Blog

ব্লেন্ডার্স প্রাইড ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডস ২০২৫-এর সাথে তাদের অংশীদারিত্ব ঘোষণা করেছে

ব্লেন্ডার্স প্রাইড ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডস ২০২৫-এর সাথে তাদের অংশীদারিত্ব ঘোষণা করেছে

ব্লেন্ডার্স প্রাইড (প্যাকেজড ড্রিংকিং ওয়াটার) ফিল্মফেয়ার গ্ল্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডস ২০২৫-এর সাথে তাদের অংশীদারিত্ব ঘোষণা করেছে। দুটি আইকনিক শক্তির এই একত্রিত হওয়া একটি অসাধারণ মঞ্চ তৈরি করে যা ফ্যাশন, স্টাইল এবং বিনোদনের সেরাদের উপর আলোকপাত করে। ব্লেন্ডার্স প্রাইড কয়েক দশক ধরে ফ্যাশন এবং জীবনযাত্রায় একটি উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে, তাদের ব্লেন্ডার্স প্রাইড ফ্যাশন ট্যুরের মাধ্যমে। ভারতের শীর্ষস্থানীয় স্টাইল এবং বিনোদন সংস্থা ফিল্মফেয়ার প্রজন্মের পর প্রজন্ম ধরে তারকাখ্যাতি অর্জন করেছে। তারা এমন একটি মঞ্চ তৈরি করেছিল যেখানে বিজয়ীরা ছিলেন এমন ব্যক্তিরা যারা নির্ভীক আত্মবিশ্বাস প্রকাশ করে, তাদের স্টাইল স্টেটমেন্ট দিয়ে বাকিদের ছাড়িয়ে যায় এবং "দ্য ওয়ান অ্যান্ড ওনলি" হওয়ার প্রকৃত চেতনাকে মূর্ত…
Read More
নারীদের নিরাপত্তায় ‘উইনার্স’ দলের ভূমিকা

নারীদের নিরাপত্তায় ‘উইনার্স’ দলের ভূমিকা

শহরের নারীদের নিরাপত্তা নিয়ে উদ্যোগে নেমেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। ‘উইনার্স’ দলের মহিলা পুলিশ স্কোয়াড গঠন করা হয়েছে, যা শহরের গুরুত্বপূর্ণ জনবহুল এলাকায় নিয়মিত টহলদারি চালাচ্ছে। এই দলটি শুধুমাত্র নিরাপত্তা নিশ্চিত করছে না, স্থানীয় মহিলাদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে তাদের সচেতনতা ও আত্মবিশ্বাস বাড়ানোর কাজেও নিয়োজিত। স্কুল, বাজার, পার্ক ও বাস স্ট্যান্ডে উইনার্স দলের উপস্থিতি নারীদের জন্য একটি নিরাপদ পরিবেশ গড়ে তুলছে। পুলিশ সূত্রে জানা গেছে, এই উদ্যোগ শহরের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে ও নারীদের জন্য নিরাপদ সমাজ নিশ্চিত করার উদ্দেশ্যকে আরও দৃঢ় করে। স্থানীয় মহিলা সঙ্গে নিয়মিত মেলামেশার মাধ্যমে উইনার্স দল সমাজে আস্থা ও সহযোগিতার পরিবেশ তৈরিতেও গুরুত্বপূর্ণ…
Read More
জারি হলো নয়া নিয়ম

জারি হলো নয়া নিয়ম

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। যার মধ্যে অন্যতম। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মহিলাদের জন্য ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প এনেছিলেন মুখ্যমন্ত্রী। তবে সাম্প্রতিক সময়ে লক্ষ্মীর ভাণ্ডারে জালিয়াতির খবর সামনে আসছে। এই জালিয়াতি রুখতেই এবার বড় পদক্ষেপ নেওয়া হল। এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম জমা দেওয়ার সময় আবেদনকারীকে সশরীরে উপস্থিত থাকতে হবে। তাঁর হয়ে অন্য কেউ আবেদনপত্র জমা দিতে পারবেন না। আবেদনকারীর মুখাবয়ব ও নথির ছবির মিল দেখে তবেই পরবর্তী পর্যায়ের জন্য পাঠানো হবে। বাঁকুড়ার তালডাংরা ব্লক প্রশাসন তরফে এই সংক্রান্ত নির্দেশ জারি…
Read More
শুরু হলো সার্টিফিকেট বিতরণের কাজ

শুরু হলো সার্টিফিকেট বিতরণের কাজ

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো নেওয়া সিদ্ধান্ত। প্রায় ১১ বছর পর ফেডটিকা প্রজা স্বীকৃতি অর্থাৎ ঠেকা প্রজা সার্টিফিকেট দেওয়া শুরু করল কলকাতা পৌরসভা। ২৭ জন আবেদনকারীর হাতে এই শংসা পত্র তুলে দেন ফিরাদ হাকিম। জানা যায় ছয় মাস সময় সীমার মধ্যে এই প্রক্রিয়া শেষ করতে হবে। স্থানীয় কাউন্সিলরদের এক্ষেত্রে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ২০১৪ সালের নভেম্বর মাস থেকে ঠিকা-প্রজা শংসাপত্র দেওয়া বন্ধ করেছিল রাজ্য। প্রায় ১১ বছর পর আবার নতুন করে এই সার্টিফিকেট দেওয়া শুরু হয়েছে। এই সার্টিফিকেট দেওয়ার জন্য বিশেষভাবে উদ্যোগী হয়েছেন মেয়র ফেরত হাকিম নিজেই। এবং গত ২…
Read More
‘আমি ওই মেয়ে’— নারীশক্তির জয়গানে বালুরঘাট সংকেত ক্লাবের ৫৩তম বর্ষের দুর্গোৎসব

‘আমি ওই মেয়ে’— নারীশক্তির জয়গানে বালুরঘাট সংকেত ক্লাবের ৫৩তম বর্ষের দুর্গোৎসব

আত্মরক্ষার লড়াই, বেঁচে থাকার লড়াই, প্রতিবাদের স্লোগান— ‘আমি ওই মেয়ে’। নারী নির্যাতন ও সামাজিক নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হতে এবারের দুর্গাপুজোয় এমনই শিউরে ওঠা থিম বেছে নিয়েছে বালুরঘাটের অন্যতম বিগ বাজেট পুজো উদ্যোক্তা সংকেত ক্লাব। এবার তাদের পুজো পা দিল ৫৩তম বর্ষে। আর দর্শনার্থীদের কাছে পুজোকে আরও আকর্ষণীয় করে তুলতে নারীশক্তির জয়গানকে কেন্দ্র করেই গড়ে তোলা হচ্ছে অভিনব থিম। উদ্যোক্তাদের দাবি, দেশের বিভিন্ন প্রান্তে মহিলাদের প্রতি বিদ্বেষ, অসম্মান, কন্যাভ্রূণ হত্যা, পণপ্রথা, বাল্যবিবাহ কিংবা গার্হস্থ্য হিংসা— সবই আজও সমাজে গভীরভাবে গেঁথে আছে। সেই অন্ধকার বাস্তবের বিপরীতে নারীর শক্তি ও প্রেরণাকে তুলে ধরতেই তাদের এবারের আয়োজন। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় প্রতিবারই…
Read More
তিস্তার জলে ডুবল SH-12, আটকে দার্জিলিংগামী গাড়ি

তিস্তার জলে ডুবল SH-12, আটকে দার্জিলিংগামী গাড়ি

মঙ্গলবার ভোর থেকেই তিস্তা নদীর জল উপচে পড়ছে রাস্তায়। তিস্তা বাজারের কাছে রাবিঝোড়ার সংলগ্ন রাজ্য সড়ক (SH-12) জলমগ্ন হয়ে পড়ায় দার্জিলিংমুখী যানবাহনের উপর প্রভাব পড়েছে ব্যাপকভাবে। উভয় দিকেই গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে, ফলে যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। যদিও ১০ নম্বর জাতীয় সড়ক (NH-10) দিয়ে যান চলাচল আপাতত স্বাভাবিক রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। তবে রাস্তায় জল গড়িয়ে পড়ায় ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের। আবহাওয়া দফতর আগেই উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছিল। তিস্তার জলস্তর বৃদ্ধির ফলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে।
Read More
উত্তরার দিশারির উদ্যোগে নকশালবাড়িতে “নব আনন্দে জাগো” কর্মসূচির আয়োজন

উত্তরার দিশারির উদ্যোগে নকশালবাড়িতে “নব আনন্দে জাগো” কর্মসূচির আয়োজন

শারদোৎসবের আগে উত্তরার দিশারির উদ্যোগে নকশালবাড়ি সংলগ্ন মেরি ভিউ চা-বাগানে আয়োজিত হয় “নব আনন্দে জাগো” কর্মসূচি। এদিন প্রায় ১৩০ জন মহিলা শ্রমিকের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়। শ্রমিকদের চোখেমুখে আনন্দের ঝলক ধরা পড়ে। উপস্থিত ছিলেন টি এস্টেটের ম্যানেজার সুরজিৎ গোস্বামী, এস্টেট কর্তৃপক্ষের প্রতিনিধি সন্দীপ মিশ্র, উত্তরের দিশারির পরামর্শদাতা তমাল গুহ, কার্যকরী সভাপতি ডঃ অনুপম মুখার্জী, সম্পাদক পিনাকী সরকারসহ সংস্থার অন্যান্য সদস্যরা। উপস্থিত বক্তারা জানান, উৎসবের আনন্দ শুধু শহরেই নয়, চা-বাগান পরিবারগুলোর মাঝেও ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের উদ্দেশ্য। দিনভর আয়োজনে নাচ-গান ও আনন্দে মুখর ছিল গোটা চা-বাগান এলাকা।
Read More
আলিঙ্গনের জগদ্ধাত্রী পুজোয় দর্শনার্থীদের জন্য বিশেষ চমক, পুজোয় দেখা যাবে ফ্রেঞ্চ ডিজনিল্যান্ড থিম

আলিঙ্গনের জগদ্ধাত্রী পুজোয় দর্শনার্থীদের জন্য বিশেষ চমক, পুজোয় দেখা যাবে ফ্রেঞ্চ ডিজনিল্যান্ড থিম

দুর্গাপুজো ও কালীপুজোর পর রীতি মেনে আমরা মায়ের আরেক রূপ—মা জগদ্ধাত্রীর আরাধনা করি। এ বছর ৩০ অক্টোবর পালিত হবে জগদ্ধাত্রী পুজো। ইতিমধ্যেই শহরের বিভিন্ন পূজো উদ্যোক্তারা মহা ধুমধামের সঙ্গে প্রস্তুতি শুরু করে দিয়েছেন। ঠিক সেই মতো বাণী মন্দিরের রেলওয়ের মাঠে আয়োজিত হয় আলিঙ্গনের জগদ্ধাত্রী পুজোর খুঁটিপুজো। এ বছর ১৬ তম বর্ষে পদার্পণ করছে তাদের পুজো। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ফরাসি ডিজনিল্যান্ড-থিমে মন্ডপ সজ্জা। যদিও মূল পুজো শুরু হবে ৩০ অক্টোবর থেকে, তবে ২৬ অক্টোবর থেকেই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে মন্ডপ। উদ্বোধনের পর ২ নভেম্বর পর্যন্ত চলবে পুজো উদযাপন। পুজো উপলক্ষে বসবে মেলা, সঙ্গে থাকছে সাত দিনব্যাপী নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।…
Read More
দুর্গাপুজো কার্নিভালের স্থান পরিবর্তন ও রেল দা*লাল*চক্রের বিরুদ্ধে ডেপুটেশন কংগ্রেসের

দুর্গাপুজো কার্নিভালের স্থান পরিবর্তন ও রেল দা*লাল*চক্রের বিরুদ্ধে ডেপুটেশন কংগ্রেসের

“ভোট চোর, গদি ছোড়”— এই স্লোগানকে সামনে রেখে সোমবার দুপুরে বালুরঘাটে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচির আয়োজন করল জাতীয় কংগ্রেস। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি গোপাল দেব সহ জেলার অন্যান্য নেতৃত্বরা। কংগ্রেস নেতৃত্বদের অভিযোগ, দক্ষিণ দিনাজপুর জেলা হাসপাতালের সামনে দুর্গাপুজোর কার্নিভাল আয়োজন করলে রোগী ও চিকিৎসা পরিষেবায় মারাত্মক ব্যাঘাত ঘটবে। তাই দ্রুত কার্নিভালের স্থান পরিবর্তনের দাবি জানানো হয়। এছাড়াও বালুরঘাট রেল টিকিট কাউন্টারে সক্রিয় দালালচক্রের বিরুদ্ধে সরব হয় কংগ্রেস। এদিনের কর্মসূচির পাশাপাশি কংগ্রেসের পক্ষ থেকে প্রশাসনের কাছে ডেপুটেশনও দেওয়া হয়।
Read More
মালদায় ফের শু*টআউট, গু*লিবিদ্ধ খু*ন মামলার মূল সাক্ষী আতিমুল মোমিন

মালদায় ফের শু*টআউট, গু*লিবিদ্ধ খু*ন মামলার মূল সাক্ষী আতিমুল মোমিন

ফের শুটআউটে থমথমে ইংরেজবাজার। গুলিবিদ্ধ হলো আতিমুল মোমিন, যিনি সম্প্রতি ঘটে যাওয়া তৃণমূল কর্মী খুনের মামলার অন্যতম মূল সাক্ষী। সূত্রের খবর, এই হামলার নেপথ্যে থাকতে পারে চাঞ্চল্যকর ষড়যন্ত্র। উল্লেখ্য, গত ১০ জুলাই ইংরেজবাজারের লক্ষ্মীপুরে খুন হয়েছিলেন তৃণমূল কর্মী আবুল কালাম আজাদ। সেই ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন কাজীগ্রাম অঞ্চলের প্রাক্তন কংগ্রেস নেতা তথা বর্তমানে তৃণমূলের পঞ্চায়েত সদস্য মাইনুল শেখ। ওই ঘটনায় মাইনুল - সহ একাধিক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তারা জেল হেফাজতে রয়েছে। অভিযোগ, মামলার সাক্ষী আতিমুলকে সাক্ষ্য থেকে সরাতে মোটা অঙ্কের টাকার প্রলোভন দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তাতে রাজি না হওয়ায় হামলার নিশানা হয়েছে। তাহলে কি এই শুটআউট আসলে…
Read More