Blog

উচ্ছে নয়, এবার উচ্ছে পাতা! শুক্তোর এই রেসিপি আপনাকেও চমকে দেবে

উচ্ছে নয়, এবার উচ্ছে পাতা! শুক্তোর এই রেসিপি আপনাকেও চমকে দেবে

বাঙালির রান্নাঘরে নানারকম পদ থাকলেও শুক্তোর চাহিদা অনন্য। তার কারণ শুধু স্বাদেই নয়, এর রান্নার পদ্ধতিতেও রয়েছে ভিন্নতা। শুক্তোর মশলা, ব্যবহৃত সবজি, এমনকি দুধের ব্যবহার — সব মিলিয়ে এই পদটিকে অনন্য করে তোলে। এই অনন্য স্বাদের টানেই বাঙালি নানাভাবে শুক্তো রেঁধেছেন, কেউ বানিয়েছেন মাছ দিয়ে শুক্তো, কেউ বা নিমপাতা, লাউ বা ঝিঙে দিয়ে নতুন স্বাদের শুক্তো রেঁধেছেন। এমনই এক ভিন্নধর্মী শুক্তো হল চালকুমড়োর কাসনপোড়া শুক্তো। এখানে উচ্ছের বদলে ব্যবহার হয় উচ্ছে পাতা, সর্ষে বাটার জায়গায় স্বাদে বৈচিত্র্য আনে কাসনপোড়া। রইল রেসিপি। কীভাবে বানাবেন? উপকরণ চালকুমড়ো – ৪০০ গ্রাম (ছোট টুকরো করে কাটা)উচ্ছে পাতা – ২০-২৫টিমটর ডালের বড়ি – ৬-৭টিশুকনো লঙ্কা…
Read More
বাগডোগরা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে নতুন এডিসিপি কার্যালয়ের শুভ উদ্বোধনের পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজন

বাগডোগরা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে নতুন এডিসিপি কার্যালয়ের শুভ উদ্বোধনের পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজন

বুধবার নতুন ভবনের উদ্বোধনের পাশাপাশি ৬৯ তম উৎসর্গ রক্তদান শিবিরের আয়োজন করা হয় বাগডোগরা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে। এছাড়া এদিন বিদ্যালয়ের খুদে ছাত্র-ছাত্রীদের বর্ষা থেকে বাঁচতে রেইনকোট দেওয়া হয় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে। এদিন উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার সি সুধাকর, ডিসিপি বিশ্ব চাঁদ ঠাকুর, এডিসিপি অভিষেক মজুমদার সহ অন্যান্য পুলিশ কর্তারা।
Read More
শিলিগুড়ির শক্তিগড়ে গভীর রাতে ক্লাব দখলকে কেন্দ্র করে দুষ্কৃতীদের ব্যাপক তাণ্ডব

শিলিগুড়ির শক্তিগড়ে গভীর রাতে ক্লাব দখলকে কেন্দ্র করে দুষ্কৃতীদের ব্যাপক তাণ্ডব

শহরের শক্তিগড় এলাকায় গভীর রাতে ক্লাব দখলকে কেন্দ্র করে দুষ্কৃতীদের ব্যাপক তাণ্ডব। উজ্জ্বল সংঘ ক্লাবে হামলা চালিয়ে ভাঙচুরের পাশাপাশি পূজা মণ্ডপে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বহিরাগত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি সামাল দিতে দীর্ঘক্ষণ টহলদারি চালানো হয়। উজ্জ্বল সংঘের সভাপতি বাপন রায় বলেন, “আমরা আতঙ্কে আছি। পূজা করার আগেই আমাদের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।” শহরের ৩২ নম্বর ওয়ার্ডে ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। কে বা কারা এই হামলার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।
Read More
দুর্গাপূজার আগেই খুলে দেওয়া হবে গজলডোবা তিস্তা ব্যারেজ সেতু, জানালেন জেলাশাসক

দুর্গাপূজার আগেই খুলে দেওয়া হবে গজলডোবা তিস্তা ব্যারেজ সেতু, জানালেন জেলাশাসক

সেতু রিপিয়ারিং এর কাজ প্রায় শেষ। চলতি মাসের শেষে গজলডোবা তিস্তা ব্যারেজের সেতু খুলে দেওয়া হবে বলে জলপাইগুড়ি জেলাশাসক শ্যামা পারভিন জানান। তিস্তা ব্যারেজের সেতু কয়েক মাস বন্ধ থাকার পর স্থানীয়দের সুবিধার্থে খুলে দেওয়া হয়েছিল বাইক চলাচল জন্য। সামনেই পুজো, আরি পুজোর মৌসুম যেন কোন অসুবিধা সম্মুখীন না হয় সেকারণেই জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজের উপর দীর্ঘ এই সেতুর কাজ প্রায় শেষ পর্যায়। চলতি মাসেই যাতায়াতের জন্য এই সেতু খুলে দেওয়া হবে বলে আশ্বাস জেলা শাসকের। যদিও দীর্ঘ কয়েক মাস ধরে এই সেতু বন্ধ থাকার দরুন শিলিগুড়ি-জলপাইগুড়ি, ডুয়ার্সের যোগাযোগে চরম সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষজনের। সেতু খুলে গেলে সকলেই উপকৃত হবে…
Read More
ভারতীয় রেলের বড় সিদ্ধান্ত

ভারতীয় রেলের বড় সিদ্ধান্ত

ট্রেনে যাতায়াতকারী যাত্রীদের জন্য বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। এবার থেকে নির্ধারিত সীমার বেশি মালপত্র বহন করলে যাত্রীদের অতিরিক্ত চার্জ দিতে হবে, নয়তো অতিরিক্ত মাল পার্সেল হিসেবে বুক করাতে হবে। বুকিং ছাড়াই অতিরিক্ত মালপত্র নিয়ে গেলে মোটা অঙ্কের জরিমানা হতে পারে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা ও সুবিধার কথা মাথায় রেখেই এই নিয়ম কার্যকর করা হচ্ছে। অনেক সময় অতিরিক্ত মালপত্র বহনের ফলে কোচগুলোতে ভিড় ও বিশৃঙ্খলা দেখা দেয়, যা যাত্রার জন্য ঝুঁকিপূর্ণ। তাই এবার বিমানবন্দরের মতোই স্টেশনগুলোতে লাগেজ চেকিং আরও কঠোর হবে। কোন ক্লাসে কতটুকু মালপত্র বিনামূল্যে বহন করা যাবে? ফার্স্ট এসি কোচের যাত্রী : সর্বোচ্চ ৭০ কেজি সেকেন্ড এসি…
Read More
উদ্ধার বিরল প্রজাতির কচ্ছপ

উদ্ধার বিরল প্রজাতির কচ্ছপ

মালদার নালাগোলা রাজ্য সড়কের কেন্দপুকুর এলাকা থেকে উদ্ধার হল বিরল প্রজাতির কচ্ছপ। নালাগোলা যাওয়ার পথে একটি বেসরকারি বাসের চালক রাস্তায় জমা জলে কচ্ছপটিকে দেখতে পান। সঙ্গে সঙ্গেই তিনি কচ্ছপটিকে সুরক্ষিতভাবে উদ্ধার করে নিয়ে যান। চালক প্রথমে কচ্ছপের বিরলত্ব বুঝতে না পারলেও পরে স্থানীয় বাসিন্দাদের সাহায্যে জানতে পারেন এটি বিরল প্রজাতির ইন্ডিয়ান ফ্ল্যাপশেল টার্টল (Indian Flapshell Turtle)। রাতেই বনদপ্তরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সফল হননি। ফলে, ওই কচ্ছপটিকে নালাগোলা বাসস্ট্যান্ডে সুরক্ষিতভাবে রাখা হয়। বনদপ্তরের সঙ্গে যোগাযোগের পর কচ্ছপটিকে তাদের হাতে তুলে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দা মানস গোস্বামী জানান, “বাস চালকের তৎপরতার কারণে বিরল প্রজাতির কচ্ছপটি রক্ষা পেল। বনদপ্তরকে খবর…
Read More
রাজ্যের উচ্চশিক্ষা পরিকাঠামোর উন্নয়নে মহারাজার ভূমিকা অনস্বীকার্য: মুখ্যমন্ত্রী

রাজ্যের উচ্চশিক্ষা পরিকাঠামোর উন্নয়নে মহারাজার ভূমিকা অনস্বীকার্য: মুখ্যমন্ত্রী

প্রজাদের কল্যাণে এবং রাজ্যের উন্নয়নের জন্য সর্বদা সচেষ্ট ছিলেন মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুর। মাণিক্য রাজ বংশের শেষ রাজা হিসেবে তিনি ছিলেন একজন সত্যিকারের স্বপ্নদ্রষ্টা। রাজ্যের উচ্চশিক্ষা ক্ষেত্রে পরিকাঠামোর উন্নয়নে তাঁর ভূমিকা ছিল অনস্বীকার্য। আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ১১৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্যের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। সেই সঙ্গে অনুষ্ঠানে মহারাজার জীবন ও কর্মকান্ড নিয়ে একটি তথ্যচিত্রও প্রদর্শিত হয়। আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন,…
Read More
বাড়ানো হলো দায়িত্ব

বাড়ানো হলো দায়িত্ব

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই এসএসসি ২৬,০০০ চাকরি বাতিল ইস্যুতে এখনও সরগরম বাংলা। এই পরিস্থিতিতে ভোটের কাজে শিক্ষক-শিক্ষিকাদের দায়িত্ব বৃদ্ধি। সম্প্রতি নির্বাচন কমিশনের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তাতেই দেখা দিয়েছে বিতর্ক। কমিশন জানিয়েছে, বিএলও তথা বুথ লেভেল অফিসার হিসেবে শিক্ষক-শিক্ষিকাদের দায়িত্ব দেওয়া হবে। এই পদে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষক বা শিক্ষিকাকে সরকারি বেতনভুক্ত এবং ডিএ প্রাপক হতে হবে। এছাড়া অবসরপ্রাপ্ত শিক্ষকদের এই দায়িত্ব দেওয়া যাবে না, সেক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। পূর্ণ…
Read More
নয়া উদ্যোগ রাজ্য সরকারের তরফে

নয়া উদ্যোগ রাজ্য সরকারের তরফে

রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে সরকারের তরফে বড় ঘোষণা। বিনামূল্যে সুযোগ সুবিধা পাওয়ার দিন শেষ। দেশের প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। মূলত রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল ইত্যাদি পেয়ে থাকে। এবার এই রেশন ব্যবস্থাকে আরও উন্নত করতে বড় উদ্যোগ নিল রাজ্য। গ্রাহকরা ঠিকভাবে রেশন পাচ্ছেন কিনা, সামগ্রীর গুণমান কেমন সেগুলি জানতে উদ্যোগী সরকার। সেই জন্য বাংলার সকল রেশন দোকানে সোশ্যাল অডিট করা হবে। জানা যাচ্ছে, রাজ্যের সোশ্যাল অডিট ইউনিটের হাতে এই দায়িত্ব দেওয়া হয়েছে। প্রথম ধাপে পুর এলাকার ১০১৭টি রেশন দোকান ও গ্রামীণ এলাকার ৪৫৭৬টি রেশন দোকানে এই…
Read More
খড়গপুর স্টেশনে ভয়াবহ দুর্ঘটনা, লোহার বিম চাপা পড়ে প্রাণ গেল এক শিশুর

খড়গপুর স্টেশনে ভয়াবহ দুর্ঘটনা, লোহার বিম চাপা পড়ে প্রাণ গেল এক শিশুর

পশ্চিম মেদিনীপুরের খড়গপুর স্টেশনে এক মর্মান্তিক ঘটনায় মঙ্গলবার দুপুরে এক ভবঘুরে শিশু প্রাণ হারিয়েছে। স্টেশন চত্বরে রাখা একটি ভারী লোহার বিম উলটে তার ওপর পড়লে এই দুর্ঘটনা ঘটে। রেল পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গেছে, বছর আটেকের ওই শিশুটি তার বাবার সঙ্গে স্টেশনেই থাকত। মঙ্গলবার দুপুরে সে স্টেশনের ৫ ও ৬ নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে রাখা একটি মোটা লোহার বিম ধরে খেলা করছিল। খেলার সময় হঠাৎই বিমটি উলটে শিশুটির ওপর পড়ে। এতে সে গুরুতর আহত হয়। দ্রুত স্থানীয় মানুষ ও রেল পুলিশ (GRP, RPF) ঘটনাস্থলে ছুটে আসে। শিশুটিকে উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা তাকে…
Read More