প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি ও আত্মসচেতনতার ব্যবধান ঘোচাতে দীর্ঘ ১৬ বছর ধরে কাজ করে চলেছে আকাশ ন্যাশনাল ট্যালেন্ট হান্ট এক্সাম (ANTHE)। প্রতিষ্ঠার পর থেকে ১ কোটিরও বেশি শিক্ষার্থী এই পরীক্ষায় রেজিস্ট্রেশন করেছে। এটি ভারতের অন্যতম বৃহত্তম ও দীর্ঘস্থায়ী ছাত্র মূল্যায়ন প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। শুধুমাত্র একটি নির্দিষ্ট স্কোরের মাধ্যমে পারফরম্যান্স পরিমাপ করার পরিবর্তে, ANTHE বিস্তৃত ও বৈজ্ঞানিক উপায়ে মূল্যায়ন করে। এটি শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক জ্ঞান, দক্ষতা, বিশ্লেষণাত্মক ক্ষমতা এবং পরীক্ষার পদ্ধতি মূল্যায়ন করে থাকে।
আকাশ এডুকেশনাল সার্ভিসেস লিমিটেডের (AESL) এমডি এবং সিইও শ্রী চন্দ্র শেখর গারিষা রেড্ডি বলেন, “আমাদের কাছে ANTHE কখনোই শুধু স্কলারশিপ নির্ধারণের পরীক্ষা ছিল না। এর মূল উদ্দেশ্য হলো সঠিক সময়ে শিক্ষার্থীদের তাদের একাডেমিক সম্ভাবনা বুঝতে সাহায্য করা।” তিনি আরও জানান যে, এই পরীক্ষার ফলাফল শিক্ষার্থীদের তাদের শক্তি ও দুর্বলতাগুলো বুঝতে এবং ভবিষ্যৎ যাত্রার সঠিক পথ বেছে নিতে সাহায্য করে। উল্লেখ্য, NEET UG এবং JEE Advanced 2026-এ টপ ১০০-এ থাকা শীক্ষার্থীদের মধ্যে অনেকেই আকাশ ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন এবং তারা ANTHE থেকে প্রস্তুতি নিয়েছিলেন।
পরীক্ষার পর প্রতিটি অংশগ্রহণকারীকে বিস্তারিত ‘ANTHE ইন্টেলিজেন্স রিপোর্ট’ দেওয়া হয়, যা কম্পিটিটিভ এক্সাম সাকসেস পোটেনশিয়াল (সিইএসপি), টেস্ট-টেকিং পার্সোনালিটি (টিটিপি) এবং অ্যাটম্পট ইন্টেলিজেন্স কোশেন্ট (এআইকিউ)-এর মতো বিষয়গুলো বিশ্লেষণ করে। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য উন্মুক্ত এই পরীক্ষায় ১০০% পর্যন্ত স্কলারশিপ এবং টপ পারফর্মারদের জন্য আড়াই কোটি টাকার নগদ পুরস্কার জেতার সুযোগ থাকবে। অনলাইন পরীক্ষা আগামী ২৭ অক্টোবর থেকে ১ নভেম্বর এবং অফলাইন পরীক্ষা ১১, ২৫ অক্টোবর ও ১ নভেম্বর ২০২৬-এ হবে। অফিশিয়াল পোর্টাল ও আকাশ সেন্টারের মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া বর্তমানে খোলা রয়েছে।
আকাশ নিয়ে এলো মেধা মূল্যায়ন ও স্কলারশিপের সুযোগ, পরীক্ষা অক্টোবর ও নভেম্বরে
