Blog

লক্ষণ থাকলেই হাসপাতালে

লক্ষণ থাকলেই হাসপাতালে

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশে। বছর ঘুরতেই ফের গ্রাস করেছে করোনা আতঙ্ক। প্রতিদিন ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো তাড়া করে বেড়াচ্ছে মারণ করোনা। দৈনিক আক্রান্তের সংখ্যা রীতিমতো ভয় ধরাচ্ছে। নয়া রেকর্ড তৈরি করেছে করোনা ভাইরাস৷ এই মুহূর্তে রাজ্যের সরকারি ও বেসরকারি ল্যাবরেটরিগুলির উপর আরটি-পিসিআর পরীক্ষার জন্য চাপ মারাত্মক। পরীক্ষা হলেও অনেক সময় রিপোর্ট আসতে সময় লাগে অনেক। অনেকসময় রিপোর্টও ভুল আসে। তৈরি হচ্ছে নানা জটিল পরিস্থিতি। একাধিক হাসপাতাল ‘রেফার’ করেই দায় সারছিল। এসব ক্ষেত্রে বেশিরভাগ রোগীকেই চরম হয়রানির মুখে পড়তে হচ্ছিল। তাই রেফার রোগ ঠেকাতে এগিয়ে এল স্বাস্থ্য দপ্তর। এবার এ লিখিত নির্দেশিকা জারি করে জানিয়ে দিল, সামান্যতম করোনা উপসর্গ…
Read More
বড় সিদ্ধান্ত নিলো অর্থমন্ত্রক

বড় সিদ্ধান্ত নিলো অর্থমন্ত্রক

মারণ ভাইরাস মোকাবিলায় হিমশিম খাচ্ছে গোটা দেশ। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশে। রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। দৈনিক আক্রান্তের সংখ্যা রীতিমতো ভয় ধরাচ্ছে। এই পরিস্থিতিতে ফের লোকডাউনে এর মুখে দেশ। এই মহামারীর মোকাবিলায় রাজ্যগুলিকে যাতে অর্থ সংকটের সম্মুখীন না হতে হয়, তা নিশ্চিত করতে বড় পদক্ষেপ করল কেন্দ্র। নির্ধারিত সময়ের একমাস আগেই বিপর্যয় মোকাবিলা খাতে প্রথম কিস্তির ৮ হাজার ৮৭৩.৬ কোটি টাকা বরাদ্দ করা হল। সব রাজ্যই এখন থেকে নিজেদের জন্য বরাদ্দ এই অর্থ ব্যবহার করতে পারবে। এই অর্থ দিয়েই হাসপাতালগুলিতে অক্সিজেন প্লান্ট স্থাপন, ভেন্টিলেটর কেনা, থার্মাল স্ক্যানার এবং অন্যান্য চিকিৎসা সামগ্রী কেনার প্রস্তাব দেওয়া হয়েছে।
Read More
নতুন বাংলা শিল্পীরা হোক আগামীর নক্ষত্র

নতুন বাংলা শিল্পীরা হোক আগামীর নক্ষত্র

যত সময় যাচ্ছে ততই মানুষ ভালো থাকার রসদ হারিয়ে ফেলেছে, এখন আমাদের প্রত্যেকের একটাই চাহিদা আমরা একটু ভালো থাকতে চাই, মাত্র এক বছর আগে কোরনার প্রথম দাপটের সময় মানুষ যখন গৃহবন্দি হয়ে একঘেয়ে জীবন কাটাচ্ছে, ঠিক তখন প্রতিটা শিল্পী নিজেদের ফেসবুকে গান গেয়ে কিংবা শ্রোতাদের সাথে সরাসরি কথা বলে তাদের সাধ্যমতো চেষ্টা করছে মানুষকে ভাল রাখতে, তবে জানেন কি এই মুহূর্তে সবথেকে হতাশাময় জীবন কাটাচ্ছে প্রতিটি শিল্পী, বহু সংগীতশিল্পী তাদের শিল্প তৈরি করার স্বপ্ন ভেঙে ফেলছে, আর ঠিক এই সময় মৌলিক বাংলা গান কে আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, শিল্পীদের পাশে এসে দাঁড়াচ্ছে JMR Music company , ইতিমধ্যেই যারা…
Read More
ভয়াবহতার সীমা ছাড়াচ্ছে করোনা

ভয়াবহতার সীমা ছাড়াচ্ছে করোনা

দৈনিক সংক্রমণের ভয়াবহ রেকর্ড। হু হু করে বাড়ছে সংক্রমণ। ফের একবার দৈনিক সংক্রমণে বিশ্বে সর্বকালীন রেকর্ড গড়ল ভারত। দৈনিক করোনার গ্রাফ সাড়ে তিন লক্ষ পেরিয়ে এবার পৌঁছে গেল ৪ লক্ষে। বিশ্বের কোনও দেশে দৈনিক সংক্রমণ এর আগে চার লাখ পার হয়নি। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১ হাজার ৯৯৩ জন, মৃত্যু হয়েছে ৩৫২৩ জনের। এক ধাক্কায় তা অনেকটাই বেড়েছে। ইতিমধ্যেই একাধিক রাজ্যে জারি হয়েছে কার্ফু। বাংলাতেও সংক্রমণ চেন ভাঙতে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।
Read More
নতুন নিয়ম

নতুন নিয়ম

প্রতিদিন ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো তাড়া করে বেড়াচ্ছে মারণ করোনা। এই মুহূর্তে দেশজুড়ে যা করোনা পরিস্থিতি, তাতে ভয়ঙ্কর, উদ্বেগজনক ইত্যাদি কোনও বিশেষণই যথেষ্ট নয়। এই পরিস্থিতিতে নতুন গাইডলাইন দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। গাইডলাইন অনুযায়ী, যে ঘরে কোভিড আক্রান্ত ব্যক্তি থাকবেন সেটি যেন খোলামেলা হয়। অর্থাত্ জানলা-দরজা দিয়ে যেন হাওয়া-বাতাস আসে। করোনা আক্রান্তকে সব সময়ে ত্রিস্তরীয় মাস্ক পরে থাকতে হবে। মাস্ক নোংরা হলেই বা ৮ ঘণ্টা পার হলেই ফেলে দিয়ে নতুন মাস্ক পরতে হবে। তবে, মাস্ক ফেলার সময়েও সাবধান হতে হবে। সেটি সোডিয়াম হাইপোক্লোরাইটে ধুয়ে, জীবাণুমুক্ত করে তবেই ফেলে দিতে হবে। পাশাপাশি বলা হয়েছে হোম আইসোলেশনের পর কোভিড টেস্টের কোনও প্রয়োজন নেই…
Read More
শিলিগুড়ি কলেজ গ্রাউন্ডে চলছে করোনার অ্যান্টি বডি টেস্ট

শিলিগুড়ি কলেজ গ্রাউন্ডে চলছে করোনার অ্যান্টি বডি টেস্ট

আগামী ২ মে, বিধানসভা নির্বাচনের ভোট গণনা। দার্জিলিং জেলার শিলিগুড়ি কলেজ ময়দানে ভোট গণনা হবে তিনটি বিধানসভা কেন্দ্রের শিলিগুড়ি, মাটিগাড়া, নকশালবাড়ি এবং ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্রের ভোট গণনা। সারা দেশের পাশাপাশি রাজ্যে ভয়াবহ ভাবে বেড়ে চলেছে করোনা সংক্রমণ নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ভোট গণনা কেন্দ্রে যারা ঢুকবেন তাদের করোনা টেস্ট অথবা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়ে ঢুকতে হবে গণনা কেন্দ্রে ।আজ থেকে শিলিগুড়ি কলেজ গ্রাউন্ডে চলছে করোনার অ্যান্টি বডি টেস্ট।
Read More
রক্তের সংকট মেটাতে উদ্যোগী হল ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা

রক্তের সংকট মেটাতে উদ্যোগী হল ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা

মহামারী সময় কালে রক্তের সংকট মেটাতে উদ্যোগী হল ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা। এদিন বিজেপি দলীয় কার্যলয়ে এই রক্ত দান শিবিরের আয়োজন করা হয়। দলের কর্মীরা রক্ত দান করে সংকট কালে রক্তে ঘাটতি মেতাতে এই রক্তদান শিবির। এদিন রক্তদান শিবিরে উপস্থিত ছিল শঙ্কর ঘোষ সহ যুব সংগঠনের নেতা ও কর্মীরা। জানা যায় ৩৫-৪০ ইউনিট রক্ত সংগ্রহ করে রক্তের ঘাটতি মেটাতে শিলিগুড়ি জেলা হাসপাতালের হাতে তুলে দেওয়া হবে। সংক্রমণকালে যুব সংগঠনের উদ্যোগকে সাধুবাদ জানান বিজেপি নেতা শঙ্কর ঘোষ।
Read More
সেফ হোম খোলা হচ্ছে আলিপুরদুয়ারে

সেফ হোম খোলা হচ্ছে আলিপুরদুয়ারে

দিন প্রতিদিন করোনার গ্ৰাফ ঊর্ধ্বমুখী আর এতে চিন্তিত প্রশাসন ও স্বাস্থ্য কর্তারা। করোনায় আক্রান্ত রোগীদের সংখ্যা আলিপুরদুয়ার জেলায় বৃদ্ধি পাবার দরুণ সেফ হোম তৈরি করার পরিকল্পনা নিল প্রশাসন । প্রশাসনের পক্ষ থেকে সেফ হোম তৈরি করার জন‍্য আলিপুরদুয়ার জেলার টোটোপাড়া ২ নং গ্ৰাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত আশুতোষ বিএড কলেজ পরিদর্শন করলেন প্রশাসন কর্তারা ও স্বাস্থ্য দপ্তরের কর্তারা । এদিন আশুতোষ বি এড কলেজে পরিদর্শনে যান আলিপুরদুয়ার ২ নং ব্লক বিডিও, আলিপুরদুয়ার ২ নং ব্লক স্বাস্থ্য আধিকারিক , শামুকতলা থানা ওসি সহ প্রশাসনিক কর্তারা। তারা আশুতোষ বি এড কলেজ পরিকাঠামো পরিদর্শন করেন।আলিপুরদুয়ার ২ নং ব্লক স্বাস্থ্য আধিকারিক তন্ময় দেবনাথ জানান রোগীর…
Read More
কোভিড পরিস্থিতি নিয়ে কালচিনি ব্লকে বৈঠক ও সিদ্ধান্ত

কোভিড পরিস্থিতি নিয়ে কালচিনি ব্লকে বৈঠক ও সিদ্ধান্ত

কোভিড পরিস্থিতিতে কালচিনি ব্লকে ১ লা মে থেকে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা অবধি শুধুমাত্র দোকানপাট খোলা থাকবে পাঁচটা পর থেকে সব বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত হল । শুক্রবার কালচিনি ব্লকে পঞ্চায়েত সমিতির সভা কক্ষে বর্তমান কোভিড পরিস্থিতি নিয়ে এক বৈঠক আয়োজিত হয় এদিনের বৈঠকে কালচিনি বিডিও প্রশান্ত বর্মণ,কালচিনি ওসি অনির্বাণ মজুমদার, কালচিনি ব্লক স্ব‍্যাস্থ আধিকারিক ডাঃ সুভাষ কুমার কর্মকার উপস্থিত ছিলেন এছাড়া কালচিনি ব্লকের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, ব‍্যবসায়ী সংগঠনের প্রতিনিধি ও চা বাগানের ম‍্যানেজার উপস্থিত ছিলেন বৈঠকে সিদ্ধান্ত হয় আগামীকাল ১ লা মে থেকে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা অবধি শুধুমাত্র দোকানপাট খোলা থাকবে এবং পাঁচটা পর সব…
Read More
কিছুতেই যেন থামছেনা সংক্রমণ

কিছুতেই যেন থামছেনা সংক্রমণ

মারণ ভাইরাস মোকাবিলায় হিমশিম খাচ্ছে গোটা দেশ। নতুন আক্রান্ত বৃদ্ধির জেরে দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেড়েই চলেছে। রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। বেড়েছে উদ্বেগ। করোনার ছায়া গোটা দেশে। গত দু’সপ্তাহ ধরেই দেশের সংক্রমণের হার রয়েছে অনেক বেশি। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৮৬ হাজার ৪৫২ জন। দৈনিক সংক্রমণের নিরিখে যা রেকর্ড। আর গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৪৯৮ জনের৷ এ নিয়ে ভারতে মোট আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮৭ লক্ষ ৬২ হাজার ৯৭৬ জন। মোট আক্রান্তের নিরিখে ভারতের আগে শুধু আমেরিকা। দেশের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু মহারাষ্ট্রে। সেখানে দৈনিক মৃত্যু ৭০০-র বেশি। উদ্বেগ বাড়ছে স্বাস্থ্যমন্ত্রকের৷
Read More