Blog

স্টেলান্টিস ইন্ডিয়া অ্যান্ড এশিয়া প্যাসিফিক

স্টেলান্টিস ইন্ডিয়া অ্যান্ড এশিয়া প্যাসিফিক

ভারত ও সংশ্লিষ্ট অঞ্চলে তাদের কর্ম সম্পাদনের জন্য মুখ্য গুরুত্ত্বপূর্ণ পদগুলিতে নিয়োগ সম্পন্ন করার কথা ঘোষণা করল স্টেলান্টিস ইন্ডিয়া অ্যান্ড এশিয়া প্যাসিফিক। রোলান্ড বউচারা এখন ভারতে স্টেলান্টিসের সিইও ও ম্যানেজিং ডিরেক্টর হলেন। পার্থ দত্ত ভারত ও এশিয়া প্যাসিফিক রিজিয়নে ইঞ্জিনিয়ারিং, ডিজাইন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অপারেশনের দায়িত্ত্ব পেলেন। স্টেলান্টিসে রোলান্ড ও পার্থর নিয়োগের কথা ঘোষণা করে তাঁদের অভিনন্দন জানান স্টেলান্টিস ইন্ডিয়া অ্যান্ড এশিয়া প্যাসিফিকের চিফ অপারেটিং অফিসার কার্ল স্মাইলি। স্টেলান্টিস গ্রুপের ম্যানুফ্যাকচারিং অপারেশন-সহ জীপ ও সিট্রেন ন্যাশনাল সেলস কোম্পানিসমূহের পূর্ণ দায়িত্ত্ব পেলেন রোলান্ড বউচারা। তিনি ২০১৭ সাল থেকে সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট (সেলস অ্যান্ড মার্কেটিং) হিসেবে সিট্রেন ইন্ডিয়া অপারেশনসের দায়িত্ত্ব পালন করেছেন। ২০১৭…
Read More
বেদান্ত’র আয়রন অ্যান্ড স্টিল সেক্টরে সিইও পদে সৌভিক মজুমদার

বেদান্ত’র আয়রন অ্যান্ড স্টিল সেক্টরে সিইও পদে সৌভিক মজুমদার

আয়রন ও স্টিল সেক্টরে বৃদ্ধির ধারা অব্যাহত রাখতে দুজন ইন্ডাস্ট্রি ভেটারেনের পদোন্নতি ঘটালো বেদান্ত গ্রুপ। বেদান্ত আয়রন অ্যান্ড ফেরো অ্যালয়েজ বিজনেস-এর সিইও সৌভিক মজুমদারকে বেদান্ত আয়রন অ্যান্ড স্টিল সেক্টরের সিইও পদে নিয়োগ করা হল। একইসঙ্গে, বেদান্ত ভ্যালু অ্যাডেড বিজনেস-এর ডিরেক্টর এনএল ভাট্টে’কে ইএসএল স্টিল-এর সিইও পদে নিয়োগ করা হল। পদোন্নতির জন্য সৌভিক মজুমদার ও এনএল ভাট্টে’কে অভিনন্দন জানিয়ে বেদান্ত গ্রুপের সিইও সুনীল দুজ্ঞল আশা প্রকাশ করে বলেন, তাঁদের বিভিন্ন ক্ষেত্রের সমৃদ্ধ অভিজ্ঞতার প্রয়োগে সেফটি, এনভায়রনমেন্ট ও গ্রোথের দিক থেকে বেদান্তর আয়রন ও স্টিল বিজনেস নতুন উচ্চতায় পৌঁছে যাবে। প্রসঙ্গত, সৌভিক মজুমদার বেদান্ত গ্রুপের সঙ্গে প্রায় ২৫ বছর ধরে যুক্ত রয়েছেন।…
Read More
গ্লেনমার্কের ন্যাজাল স্প্রে – রায়ালট্রিস

গ্লেনমার্কের ন্যাজাল স্প্রে – রায়ালট্রিস

ইউরোপিয়ান ইউনিয়নের ১৭টি দেশে তাদের উদ্ভাবনী ন্যাজাল স্প্রে’র বিপণনের অনুমোদন সংক্রান্ত আবেদন প্রক্রিয়ার সমাপ্তি পর্ব শুরু করেছে গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস লিমিটেড। গ্লেনমার্কের উদ্ভাবনী ন্যাজাল স্প্রে ‘রায়ালট্রিস’ শীঘ্রই পাওয়া যাবে অস্ট্রিয়া, বেলজিয়াম, চেক রিপাবলিক, জার্মানি, ডেনমার্ক, স্পেন, ফিনল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড, ইটালি, নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া, সুইডেন ও ইউকে’তে। গ্লেনমার্ক নিজস্ব উদ্যোগে রায়ালট্রিসের বানিজ্যিকীকরণ করবে কিছু নির্বাচিত বাজারে। এছাড়া, গ্লেনমার্কের সঙ্গে এক এক্সক্লুসিভ লাইসেন্সিং এগ্রিমেন্ট অনুসারে ফ্রান্স, ইটালি, স্পেন ও বল্কান রিজিয়নের মতো দেশগুলিতে বাণিজ্যিকীকরণের পুরোভাগে থাকবে মেনারিনি গ্রুপ। রায়ালট্রিস হল গ্লেনমার্কের তৈরি এক অভিনব ফিক্সড-ডোজ কম্বিনেশন (অ্যান্টি-হিস্টামিন ও স্টেরয়েড) ন্যাজাল স্প্রে, যা ১২ বৎসরের উর্ধের রোগীদের অ্যালার্জিক রাইনাইটিস উপসর্গের চিকিৎসায় ব্যবহৃত…
Read More
আমন্ড ইমিউনিটি বৃদ্ধির সহায়ক

আমন্ড ইমিউনিটি বৃদ্ধির সহায়ক

ইদানীং অনেকেই নিউট্রিশন ও ইমিউনিটির ব্যাপারে সচেতন হয়ে উঠেছেন। রোগপ্রতিরোধের জন্য নিয়মিত পুষ্টিকর খাদ্য খাওয়ার প্রয়োজনের কথা এখন প্রায় সকলেই জানেন। নিউট্রিশন স্পেশালিস্ট ও পাইলেটস এক্সপার্ট মাধুরী রুইয়া অভিমত প্রকাশ করে বলেছেন, ইমিউনিটি বৃদ্ধি করার জন্য সকলের নিয়মিত তিনটি খাদ্য গ্রহণ করা উচিত। তাঁর নির্ধারিত খাদ্যগুলি হল আমন্ড, দই ও আম। প্রতিদিনের খাদ্যতালিকায় ভাল ও পুষ্টিকর খাদ্যের মধ্যে আমন্ড থাকা উচিত। স্ন্যাক হিসেবেও আমন্ড বেশ ভাল। আমন্ডে থাকা পুষ্টিকর উপাদানগুলি ইমিউনিটি বৃদ্ধির সহায়ক। প্রোবায়োটিক্সে পরিপূর্ণ দই মানুষের শরীরের ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে। প্রতিদিন দই খেলে রোগপ্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পায়। অন্যদিকে, ভিটামিন এ ও ভিটামিন সি-এর ভান্ডার হল আম। নিয়মিত আম…
Read More
লেভি’স ‘বাই বেটার, উইয়্যার লঙ্গার’

লেভি’স ‘বাই বেটার, উইয়্যার লঙ্গার’

‘বাই বেটার, উইয়্যার লঙ্গার’ নামে এক নতুন স্প্রিং ক্যাম্পেন শুরু করল লেভি’স। লেভি’স-এর ‘বাই বেটার, উইয়্যার লঙ্গার’ ক্যাম্পেনটি স্থান পাবে লেভি’স-এর সকল প্লাটফর্মে – ডিজিটাল, সোস্যাল ও ব্রডকাস্ট। এটি হল ফ্যাশন বিষয়ে পুণর্বিচারের জন্য এবং এক সুন্দর ভবিষ্যতের লক্ষ্যে কোম্পানি ও গ্রাহকদের সম্মিলিত উদ্যোগ গ্রহণের প্রচেষ্টা। পোশাক উৎপাদন ও ক্রয়ের ওপরে পরিবেশগত প্রভাবের ব্যাপারে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যেই এই ক্যাম্পেন। এতে অংশ নিচ্ছেন প্রেরণাপ্রদানকারী চেঞ্জমেকারদের একটি গ্রুপ – জাডেন স্মিথ, জিয়ে বাস্তিদা, মেলাটি উইজসেন, জুহ্‌তেজকাৎ, এম্মা চেম্বারলিন ও মার্কাস র‍্যাশফোর্ড এমবিই। এই মাল্টি প্লাটফর্ম গ্লোবাল অ্যাড ক্যাম্পেনে টেঁকসই ও গুণমানসম্পন্ন পোশাক তৈরির ব্যাপারে লেভি’স-এর মনোভাব প্রকাশ পেয়েছে। অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে কটনাইজড হেম্প,…
Read More
ভিআই বিজনেস প্লাস পোস্ট-পেড প্ল্যান

ভিআই বিজনেস প্লাস পোস্ট-পেড প্ল্যান

ভোডাফোন আইডিয়া লিমিটেডের এন্টারপ্রাইজ শাখা ভিআই বিজনেস নিয়ে এল এক বিস্তৃত সম্ভারের পোস্ট-পেড প্ল্যান – ভিআই বিজনেস প্লাস। ব্যবসায়িক সংস্থা ও কর্মরত পেশাদারদের জন্য এই প্ল্যানগুলি খুবই উপযোগী। ভিআই বিজনেস প্লাস একটি ইন্ডাস্ট্রি-লিডিং মোবিলিটি সলিউশন, যার দ্বারা বিভিন্ন পোস্ট-পেড প্ল্যানের মাধ্যমে অনেকরকম কাজ করা সম্ভব হবে। মাত্র ২৯৯ টাকা থেকে শুরু ভিআই বিজনেস প্লাস, যা এন্টারপ্রাইজ, ক্ষুদ্র ব্যবসায়িক সংস্থা ও তাদের কর্মীদের সুরক্ষিত ও সহজ উপায়ে যোগাযোগের সুবিধা দেবে। শুধু ভয়েস বা ডেটা নয়, ভিআই বিজনেস প্লাস দেবে আরও অনেককিছু, যেমন মোবাইল সিকিউরিটি, লোকেশন ট্র্যাকিং, ডেটা পুলিং ও এন্টারটেনমেন্ট। এন্টারপ্রাইজ ও ওয়ার্কিং প্রফেশনালরা ভিআই বিজনেস প্লাসের মাধ্যমে অবিচ্ছিন্ন ডিজিটাল এক্সপিরিয়েন্স…
Read More
কানাড়া রোবেকো ফোকাসড ইকুইটি ফান্ড এনএফও

কানাড়া রোবেকো ফোকাসড ইকুইটি ফান্ড এনএফও

‘কানাড়া রোবেকো ফোকাসড ইকুইটি ফান্ড’ নামে একটি নতুন ফান্ড অফার (এনএফও) লঞ্চের কথা ঘোষণা করল কানাড়া রোবেকো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।  এটি একটি ওপেন-এন্ডেড ইকুইটি স্কিম। ১৫ দিনের এনএফও পিরিয়ড শুরু হচ্ছে ২৩ এপ্রিল ও সমাপ্ত হবে ৭ মে। নতুন স্কিমটি পুণরায় খুলবে ১৮ মে। এনএফও-টিতে নিম্নতম বিনিয়োগের পরিমাণ হবে লাম্পসাম ইনভেস্টরদের জন্য ৫,০০০ টাকা ও তারপর ১ টাকার গুণিতকে, এবং এসআইপি-র জন্য ১,০০০ টাকা ও তারপর ১ টাকার গুণিতকে। এই ফান্ড বিভিন্ন ক্ষেত্রের সর্বাধিক ৩০টি লার্জ ক্যাপ, মিড ক্যাপ ও স্মল ক্যাপ কোম্পানিতে বিনিয়োগ করবে।  শ্রীদত্ত ভান্ডওয়ালদার (হেড–ইকুইটিস) কানাড়া রোবেকো ফোকাসড ইকুইটি ফান্ডের নিয়ন্ত্রক হবেন। তিনি কানাড়া রোবেকো এএমসি-তে…
Read More
কড়া নির্দেশ দিলেন রাজ্যের মুখ্য সচিব

কড়া নির্দেশ দিলেন রাজ্যের মুখ্য সচিব

ধারাবাহিকভাবে বেড়ে চলেছে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে, মতামত বিশেষজ্ঞদের। বছর ঘুরতেই ফের গ্রাস করেছে করোনা আতঙ্ক। রীতিমতো ভয় ধরাচ্ছে দৈনিক আক্রান্তের সংখ্যা। সংক্রমণের ভয়ের এরমধ্যে বাড়ছে অক্সিজেনা পর্যাপ্ত পরিমাণে না মেলার ভয়। তার মধ্যেই একশ্রেণীর অসাধু ব্যবসায়ীরা নেমে পড়েছেন কালোবাজারি করতে। আর তাই এই কালোবাজারি বন্ধ করতে তৎপর রাজ্য প্রশাসন। এক বৈঠকে অক্সিজেন নিয়ে যাতে রাজ্যে কোনও সমস্যা না হয় সেই বিষয়ে জেলার জেলাশাসকদের নজরদারির নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। অক্সিজেন সংক্রান্ত বিষয়ে রাজ্যের প্রশাসন–জেলা প্ৰশাসনের মধ্যে যাতে সবসময় যোগাযোগ থাকে সেদিকে লক্ষ্য রাখার কথাও বলেছেন মুখ্যসচিব।
Read More
ভ্রাম্যমাণ ATM পরিষেবা চালু করল HDFC ব্যাঙ্ক

ভ্রাম্যমাণ ATM পরিষেবা চালু করল HDFC ব্যাঙ্ক

করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় জর্জরিত দেশ। মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে বহু শহরেই বাইরে বেরোনো মানা। তবে সচল রয়েছে জরুরি পরিষেবা। এমন অবস্থায় গ্রাহকরা যাতে সহজেই টাকা তুলতে পারেন, সে জন্যই ভ্রাম্যমাণ ATM পরিষেবা ফের চালু করল HDFC ব্যাঙ্ক। এই পরিষেবার মাধ্যমে বেসরকারি ব্যাঙ্কের ATM গাড়ি রাস্তায় রাস্তায় ঘুরবে। প্রসঙ্গত, গত বছর করোনাকালে প্রথম এই পরিষেবা চালু করেছিল HDFC। আপাতত দেশের 19টি শহরে এই পরিষেবা চালু করা হয়েছে। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, আপাতত দিল্লি, মুম্বই, হায়দরাবাদ, চেন্নাই, পুনে, লখনউ, দেরাদুন, কটক, বিজয়ওয়াড়া, এলাহাবাদ-সহ 19টি শহরে এই পরিষেবা দেওয়া হবে। তবে এখনই কলকাতায় দেখা যাবে না HDFC ব্যাঙ্কের Mobile ATM। গতবছর সকাল…
Read More
চেইন ব্রেক করতে স্থানীয় ব্যবসায়ী সংগঠন গুলির সঙ্গে বৈঠক

চেইন ব্রেক করতে স্থানীয় ব্যবসায়ী সংগঠন গুলির সঙ্গে বৈঠক

ইসলামপুর শহরে করোনার চেইন ব্রেক করতে ইসলামপুর পৌরসভা তরফে ইসলামপুর মহকুমা শাসক ও পুলিশ প্রশাসনের কাছে কয়েকটি কঠোর পদক্ষেপ গ্রহণ করা যায় তার জন্য সিফারিশ করবে। এই কথাটা ইসলামপুর পৌরসভার এক্সিকিউটিভ পাঁচু গোপাল রায়অফিসার মঙ্গলবার সাংবাদিকদের কে জানান। এদিন পৌরসভার পক্ষ থেকে ইসলামপুর পৌরসভার মিটিং হলে স্থানীয় ব্যবসায়ী সংগঠন গুলির সঙ্গে বৈঠক করা হয়। এই মিটিংয়ে করোনা মহামারীর চেইন কিভাবে ব্রেক করা যায় তার জন্য দুই পক্ষের মধ্যে মতের আদান-প্রদান করা হয় । এক্সিকিউটিভ অফিসার জানান যেভাবে অন্য অন্য জেলাতে মাস্ক ব্যবহার না করলে ফাইন ও অন্যান্য আইনগত ব্যবস্থা নেওয়া হয় সেটা আমাদের এই শহরে করা যেতে পারে তার জন্য…
Read More