মাসের ৭ তারিখ থেকে শুরু হয়ে যাবে মেট্রো পরিষেবা। ২১ সে সেপ্টেম্বরের পর থেকে কনটেইনমেন্ট জোন বাদ দিয়ে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দিয়েছে কেন্দ্র। সবই যখন স্বাভাবিকের পথে এগোচ্ছে তখন সিনেমা হল গুলোকে ছাড় দেওয়ার পক্ষে এবার সরকারের কাছে তাঁদের আবেদন রাখলেন 'মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া'। এই সংগঠনের মাধ্যমে প্রযোজক, এক্সিবিটর ও হল মালিক সবাই মিলিত ভাবে তাঁদের আবেদন জানান।দীর্ঘ পাঁচমাস ধরে বন্ধ রয়েছে সিনেমা হল । সিনেমা বিনোদনের সঙ্গে যুক্ত কর্মচারীদের অবস্থা দুর্বিষহ । ইতিমধ্যে কোভিডের বিধিনিষেধ মেনে সিনেমাহলগুলি খোলার আবেদন জানিয়েছে একাধিক সংগঠন।
Read More
সাথ নিভানা সাঁথিয়া ২ এর দ্বিতীয় সংস্করণে ফিরছেন দেবলীনা ভট্টাচার্য

সাথ নিভানা সাঁথিয়া ২ এর দ্বিতীয় সংস্করণে ফিরছেন দেবলীনা ভট্টাচার্য

আবার শুরু হচ্ছে সাথ নিভানা সাঁথিয়া। দ্বিতীয় সংস্করন নিয়ে নতুন ভাবে শুরু হচ্ছে এই জনপ্রিয় মেগা ধারাবাহিক ।হিন্দি সিরিয়ালপ্রেমীদের মধ্যে এমন মানুষ খুব কমই আছেন যাঁরা ‘সাথ নিভানা সাথিয়া’ দেখেননি । এই ধারাবাহিকের মুখ্য চরিত্র ‘গোপী বহু’ তো সকলের কাছে ভীষণ জনপ্রিয় একটা চরিত্র । সেই চরিত্র অভিনয় করে বিপুল সাফল্য পেয়েছেন যিনি, তিনি আদতে বাঙালি কন্যা দেবলীনা ভট্টাচার্য । তিন বছর আগে শেষ হয়ে গিয়েছিল ‘সাথ নিভানা সাথিয়া’ । কিন্তু দর্শকদের বহুদিনের দাবি ছিল এই সিরিয়াল ফের ফিরিয়ে আনার । শেষ পর্যন্ত সেই দাবি মেনেই আবার শুরু হতে চলেছে ‘সাথ নিভানা সাথিয়া ২’। এই সিরিয়ালে দেখা যাবে দেবলীনা’কে ।
Read More
ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ  কোচবিহার জেলা যুব সভাপতির, স্থগিত কর্মসূচি

ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ কোচবিহার জেলা যুব সভাপতির, স্থগিত কর্মসূচি

দেশের প্রাক্তন রাষ্ট্রপতি মৃত্যুতে শোক প্রকাশ জ্ঞাপন করল কোচবিহার তৃণমূল যুব সভাপতি অভিজিৎ দে ভৌমিক। প্রণব মুখার্জির প্রয়াণে ওনার আত্মার শান্তি কামনা এবং শোকে আজ মঙ্গলবার সমস্ত রাজনৈতিক কর্মসূচি স্থগিত রেখেছেন যুব সভাপতি এমনটাই জানা গিয়েছে । জেলার যুব সভাপতি অভিজিৎ দে জানিয়েছেন , ''দেশের প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী প্রণব মুখোপাধ্যায় প্রয়ানে আমরা শোকাহত।আগামীকাল জেলা তৃণমূল যুব কংগ্রেসের সমস্ত রকম কর্মসূচি স্থগিত রাখা হল। আগামীকালের কর্মসূচি গুলি পরবর্তীতে দিন ঘোষণা করা হবে।''
Read More
গত চল্লিশ বছরে সর্বনিম্ন দেশের আর্থিক সূচক

গত চল্লিশ বছরে সর্বনিম্ন দেশের আর্থিক সূচক

দীর্ঘ পাঁচমাসে বদলে গিয়েছে শেষ তথা পৃথিবীর পরিস্থিতি। সেই সঙ্গে করোনা আবহে টালমাটাল দেশের অর্থনীতি। সোমবার প্রকাশিত সরকারি পরিসংখ্যানে দেখা যাচ্ছে, বছরের এপ্রিল-জুনে দেশের অর্থনীতি নজিরবিহীনভাবে ২৩.৯% সংকুচিত হয়েছে, যা গত চল্লিশ বছরে দেখা যায়নি। বস্তুত দেশের অর্থনীতির এতটা গভীর সংকোচন স্বাধীনতার পর আর কখনো হয়নি । এরপর জুলাই-সেপ্টেম্বরেও যদি অর্থনীতির সংকোচন অব্যাহত থাকে, যার সম্ভাবনা খুব বেশি, তা হলে সামনে অবস্থা আরও খারাপ হবে । রেটিং সংস্থা ক্রিসিলের আশঙ্কা, স্বাধীনতার পর এই নিয়ে চতুর্থবার মন্দার সম্মুখীন ভারত এবং এই মন্দা হয়তো সবচেয়ে তীব্র হবে । বিরোধীরা ইতিমধ্যে দেশের আর্থিক বৃদ্ধির হার নিয়ে কেন্দ্রকে লাগাতার খোঁচা দিচ্ছে। এই রিপোর্ট প্রকাশে…
Read More
দুঃসাহসিক চুরি জলপাইগুড়ি‌র আমুল ডিস্ট্রিবিউশন হাউসে

দুঃসাহসিক চুরি জলপাইগুড়ি‌র আমুল ডিস্ট্রিবিউশন হাউসে

গভীর রাতে হাউসের জানালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল জলপাইগুড়িতে। জানা যায় এদিন সোমবার গভীর রাতে জলপাইগুড়ির আমুল ডিস্ট্রিবিউশন হাউসের দরজার তালা ভেঙে চুরি হয় ।ঘটনায় ব‍্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জলপাইগুড়ি শহরে । মঙ্গলবার সকালে এসে সংস্থা‌র কর্মী‌রা বিষয়টি জানতে পারেন । নগদ টাকা সহ কয়েক লক্ষ টাকার জিনিস চুরি হয়েছে বলে মনে করছেন সংস্থা‌র কর্মী‌রা । সংস্থা‌র ম‍্যানেজার জানিয়েছেন , একটি জানালা ভেঙে ভেতরে ঢুকেছিল দুষ্কৃতীরা । এরপর বেশ কয়েকটি লকার ও আলমারি ভেঙে লুঠপাট চালায় তারা ।পরদিন খবর পেয়ে ঘটনাস্থলে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে‌ন তারা । সিসিটিভি ক‍্যামেরার ফুটেজ দেখে দুষ্কৃতী‌দের চিহ্নিত করা‌র…
Read More