Blog

নক্সালবাড়িতে জল সরবরাহ ব্যবস্থাকে সক্রিয় করার উদ্যোগ নিল প্রশাসন

নক্সালবাড়িতে জল সরবরাহ ব্যবস্থাকে সক্রিয় করার উদ্যোগ নিল প্রশাসন

দীর্ঘদিন ধরে বন্ধ থাকা জল সরবরাহ ব্যবস্থাকে সক্রিয় করার উদ্যোগ নিল প্রশাসন। নক্সালবাড়ি ব্লকের মনিরাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কিলারাম এলাকায় বন্ধ হয়ে থাকা পাম্প হাউস পরিদর্শন করলেন মহাকমা পরিষদের সভাধিপতি অরুন ঘোষ। এদিন তিনি আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসেন এবং আগামী দিনে স্থানীয় মানুষের স্বার্থে কিভাবে দ্রুত এই পাম্প হাউস কার্যকরী করা যায়, সে বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়। সভাধিপতি জানিয়েছেন, পাম্প হাউস চালু হলে এলাকায় দীর্ঘদিনের পানীয় জলের সংকট দূর হবে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বহুবার অভিযোগ জানানো সত্ত্বেও এতদিন সমস্যার সুরাহা হয়নি। প্রশাসনের এই পদক্ষেপে তারা আশাবাদী যে খুব শীঘ্রই পানীয় জলের সমস্যা মিটবে।
Read More
বিভিন্ন সমস্যা সমাধানে একুশে আগস্ট থেকে জলপাইগুড়ি শহরে শুরু হচ্ছে “আমার পাড়া, আমার সমাধান” ক্যাম্প

বিভিন্ন সমস্যা সমাধানে একুশে আগস্ট থেকে জলপাইগুড়ি শহরে শুরু হচ্ছে “আমার পাড়া, আমার সমাধান” ক্যাম্প

আগামী একুশে আগস্ট বৃহস্পতিবার সবার ৮ নম্বর ওয়ার্ডের ১০৭ নম্বর এবং ১০৮ নম্বর বুথে "আমার পারা, আমার সমাধান" মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুগান্তরকারী প্রকল্পের এই ক্যাম্পে আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা সহ স্টেশন বাজার সংলগ্ন এলাকার মানুষজনকে রাস্তাঘাট পানীয় জল সহ এলাকায় সিসিটিভির ব্যবস্থা সহ বিভিন্ন সমস্যা নিয়ে আবেদন করার অনুরোধ জানিয়েছেন পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি। আবেদনের ভিত্তিতেই সমস্যা সমাধান করা হবে বলে ভাই চেয়ারম্যান জানান।
Read More
শিলিগুড়ির ডিপো শাখার উদ্যোগে অনশন কর্মসূচির ঘোষণা এনবিএসটিসি কর্মীদের

শিলিগুড়ির ডিপো শাখার উদ্যোগে অনশন কর্মসূচির ঘোষণা এনবিএসটিসি কর্মীদের

নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়নের শিলিগুড়ি ডিপো শাখার উদ্যোগে আগামী ২১ আগস্ট সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ৯ ঘণ্টা ব্যাপী অনশন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই অনশনে শিলিগুড়ি ডিপো সহ উত্তরবঙ্গের বিভিন্ন ডিপোর এনবিএসটিসি কর্মীরা সামিল হবেন। সিটু অনুমোদিত শ্রমিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, “উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থাকে বাঁচাতে” এবং নিজেদের চাকরি রক্ষার দাবিতেই এই আন্দোলনে নামতে বাধ্য হচ্ছেন কর্মীরা। বাম শ্রমিক সংগঠনের দাবি, এক সময় গোটা রাজ্যে এনবিএসটিসি-র স্থায়ী কর্মীর সংখ্যা ছিল প্রায় ৬৫০০। বর্তমানে সেই সংখ্যা নেমে দাঁড়িয়েছে মাত্র ৪০০-তে। ফলে ক্রমশ অনিশ্চয়তার মুখে পড়ছেন সংস্থার কর্মীরা। নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়নের রাজ্য কমিটির…
Read More
পর্যটন ব্যবসা চাঙ্গা করতে নতুন কমিটি গঠন

পর্যটন ব্যবসা চাঙ্গা করতে নতুন কমিটি গঠন

দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে পর্যটন শিল্পকে চাঙ্গা করতে ও পর্যটকদের উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যে গঠিত হল Kanchanjangha Region Hospitality and Tourism Development Association। শিলিগুড়ির হিলকাট রোডের একটি বেসরকারি হোটেলে মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সূচনা হয় এই কমিটির। ২০২১ সালের কোভিড পরবর্তী সময়ে থমকে গিয়েছিল উত্তরবঙ্গের সহ বিভিন্ন পর্যটনস্থলের পর্যটন ব্যবসা। সেই ব্যবসায় নতুন গতি আনতে উত্তরবঙ্গ, সিকিম, নেপাল ও ভুটানের হোটেল সহ বিভিন্ন পর্যটন ব্যবসায়ীদের যুক্ত করে এই নতুন সংগঠন গঠিত হয়েছে। জানা গেছে মোট ৬২ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করেছে কমিটি, যার মধ্যে রয়েছে ১৩ সদস্যের নির্বাহী কমিটি রয়েছে। কমিটির মূল উদ্দেশ্য হলো—পর্যটন ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করে স্থানীয় প্রশাসন,…
Read More
‘ভারত মাতা কি জয়’ বলায় ট্রোলড জাহ্নবী কাপুর, সমালোচকদের কড়া জবাব দিলেন অভিনেত্রী

‘ভারত মাতা কি জয়’ বলায় ট্রোলড জাহ্নবী কাপুর, সমালোচকদের কড়া জবাব দিলেন অভিনেত্রী

জন্মাষ্টমী উদযাপনের সময় 'দহি হান্ডি' অনুষ্ঠানে "ভারত মাতা কি জয়" স্লোগান দেওয়ায় বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরকে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করা হয়। এর প্রতিক্রিয়ায় অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও শেয়ার করে সমালোচকদের তীব্র সমালোচনা করেছেন। ভিডিওতে দেখা যায়, তিনি তাঁর আসন্ন ছবি 'পরম সুন্দরী'-এর প্রচারের জন্য মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে অংশ নিচ্ছেন, যেখানে তাঁকে ওই স্লোগানটি বলতে শোনা যায়। জাহ্নবী তাঁর প্রতিক্রিয়ায় বলেন, "যদি আমি তাদের পরে এটি পুনরাবৃত্তি না করতাম, তাহলে সমস্যা হত। আর যদি আমি এটি বলি, তাহলে ভিডিওটি সম্পাদনা করে মিমে পরিণত হবে।" তিনি আরও বলেন যে, কেবল জন্মাষ্টমীতেই নয়, তিনি প্রতিদিন "ভারত মাতা কি জয়" বলবেন।
Read More
পারিবারিক অত্যাচারে অতিষ্ঠ, মদ্যপ স্বামীকে খুন করে ধরা দিলেন স্ত্রী ও সৎ ছেলে

পারিবারিক অত্যাচারে অতিষ্ঠ, মদ্যপ স্বামীকে খুন করে ধরা দিলেন স্ত্রী ও সৎ ছেলে

মালদহের ইংরেজবাজার থানা এলাকায় এক মদ্যপ স্বামীকে নৃশংসভাবে খুন করার পর তাঁর স্ত্রী ও সৎ ছেলে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন। মৃত ব্যক্তির নাম যদুভূষণ দাস (৪২)। অভিযুক্তরা হলেন তাঁর স্ত্রী দয়া দাস এবং সৎ ছেলে বিক্রম দাস। পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে নরসিংহকুপ্পা এলাকায় ধারালো অস্ত্র ও কোদাল দিয়ে কুপিয়ে ওই ব্যক্তিকে খুন করা হয়। অভিযুক্তরা জানিয়েছে, মৃত ব্যক্তি নিয়মিত মদ্যপ অবস্থায় বাড়িতে ফিরে তাঁদের উপর অত্যাচার চালাতেন। সেই অত্যাচার সহ্য করতে না পেরেই তাঁরা এই চরম পদক্ষেপ নেন। খুনের পর তাঁরা নিজেরাই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।
Read More
একাধিক বারে তোলাবাজির অভিযোগে শিলিগুড়িতে গ্রেপ্তার তিন যুবক

একাধিক বারে তোলাবাজির অভিযোগে শিলিগুড়িতে গ্রেপ্তার তিন যুবক

শিলিগুড়ির ভক্তিনগর থানার সেবক রোডে একাধিক বারে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তিন যুবক। ভক্তিনগর থানার পুলিশ সূত্রে  জানা গিয়েছে গত ২৭-৭-২০২৫ তারিখ ভক্তিনগর থানায় একটি অভিযোগ দায়ের হয় তিনজনের নামে। অভিযোগ, তারা শিলিগুড়ি সেবক রোডে দাদাগিরি করেছে এবং বিভিন্ন বারে তোলাবাজি এবং বিভিন্ন বারের সম্পত্তি ভাঙচুরও চালিয়েছে। এরপর ওই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে তিনজনকে খুঁজছিল ভক্তিনগর থানার পুলিশ। অবশেষে গতকাল রাতে শিলিগুড়ি পৌর নিগমের 44 নম্বর ওয়ার্ডের দশরথ পল্লী এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করে ভক্তিনগর থানার অ্যান্টি ক্রাইম উইং। ভক্তিনগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত তিনজনের নামে এর আগেও একাধিক বার ভক্তিনগর থানায় অভিযোগ এসেছিল। ভক্তিনগর থানার পুলিশ গোপন সূত্রে…
Read More
লাদাখের দুর্গম দুটি অজানা শৃঙ্গ জয় করে ফিরেছেন শিলিগুড়ির চার পর্বতারোহী

লাদাখের দুর্গম দুটি অজানা শৃঙ্গ জয় করে ফিরেছেন শিলিগুড়ির চার পর্বতারোহী

লাদাখের দুর্গম পর্বতমালায় মানুষের পদচিহ্ন না পড়া দুটি অজানা শৃঙ্গ জয় করে ফিরেছেন শিলিগুড়ির গণেশ সাহা, ব্যারাকপুরের কল্যাণ দেব, মালবাজারের সুদেব রায় এবং কাজল কুমার দত্ত। এই অভিযানের আয়োজন করেছিল হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন (ন্যাফ)। দীর্ঘ ১৬ বছর পর এত বড় অভিযাত্রার আয়োজন করে সংস্থাটি। অভিযাত্রীদের লক্ষ্য ছিল ৬২০৫ মিটার ও ৬১৫০ মিটার উচ্চতার দুটি শৃঙ্গ জয়। তাঁদের দাবি, এর আগে এই শৃঙ্গগুলিতে কোনও আনুষ্ঠানিক অভিযান হয়নি। একটি শৃঙ্গ একেবারেই অনাদৃত, অপরটিতে হয়তো কেউ গিয়েছিলেন, তবে তার কোনও নথি নেই। ফলে এই জয়কে তাঁরা এক নতুন ইতিহাস বলে মানছেন। ৩১ জুলাই রাতে শিলিগুড়ি থেকে যাত্রা শুরু করেন চার অভিযাত্রী।…
Read More
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শিলিগুড়িতে “আমাদের পাড়া, আমাদের সমাধান” কর্মসূচির আয়োজন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শিলিগুড়িতে “আমাদের পাড়া, আমাদের সমাধান” কর্মসূচির আয়োজন

পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া নতুন উন্নয়নমূলক প্রকল্প “আমাদের পাড়া, আমাদের সমাধান” কর্মসূচির অঙ্গ হিসেবে আজ শিলিগুড়ি পুরনিগমের ৩৩ নম্বর ওয়ার্ডের নবগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির মূল লক্ষ্য হল সাধারণ মানুষের সমস্যাগুলি সরাসরি এলাকায় গিয়ে শোনা এবং দ্রুত সমাধানের ব্যবস্থা করা। আজকের অনুষ্ঠানে সরকারি আধিকারিক, পুরনিগমের কর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এলাকাবাসী তাঁদের নানা সমস্যার কথা যেমন— রাস্তার সংস্কার, আলো-জল ব্যবস্থা, নিকাশি সমস্যা ইত্যাদি তুলে ধরেন। কর্তৃপক্ষও আশ্বাস দেন, দ্রুততম সময়ের মধ্যে এগুলির সমাধান করা হবে।
Read More
আয়োডিন সচেতনতায় টাটা নুন

আয়োডিন সচেতনতায় টাটা নুন

এই ৭৯তম স্বাধীনতা দিবসকে আরও স্মরণীয় করে তুলতে ভারতের এক নম্বর আয়োডিনযুক্ত লবণ ব্র্যান্ড, টাটা সল্ট, ভারতীয়দের হৃদয় স্পর্শ করার জন্য নতুন প্রচারণা 'নমক হো টাটা কা... টাটা নমক' সম্প্রসারণ করছে। এর মাধ্যমে মানসিক বিকাশে আয়োডিনের ভূমিকার বিষয়ে তারা তাদের প্রতিশ্রুতিকে আরও এগিয়ে নিয়ে গেছে।  ডিজিটাল এবং টেলিভিশনে উপস্থিতির সাথে, তারা এখন ভারতের গ্রাম ও আধা-শহুরে অঞ্চলের পরিবহনকে কাজে লাগিয়ে তাদের এই জিঙ্গেলটি বিভিন্ন শহরের বাস স্ট্যান্ড থেকে শুরু করে ভ্যান, রেলস্টেশন সব জায়গাগুলিতেই বাজাচ্ছে। যাতে, নিত্য যাত্রীদের কাছে পৌঁছানো যায়। এমনকি, বিহারের ২৮টি শহরে প্রচারণার জন্য আয়োডিন এক্সপ্রেস নামে একটি ভ্যান অ্যাক্টিভেশন চালু করেছে। এই উদ্যোগের মাধ্যমে আয়োডিনের উপকারিতা…
Read More