Blog

ভক্তিনগর থানার আইসি এবং সেকেন্ড অফিসারকে ক্লোজ করে দিল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার

ভক্তিনগর থানার আইসি এবং সেকেন্ড অফিসারকে ক্লোজ করে দিল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার

শালুগাড়ার এক জমিবিবাদকে কেন্দ্র করে জমি মাফিয়াদের সুযোগ পাইয়ে দেওয়া এবং অনৈতিকভাবে এক মহিলাকে গ্রেপ্তার করার অভিযোগে ভক্তিনগর থানার আইসি এবং সেকেন্ড অফিসারকে ক্লোজ করে দিল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার ত্রিপুরারী অর্থব । জানা গিয়েছে আইসি সুজয় টুঙ্গা এবং সন্দীপ সুব্বাকে ক্লোজ করেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। সুশীলা রায় ও সুরেশ কুমার আগারওয়ালের মধ্যে বিবাদ চলছিল । ঘটনা কোর্ট অবধিও যায়। সুশীলা রায়ের অভিযোগ, জমি দখলদারদের পাইয়ে দেওয়ার চেষ্টা করছে কয়েকজন পুলিশ আধিকারিক। ওই বিতর্কিত জমিতে ১৪৪ ধারা জারি হলেও কি করে সেখানে নির্মাণ কাজ চলছে তা নিয়েও প্রশ্ন তুলেছে অনেকে । জমি মালিকানার দাবিদার সুশীলা রায়ের অভিযোগ পুলিশ জমি…
Read More
শুভ জন্মদিন ঋষি কাপুর

শুভ জন্মদিন ঋষি কাপুর

আজ ৪ সেপ্টেম্বর আজ হিন্দী চলচিত্রের অন্যত্তম অভিনেতা ঋষি কাপুর এর জন্মদিন। ১৯৫২ সালে তিনি মুম্বাইয়ের চেম্বুর শহরে একটি পাঞ্জাবি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন।তার জন্মনাম হল ঋষি রাজ কাপুর।তিনি চলচ্চিত্র পরিচালক এবং নায়ক রাজ কাপুরের দ্বিতীয় পুত্র সন্তান।১৯৭০ সালে তার পিতা রাজ কাপুরের  পরিচালিত চলচ্চিত্র মেরা নাম জোকারে শিশু শিল্পী হিসেবে অভিনয় করে তিনি আত্মপ্রকাশ করেন। সেরা শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও জিতে নেন তিনি। পরবর্তী কালে  ববি চলচ্চিত্রে ডিম্পল কাপাডিয়ার সাথে প্রথম প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ পান এবং ১৯৭৪ সালে ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার লাভ করেন। এর পর এক এক করেচান্দিনী (১৯৮৯),দিওয়ানা (১৯৯২),নাগীনা (১৯৮৬), মেরা নাম জোকার (১৯৭০)আমার আকবর এন্টনী (১৯৭৭), প্রেম রোগ (১৯৮২) দা বডী…
Read More
লাইজলের সংক্রমণ বিরোধী প্রচার

লাইজলের সংক্রমণ বিরোধী প্রচার

ভারতের অগ্রণী ডিসইনফেক্ট্যান্ট ব্র্যান্ড লাইজল তার নতুন ক্যাম্পেন শুরু করল। এর নাম ‘সেফ টু টাচ’। এই ক্যাম্পেনে ধরা পড়েছে বর্তমান অতিমারীর সময়ে জীবানু ও ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সারফেস ডিসইনফেকশনের গুরুত্ব বিষয়ে সচেতনতা বৃদ্ধির বিষয়টি। কোভিড-১৯’এর প্রাদুর্ভাবের গোড়া থেকেই লাইজল গ্রাহকদের সচেতন করে চলেছে এই মারাত্মক ইনফেকশনের সংক্রমণ ঠেকাতে ডিসইনফেকশনের গুরুত্বের প্রতি। এই নতুন ক্যাম্পেন হল এক অভ্যাস পরিবর্তনের ক্যাম্পেন, যার লক্ষ্য গ্রাহকদের সচেতনতা বৃদ্ধি করা। দেশজুড়ে বিভিন্ন ভারতীয় ভাষায় এই প্রচারাভিযান চালান হবে, যাতে সকলে সুস্থ থাকেন, সারফেস ডিসইনফেকশনের গুরুত্ব বোঝেন ও পরিচ্ছন্নতা বজায় রেখে সংক্রমণের শৃঙ্খল ভাংতে পারেন। 
Read More
সোনির চারটি নতুন হাই পাওয়ার পার্টি স্পিকার

সোনির চারটি নতুন হাই পাওয়ার পার্টি স্পিকার

সোনি ইন্ডিয়ার পক্ষ থেকে তাদের হাই পাওয়ার পার্টি স্পিকার রেঞ্জে নতুন সংযোজন হিসেবে আনা হয়েছে চারটি আকর্ষণীয় নতুন মডেল – এমএইচসি-ভি৮৩ডি, এমএইচসি-ভি৭৩ডি, এমএইচসি-ভি৪৩ডি ও এমএইচসি-ভি১৩। এই অডিয়ো সিস্টেম যেকোনও পার্টিকে দারুণভাবে জমিয়ে তুলতে অসাধারন সাউন্ড জোগাবে । ভি৪৩ডি ও ভি১৩ মডেল দু’টিতে রয়েছে দুইটি ফ্রন্ট টুইটার। ভি৮৩ডি ও ভি৭৩ডি-এর মতো ভি৪৩ডি-তেও রয়েছে মিডরেঞ্জ। এই মডেলগুলির সম্পূর্ণ নতুন ডিজাইন কেবিনেটকে শক্তপোক্ত করেছে, আর সেইসঙ্গে দিচ্ছে স্পষ্টতা-সহ স্ট্রংগার বাস। এই নতুন চারটি মডেলের দাম ১৬,৯৯০ টাকা থেকে ৫৬,৯৯০ টাকার মধ্যে।  হাই পাওয়ার পার্টি স্পিকার রেঞ্জ পাওয়া যাবে সকল সোনি রিটেল স্টোর্স (সোনি সেন্টার ও সোনি এক্সক্লুসিভ), www.ShopatSC.com পোর্টাল, প্রধান ইলেকট্রনিক স্টোর্স ও…
Read More
দুর্ঘটনায় ছেলের মৃত্যুর খবর শুনে আত্মঘাতী বাবা , শোকের ছায়া রাজগঞ্জের শিকারপুরে

দুর্ঘটনায় ছেলের মৃত্যুর খবর শুনে আত্মঘাতী বাবা , শোকের ছায়া রাজগঞ্জের শিকারপুরে

দুর্ঘটনায় ছেলের মৃত্যুর খবর শুনে শোকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন বাবা । ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের শিকারপুর অঞ্চলে । জানা গেছে বিকাশ রায় নামে এক যুবক বুধবার রাতে কাজ থেকে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মারা যান । সঙ্গে মৃত যুবকের সঙ্গে বাইকে থাকা আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে । রাতে পথ দুর্ঘটনায় ছেলের মৃত্যুর খবর শুনতেই বাবা ও মা শোকস্তব্ধ হয়ে পড়ে । ছেলের মৃত্যুর শোক সামলাতে না পেরে বাবাও আত্মহত্যা করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে । এঘটনায় আজ শিকারপুর অঞ্চলের জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয়রা । বিক্ষোভরত মানুষদের অভিযোগ রাস্তায় বাম্পার না থাকার…
Read More
অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে কটাক্ষ শিবসেনার মুখপাত্র সঞ্জয়ের

অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে কটাক্ষ শিবসেনার মুখপাত্র সঞ্জয়ের

যখনই মুখ খোলেন কথা নয়, বোমা ফাটান তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে। বলিউডের কুইন কঙ্গনা রানাওয়াত সম্প্রতি সুশান্ত সিংয়ের মৃত্যুতে নানা বিতর্কের সৃষ্টি হয়েছে । সম্প্রতি কঙ্গনা জানান, মুম্বইতে তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন। 'মুভি মাফিয়া'-দের থেকে তাঁর বেশি ভয় মুম্বই পুলিশে! অভিনেত্রীর এহেন মন্তব্যে পালটা তোপ দাগলেন শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত!  অভিনেত্রীর উদ্দেশ্যে জানালেন, ''কঙ্গনাকে মুম্বই ফিরতে হবে না! তিনি মানালিতেই থাকুন!'' সম্প্রতি কঙ্গনা ট্যুইট করেছিলেন, বলিউডের 'ড্রাগ মাফিয়া'-দের প্রকাশ্যে আনতে তাঁর হরিয়ানা বা মহারাষ্ট্র সরকারের থেকে নিরাপত্তা লাগবে! মুম্বই পুলিশের প্রতি তাঁর কোনও ভরসা নেই, তিনি মুম্বই পুলিশের নিরাপত্তা গ্রহণ করবেন না! বিজেপি বিধায়ক রাম কদমকেও নিজের টুইটে ট্যাগ করেন…
Read More
গায়ে কিট জড়িয়ে করোনা আক্রান্তদের  খাদ্যদ্রব্য পৌঁছে দিচ্ছেন কোচবিহারের অভিজিৎ

গায়ে কিট জড়িয়ে করোনা আক্রান্তদের খাদ্যদ্রব্য পৌঁছে দিচ্ছেন কোচবিহারের অভিজিৎ

হাতে ব্যাগ, গায়ে পিপিই কিট নিয়ে রোজ দুবেলা ঘোরা এখন তাঁর রোজকার রুটিন । কোচবিহারে পাল্লা দিয়ে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা । কোভিড সংক্রামিত হলেই সামাজিক দিক থেকে একঘরে হয়ে পরা পরিবারদের হাতে প্ৰয়োজনীয় দ্রব্য তুলে দেওয়াই এখন ধ্যান জ্ঞান । পেশায় আইনজীবী অভিজিৎ দে ভৌমিক নিজের কাজের শতব্যস্ততাতেও এগিয়ে আসছেন মানুষের পাশে মানুষের কাজে । তিনি জানান যেহেতু কন্টেন্টমেন্ট জোন থেকে কারো পক্ষে বাইরে বেরোনো সম্ভব নয় সেই কারণে এলাকা বাসীর খেয়াল রাখা তার কর্তব্য । সেই কর্তব্যবোধ থেকেই তিনি আক্রান্ত ব্যক্তিবর্গের পরিবারের পাশে দাঁড়াচ্ছেন । তিনি আর বলেন যে, এই সংকটকালীন পরিস্থিতিতে সকলের মধ্যে খাদ্যাভাব দেখা যাচ্ছে সেই…
Read More
কোলগেটের নতুন ক্যাম্পেন

কোলগেটের নতুন ক্যাম্পেন

 কোলগেট-পামলিভ (ইন্ডিয়া) লিমিটেড সম্প্রতি তাদের ‘স্মাইল করো অউর শুরু হো যাও’ ক্যাম্পেনের আওতায় আরও একটি নতুন টিভিসি লঞ্চ্‌ করেছে।  এই টিভিসি মানুষকে উৎসাহ জোগাবে যাতে তারা লকডাউনের সময়কে ব্যবহার করেন সবকিছু ফের খতিয়ে দেখার অবসর রূপে এবং নতুন আশা নিয়ে প্রতিকূলতা অতিক্রম করার পথে এগিয়ে যেতে পারেন। এই ফিল্মটি উত্তম ভবিষ্যতের জন্য কোলগেটের আশাপ্রদানকারী ফিল্ম সিরিজের অন্যতম, যার মূল বার্তা হল ‘স্মাইল করো অউর শুরু হো যাও’ (হাসি নিয়ে যাত্রা শুরু কর)।এই প্রচারমূলক অ্যাড-ফিল্মটি দেখা যাবে পাঁচটি ভাষায় – হিন্দি, মারাঠি, বাংলা, তামিল ও তেলুগু। ক্যাম্পেনটি ইন্ডিয়া টুডে গ্রুপের সকল প্লাটফর্মে ছাড়াও অন্যান্য টেলিভিশন, ডিজিটাল ও সোস্যাল প্লাটফর্মেও দেখা যাবে।
Read More
কানাডার বুলিয়ান অ্যারে নিয়ে এলো ভার্চুয়াল লাইন দেওয়ার অ্যাপ ‘কিউ ওয়েটস’

কানাডার বুলিয়ান অ্যারে নিয়ে এলো ভার্চুয়াল লাইন দেওয়ার অ্যাপ ‘কিউ ওয়েটস’

করোনা আবহে যেকোনও জায়গায় লাইনে দাঁড়ানোর কথা শুনলেই আজ ভয় হয়। অধিকাংশ জায়গাতেই লাইন দেওয়ার সময় সোশ্যাল ডিস্টেনসিং বা সামাজিক দূরত্ব মেনে চলার কোনও উপায় থাকে না। সেটা কোনও রেস্টুরেন্ট, ডাক্তারের ক্লিনিক কিংবা নিদেনপক্ষে পাড়ার মুদির দোকানও হতে পারে। এ বার এই লাইনে দাঁড়ানোর সমস্যা থেকে মুক্তি দিতে চলেছে কানাডার তথ্যপ্রযুক্তি সংস্থা বুলিয়ান অ্যারে। পূর্ব ভারতে এই প্রথম শুরু হতে চলেছে এক ভার্চুয়াল লাইনে দাঁড়ানোর অ্যাপ 'কিউ ওয়েটস'। এবার থেকে এই অ্যাপই সবাইকে যেখান থেকে ইচ্ছে লাইনে দাঁড়ানোর সুযোগ করে দেবে। সশরীরে উপস্থিত না থেকেই। অ্যাপের মাধ্যমে এই ভার্চুয়াল রিজার্ভেশন পূর্ব ভারতে এই প্রথম। এটি ডিজিটালভাবেই জায়গা সংরক্ষণ করবে এবং…
Read More
আবার করোনার থাবা আইপিএলে,  আক্রান্ত এক মেডিক্যাল অফিসার

আবার করোনার থাবা আইপিএলে, আক্রান্ত এক মেডিক্যাল অফিসার

 এবার করোনা আক্রান্ত হয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এক মেডিক্যাল অফিসার।এই খবর প্রকাশ্যে আসার পরই ফের আতঙ্ক ছড়িয়ে পড়েছে আইপিএল। একের পর এক যেভাবে আইপিএলে ক্রমাগত থাবা বসাচ্ছে বিশ্ব মহামারী ভাইরাস, তাতে প্রতিযোগিতা কতটা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে তা নিয়ে প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে। চেন্নাই সুপার কিংসের ১৩ জনের রিপোর্ট নেগেটিভ আসতেই আবার দুশ্চিন্তার খবর আইপিএল বোর্ডের এক মেডিকেল অফিসারের করোনা ধরা পড়ায়। এ নিয়ে যথেষ্ট চিন্তিত আইপিএল আয়োজকরা। ওই মেডিকেল অফিসারের নাম প্রকাশ্যে না আসলেও কোভিড পজিটিভের সত্যতা স্বীকার করেছে বিসিসিআই। এক বিসিসিআই আধিরাকিরক বলেছেন, বোর্ডের এক মেডিক্যাল অফিসারের করোনা হয়েছে । তবে চিন্তার কোনও কারণ নেই। ওই আধিকারিক উপসর্গহীন। তাঁকে আইসোলেশনে…
Read More