‘Nothing Small About Us’ নিয়ে উজ্জীবনের নতুন অভিযান

উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক লিমিটেড (উজ্জীবন এসএফবি) ২৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৮০০-রও বেশি শাখার মাধ্যমে ১ কোটিরও বেশি গ্রাহককে পরিষেবা দিচ্ছে। সংস্থাটি ‘Nothing Small About Us’ নামে নতুন ব্র্যান্ড ক্যাম্পেইন চালু করেছে। এই প্রচারে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন বিশিষ্ট অভিনেতা ও পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত আর. মাধবন।‘Small’ শব্দটি অনেক সময় ব্যাংকের পরিষেবা, ঋণের পরিমাণ বা কার্যক্রমের পরিসর সীমিত—এমন ধারণা তৈরি করতে পারে। সেই ধারণা বদলে বর্তমান উজ্জীবনের বিস্তৃত পরিষেবা ও পরিসর তুলে ধরাই এই ক্যাম্পেইনের লক্ষ্য।

উজ্জীবন সেভিংস, ডিপোজিট, ঋণ ও বিজনেস ব্যাংকিং, ফরেক্স ও এনআরআই পরিষেবা, বিনিয়োগ ও ওয়েলথ সলিউশন-সহ বিভিন্ন ব্যাংকিং পরিষেবা দেয়। ব্যাংকের ঋণ পরিষেবার পরিসর ৬,০০০ টাকা থেকে ২৫০ কোটি টাকা পর্যন্ত। ব্যাংকের চিফ মার্কেটিং অফিসার লক্ষ্মণ ভেলায়ুথাম বলেন, “ ‘Nothing Small About Us’ একটি বাস্তব গ্রাহক-ধারণা থেকেই তৈরি হয়েছে। আজকের উজ্জীবনের রয়েছে বিস্তৃত শাখা নেটওয়ার্ক এবং বিভিন্ন ধরনের ব্যাংকিং ও ঋণ পরিষেবা। এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা উজ্জীবনের পরিসর, পৌঁছনোর ক্ষমতা এবং বিস্তৃত পরিষেবা তুলে ধরতে চাই। আর. মাধবনের বিশ্বাসযোগ্যতা, স্বচ্ছতা ও আস্থার কারণে এই বার্তা তুলে ধরার জন্য তিনি উপযুক্ত।”

উজ্জীবনের সঙ্গে নিজের যুক্ত হওয়া প্রসঙ্গে আর. মাধবন বলেন, “উজ্জীবনের সঙ্গে যুক্ত হওয়ার আগে আমি ব্যাংকটি, তার যাত্রা এবং কাজ সম্পর্কে নিজেই খতিয়ে দেখেছি। যা জেনেছি, তাতে আমি খুশি হয়েছি এবং যুক্ত হওয়ার বিষয়ে আত্মবিশ্বাস পেয়েছি। বিশ্বাস করুন, তাদের মধ্যে কিছুই ছোট নয়। উজ্জীবন সম্পর্কে মানুষের আরও অনেক কিছু জানা উচিত এবং এই ব্যাংকের সঙ্গে যুক্ত হতে পেরে আমি খুশি।”