Blog

প্রথম কোয়ার্টারে বন্ধন ব্যাংকের নিট মুনাফা ৫০২ কোটি

প্রথম কোয়ার্টারে বন্ধন ব্যাংকের নিট মুনাফা ৫০২ কোটি

বন্ধন  ব্যাংক ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের ফলাফল ঘোষণা করেছে। ব্যাংকের মোট ব্যবসা ১১%-এরও বেশি বৃদ্ধি পেয়ে ৩.২ লক্ষ কোটি টাকার ঘরে পৌঁছেছে। মোট আমানতের মধ্যে রিটেইল আমানতের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৭৪%। ২০২৬-২৭ অর্থবর্ষে ব্যাংকের এই ব্যবসার বৃদ্ধি সম্ভব হয়েছে এর বিস্তৃত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, উন্নত কর্মদক্ষতা এবং শ্রেষ্ঠত্ব অর্জনের ধারাবাহিক প্রচেষ্টার কারণে। এই অর্থবছরের প্রথম কোয়ার্টারে ব্যাংকের অর্জিত নিট মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ৫০২ কোটি টাকা। ব্যাংকটি এখন ভারতের ৩৬টির মধ্যে ৩৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ছড়িয়ে থাকা প্রায় ৬,৪০০টি ব্যাংকিং আউটলেটের মাধ্যমে প্রায় ৩.২ কোটি গ্রাহককে পরিষেবা দিচ্ছে। বন্ধন ব্যাংকে বর্তমানে ৭৪,৫০০ জনেরও বেশি কর্মী কাজ করছেন। ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে,…
Read More
অবৈধ অনুপ্রবেশকারী রুখতে তৈরি হলো নতুন দল

অবৈধ অনুপ্রবেশকারী রুখতে তৈরি হলো নতুন দল

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। এবার অবৈধভাবে কলকাতায় থাকা বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নতুন উদ্যোগ কলকাতা পুলিশের। ভিসার মেয়াদ ফুরিয়ে গেছে, অথচ তারপরও বিদেশি নাগরিকরা থাকছেন, তাঁদের শনাক্তকরণ, যাচাই এবং তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য চালু হল নতুন বিভাগ স্পেশাল টাস্ক ফোর্স ডিপোর্টেশন বা এসটিএফ ডি। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর জন্য এবার কড়া পুলিশ প্রশাসন। একদিকে কেন্দ্রীয় সরকারের নির্দেশে অন্যদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর‌ও নির্দেশ। সব মিলিয়ে অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরন এবং তাঁদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নিতে আরও বেশি জোড় কলকাতা…
Read More
ইউরো কিডস নিয়ে এলো ‘জুনিয়র প্লে-গ্রুপ’

ইউরো কিডস নিয়ে এলো ‘জুনিয়র প্লে-গ্রুপ’

ইউরো কিড্স্ প্রিস্কুল ১৮ থেকে ২৪ মাস বয়সীদের জন্য 'জুনিয়র প্লে-গ্রুপ' নামে একটি বিশেষ প্রারম্ভিক শিক্ষা কর্মসূচির সূচনা করেছে। মূলত আড়াই বা তিন বছর বয়সে ভারতে শিশুদের আনুষ্ঠানিক প্রাক-প্রাথমিক শিক্ষা শুরু হলেও, এই নতুন উদ্যোগটি কম বয়সী শিশুদের মানসিক ও শারীরিক বিকাশ নিশ্চিত করতে তৈরি করা হয়েছে। শৈশবের প্রথম দুই বছর মস্তিষ্কের দ্রুত বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কথা মাথায় রেখে তৈরি করা এই প্রোগ্রামটি শিশুদের উপর পড়াশোনার চাপ না বাড়িয়ে খেলাধুলা, গল্প বলা, স্পর্শ অনুভূতি ও বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে তাদের শেখার আগ্রহ বাড়ায়। ৩০ সপ্তাহের এই পাঠ্যক্রমে মোট ১৫০টি বিশেষ শিক্ষণীয় অভিজ্ঞতা এবং ১:৬ শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত রাখা হয়েছে,…
Read More
পূর্ব ঘোষনা মতোই শুরু হতে চলেছে প্রকল্পের কাজ

পূর্ব ঘোষনা মতোই শুরু হতে চলেছে প্রকল্পের কাজ

দেশের প্রধানমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মোদি সরকার। দেশের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। দেশের অন্যান্য রাজ্যের মত বাংলায় চালু হয়েছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনা। তা রাজ্যের পালাবদলের পরেই কেন্দ্র সমস্ত প্রকল্পের সুবিধা বাংলার মানুষ পাবে বলে আশ্বাস দিয়েছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানা যাচ্ছে শুরু হবে আয়ুষ্মান ভারতপ্রকল্প। এই কার্ডের আন্ডারে আপনি রাজ্যস্বত্ব দপ্তর জানিয়েছে বাংলায় মোট এক কোটি ৪৬ লক্ষ পরিবার এই সুবিধা পেতে চলেছেন। চলতি মাস থেকে শুরু হয়ে যাবে এই স্বাস্থ্য বিমার কার্ড। মাত্র কয়েক মিনিটের মধ্যে ঘরে বসেই অনলাইনে জেনে নিতে পারবেন আপনি আয়ুষ্মান…
Read More
প্রত্যন্ত গ্রামের ছেলে মাসিদূর হোসেনের নীটে বড় সাফল্য, পেলেন ৬১৮ নম্বর

প্রত্যন্ত গ্রামের ছেলে মাসিদূর হোসেনের নীটে বড় সাফল্য, পেলেন ৬১৮ নম্বর

মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার কুলি চৌরাস্তা এলাকার প্রত্যন্ত গ্রামের মেধাবী ছাত্র মাসিদূর হোসেন জাতীয় স্তরের মেডিকেল প্রবেশিকা পরীক্ষা NEET-এ ৬১৮ নম্বর পেয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। তাঁর এই কৃতিত্বে পরিবার, আত্মীয়-স্বজন এবং গোটা এলাকাজুড়ে খুশির পরিবেশ তৈরি হয়েছে। মাসিদূরের বাবা মানোয়ার হোসেন একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং মা সুফিয়া বেগম একজন আশা কর্মী। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও পরিবারের উৎসাহ, কঠোর পরিশ্রম এবং শিক্ষকদের সহযোগিতায় তিনি এই সাফল্য অর্জন করেছেন। নিজের সাফল্য সম্পর্কে মাসিদূর হোসেন বলেন, “আমার লক্ষ্য একজন ভালো ডাক্তার হওয়া। ভবিষ্যতে মানুষের সেবা করতে চাই, বিশেষ করে গ্রামের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে চাই।” ছেলের সাফল্যে আবেগপ্রবণ বাবা মানোয়ার…
Read More
রাতভর বৃষ্টিতে জলমগ্ন নিত্যানন্দপুর, দু*র্ভোগে বাসিন্দারা

রাতভর বৃষ্টিতে জলমগ্ন নিত্যানন্দপুর, দু*র্ভোগে বাসিন্দারা

সোমবার রাতভর টানা বৃষ্টিতে মালদা জেলার ইংরেজবাজার ব্লকের কাজিগ্রাম অঞ্চলের নিত্যানন্দপুর এলাকায় জলমগ্ন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এলাকার বিভিন্ন রাস্তায় হাঁটুসমান জল জমে যাওয়ায় যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, গ্রামের রাস্তা নিচু হওয়ায় প্রতি বছর বর্ষা এলেই জল জমে যায়। দুর্বল নিকাশি ব্যবস্থার কারণে দীর্ঘ সময় ধরে জল নামতে চায় না, ফলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়ে। বাসিন্দাদের দাবি, বিষয়টি একাধিকবার স্থানীয় পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত প্রধানের নজরে আনা হয়েছে। বর্তমান পঞ্চায়েত প্রধান জলনিকাশির ব্যবস্থা উন্নত করার আশ্বাস দিলেও এখনও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ তাঁদের। এলাকাবাসীর দাবি, বর্ষা মৌসুমে প্রতি বছর একই সমস্যার পুনরাবৃত্তি রোধে…
Read More
নিট-এ ৬১৮ পেয়ে নজর কাড়লেন মুর্শিদাবাদের মাসিদূর

নিট-এ ৬১৮ পেয়ে নজর কাড়লেন মুর্শিদাবাদের মাসিদূর

মুর্শিদাবাদের বড়ঞা থানার কুলি চৌরাস্তা এলাকার প্রত্যন্ত গ্রামের মেধাবী ছাত্র মাসিদূর হোসেন জাতীয় স্তরের মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট-এ ৬১৮ নম্বর পেয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। তাঁর এই কৃতিত্বে পরিবার, আত্মীয়-স্বজন এবং গোটা এলাকাজুড়ে খুশির পরিবেশ তৈরি হয়েছে। মাসিদূরের বাবা মানোয়ার হোসেন একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং মা সুফিয়া বেগম একজন আশা কর্মী। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও পরিবারের উৎসাহ, কঠোর পরিশ্রম এবং শিক্ষকদের সহযোগিতায় তিনি এই সাফল্য অর্জন করেছেন। নিজের সাফল্য সম্পর্কে মাসিদূর হোসেন বলেন, “আমার লক্ষ্য একজন ভালো ডাক্তার হওয়া। ভবিষ্যতে মানুষের সেবা করতে চাই, বিশেষ করে গ্রামের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে চাই।” ছেলের সাফল্যে আবেগপ্রবণ বাবা মানোয়ার হোসেন…
Read More
শিক্ষার অধিকার ও পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতার দাবিতে শিলিগুড়িতে DYFI–AIDWA-র প্রতীকী অনশন

শিক্ষার অধিকার ও পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতার দাবিতে শিলিগুড়িতে DYFI–AIDWA-র প্রতীকী অনশন

শিলিগুড়ির ডাব গ্রামের ভক্তিনগর এলাকায় সাম্প্রতিক বিভিন্ন দাবিকে সামনে রেখে প্রতীকী অনশন ও অবস্থান কর্মসূচি পালন করল ডাবগ্রাম নর্থ লোকাল কমিটির উদ্যোগে ডি ওয়াই এফ আই (DYFI) এবং এ আই ডি ডাবলু এ (AIDWA)। আন্দোলনকারীরা দিল্লিতে চলা ছাত্র আন্দোলন এবং সমাজকর্মী সোনাম ওয়াংচুকের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এই কর্মসূচির আয়োজন করেন। আন্দোলনকারীদের অভিযোগ, দেশের শিক্ষা ব্যবস্থায় একের পর এক অনিয়ম সামনে আসছে। “Education is a Right, Not a Scam” স্লোগান তুলে তাঁরা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবি জানান। পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার, বিশেষ করে NEET-এর প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও তোলা হয়।আন্দোলনরত নেতা…
Read More
মিটতে চলেছে বকেয়া টাকা

মিটতে চলেছে বকেয়া টাকা

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে রাজ্যে চর্চা তুঙ্গে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বকেয়া মেটাতে উদ্যোগী হয়েছে। বকেয়ার অংশ পেতে শুরু করেছেন সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তরা। এই আবহেই এবার মুখে হাসি ফুটতে চলেছে রায়গঞ্জ পুরসভার ঠিকাদাররা। কলকাতা হাইকোর্টের নির্দেশে বকেয়া পেতে চলেছেন তারা। অভিযোগ ছিল, কাজ ঠিকঠাক শেষ করলেও বকেয়া টাকা দেয়নি তৃণমূল পরিচালিত পুর বোর্ড। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পুরসভার ঘটনা। সেখানে ২০১৫ সালের টেন্ডারে কাজ পেয়েছিলেন ২০০ জন ঠিকাদার। ২০১৫ সালের কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পুরসভার তৎকালীন পুরপ্রধানের নির্দেশে টেন্ডার ইস্যু করে ২৭১টি প্রকল্পের কাজ…
Read More
হুঁশিয়ারির যোগ্য জবাব মিলল কেন্দ্র সরকারের তরফে

হুঁশিয়ারির যোগ্য জবাব মিলল কেন্দ্র সরকারের তরফে

এক বছর আগে ভূস্বর্গ কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। ২২ এপ্রিল পাহেলগাঁও-তে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার পর ভারত সিন্ধু জলচুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই ভারত-পাকিস্তান সম্পর্কের নতুন একটি উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে জল। এই পরিস্থিতিতে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ফের সিন্ধু জলচুক্তি নিয়ে কড়া বার্তা দিয়েছেন। পাকিস্তান সেনাবাহিনীর ২৭৬তম কর্পস কমান্ডার্স কনফারেন্সে তিনি বলেন, আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী পাকিস্তানের প্রাপ্য জল নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। বৈঠকের পর পাকিস্তান সেনাবাহিনীর তরফেও বিবৃতি দিয়ে জানানো হয়, দেশের জল-অধিকার রক্ষায় সেনার শীর্ষ নেতৃত্ব প্রতিশ্রুতিবদ্ধ এবং সরকারের সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা…
Read More