ফিরছে ফুটবলের নস্টালজিয়া, শিলিগুড়িতে আয়োজিত ভেটেরান ফুটবল টুর্নামেন্ট ২০২৬

শহরে অনুষ্ঠিত হতে চলেছে ভেটেরান ফুটবল টুর্নামেন্ট ২০২৬। আগামী ২৫, ২৬ ও ২৭ সেপ্টেম্বর শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম প্রাঙ্গণে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
সোনালী অতীত এবং ভারতীয় জনতা পার্টির স্পোর্টস সেল-এর উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করবে। এর মধ্যে শিলিগুড়ির দুটি দল এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলার আরও ছয়টি দল প্রতিযোগিতায় অংশ নেবে।
তিন দিন ধরে চলবে এই ফুটবল প্রতিযোগিতা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ভেটেরান ফুটবলারদের নিয়ে এই আয়োজনের মাধ্যমে উত্তরবঙ্গে ফুটবলের পুরনো ঐতিহ্য ও আবেগকে আরও একবার সামনে তুলে ধরা হবে।
টুর্নামেন্টে উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যের পর্যটন মন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, রাজ্যের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন-সহ আরও বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির।
তিন দিন ধরে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম প্রাঙ্গণে চলবে এই ফুটবল উৎসব।