09
Mar
রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে কলকাতায় সফরে এসে বিক্ষোভের মুখে পড়লেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সোমবার সকালে তিনি কালীঘাট মন্দিরে পুজো দিতে গেলে মন্দিরের বাইরে একদল বিক্ষোভকারী তাঁকে লক্ষ্য করে কালো পতাকা দেখায় ও ‘গো ব্যাক’ স্লোগান তোলে। নির্বাচন কমিশনের প্রতিনিধিদল কলকাতায় পৌঁছনোর পরদিন সকালেই মুখ্য নির্বাচন কমিশনার কালীঘাট মন্দিরে পুজো দিতে যান। সেই সময় মন্দিরের প্রবেশপথের কাছেই একদল বিক্ষোভকারী জড়ো হয়ে তাঁর বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে। বিক্ষোভকারীদের হাতে কালো পতাকাও দেখা যায়। ঘটনার জেরে কিছুক্ষণের জন্য এলাকায় উত্তেজনা ছড়ালেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। নিরাপত্তার বলয়ে নির্বাচন কমিশনারকে মন্দিরে প্রবেশ…
