Blog

বদলে গেলো স্কুলের সময়সীমা

বদলে গেলো স্কুলের সময়সীমা

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের পরিস্থিতি। একাধিক রাজ্যে চলছে তাপপ্রবাহ। যার জেরে মর্নিং স্কুল করার কথা বলা হচ্ছে। এবার বড় সিদ্ধান্ত নিল বিহারের পাটনা জেলা প্রশাসন। জেলা ম্যাজিস্ট্রেট একটি আদেশ জারি করে জানিয়েছেন রাজ্যের সমস্ত সরকারি স্কুলের পাশাপাশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির পরিচালনার ক্ষেত্রে সময় পরিবর্তন করা হচ্ছে। সকাল ১১ টার পর থেকে ৮ম শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। অষ্টম শ্রেণী পর্যন্ত সমস্ত বেসরকারি বা সরকারি স্কুল এবং জেলার সমস্ত কোচিং ইনস্টিটিউটে সকাল ১১ টার পরে শিক্ষামূলক কার্যক্রম আপাতত নিষিদ্ধ করা হয়েছে। একই…
Read More
অগ্রগতির দিকে আরো এক ধাপ পদক্ষেপ এগোলো দেশ

অগ্রগতির দিকে আরো এক ধাপ পদক্ষেপ এগোলো দেশ

সম্প্রতি ভূস্বর্গ কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। গত ২২ এপ্রিল পাহেলগাঁও-তে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার এই ঘটনায় পরেই তাই অপারেশন সিঁদুরের মাধ্যমে ৯টি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। এরই মধ্যে জানা গিয়েছে সম্প্রতি অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানকে আতঙ্কিত করে তোলা রাফালের মূল বডি এবার ভারতে তৈরি হবে। ইতিমধ্যেই টাটা অ্যাডভান্সড সিস্টেমস এবং ফ্রান্সের ডাসল্ট এভিয়েশন একটি বড় চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তিটি রাফাল যুদ্ধবিমানের ফিউজলেজ ভারতে তৈরি করার সাথে সম্পর্কিত। উভয় কোম্পানি একটি প্রোডাকশন ট্রান্সফার এগ্রিমেন্টে স্বাক্ষর করেছে। এমতাবস্থায়, প্রথমবারের মতো, রাফায়েল বিমানের ফিউজলেজ ফ্রান্সের বাইরে তৈরি করা হবে। এদিকে, ডাসল্ট কোম্পানির মতে, এটি ভারতের…
Read More
মুখ্যমন্ত্রী মানিক সাহা খেলোয়াড়দের নিয়ে এক প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন

মুখ্যমন্ত্রী মানিক সাহা খেলোয়াড়দের নিয়ে এক প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন

রাজ্য সরকার চায় ফুটবল সহ বিভিন্ন খেলাধুলায় ভবিষ্যৎ প্রজন্মের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হোক। সেজন্য সরকারি উদ্যোগে খেলাধুলার বিভিন্ন পরিকাঠামোর অনেক উন্নয়ন করা হয়েছে। রাজ্যে ফুটবল সহ অন্যান্য খেলাধুলায় প্রতিভাবান খেলোয়াড়ের অভাব নেই। আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহা উমাকান্ত স্টেডিয়ামে কলকাতার ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান ক্লাবের প্রাক্তন খেলোয়াড়দের নিয়ে এক প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করে সাংবাদিকদের একথা বলেন। মুখ্যমন্ত্রী ফুটবলে কিক দিয়ে এম এল সাহা ম্যামোরিয়াল লেজেন্ডস কাপ ফুটবল ম্যাচের সূচনা করেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের মতো বড় দলগুলির খেলোয়াড়দের এনে এধরণের খেলার আয়োজনের মূল উদ্দেশ্য হল রাজ্যের বর্তমান প্রজন্মের প্রতিভাবান খেলোয়াড়দের উৎসাহিত করা। রাজ্য সরকার…
Read More
বড় চমক আসতে চলেছে পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে

বড় চমক আসতে চলেছে পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর সরকারের তরফে। পুজোর আগেই শহরে আমূল পরিবর্তন আনতে চলেছে রাজ্য পরিবহণ দফতর। শহরে পরিবহণ ব্যবস্থা ও বায়ু দূষণের কথা মাথায় রেখে কলকাতার রাস্তায় আনতে চলেছে পরিবেশবান্ধব এসি সিএনজি বাস। প্রথম পর্যায়ে প্রায় ২০০ টি এসি সিএনজি বাস চালু করা হবে। এই গ্ৰিন বাস প্রকল্প প্রথমে কলকাতায় চালু হবে। প্রথমদিকে ২০০ টি সিএনজি বাস চালানো হবে কলকাতায়। এমনকি এই প্রকল্পের জন্য ১২৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ৫০টি স্ট্যান্ডার্ড ডিজেল এসি বাস, ৫০ টি সেমি ডিজেল এসি বাস ও ১০০ টি মিনি এসি বাস। মিনি বাস গুলিতে থাকবে ৩১ টি বসার আসন।পাশাপাশি, বড় বাস…
Read More
রাজ্যের বকেয়া নিয়ে সরব মন্ত্রী

রাজ্যের বকেয়া নিয়ে সরব মন্ত্রী

বর্তমান শাসকদল বাংলার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রাজ্য সরকারের। একাধিক কারণ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত পশ্চিমবঙ্গের বহু পুরনো ঐতিহ্য। রাজ্যের বকেয়া অর্থ নিয়ে ফের কেন্দ্রের বিরুদ্ধে সরব মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বৈঠকে রাজ্য সরকারের প্রাপ্য নিয়ে আবারও মুখ খুলতে দেখা গেল রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। একাধিক প্রকল্পের ক্ষেত্রে কেন্দ্রের বকেয়া অর্থ না দেওয়ার বিষয়ে অভিযোগ জানানো হয়েছে।  ‘ব্যাকওয়ার্ড এরিয়া ডেভেলপমেন্ট ফান্ড’ এর টাকা এখনও পর্যন্ত পায়নি রাজ্য। বর্তমানে এই প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। কিন্তু বাকি রয়েছে রাজ্যের পাওনা। বর্তমানে বন্ধ হয়ে গেলেও আগে চালু থাকা প্রকল্পের থেকে…
Read More
অমৃতা হাসপাতালে ১৮টি অস্ত্রোপচারের মাধ্যমে পুনর্জীবন পেল পিঙ্কু

অমৃতা হাসপাতালে ১৮টি অস্ত্রোপচারের মাধ্যমে পুনর্জীবন পেল পিঙ্কু

ফরিদাবাদের অমৃতা হাসপাতালে অসাধারণ স্থিতিস্থাপকতা এবং উন্নত ট্রমা কেয়ারের ফলে, গুয়াহাটির ৩৩ বছর বয়সী পিঙ্কু মণি তালুকদার, প্রায় মারাত্মক একটি সড়ক দুর্ঘটনার পর অবিশ্বাস্যভাবে আরোগ্য লাভ করেছেন। এই বছরের ২০ই জানুয়ারী, একটি দ্রুতগামী ট্রাক পিঙ্কুকে কয়েক মিটার পর্যন্ত টেনে নিয়ে যায়, ফলে টিস্যুর ব্যাপক ক্ষতি হওয়ার সাথে সাথে সে ফ্র্যাকচার এবং সেপসিসের মতো ঝুঁকির সম্মুখীন হয়। একাধিক হাসপাতাল থেকে ফেরত পাঠানোর পর, তিনি ২৫ জানুয়ারী অমৃতা হাসপাতালে পৌঁছান, যেখানে সিনিয়র কনসালটেন্ট ডাঃ শিখা গুপ্তা এবং তার দল পরের দিন থেকেই জরুরি ডিব্রাইডমেন্ট শুরু করেন। ১৮টিরও বেশি জটিল অস্ত্রোপচার সহ ফ্ল্যাপ পুনর্গঠনের মাধ্যমে তার পা এবং জীবন রক্ষা করা সম্ভব হয়েছে।…
Read More
৯২ রানে অলআউট! লজ্জার হারের পর পাক দলকে নজিরবিহীন আক্রমণ শোয়েব আখতারের

৯২ রানে অলআউট! লজ্জার হারের পর পাক দলকে নজিরবিহীন আক্রমণ শোয়েব আখতারের

১৪ আগস্ট, ক্রীড়া ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাত্র ৯২ রানে গুটিয়ে গিয়ে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ২০২ রানে পরাজিত হয়ে ৫০ বছরের মধ্যে ক্যারিবিয়ানদের কাছে সবচেয়ে বড় ব্যবধানে হারল পাক দল। এই বিশ্রী পারফরম্যান্সের পর রীতিমতো ক্ষোভে ফেটে পড়লেন প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার। রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েব এক টিভি অনুষ্ঠানে বলেন, “ঠিক মতো পরিকল্পনা না করলে ক্রিকেটারদের দোষ দিয়ে লাভ নেই। প্রতিষ্ঠিত অলরাউন্ডার, ব্যাটার, বোলার বা স্পিনার না খেলালে ৫০ ওভারের ম্যাচ জেতা সম্ভব নয়। আমাদের ক্রিকেটারদের মানসিকতা বদলাতে হবে এবং আধুনিক ক্রিকেটের সঙ্গে তাল মিলিয়ে খেলতে হবে।” তিনি পাকিস্তানের সাদা বলের হেড…
Read More
কোচবিহারে আড়ম্বরে পালিত হল কন্যাশ্রী দিবস, নারী ক্ষমতায়নের বার্তা মুখ্যমন্ত্রীর

কোচবিহারে আড়ম্বরে পালিত হল কন্যাশ্রী দিবস, নারী ক্ষমতায়নের বার্তা মুখ্যমন্ত্রীর

১৪ আগস্ট, কোচবিহার: রাজ্যজুড়ে কন্যাশ্রী দিবস পালনের অংশ হিসেবে কোচবিহারেও আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হল এই বিশেষ দিনটি। ২০১৩ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া কন্যাশ্রী প্রকল্প আজ ১২ বছরে পদার্পণ করেছে। এই প্রকল্পের মাধ্যমে আর্থিকভাবে পিছিয়ে পড়া কিশোরীদের শিক্ষার সুযোগ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়, যাতে তারা ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ের চাপ থেকে মুক্ত থাকতে পারে এবং নিজের ভবিষ্যৎ গড়তে পারে। কোচবিহারে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানে কন্যাশ্রী দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী আয়োজন করা হয়। কৃতি কন্যাশ্রীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা। উপস্থিত ছিলেন জেলা…
Read More
বৃহস্পতিবার ঝটিকা সফরে শিলিগুড়িতে এসে পৌঁছালেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়

বৃহস্পতিবার ঝটিকা সফরে শিলিগুড়িতে এসে পৌঁছালেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়

মা নিরুপা গঙ্গোপাধ্যায় অসুস্থ হয়ে বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে ভর্তি থাকলেও, আগের প্রতিশ্রুতি অনুযায়ী বৃহস্পতিবার ঝটিকা সফরে শিলিগুড়িতে পৌঁছালেন তিনি। একটি বাণিজ্যিক সংস্থার অনুষ্ঠানে যোগ দিতে এদিন উত্তরবঙ্গে আসেন মহারাজ। কয়েক মাস আগে মালদহ সফরে যেমন তাঁকে ঘিরে ব্যাপক উন্মাদনা দেখা গিয়েছিল, তেমনই ব্যতিক্রম হলো না শিলিগুড়িতেও। অনুষ্ঠানে উপস্থিত অনেকেই সৌরভকে ক্যামেরাবন্দি করার পাশাপাশি সেলফি তুলতে ভিড় জমান। এই সফরে কোনও ক্রিকেট সংক্রান্ত কর্মসূচি ছিল না। জানা যায় সৌরভের সন্ধ্যার মধ্যেই কলকাতা ফিরে যাওয়ার কথা, কারণ ইডেনে তাঁর একটি বই প্রকাশ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি এদিনই সিএবিতে অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকও অনুষ্ঠিত হবে। ক্রীড়া বিল পাস হওয়ার পর…
Read More
নাচ, গান সহ নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে মালদার টাউন হলে পালিত হল কন্যাশ্রী দিবস

নাচ, গান সহ নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে মালদার টাউন হলে পালিত হল কন্যাশ্রী দিবস

বৃহস্পতিবার কন্যাশ্রী দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মালদা শহরে নজরে এক বর্ণাঢ্য অনুষ্ঠান। বৃহস্পতিবার মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে মালদা টাউন হলে কন্যাশ্রী দিবস পালন অনুষ্ঠান আয়োজন করা হয়। যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলাশাসক নীতিন সিংহানিয়া।' এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক অনিন্দ্য সরকার, জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, জেলাপরিষদের সভাধিপতি লিপিকা বর্মণ ঘোষ, বিধায়ক সাবিত্রী মিত্র, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, কাউন্সিলর চৈতালী ঘোষ সরকার সহ আরও অনেকেই। শুরুতেই কন্যাশ্রী দিবস উপলক্ষে বিভিন্ন স্কুল-কলেজের কন্যাশ্রীমেয়েরা নাচ, গান সহ নানান অনুষ্ঠান পরিবেশন করেন। এরপর জেলা প্রশাসনের পক্ষ থেকে কন্যাশ্রী দিবস উপলক্ষে কন্যাশ্রী মেয়েদের…
Read More