Blog

চালু হলো একগুচ্ছ নতুন বাস

চালু হলো একগুচ্ছ নতুন বাস

বড় সুখবর কতৃপক্ষের তরফে। নতুন বছরের শুরুতেই নতুন উপহার পেল উত্তরবঙ্গবাসী। এই প্রথম শিলিগুড়ি থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম চালু করেছে ভলভো স্লিপার বাস পরিষেবা। উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে কলকাতা মহানগরের জন্য পশ্চিমবঙ্গ পরিবহন নিগম পেল ১৮ টি সিএনজি বাস। এছাড়াও, বিধানসভা নির্বাচনের আগে একগুচ্ছ ‘উপহার’ দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ষ ছ’টি স্লিপার ভলভো বাস প্রকল্পের জন্য খরচ ১১.৩৬ কোটি টাকা। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম যে ১৩টি সিএনটি বাস পেল, সেজন্য ৫.২ কোটি টাকার মতো খরচ হয়েছে। আর কলকাতা মহানগরের এসি মিডি বাসের জন্য ব্যয় হয়েছে ৫.৫ কোটি টাকা। এছাড়াও একটি একটি ভলভো…
Read More
পিথমপুর প্ল্যান্টে ক্লাসিক লেজেন্ডস অ্যাডভান্সড ন্যাশনাল ট্রেনিং সেন্টারের উদ্বোধন করেছে

পিথমপুর প্ল্যান্টে ক্লাসিক লেজেন্ডস অ্যাডভান্সড ন্যাশনাল ট্রেনিং সেন্টারের উদ্বোধন করেছে

ক্লাসিক লেডেন্ডস, ইন্দোরের পিথমপুর প্লান্টে, অ্যাডভানসড ন্যাশনাল ট্রেইনিং সেন্টার চালু করার মাধ্যমে প্রযুক্তিগত সক্ষমতা এবং পরিষেবা উৎকর্ষতার অভিযানের ক্ষেত্রে স্থাপন করল একটি গুরুত্বপূর্ণ মাইলফলক৷ নতুন সুবিধাটি, ভবিষ্যতের জন্য প্রস্তুত প্রতিভা গঠন এবং বিশ্ব-মানের প্রশিক্ষণ পরিকাঠামোর ক্ষেত্রে বিনিয়োগ করে কোম্পানীর প্রচলিত থাকা প্রতিশ্রুতিকে দৃষ্টিগোচর করে৷ উন্নত, হ্যান্ডস-অন এবং দক্ষতা-অভিমুখী প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ প্রদান করার উদ্দেশ্যে সুপরিকল্পিতভাবে বিকাশ ঘটানো, ন্যাশনাল ট্রেইনিং সেন্টারটি দৃষ্টি নিবদ্ধ রাখবে প্রকৃত বিশ্বভিত্তিক রোগ-নির্ণয়, সূক্ষ্ম মেরামতি অনুশীলন এবং পরিগঠিত দক্ষতা বিকাশের উপর৷ এটির নকশা করা হয়েছে ডিলারশিপগুলির টেকনিশিয়ানদের এবং পরিষেবা পেশাদারদের সহায়তা প্রদানের লক্ষ্যে৷ ফ্যাসিলিটি, পরিষেবার মান উন্নয়নের এবং বিক্রয়-পরবর্তী উৎকর্ষতা বর্ধনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে৷ ক্লাসিক…
Read More
মা*দকবিরোধী অভিযানে বড় সাফল্য পুলিশের

মা*দকবিরোধী অভিযানে বড় সাফল্য পুলিশের

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার অন্তর্গত আশিঘর ফাঁড়ির পাপিয়া পাড়া এলাকায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। বুধবার গোপন সূত্রে খবর পেয়ে এসওজি দল, ভক্তিনগর থানা ও আশিঘর ফাঁড়ির পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ব্রাউন সুগার, মদ সহ প্রায় বারো হাজার টাকা নগদ উদ্ধার করে। অভিযানে হাতেনাতে গ্রেফতার করা হয় মা ও মেয়েকে। ধৃতদের নাম অঞ্জু দাস ও তাঁর মেয়ে শুক্লা দাস। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ প্রায় এক দশকেরও বেশি সময় ধরে এই পরিবার মাদক কারবারের সঙ্গে যুক্ত ছিল বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রথমদিকে অঞ্জু দাসের ছেলে এই অবৈধ ব্যবসার সঙ্গে যুক্ত ছিল। তবে কয়েক…
Read More
হেয়ারিংয়ে দীর্ঘ অপেক্ষা, মধ্যাহ্নভোজনের ব্যবস্থায় স্বস্তি পেলেন সাধারণ মানুষ

হেয়ারিংয়ে দীর্ঘ অপেক্ষা, মধ্যাহ্নভোজনের ব্যবস্থায় স্বস্তি পেলেন সাধারণ মানুষ

এসআইআর -এর হেয়ারিংয়ে অংশ নিতে নক্সালবাড়ি ব্লকের বিভিন্ন এলাকা থেকে সকাল থেকেই বহু সাধারণ মানুষ উপস্থিত হন। গ্রামাঞ্চল ও চা বাগান এলাকা থেকে আসা মানুষদের দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হওয়ায় ক্লান্তি ও অসুবিধার আশঙ্কা তৈরি হয়। এই পরিস্থিতিতে হেয়ারিংয়ে অংশগ্রহণকারী সাধারণ মানুষের জন্য মধ্যাহ্নভোজনের ব্যবস্থা করা হলে স্বস্তির নিঃশ্বাস ফেলেন তাঁরা। শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল কংগ্রেস নেতা অরুণ ঘোষের উদ্যোগে হাতিঘিসা গ্রাম পঞ্চায়েত, মনিরাম গ্রাম পঞ্চায়েত ও নক্সালবাড়ি বিডিও অফিস চত্বরে অনুষ্ঠিত হেয়ারিং - এ অংশগ্রহণকারী মানুষদের মধ্যে খাবার বিতরণ করা হয়। দীর্ঘ সময় ধরে প্রশাসনিক প্রক্রিয়া চলার মধ্যেও এই ব্যবস্থার ফলে সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্যে…
Read More
উড়িষ্যা থেকে খড়্গপুরে গাঁজা পাচার, দুই অভিযুক্ত আদালতে

উড়িষ্যা থেকে খড়্গপুরে গাঁজা পাচার, দুই অভিযুক্ত আদালতে

গত রাতে নয়াগ্রাম থানার পুলিশের কাছে খবর আসে দুজন ব্যক্তি একটি অটোতে করে বিপুল পরিমাণ গাঁজা , উড়িষ্যা থেকে খড়্গপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সেই খবর পেয়ে নয়াগ্রাম থানা থেকে বিশাল পুলিশ বাহিনী বিভিন্ন জায়গায় নাকা চেকিং এর ব্যবস্থা করেন। প্রায় দশটা নাগাদ সেই অটো টি কে নয়াগ্রাম থানার অন্তর্গত ডাহি এলাকায় আটক করা হয়, যার  থেকে  উদ্ধার হয় ৬২ কেজি গাঁজা পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্তরা এই গাঁজা উড়িষ্যা থেকে খড়্গপুরে পাচার করার জন্য নিয়ে যাচ্ছিল। তার আগেই পুলিশের জালে এসে পড়ে অভিযুক্তরা, যে অটোতে করে গাঁজা পাচার করা হচ্ছিল সেই অটোটিকে বাজেয়াপ্ত করে নয়াগ্রাম থানার পুলিশ এবং উড়িষ্যার বাসিন্দা…
Read More
ডিজিটাল অপরাধ দমনে আক্রমণাত্মক পুলিশি কৌশল

ডিজিটাল অপরাধ দমনে আক্রমণাত্মক পুলিশি কৌশল

ডিজিটাল ব্যবহারের সঙ্গে পাল্লা দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলায় বাড়ছে সাইবার অপরাধ। অনলাইন প্রতারণায় প্রতি বছরই বিপুল অঙ্কের টাকা খোয়াচ্ছেন সাধারণ মানুষ। তবে এই চ্যালেঞ্জের মধ্যেই সক্রিয় ও আক্রমণাত্মক তদন্তে বড়সড় সাফল্যের দাবি করল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। ২০২৫ সালে জেলায় মোট ৫৫টি সাইবার ক্রাইমের মামলা নথিভুক্ত হয়েছে। বুধবার সাংবাদিক সম্মেলনে জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল জানান, এই মামলাগুলির মধ্যে ৪২টি মামলার কিনারা করতে পেরেছে জেলা সাইবার ক্রাইম শাখা। একাধিক ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারও করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাইবার অপরাধের শিকড়ে পৌঁছতে জেলা সাইবার ক্রাইমের আধিকারিকরা একের পর এক অভিযান চালিয়েছে। মোট ১০৬টি রেড করা হয়েছে, যার মধ্যে ৭৯টি অভিযান…
Read More
৩টি বালি ভর্তি ডাম্পারসহ দিঘা মোহনা থানায় আটক ৬ জন

৩টি বালি ভর্তি ডাম্পারসহ দিঘা মোহনা থানায় আটক ৬ জন

পর্যটন নগরী দিঘার সমুদ্র সৈকত থেকে অবৈধভাবে বালি চুরির অভিযোগে হাতেনাতে ধরা পড়ল ৬ জন পাচারকারী।রাতে দিঘা মোহনা উপকূল থানার পুলিশ মৈত্রাপুর সংলগ্ন এলাকা থেকে তিনটি বালি ভর্তি ডাম্পারসহ তাদের গ্রেফতার করে। স্থানীয় সূত্রে জানা গেছে,রাতের অন্ধকারে মৈত্রাপুর এলাকায় সমুদ্রের চর থেকে ডাম্পারে বালি লোড করছিল একদল যুবক। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে আসতেই তারা পুলিশে খবর দেন। দিঘা মোহনা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বালি বোঝাই ডাম্পারগুলিকে আটক করে।বালি পরিবহণের বৈধ কাগজ দেখাতে না পারায় তিন ডাম্পার চালক ও তিন খালাসীসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়। ধৃতরা হলো শেখ সোলেমান (চণ্ডীপুর), আশীষ প্রতিহার (লালগড়), সুরজিৎ প্রামাণিক, স্বপন কুমার মিদ্দ্যা,…
Read More
শিলিগুড়িতে বৈদ্যুতিক কাজ পরিদর্শনে মেয়র, বাসিন্দাদের সুরক্ষা আশ্বাস

শিলিগুড়িতে বৈদ্যুতিক কাজ পরিদর্শনে মেয়র, বাসিন্দাদের সুরক্ষা আশ্বাস

বৈদ্যুতিক কাজের আধুনিকরনের কাজের অভিযোগ,সেই অভিযোগের ভিত্তিতে সরজমিনে ক্ষতিয়ে দেখতে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন মেয়র। আধুনিকতার সাথে পাল্লা দিয়ে শহর শিলিগুড়িতে ইতিমধ্যে শুরু হয়েগেছে আন্ডার গ্রাউন্ড কেবল পাতার কাজ। শিলিগুড়ি পৌরনিগরের ১৬ নম্বর বলাই দাস সরণ হয়ে রজনীকান্ত সরণিতে বসানো হয়েছে বিদ‍্যুতের তার। বাড়ি বাড়ি সংযোগ করবার জন‍্য যে জাংশন বক্স বসানো হয়েছে তাতে অভিযোগ করেন এলাকার বাসিন্দা।সেই অভিযোগের ভিত্তিতে মেয়র সরজমিনে সকল কাজ ক্ষতিয়ে দেখেন এবং আধিকারিক ও বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। এরপর মেয়র সাংবাদিকদের জানান এই কেবল পাতার কাজ শেষ হলে যেমন মানুষ উপকৃত হবে তেমনি মাথার ওপর বৈদ‍্যুতিক পলে তারের জঞ্জাল থেকে রেহাই পাবে…
Read More
লক্ষীকান্তপুরের বিজয়গঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা

লক্ষীকান্তপুরের বিজয়গঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা

আনন্দপুরের বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনার পর দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আবারো বিধ্বংসী অগ্নিকাণ্ড। লক্ষীকান্তপুরের বিজয়গঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়াল এলাকাজুড়ে। মঙ্গলবার গভীর রাতে হঠাৎই বাজারের একটি অংশে আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে একাধিক দোকানে। আতঙ্কিত ব্যবসায়ী ও স্থানীয়রা তড়িঘড়ি দমকলকে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের ২ ইঞ্জিন। প্রায় কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। বেশ কয়েকটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। পুড়ে নষ্ট হয় দোকানের ভেতরে থাকা মালপত্র। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। ঘটনাস্থলে পৌঁছায় মন্দির বাজার থানার পুলিশও। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান,…
Read More
ভারতের কাঠশিল্প ও আসবাবপত্র উৎপাদন খাতকে উন্নত করতে ইন্ডিয়াউড ২০২৬ -এর প্রস্তুতি

ভারতের কাঠশিল্প ও আসবাবপত্র উৎপাদন খাতকে উন্নত করতে ইন্ডিয়াউড ২০২৬ -এর প্রস্তুতি

ইন্ডিয়াউড ২০২৬, বেঙ্গালুরুতে ২৬ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত ব্যাঙ্গালোর ইন্টারন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (বিআইইসি) অনুষ্ঠিত হতে চলেছে। নুরেমবার্গমেসে ইন্ডিয়া কর্তৃক আয়োজিত এই ২৬তম সংস্করণটি কাঠের কাজ এবং আসবাবপত্র উৎপাদন খাতের জন্য একটি প্রধান বৈশ্বিক আয়োজন হিসেবে ইন্ডিয়াউডের ভূমিকাকে আরও প্রখ্যাত করে তুলবে, যা ইউরোপীয় কাঠের কাজের যন্ত্রপাতি প্রস্তুতকারকদের ফেডারেশন ইউমাবোইস (EUMABOIS) দ্বারা সমর্থিত। এই অনুষ্ঠানটি ইতিহাসে সবচেয়ে বড় সংস্করণ হতে চলেছে, যেখানে  ৫০টিরও বেশি দেশ থেকে ১,০০০টিরও বেশি ব্র্যান্ডের ৯০,০০০-এরও বেশি শিল্প পেশাদার উপস্থিত থাকবেন, যা ৮৫,০০০ বর্গমিটার প্রদর্শনী এলাকা জুড়ে এটি অনুষ্ঠিত হবে। এককথায় বলতে গেলে, এটি উন্নত উৎপাদন, রপ্তানি এবং বৈশ্বিক একীকরণকে গুরুত্বপূর্ণ প্রবৃদ্ধির চালিকাশক্তি হিসেবে তুলে ধরবে।…
Read More