কোটি কোটি টাকার ডেথ ক্লেইম নিষ্পত্তি, প্রথম কোয়ার্টারে রেকর্ড আইসিআইসিআই প্রুডেনশিয়ালের

আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ইন্স্যুরেন্স ২০২৭ অর্থবর্ষের প্রথম কোয়ার্টারে ৯৯.৩১ শতাংশ ক্লেইম সেটেলমেন্ট রেশিও অর্জন করেছে, যা ভারতের শীর্ষস্থানীয় জীবন বিমা কোম্পানিগুলির মধ্যে সর্বোচ্চ। পাবলিক ডিসক্লোজার (Form L-39 এবং L-40) অনুযায়ী এই তথ্য প্রকাশ করা হয়েছে। এই কোয়ার্টারে কোম্পানিটি মোট ৪১৪.০৮ কোটি টাকার ব্যক্তিগত মৃত্যু সংক্রান্ত দাবি বা ইনডিভিজুয়াল ডেথ ক্লেইম নিষ্পত্তি করেছে। বিশেষ করে, শীর্ষস্থানীয় জীবন বিমা সংস্থাগুলির মধ্যে এই কোয়ার্টারে কোম্পানির প্রতিটি দাবির গড় পরিমাণ ছিল প্রায় ১৫ লক্ষ টাকা, যা সর্বোচ্চ।

আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ইন্স্যুরেন্সের আন্ডাররাইটিং অ্যান্ড রিটেইল ক্লেইমস হেড শ্রী সারং গোখেল বলেন, “আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফে আমরা আমাদের গ্রাহক ও তাঁদের পরিবারের জন্য দাবি নিষ্পত্তির প্রক্রিয়াটিকে সহজ, সরল এবং সময়োপযোগী করতে প্রতিজ্ঞাবদ্ধ। ২০২৭ অর্থবর্ষের প্রথম কোয়ার্টারে আমাদের ক্লেইম সেটেলমেন্ট রেশিও ইন্ডাস্রিঅরতে সর্বোচ্চ তথা ৯৯.৩১ শতাংশ ছিল এবং তদন্তের প্রয়োজন নেই এমন দাবির ক্ষেত্রে সমস্ত নথিপত্র পাওয়ার পর তা নিষ্পত্তি করতে গড়ে মাত্র ১ দিন সময় লেগেছে। পাশাপাশি, আমরা ৪১৪.০৮ কোটি টাকার ডেথ ক্লেইম সেটল করেছি।”

তিনি আরও বলেন, “আমাদের গ্রাহক-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি এবং ডিজিটালাইজেশনের ওপর দৃঢ় ফোকাস আমাদের দ্রুত দাবি নিষ্পত্তি করতে এবং পরিবারগুলির সবচেয়ে প্রয়োজনের মুহূর্তে সময়মতো আর্থিক সহায়তা প্রদানে সক্ষম করে তুলেছে। গ্রাহকরা আমাদের মোবাইল অ্যাপ, হোয়াটসঅ্যাপ, চ্যাটবট এবং ওয়েবসাইটের মাধ্যমে সহজেই দাবি জানাতে এবং তা ট্র্যাক করতে পারবেন।” আমাদের ‘ক্লেইম ফর শিওর’ উদ্যোগে যোগ্য দাবির ক্ষেত্রে মাত্র এক দিনের মধ্যে প্রায় ৭৫ কোটি টাকা দেওয়া হয়েছে। পরিবারগুলি যাতে সবচেয়ে কঠিন সময়ে সময়মতো সাহায্য পায়, সেজন্য আমরা আমাদের ডিজিটাল প্রক্রিয়াগুলিকে আরও শক্তিশালী করে চলেছি।