কোকা-কোলা ইন্ডিয়ার সঙ্গে এবার উৎসব হোক আরও রঙিন

মহারাষ্ট্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলে উৎসবের পরিধি আরও বিস্তৃত করার কথা ঘোষণা করল কোকা-কোলা ইন্ডিয়া। মণ্ডপ, হাউজিং সোসাইটি, রিটেইল স্টোর এবং ট্রানজিট পয়েন্টগুলিতে নিজেদের বৈচিত্র্যময় পানীয়ের সম্ভার নিয়ে গ্রাহকদের সঙ্গে যুক্ত হতে প্রস্তুত কোকাকোলা ইন্ডিয়া। ঐতিহ্য ও পারস্পরিক সৌহার্দ্য উদযাপনের লক্ষ্যে এই উদ্যোগে থাকছে নানা ইন্টার‍্যাকশন মূলক সামাজিক কর্মসূচি।

প্রধান প্রধান ব্র্যান্ড কর্মসূচির মধ্যে রয়েছে ‘মাজা সোসাইটি আনন্দোৎসব’, যেখানে আবাসিক এলাকা অনুযায়ী উদযাপনের ব্যবস্থা করা হয়েছে। বিজয়ী সোসাইটিগুলি পুরস্কার জয়ের পাশাপাশি ব্র্যান্ড অ্যাম্বাসেডর রীতেশ ও জেনেলিয়া দেশমুখের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবে। পাশাপাশি, যাতায়াতের প্রধান স্থান এবং জনপ্রিয় খাবারের কেন্দ্রগুলিতে ঠান্ডা পানীয় পৌঁছে দিতে থাকছে ভ্রাম্যমাণ ‘কোক অন হুইলস’ ও স্থানীয় রেস্তোরাঁগুলির সঙ্গে মিলে রাখা হচ্ছে বিশেষ মিল কম্বো। উৎসবের আনন্দে বাড়তি রোমাঞ্চ যোগ করতে ‘স্প্রাইট এক্স স্পাইসি প্যান্ডেল ট্রেইল’-এর মাধ্যমে মণ্ডপ দর্শনার্থীদের জন্য থাকছে মশলাদার খাবারের চ্যালেঞ্জ, স্ট্যাম্প সংগ্রহ করে ব্র্যান্ডেড উপহার জেতার সুযোগ এবং কোরিয়া ভ্রমণের লাকি ড্র। অধিক জনসমাগম হয় এমন মণ্ডপগুলিতে মিনিট মেড নিয়ে আসছে নিম্বু ফ্রেশ, মিক্সড ফ্রুট এবং অ্যাপেল ফ্লেভারের স্যাম্পলিং। অন্যদিকে, কর্মরত ট্র্যাফিক পুলিশ কর্মীদের জলপানের ব্যবস্থা করা, তাদের পরিবারের জন্য বিশেষ উৎসব উদযাপনের আয়োজন এবং উৎসবের আবহে সাজানো বিশেষ প্যাকেজিং লঞ্চ করেছে কিনলে।

কোকা-কোলা ইন্ডিয়া ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং) গ্রিষ্মা সিং বলেন, “উৎসব হলো পরিবার এবং সমাজের সকলের একত্রিত হওয়ার, ঐতিহ্য উদযাপনের, সুস্বাদু খাবার উপভোগের এবং আনন্দের স্মৃতি গড়ে তোলার সময়। আমাদের বৈচিত্র্যময় পানীয়ের মাধ্যমে মহারাষ্ট্র এবং অন্যান্য অঞ্চলের এই আনন্দোৎসবে শামিল হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। সামাজিক ও মণ্ডপের উদযাপন থেকে শুরু করে পরিবার-পরিজনের সঙ্গে খাওয়াদাওয়া কিংবা পথে চলার মুহূর্ত, মানুষের উদযাপনের নানা রূপের সঙ্গে একাত্ম হতে এবং এই উৎসবের আনন্দ ও মেলবন্ধনকে আরও সমৃদ্ধ করতেই সাজানো হয়েছে আমাদের এই পোর্টফোলিও।” তাই কোকা-কোলা ইন্ডিয়ার সঙ্গে এবার উৎসব হবে আরও মজাদার ও আকর্ষণীয়।