Blog

চলে গেলেন জীবন সঙ্গিনীও

চলে গেলেন জীবন সঙ্গিনীও

রোজই নয়া গতিতে বেড়েই চলেছে করোনা। ঝড় যেন থামছেই না করোনার। করোনার দ্বিতীয় ঢেউ দেশের বাড়ছে দৈনিক মৃত্যুর সংখ্যাকেও বাড়িয়ে দিয়েছে। বহু প্রাণ গিয়েছে। ফের কেড়ে নিল আরএক প্রাণ। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন কবি শঙ্খ ঘোষের স্ত্রী প্রতিমা ঘোষ। বয়স হয়েছিল ৮৯ বছর। কবির প্রয়াণের ৮ দিনের মধ্যে কবিজায়ার জীবনাবসান। আট দিন আগেই বাংলা সাহিত্য জগতে ইন্দ্রপতন হয়। জীবনাবসান ঘটে কবি শঙ্খ ঘোষের । বাড়িতেই নিভৃতবাসে ছিলেন তিনি। চলছিল চিকিৎসা। ব্যর্থ সমস্ত প্রচেষ্টা।
Read More
মৃত্যুর সংখ্যা শীর্ষে

মৃত্যুর সংখ্যা শীর্ষে

ঊর্ধ্বমুখী বাংলার কোভিড গ্রাফ। চিন্তা বাড়াচ্ছে সামগ্রিক পরিস্থিতি। দ্রুত গতিতে বাড়ছে আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা। নজিরবিহীন করোনা সংক্রমণ দেশে। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭৯ হাজার ২৫৭ জন। যা দৈনিক মৃত্যুর নিরিখে এখনও রেকর্ড। সেই সঙ্গে দেশে ভাইরাসে মৃত্যুর সংখ্যা অতীতের সব রেকর্ড ভেঙে দিল। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৬৪৫ জনের। ভোট শেষ হলে এই পরিসংখ্যান কোন জায়গায় পৌঁছবে তা নিয়ে চিন্তায় ঊদ্বিগ্ন চিকিৎসক মহল।
Read More
করোনা আক্রান্তদের বেড পাইয়ে দিতে উদ্দ্যোগী রাজ্য সরকার

করোনা আক্রান্তদের বেড পাইয়ে দিতে উদ্দ্যোগী রাজ্য সরকার

বেশ কয়েকদিন ঊর্ধ্বমুখী দেশের দৈনিক করোনা সংক্রমণ। সংক্রমণের নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে। বাংলায়ও ক্রমেই করে বাড়ছে সংক্রমণ। এই কোভিড মোকাবিলায় বিশেষ উদ্যোগ রাজ্য সরকার। এই পরিস্থিতিতে করোনা আক্রান্তরা যাতে হাসপাতালের বেড পান, সেজন্য রাজ্য সরকারের তরফ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হল। রাজ্যের বিভিন্ন হাসপাতালে বেড ভাড়া নিল রাজ্য সরকার। রাজ্যে স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, হাসপাতালের ওই সব বেড যদি ভাড়া করতে হয়, তাহলে স্বাস্থ্য ভবনের মাধ্যমে করা যাবে। স্বাস্থ্য ভবনের হেল্পলাইন নম্বর হল ১৮০০৩১৩৪৪৪২২২। রাজ্যের ২৪টি হাসপাতালে ওই সব বেডের ব্যবস্থা করা হয়েছে।
Read More
সময় খারাপ যাচ্ছে শাসক দলের

সময় খারাপ যাচ্ছে শাসক দলের

সময় খারাপ চলছে রাজ্য শাসক দলের। ভোটের আগে বড় চাপ তৃণমূলের ঘরে। রাজ্য শাসক দলে একের পর এক চাপ চলছেই রাজ্য বিধানসভা ভোটের আগে। ফের এবার কমিশনের তরফে নোটিস পাঠানো হল কলকাতা পুরসভার প্রাক্তন পুর প্রশাসক তথা রাজ্যের বিদায়ী মন্ত্রী ববি হাকিমকে। কেন্দ্রীয় বাহিনী ও বিজেপি-র বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের জেরে তাঁকে ওই নোটিস দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে কমিশনের তরফে। পাঠানো নোটিসের জবাব না দিলে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে কমিশনের তরফে।
Read More
করোনায় মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য কামাখ্যাগুড়িতে

করোনায় মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য কামাখ্যাগুড়িতে

আলিপুরদুয়ারঃ আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়িতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল এক প্রাপ্ত বয়স্ক এক ব্যক্তির । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায় । জানাগিয়েছে,করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় পশ্চিম নারাথলি এলাকার এক ব্যক্তির শারীরিক অবনতি হওয়ায় আজ সকালে কামাখ্যাগুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয় এবং নিময় অনুযায়ী হাসপাতালে রুগীকে কোভিড-১৯ স্টেস্ট করা হয় এবং কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয় । কিছুক্ষণ পর তাঁর রিপোর্ট পজিটিভ আসে । তবে পরিবারের পক্ষ থেকে রুগীর শ্বাসকষ্ট ছিল বলে দাবী এবং রুগীকে অক্সিজেন লাগানোর কথাও বলা হয় স্বাস্থ্যকর্মীদের কিন্তু অক্সিজেন লাগানো হয়নি বলে অভিযোগ পরিবারের লোকের ।যদি ও এই অক্সিজেন বিষয়ে কামখ‍্যাগুড়ি গ্ৰামীণ হাসপাতাল পক্ষ থেকে…
Read More
স্প্রে করল কালিয়াগঞ্জের দমকলবাহিনী

স্প্রে করল কালিয়াগঞ্জের দমকলবাহিনী

করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় উত্তর দিনাজপুর জেলা পুলিশ প্রশাসনের পাশাপাশি তৎপর দমকলবাহিনীও। সংক্রমন এড়াতে দমকলের ইঞ্জিনের মাধ্যমে বাজারগুলিতে স্যানিটাইজিং করা উদ্যোগ নিলো কালিয়াগঞ্জ পুরসভা। দমকলের জলের ট্যাঙ্কে ফিনাইল ও স্যানিটাইজার মিশিয়ে স্প্রে করা হল কালিয়াগঞ্জের শহরের দুটি গুরুত্বপূর্ণ বাজার। নীচে বসা দোকান থেকে শুরু বাজারের সমস্ত দোকান ফুটপাত হোস পাইপের মাধ্যমে স্প্রে করল কালিয়াগঞ্জের দমকলবাহিনী। প্রতিদিনই শয়ে শয়ে ক্রেতা বিক্রেতা তাদের পন্য সামগ্রী নিয়ে এসে ভীড় জমায় বাজারগুলিতে। মানা হয়না কোনও সামাজিক বিধিনিষেধ ও নিরাপদ দূরত্ব। ফলে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে যাওয়ায় তাই কালিয়াগঞ্জ পুরসভার উদ্যোগে কালিয়াগঞ্জের শহরের মহেন্দ্রগঞ্জ বাজার, তারা বাজারে এদিন দমকলের দুটি ইঞ্জিন স্যানিটাইজার স্প্রে করল।…
Read More
ভোট মিটলেও জলের ব্যবস্থা নেই

ভোট মিটলেও জলের ব্যবস্থা নেই

ভোটের আগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসে বলেন, ভোট মিটলেই জলের ব্যবস্থা হবে। ভোট মেটে কিন্তু জলের ব্যবস্থা হয় না। আর এতেই ক্ষিপ্ত গ্রামের মানুষ। শুকিয়ে গেছে কুয়োর জল, নলকূপ থেকেও বের হচ্ছে না জল, সরকারি মার্শালটিও প্রায় দের বছর ধরে অকেজো, তাই চরম জল সংকটে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের মাঝিয়ালি অঞ্চলের ভুটি ঝাড়ি দেবনাথ পাড়ার মানুষ। সরকারি মার্শাল বাড়ির কুয়ো ও নলকূপে জল না থাকায় পানীয় জল আনতে হচ্ছে দেবীঝোরা চা বাগান থেকে। এলাকার বাসিন্দা অজয় দেবনাথের বক্তব্য, প্রতিবছর আমাদের এই দেবনাথ পাড়ায় জলের সমস্যা দেখা যায় । বছরের তিন মাস মূলত এ সমস্যা দেখা যায় । আমাদের…
Read More
নতুন ওপ্পো এ৫৩এস ৫জি স্মার্টফোন

নতুন ওপ্পো এ৫৩এস ৫জি স্মার্টফোন

ওপ্পো নিয়ে এলো এক সাশ্রয়ী ৫জি-রেডি স্মার্টফোন - ওপ্পো এ৫৩এস ৫জি। ২ মে থেকে ফ্লিপকার্ট ও মেইনলাইন রিটেল আউটলেটগুলিতে দুইটি কলারে ফোনটি পাওয়া যাবে - ক্রিস্টাল ব্লু ও ইঙ্ক্‌ ব্ল্যাক। এর দাম ১৪,৯৯০ টাকা (৬জিবি র‍্যাম + ১২৮জিবি রম) ও ১৬,৯৯০ টাকা (৮জিবি র‍্যাম + ১২৮জিবি রম)। ওপ্পো এ৫৩এস ৫জি স্মার্টফোনটি ৫জি নেটওয়ার্ক কানেকশন সাপোর্ট করবে। এতে ডুয়াল সিম ডুয়াল স্ট্যান্ডবাই (৫জি) ব্যবস্থা থাকায় এই ফোনটিতে দুইটি ৫জি সিমকার্ড ব্যবহার করা যাবে। মাইক্রো এসডি স্লটের মাধ্যমে এতে ১২৮জিবি স্টোরেজ থাকবে। ১৮৯.৬ গ্রাম ওজনের এই ফোনে আছে ৬জিবি থেকে ৮জিবি মেমোরি, ৫০০০এমএএইচ ব্যাটারি, অল-ডে এআই আই-কমফর্ট ফিচার, সাইড ফিঙ্গারপ্রিন্ট আনলক ফিচার।…
Read More
লক্ষাধিক টাকার কাঠ উদ্ধার বক্সার  জঙ্গল থেকে

লক্ষাধিক টাকার কাঠ উদ্ধার বক্সার জঙ্গল থেকে

বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে মূল‍্যবান গাছ কেটে চেরাই করে সাইকেলে করে বনবস্তি হয়ে পাচার করছিল পাচারকারীরা। অভিযান চালিয়ে কাঠ পাচার রুখে দিল বনকর্মীরা । বুধবার সকালে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের লতাবাড়ির পি এম জি এলাকা দিয়ে সাতজন পাচারকারী সাতটি সাইকেলে করে মূল‍্যবান কাঠ পাচার করছিল ।খবর পেয়ে বনদপ্তরের পানা মোবাইল রেঞ্জের বনকর্মীরা লতাবাড়ি পি এম জি এলাকায় অভিযান চালায় বনকর্মীদের দেখে পাচারকারীরা কাঠ বোঝাই সাইকেল ছেড়ে এলাকা থেকে পলায়ন করতে সক্ষম হয় । বনকর্মীরা লক্ষাধিক টাকা মূল‍্যের প্রচুর কাঠ উদ্ধার করে উদ্ধারকৃত কাঠ পানা রেঞ্জ কারয‍্যালয়ে নিয়ে আসা হয়েছে।
Read More
কিয়া ইন্ডিয়ার নতুন স্লোগান

কিয়া ইন্ডিয়ার নতুন স্লোগান

অটোমেকার স্তর থেকে অ্যাডভান্সড ও ইকো-ফ্রেন্ডলি মবিলিটি সলিউশনস প্রোভাইডর স্তরে কোম্পানির পরিবর্তনের দিকে দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্য নিয়ে কিয়া ইন্ডিয়া ভারতে তাদের ব্র্যান্ড রিলঞ্চ্‌ করল। দক্ষিণ কোরিয়ার বাইরে ভারতই প্রথম দেশ যেখানে কিয়া ব্র্যান্ডের রিলঞ্চ্‌ হল। কিয়া কর্পোরেশনের মালিকানাধীন কিয়া ইন্ডিয়া তাদের লোগো ও স্লোগানে পরিবর্তন এনেছে। তাদের নতুন স্লোগান - ‘মুভমেন্ট দ্যাট ইন্স্‌পায়ার্স’। ব্র্যান্ড রিলঞ্চ্‌ উপলক্ষে কিয়া ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার মি. কুখ্যুন শিম নতুন ‘সেল্টোস’ ও নতুন কিয়া লোগো উদ্বোধন করেন। পরিবর্তনের সূচক হিসেবে কোম্পানির নাম ‘কিয়া মোটর্স ইন্ডিয়া’ থেকে কিয়া ইন্ডিয়া’ করা হয়েছে। নতুন স্টাইলাইজড লোগো নিয়ে ভারতের বাজারে মে মাসের প্রথম সপ্তাহে আসবে…
Read More