27
Sep
বর্তমানে, যখন অনেক ভারতীয় অকাল ত্বক বার্ধক্য, পরিবেশজনিত ক্ষতি, ত্বকের অসম রঙ ও খসখসে ত্বকের মতো নানা ত্বক-সমস্যার মুখোমুখি হচ্ছেন, ঠিক সেই দোড়গোড়া থেকে স্বাস্থ্য ও সুস্থতার ক্ষেত্রে অগ্রণী প্রতিষ্ঠান অ্যামওয়ে ইন্ডিয়া নিয়ে এসেছে পরবর্তী প্রজন্মের দুটি স্কিনকেয়ার আর্টিস্ট্রি স্কিন নিউট্রিশন ডিফাইং সেরাম এবং আর্টিস্ট্রি স্কিন নিউট্রিশন করেক্টিং সিরাম, যেগুলো প্রাথমিক ও অগ্রসর পর্যায়ের ত্বকের বার্ধক্যের দৃশ্যমান লক্ষণগুলিকে লক্ষ্য করে কাজ করে। এই উন্নত সিরামগুলো তৈরি হয়েছে আটিস্ট্রি স্কিন নিউট্রিশন-এর পূর্ববর্তী হাইড্রেটিং, ব্যালেন্সিং এবং রিনিউইং ও ফার্মিং রেঞ্জের ভিত্তির উপর, যা জীবনের বিভিন্ন পর্যায়ে ত্বকের পরিবর্তিত চাহিদা মাথায় রেখে সুচিন্তিতভাবে তৈরি করা হয়েছে। “নিউট্রিলাইট-এর 90 বছরের বোটানিকাল বিশেষজ্ঞতার সাথে তৈরি…
