Blog

মুর্শিদাবাদের সামসেরগঞ্জের বাসুদেবপুর বাজারে পরপর দুটি সোনার দোকানে দুঃসাহসিক চুরি

মুর্শিদাবাদের সামসেরগঞ্জের বাসুদেবপুর বাজারে পরপর দুটি সোনার দোকানে দুঃসাহসিক চুরি

সোমবার গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে। সাটার কেটে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। মঙ্গলবার সকালে দোকানের কাছে কান্নায় ভেঙে পড়েন স্বর্ণকার ও তার পরিবারের সদস্যরা। সকাল সকাল চুরির ঘটনা জানাজানি হতেই এলাকাজুড়ে হইচই সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছায় সামসেরগঞ্জ থানার পুলিশ। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, গভীর রাতে চোরের দল ব্যস্ততম বাসুদেবপুর বাজারের মধ্যে অবস্থিত জয় মা জুয়েলার্স ও সাহা জুয়েলার্স—দুটি দোকানের সাটার কেটে ভেতরে ঢোকে। চোরেরা প্রথমে দোকানের সিসিটিভি ক্যামেরার দিক ঘুরিয়ে দেয়, তারপর সুচারুভাবে চুরি করে। সোনার দোকানে প্রবেশ করে লণ্ডভণ্ড করে দেওয়া হয় যাবতীয় সামগ্রী। জয় মা জুয়েলার্স-এর মালিক সরোজ কুমার দাস জানান, দোকান থেকে প্রায় দুই ভরি…
Read More
ছটঘাটে বুনো হাতির হা*নায় উ*ত্তেজনা

ছটঘাটে বুনো হাতির হা*নায় উ*ত্তেজনা

মঙ্গলবার ভোরে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে আচমকা বেরিয়ে আসে একটি বুনো হাতি ও সরাসরি হ্যামিল্টনগঞ্জের বাসরা ছটঘাটের দিকে রওনা দেয়। তখন ওই ঘাটে হাজার হাজার দর্শনার্থী ও ভক্তদের ভিড় ছিল ছট উৎসব উপলক্ষ্যে। ফলে মুহূর্তের মধ্যেই সৃষ্টি হয় ব্যাপক আতঙ্কের পরিস্থিতি। ঘটনার খবর পেয়ে সেখানে কর্তব্যরত বনকর্মীরা দ্রুত সক্রিয় হয়ে হাতিটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। কিছুক্ষণ পর হাতিটি ছটঘাট এলাকা ছেড়ে সড়ক ধরে এগিয়ে যায় ও শেষে পুনরায় পাশের জঙ্গলে ঢুকে পড়ে। সৌভাগ্যবশত, এই ঘটনায় কেউ আহত হয়নি বলে বন দপ্তর সূত্রে খবর। স্থানীয়দের মতে, উৎসবের ভিড়ের মাঝখানে এ ধরনের ঘটনা বড়সড় বিপদের কারণ হতে পারত। বন দপ্তর…
Read More
পু*ড়ে ছাই দোকানের মালপত্র! ক্ষ*তিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে মেয়র

পু*ড়ে ছাই দোকানের মালপত্র! ক্ষ*তিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে মেয়র

গত রবিবার গভীর রাতে দার্জিলিং মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্কের ছায়া নেমে আসে এলাকাজুড়ে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে চারটি আসবাবপত্রের দোকানে, যার ফলে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় বলে অনুমান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের পাঁচটি ইঞ্জিন। টানা কয়েক ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও আগেই পুড়ে ছাই হয়ে যায় দোকানের সমস্ত মালপত্র। প্রাথমিক অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ১ নম্বর বরো চেয়ারম্যান, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অন্যান্য আধিকারিকরা। মেয়র ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলে তাদের পাশেই থাকার আশ্বাস…
Read More
মেয়রের উদ্যোগে পৌরকর্মীদের সঙ্গে ঘাট পরিষ্কার

মেয়রের উদ্যোগে পৌরকর্মীদের সঙ্গে ঘাট পরিষ্কার

প্রতিমা নিরঞ্জন হোক কিংবা ছটপুজো। পুজো শেষে ঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন করতে নিজ হাতে ঝাড়ু তুলে নিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। মহানন্দা নদীর নিরঞ্জন ঘাটে পৌরকর্মীদের সঙ্গে একত্রে নেমে ঘাট এলাকা ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন তিনি। মেয়র জানান, “শহরের গর্ব এই ঘাট। প্রতিমা নিরঞ্জন হোক বা ছটপুজো—শহরবাসীর নদীর কথা ভেবে তার পরিচ্ছন্নতা রক্ষা করাই প্রথম লক্ষ্য।" ঘাটের চারপাশে জমে থাকা আবর্জনা ও ফুল-মালা সরিয়ে প্রয়োজনীয় স্যানিটেশন ব্যবস্থাও নিশ্চিত করা হয়।
Read More
নেসলে ইন্ডিয়ার বোর্ড ২৫-২৬ অর্থ বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের ফলাফল ঘোষণা করেছে

নেসলে ইন্ডিয়ার বোর্ড ২৫-২৬ অর্থ বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের ফলাফল ঘোষণা করেছে

নেসলে ইন্ডিয়ার বোর্ড ২৫-২৬ অর্থ বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের ফলাফল ঘোষণা করেছে। তারা জানিয়েছে এবছর ভলিউম-ভিত্তিক প্রসারের হাত ধরে সামগ্রিক বিক্রি বেড়েছে ১০.৯%। ডমেস্টিক বিক্রি রেকর্ড করা হয়েছে ₹৫,৪১১ কোটি টাকা। চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মণীশ তিওয়ারি নিশ্চিত করেছেন যে চারটি প্রোডাক্ট গ্রুপের মধ্যে তিনটি শক্তিশালী দুই-অঙ্কের প্রবৃদ্ধি অর্জন করেছে। কোম্পানির চালিকাশক্তি হল গ্রামাঞ্চলে ডেলিভারি বাড়ানো। এবছর বাজারে অনেক বেশি অংশীদারিত্ব অর্জন করেছে নেসলে কিটক্যাট, কফি বিভাগে শীর্ষস্থান বজায় রেখেছে নেসক্যাফে, এবং দুই-অঙ্কের ভলিউম প্রবৃদ্ধি দেখেছে ম্যাগি নুডুলস। কোম্পানি সম্প্রতি জিএসটি (GST) হার কমিয়েছে। গ্রাহকদের কাছ থেকে ইতিবাচক সাড়া মিলছে। গুজরাটের সানন্দ কারখানায় একটি নতুন ম্যাগি উৎপাদন লাইন সহ উৎপাদন ক্ষমতাতে…
Read More
দীর্ঘ পাঁচ বছর পর শুরু হলো পরিষেবা

দীর্ঘ পাঁচ বছর পর শুরু হলো পরিষেবা

বরাবরই তিক্ততার সম্পর্ক চীন ও ভারতের। ২০২০ সালে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘর্ষ চলছিল ভারত ও চিনের মধ্যে। সেই ঘটনার পর পরিস্থিতি পুরোপুরো স্বাভাবিক হতে সময় লেগে গেল অনেকটাই। পাঁচ বছরের দীর্ঘ বিরতির পর ফের আকাশপথে খুলল ভারত-চিনের দরজা। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিনের গুয়াংজুর উদ্দেশে উড়ে গেল ইন্ডিগোর একটি বিশেষ ফ্লাইট। এর মধ্য দিয়েই পুনরায় শুরু হল কলকাতা ও গুয়াংজুর মধ্যে সরাসরি বিমান পরিষেবা। ২০১৯ সালের পর এটাই প্রথমবার যখন দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হল। ভারত-চিন বিমান ছাড়ার আগে বিমানবন্দরে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানও আয়োজিত হয়। সেখানে উপস্থিত ছিলেন এনএসসিবিআই বিমানবন্দরের ডিরেক্টর ড. পি. আর.…
Read More
চাঞ্চল্যকর মোড় নিলো নিয়োগ মামলায়

চাঞ্চল্যকর মোড় নিলো নিয়োগ মামলায়

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই ফের চাঞ্চল্যকর মোড় এসএসসি নিয়োগ মামলায়। সম্প্রতি এই মামলায় সিবিআইয়ের আদালতে এক সাক্ষীর মুখে উঠে এল বিস্ফোরক তথ্য। অভিযোগ, লকডাউনের সময়েও চাকরিপ্রার্থীদের নিয়োগপত্র দেওয়া হয়েছিল। আর সেই প্রক্রিয়া চালু করেছিলেন তৎকালীন চেয়ারম্যান কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও শান্তিপ্রসাদ সিংহ। সাক্ষীর দাবি, ওই নিয়োগপত্র আরটিআইয়ের নাম করে বিতরণ করা হয়! আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে এসএসসি নিয়োগ দুর্নীতির তিনটি মামলায় এক টেকনিক্যাল অফিসারের দ্বিতীয় দফার সাক্ষ্যগ্রহণ হয়। ওই সাক্ষী জানান, “কর্তৃপক্ষের নির্দেশে চাকরিপ্রার্থীদের…
Read More
হায়াত বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাথে হাত মিলিয়েছে

হায়াত বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাথে হাত মিলিয়েছে

হায়াত, বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাথে হাত মিলিয়ে ভারতে তাদের নতুন ওয়ার্ল্ড অফ হায়াত ব্র্যান্ড ক্যাম্পেইন লঞ্চ করেছে। এটি মানুষের যত্ন এবং কোম্পানির আনুগত্যের উপর ভিত্তি করে তৈরি, যা ওয়ার্ল্ড অফ হায়াতের পছন্দ, স্বীকৃতি এবং চেতনার গুরুত্বকে তুলে ধরেছে। এই প্রচারণার মাধ্যমে হায়াত এবং কারিশমা কাপুর একসাথে অতিথিদের "ওয়ার্ল্ড অফ হায়াত" -এর অংশ হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, যেখানে তারা আনুগত্য প্রোগ্রাম অফার করে, অতিথিদেরকে বিনামূল্যে রাতে থাকার জন্য পয়েন্ট, আপগ্রেড এবং অনন্য অভিজ্ঞতা করার সুযোগ দেয়। হায়াতের এই সহযোগিতাটি আধুনিক ভারতীয় ভ্রমণকারীদেরকে তাদের গল্প বলতে দেওয়ার সুযোগের সাথে সাথে ইচ্ছা-আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে এমন উদ্দেশ্য, সংযোগ এবং অভিজ্ঞতার চাহিদার সাথে বিকশিত…
Read More
চন্দননগরের আলো, পুরীর শব্দ ও দ্বাদশ জ্যোতির্লিঙ্গের থিমে মন কাড়ছে শিলিগুড়ির জগদ্ধাত্রী পুজো

চন্দননগরের আলো, পুরীর শব্দ ও দ্বাদশ জ্যোতির্লিঙ্গের থিমে মন কাড়ছে শিলিগুড়ির জগদ্ধাত্রী পুজো

কলকাতা – চন্দননগরের লাইট থিম থেকে এবার সরাসরি ওড়িশার পুরী জগন্নাথ মন্দিরের পবিত্র শব্দধারায় প্রবাহিত হল শিলিগুড়ি কলেজপাড়া জগদ্ধাত্রী পুজো। এবারের পুজোর মূল আকর্ষণে যুক্ত হয়েছে পুরী ধাঁচের লাইভ ঘন্টা, কাঁসা ও শঙ্খবাদকের দল, যা ইতিমধ্যেই শিলিগুড়ির দর্শনার্থীদের মধ্যে সাড়া ফেলেছে। কলেজপাড়া পুজো কমিটির সম্পাদক সৌরভ ভাস্কর জানান, “এবারের পুজোর পঞ্চম তম বর্ষে দর্শনার্থীরা পুজো চাক্ষুষ করার পাশাপাশি যাতে কান ও হৃদয় দিয়েও পুজো অনুভব করতে পারেন সেই ভাবনাতেই পুরীর মন্দির ঐতিহ্যের সাউন্ড লাইভ আনা হয়েছে।” এমন আধ্যাত্মিক আবেশের মধ্যে তৈরি হয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ভিত্তিক ভারতভ্রমণ থিম — প্যান্ডেলের প্রতিটি কোণ যেন একেকটি পুণ্যক্ষেত্র। নির্বিঘ্ন আলোকসজ্জা, দেবালয়ের স্টাইলের সাউন্ড, আর…
Read More
রাজ্যকে আত্মনির্ভর করতে গেলে কৃষি পরিকাঠামোর উন্নয়ন অত্যন্ত আবশ্যক: কৃষিমন্ত্রী

রাজ্যকে আত্মনির্ভর করতে গেলে কৃষি পরিকাঠামোর উন্নয়ন অত্যন্ত আবশ্যক: কৃষিমন্ত্রী

কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ আজ বলেছেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো রাজ্যকে আত্মনির্ভর করা এবং প্রতিটি  ঘরে কর্মসংস্থান নিশ্চিত করা। তিনি বলেন আমাদের রাজ্যকে আত্মনির্ভর করতে গেলে কৃষি পরিকাঠামোর উন্নয়ন অত্যন্ত আবশ্যক এবং বর্তমান রাজ্যসরকার এই লক্ষ্যকে সামনে রেখেই রাজ্যের বিভিন্ন বাজারগুলির পরিকাঠামো উন্নয়নে ব্যাপক উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছে। তিনি আজ উদয়পুরে কৃষি ও উদ্যানপালন দপ্তরের জন্য এক ছাদের নিচে বহুতল অফিস ভবন এবং রাজারবাগ প্রাথমিক গ্রামীণ বাজার উদ্বোধনের সময় এই কথা বলেন। মন্ত্রী জানান, বহুতল অফিস ভবনটির জন্য ৮.২৭ কোটি টাকা এবং প্রাথমিক গ্রামীণ বাজারটির জন্য ২.২৭ কোটি টাকা ব্যয় করা হয়েছে। মন্ত্রী…
Read More