Blog

পদাতিক এক্সপ্রেসের ট্রেনের ইঞ্জিন বিকল, চরম দুর্ভোগের মুখে যাত্রীরা

পদাতিক এক্সপ্রেসের ট্রেনের ইঞ্জিন বিকল, চরম দুর্ভোগের মুখে যাত্রীরা

পদাতিক এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল। প্রায় দুই ঘণ্টা ধরে যাত্রী দুর্ভোগ। জলপাইগুড়ি রানীনগর station এর কাছে ঘটনা। জলপাইগুড়ি বেলাকোবা এবং রানীনগড় স্টেশনের কাছে দাঁড়িয়ে আছে পদাতিক। ইঞ্জিন বিকল, 12377 up Padatik.  10.05 am জলপাইগুড়ি রোড স্টেশন ঢোকার সময়। কিন্তু প্রায় দুই ঘন্টা হলেও ট্রেন পৌঁছায়নি। চরম সমস্যা ট্রেন যাত্রী থেকে শুরু করে স্টেশন চত্বরে দাঁড়িয়ে থাকা টোটো চালকরা। ঘটনাস্থানে রেলের কর্মী আধিকারিক থেকে শুরু করে আরপিএফ এবং জিআরপি কর্মকর্তারা। প্রায় ঘন্টা দুয়েক পর রানীনগর স্টেশনে বিকল ট্রেনটিকে নিয়ে আসার পর  সচল করে ইঞ্জিন পাল্টে নিউ আলিপুরের উদ্দেশ্যে রওনা করিয়ে দেওয়া হয় বলে রেল সূত্রে খবর।
Read More
অবিরাম বৃষ্টির ফলে লিস নদীর বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কায় গ্রামবাসীরা আতঙ্কিত, সতর্ক প্রশাসন

অবিরাম বৃষ্টির ফলে লিস নদীর বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কায় গ্রামবাসীরা আতঙ্কিত, সতর্ক প্রশাসন

পাহাড় ও সমতলে অবিরাম বৃষ্টির ফলে লিস, ঘিস, চেল, মালসহ বিভিন্ন ঝরার জল বেড়ে গিয়েছে, যার প্রভাব পড়েছে সমস্ত নদ-নদীতে। আজ রাতে লিস নদীর ধারে অবস্থিত বাগ্রাকোটের চান্দা কোম্পানি এলাকার লিস নদীর বাঁধ প্রচণ্ড জলের চাপে ভেঙে যাওয়ার মুখে পড়ে। এই দৃশ্য প্রথম নজরে আসে স্থানীয় গ্রামবাসীদের, মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত খবর দেওয়া হয় বাগ্রাকোট গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি রাজেশ ছেত্রীকে। তিনি ঘটনাস্থলে এসে, দেরি না করে জরুরি ব্যবস্থা গ্রহণ করেন। রাতেই নদীর জল অন্যদিকে ঘুরিয়ে দিয়ে বাঁধ মাটি দিয়ে সংস্কার শুরু করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। রাজেশ ছেত্রীর দ্রুত পদক্ষেপ ও গ্রামবাসীদের সহযোগিতায় বড় ধরনের বিপদ থেকে…
Read More
ফের এটিএম লুটের চেষ্টা শহর শিলিগুড়িতে

ফের এটিএম লুটের চেষ্টা শহর শিলিগুড়িতে

দার্জিলিং জেলার খড়িবাড়ি থানার ভালুগাড়া এলাকায় একটি এটিএম লুট করার চেষ্টা করছিল চারজন দুষ্কৃতী। বিষয়টি নজরে আসে এক ব্যক্তির। তিনি তৎক্ষণাৎ পুলিশ কে ফোন করেন। একটি সাদা রংয়ের ছোট গাড়িতে এসেছিল দুষ্কৃতীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেতেই পালায় দুষ্কৃতীরা।  সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গাড়ির নম্বর এবং দুষ্কৃতিদের চিহ্নিত করার চেষ্টা চলছে। দার্জিলিং জেলার পুলিশের খড়িবারি থানার পুলিশ তদন্তে। পুলিশ সূত্রে জানা গিয়েছে দুষ্কৃতীরা এটিএম লুট করতে পারেনি। তবুও ব্যাংক কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। ব্যাংক কর্তৃপক্ষ এসে সমস্ত কিছু খতিয়ে দেখে জানাই এটিএম লুট করতে পারেনি দুষ্কৃতীরা। গতকালই ওই এটিএম এ 5 লক্ষ টাকা ঢালা হয়েছিল। আর আজ ভোররাতে ওই এটিএমে…
Read More
বাংলাভাষা অপমানের প্রতিবাদে গর্জে মুখ্যমন্ত্রী, কন্যাশ্রী দিবসে মাতৃভাষাকে সম্মান করার বার্তা

বাংলাভাষা অপমানের প্রতিবাদে গর্জে মুখ্যমন্ত্রী, কন্যাশ্রী দিবসে মাতৃভাষাকে সম্মান করার বার্তা

বাংলাভাষাকে কখনও ‘বাংলাদেশি ভাষা’, কখনও আবার ‘কোনও ভাষাই নয়’ বলে তকমা দেওয়ার অভিযোগে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ধনধান্য স্টেডিয়ামে কন্যাশ্রী দিবসের অনুষ্ঠানে তিনি মাতৃভাষা রক্ষার আহ্বান জানান। অভিযোগ বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণ ও অপমানের প্রতিবাদে রাজ্যের প্রশাসনিক প্রধানের স্পষ্ট বার্তা— “সব ভাষাই জানা উচিত, কিন্তু মাতৃভাষা ভুলে নয়।” মমতা বলেন, “যত ভাষা শিখবেন তত উন্নত হবেন। দয়া করে মাতৃভাষাকে ভুলবেন না, মাটি ও মাকে ভুলবেন না। বাংলা ভাষার মতো মাধুর্য আর কোথাও পাবেন না। আমাদের বাংলার মাটি সোনার চেয়েও খাঁটি। দেশের সেরা বাংলা, বিশ্বসেরা বাংলা।” বাংলা মণীষীদের অবদান স্মরণ করে মুখ্যমন্ত্রী বলেন, “এই মাটি স্বামী রামকৃষ্ণ,…
Read More
স্বাধীনতা দিবসের আগে সীমান্ত শহরে কড়া নজরদারি, বাড়তি নিরাপত্তায় উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা

স্বাধীনতা দিবসের আগে সীমান্ত শহরে কড়া নজরদারি, বাড়তি নিরাপত্তায় উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা

রাত পোহালেই ৭৯তম স্বাধীনতা দিবস। অপ্রীতিকর ঘটনা এড়াতে সীমান্তবর্তী শহর বালুরঘাটে গড়ে তোলা হয়েছে কড়া নিরাপত্তা বেষ্টনী। শহরের প্রবেশপথ, মধ্যস্থল ও জাতীয় সড়কে চলছে কঠোর নাকা চেকিং। বিএসএফের পাশাপাশি সদর ট্র্যাফিক বিভাগও এই তল্লাশি অভিযানে সক্রিয়ভাবে অংশ নিয়েছে। ছোট গাড়ি, মোটরসাইকেল, বাস ও ট্রাক—সব ধরনের যানবাহনেই চলছে তল্লাশি অভিযান। শুধু বালুরঘাট নয়, উত্তরবঙ্গের অন্যান্য সীমান্তবর্তী এলাকাতেও বাড়তি নজরদারি চালানো হচ্ছে। প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর তৎপরতায় সীমান্ত অঞ্চল প্রস্তুত স্বাধীনতার মহোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য এই নাকা তল্লাশি বলে জানা গিয়েছে।
Read More
টানা বৃষ্টিতে ধস, তিস্তার জলে তলিয়ে ১০ নম্বর জাতীয় সড়ক

টানা বৃষ্টিতে ধস, তিস্তার জলে তলিয়ে ১০ নম্বর জাতীয় সড়ক

টানা প্রবল বর্ষণে ধস নেমে বিপর্যস্ত হয়ে পড়েছে বাংলা সিকিম সংযোগকারী গুরুত্বপূর্ণ ১০ নম্বর জাতীয় সড়ক। বুধবার গভীর রাতে তিস্তায় হু হু করে জল বাড়তে শুরু করলে, শিলিগুড়ি থেকে সিকিম ও উত্তরবঙ্গের বিভিন্ন অংশে যাতায়াত কার্যত বন্ধ হয়ে যায়। তিস্তার জলে সড়কের বড় অংশ তলিয়ে গিয়েছে, যার ফলে বন্ধ হয়ে গেছে তিস্তা রোড। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে রাতেই মাইকিং করে এলাকাবাসীদের সতর্ক করা হয়। বিপজ্জনক এলাকায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তিস্তা নদীর জলস্তর ক্রমাগত বাড়তে থাকায় আশপাশের এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ সময় ধরে অবিরাম বৃষ্টির কারণে পাহাড়ি অংশে একাধিক জায়গায়…
Read More
সাংসদ বিপ্লব কুমার দেবের দাবিতে দ্রুত নির্মাণ কাজ শুরু হচ্ছে

সাংসদ বিপ্লব কুমার দেবের দাবিতে দ্রুত নির্মাণ কাজ শুরু হচ্ছে

সাংসদ বিপ্লব কুমার দেবের দাবি মেনে, আখাউড়া সীমান্ত সংলগ্ন লাইট হাউজ প্রজেক্টের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের মঞ্জুরি দিয়েছে কেন্দ্রীয় সরকার। খুব শীঘ্রই পুনরায় অবশিষ্ট নির্মাণ শেষ করার জন্য কাজ শুরু হবে। উল্লেখ্য, গত ২৪ জুলাই  দিল্লিতে কেন্দ্রীয় আবাসন, শহরাঞ্চল বিষয়ক এবং বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল খট্টরের সাথে সাক্ষাৎ করে, প্রায় বন্ধ হয়ে থাকা লাইট হাউজ প্রজেক্টের কাজটির মূল প্রতিবন্ধকতা গুলি উল্লেখ করে, দ্রুত তা সম্পন্ন করার বিষয়ে আলোচনা করেন। বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়েই সমগ্র ভারতে ৬ টি এবং উত্তর পূর্বাঞ্চলের মধ্যে এই প্রথম লাইট হাউজ প্রজেক্টটি ত্রিপুরায় কাজ শুরু করে। প্রথমে কাজে গতি থাকলেও,…
Read More
“আমাদের পাড়া আমাদের সমাধান” প্রকল্পের উদ্বোধন

“আমাদের পাড়া আমাদের সমাধান” প্রকল্পের উদ্বোধন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ও রাজ্যের পরিবহন বিষয়ক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর তত্ত্বাবধানে শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি ব্লকের সাতভাইয়া ডিভিশন ৯৯ ও আজমাবাদ ১০২ এলাকায় শুরু হল “আমাদের পাড়া আমাদের সমাধান” প্রকল্প। বুধবার এক উৎসবমুখর পরিবেশে এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। প্রকল্পের লক্ষ্য স্থানীয় বাসিন্দাদের সমস্যা সরাসরি শুনে দ্রুত সমাধান করা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক আধিকারিক ও বহু সাধারণ মানুষ। এলাকার বাসিন্দারা রাস্তা, আলো, পানীয় জলের অভাব, নিকাশি, স্বাস্থ্য ও শিক্ষা সংক্রান্ত সমস্যার কথা তুলে ধরেন। প্রশাসনের পক্ষ থেকে এসব সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস দেওয়া হয়। স্থানীয়দের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি এক জনমুখী উদ্যোগ হিসেবে চিহ্নিত হয়েছে, যা ভবিষ্যতে নকশালবাড়ির…
Read More
টলিউডে বক্স অফিস সংঘাত এড়াতে ইম্পার নতুন প্রস্তাব, নন্দনের বৈঠকে সম্মতি মিললেও প্রশ্ন রয়ে গেছে

টলিউডে বক্স অফিস সংঘাত এড়াতে ইম্পার নতুন প্রস্তাব, নন্দনের বৈঠকে সম্মতি মিললেও প্রশ্ন রয়ে গেছে

কলকাতা, ১৩ আগস্ট, ২০২৫ — বাংলা ছবির মুক্তি নিয়ে বারবার সংঘাতের পরিস্থিতি তৈরি হওয়ায় এবার বড় পদক্ষেপ নিল ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন (ইম্পা)। নন্দনে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে প্রযোজক, পরিচালক ও অভিনেতাদের উপস্থিতিতে ইম্পার তরফে উৎসবকেন্দ্রিক ছবি মুক্তির নতুন নীতিমালা প্রস্তাব করা হয়েছে, যাতে একই সময়ে একাধিক বড় বাজেটের ছবি মুক্তি পেয়ে বক্স অফিসে ক্ষতির মুখে না পড়ে। প্রস্তাব অনুযায়ী, বছরে ছয়টি বড় উৎসবের মধ্যে কোনও প্রযোজনা সংস্থা সর্বোচ্চ দুটি উৎসবে তাদের ছবি মুক্তি দিতে পারবে। প্রতি উৎসবে একাধিক সংস্থার ছবি মুক্তির অনুমতি থাকবে না। তবে বছরের অন্যান্য সময়ে ছবি মুক্তি দিলে তা এই সীমাবদ্ধতার আওতায় পড়বে না। এই…
Read More
অতিবর্ষণে বিপর্যস্ত আলিপুরদুয়ার, কালজানি নদীতে হলুদ সংকেত জারি

অতিবর্ষণে বিপর্যস্ত আলিপুরদুয়ার, কালজানি নদীতে হলুদ সংকেত জারি

আলিপুরদুয়ার, ১৩ আগস্ট, ২০২৫ — টানা বৃষ্টিতে বিপর্যস্ত আলিপুরদুয়ার জেলার জনজীবন। গত ২৪ ঘণ্টায় জেলায় ২১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যার ফলে কালজানি, তোর্সা, পানা ও বাসরা নদীর জলস্তর বিপজ্জনকভাবে বৃদ্ধি পেয়েছে। সেচ দফতর ইতিমধ্যেই কালজানি নদীতে হলুদ সংকেত জারি করেছে, যা বন্যার সম্ভাবনার পূর্বাভাস হিসেবে ধরা হয়। বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কালচিনি ব্লকের মেচপাড়া চা বাগান এলাকা, যেখানে ভুটান পাহাড় থেকে নেমে আসা জল শ্রমিকদের বাড়িতে ঢুকে পড়েছে। প্রধান সড়কের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, এবং এলাকায় ভাঙন শুরু হয়েছে। আলিপুরদুয়ার শহরের ১৮ নম্বর ওয়ার্ড জলমগ্ন, বহু বাসিন্দা গৃহবন্দি অবস্থায় রয়েছেন। চরতোর্সা নদীর জল বেড়ে যাওয়ায় আলিপুরদুয়ার–ফালাকাটা সড়ক যোগাযোগ…
Read More