Blog

কেরালার শিক্ষক সাসপেনশন নিয়ে সরব শৈক্ষিক মহাসঙ্ঘ

কেরালার শিক্ষক সাসপেনশন নিয়ে সরব শৈক্ষিক মহাসঙ্ঘ

কেরালায় এক শিক্ষককে সাসপেন্ড করার প্রতিবাদে শিলিগুড়ি মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন দিল অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘ। সংগঠনের অভিযোগ, বীর সাভারকরকে নিয়ে একটি প্রশ্ন করার জেরেই কেরালার এক উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শ্রী গুরু প্রসাদ রাইকে সাসপেন্ড করা হয়েছে। সংগঠনের দাবি, একটি কুইজ প্রতিযোগিতায় ভারতের স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে প্রশ্ন করেছিলেন ওই শিক্ষক। সেখানে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে দীর্ঘতম শাস্তি কে পেয়েছিলেন, তা জানতে চাওয়া হয় এবং উত্তরে বীর সাভারকরের নাম উল্লেখ করা হয়েছিল। শিক্ষকের সাসপেনশন অবিলম্বে প্রত্যাহারের দাবিতে এদিন স্মারকলিপি জমা দেন সংগঠনের প্রতিনিধিরা। মহকুমা শাসকের মাধ্যমে তাঁদের দাবি কেরালা সরকার, রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার আবেদন জানানো…
Read More
শিক্ষকের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে শিলিগুড়ি মহকুমা শাসকের দপ্তরে স্মারকলিপি

শিক্ষকের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে শিলিগুড়ি মহকুমা শাসকের দপ্তরে স্মারকলিপি

কেরালায় এক শিক্ষককে সাসপেন্ড করার প্রতিবাদে শিলিগুড়ি মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন দিল অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘ। সংগঠনের অভিযোগ, বীর সাভারকরকে নিয়ে একটি প্রশ্ন করার জেরেই কেরালার এক শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে। সংগঠনের তরফে জানানো হয়, কেরালার এক উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শ্রী গুরু প্রসাদ রাই একটি কুইজ প্রতিযোগিতায় ভারতের স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে দীর্ঘতম শাস্তি কে পেয়েছিলেন, তা জানতে চাওয়া হয়েছিল। সংগঠনের দাবি, প্রশ্নটির উত্তর হিসেবে বীর সাভারকরের নাম উল্লেখ করা হয়েছিল। এরপরই ওই শিক্ষককে সাসপেন্ড করা হয় বলে অভিযোগ। সংগঠনের বক্তব্য, শুধুমাত্র বীর সাভারকরের নাম উল্লেখ করার কারণে একজন শিক্ষককে…
Read More
সেবক রোডে প্লাস্টিক কারখানায় আগুন

সেবক রোডে প্লাস্টিক কারখানায় আগুন

সোমবার এই ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ল শিলিগুড়ির সেবক রোড সংলগ্ন ইন্ডাস্ট্রিয়াল এস্টেট এলাকায়। সোমবার সকাল প্রায় ১০টা নাগাদ একটি প্লাস্টিক কারখানায় আচমকাই আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে কারখানার ভিতরে থাকা প্লাস্টিকের বিভিন্ন সামগ্রী এবং প্লাস্টিকের দানার বস্তায়। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ। পাশাপাশি দমকলের তিনটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। কারখানার ভিতরে প্রচুর পরিমাণে দাহ্য প্লাস্টিক সামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। শহরের বিভিন্ন প্রান্ত থেকেও আগুনের ধোঁয়া দেখতে পাওয়া যায়। কারখানার পাশেই রয়েছে একাধিক কারখানা ও গুদাম। ফলে…
Read More
মাহিন্দ্রা লঞ্চ করেছে BLAZO i-TRK

মাহিন্দ্রা লঞ্চ করেছে BLAZO i-TRK

মাহিন্দ্রা গ্রুপের মাহিন্দ্রা ট্রাক অ্যান্ড বাস ১৪ অগাস্ট, ২০২৬-এ ভারতের বাণিজ্যিক পরিবহণ ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা করে তাদের নতুন প্রজন্মের ভারী বাণিজ্যিক ট্রাক BLAZO i-TRK লঞ্চ করেছে। ‘প্রফিট কা রকেট’ ট্যাগলাইন নিয়ে বাজারে আসা এই ট্রাকটি কেবল একটি বাহন নয়, বরং পরিবহনকারী ও ফ্লিট মালিকদের জন্য একটি সম্পূর্ণ ব্যবসায়িক সমাধান। এর পাঁচটি ট্রাক পাঁচ বছরে ১৫ লক্ষ টাকা পর্যন্ত অতিরিক্ত মুনাফা দিতে সক্ষম এবং ফ্লিট পরিচালনায় নতুন মানদণ্ড স্থাপন করবে। এই ট্রাকটিতে রয়েছে ৩২০ হর্সপাওয়ারের শক্তিশালী এমপাওয়ার ইঞ্জিন এবং ভারতের প্রথম পেটেন্ট পাওয়া এআই-এনাবেলড 'আইফুয়েলস্মার্ট অটো ড্রাইভ' মোড, যা রাস্তার ঢাল ও কার্গোর ওজন অনুযায়ী রিয়েল-টাইমে সবচেয়ে সাশ্রয়ী ড্রাইভ…
Read More
সাশ্রয়ী মূল্যে খাবার অর্ডার করার অ্যাপ টইং এখন খড়গপুরেও

সাশ্রয়ী মূল্যে খাবার অর্ডার করার অ্যাপ টইং এখন খড়গপুরেও

সাশ্রয়ী ফুড ডেলিভারি অ্যাপ 'টইং' এখন খড়গপুর সহ ভারতের ৫৭টি শহরে উপলব্ধ। রেস্তোরাঁর মেনুর সমান বা তার চেয়েও কম দামে প্রতিদিন খাবার ও পানীয় সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া এই অ্যাপে কোনও প্যাকেজিং চার্জ বা প্ল্যাটফর্ম ফি নেওয়া হয় না। এর ফলে ইউজাররা মাত্র ৯৯ টাকার কম দামে বিরিয়ানি ও বার্গারের মতো বিভিন্ন সুস্বাদু খাবার অর্ডার করতে পারছেন। খড়গপুর ছাড়াও সম্প্রতি এটি জামশেদপুর, কটক, উদয়পুর ও অমৃতসরে চালু হয়েছে।২০২৫ সালের দ্বিতীয়ার্ধে পুনেকে প্রথম শহর হিসেবে নিয়ে যাত্রা শুরু করা টইং বর্তমানে দেশের আরও অনেক শহরে রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য আগ্রা, ভদোদরা, গুয়াহাটি, নাশিক, নাগপুর, পাটনা, ঔরঙ্গাবাদ, ভোপাল, দিল্লি এনসিআর, মেরঠ, চণ্ডীগড়, আহমেদাবাদ,…
Read More
তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ঢাকার দুই শর্ত

তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ঢাকার দুই শর্ত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরির প্রক্রিয়া হিসাবে দুটো শর্তের কথা বলেছে বাংলাদেশ সরকার। সফরের ক্ষেত্রে ঢাকার সিদ্ধান্তের আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া ত্বরান্বিত করা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার আসামিদের বাংলাদেশের হাতে তুলে দেওয়ার কথা বলেছে ঢাকা।রোববার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম এক ব্রিফিংয়ে এ শর্তের কথা জানান।ব্রিফিংয়ে লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে কয়েক সপ্তাহ ধরে আলাপ-আলোচনার মধ্যে ছিলেন ঢাকা ও দিল্লির কর্মকর্তারা। অবশ্য, ৫ অগাস্ট নয়া দিল্লিতে মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্ত শেখ হাসিনা প্রকাশ্য সংবাদ সম্মেলনের কারণে…
Read More
জলস্তর বাড়তেই ভয়াল রূপ গঙ্গার, মালদার মহানন্দাটোলায় একের পর এক বাড়ি নদীগর্ভে

জলস্তর বাড়তেই ভয়াল রূপ গঙ্গার, মালদার মহানন্দাটোলায় একের পর এক বাড়ি নদীগর্ভে

জলস্তর বৃদ্ধি পেতেই ভয়ঙ্কর হয়ে উঠেছে গঙ্গা নদী। সকাল থেকেই একের পর এক বাড়ি তলিয়ে যাচ্ছে গঙ্গা নদীগর্ভে। মালদার রতুয়া ব্লকের মহানন্দাটোলার জিতুটোলা ও মুনিরামটোলায় এলাকার বাসিন্দারা ভাঙণে বিপর্যস্ত। গঙ্গার ভয়াল গ্রাস থেকে বাঁচতে আতঙ্কে নিজেদর বসতবাড়ি ভাঙছে তারা। সরে যাচ্ছে অন্যত্র। বাসিন্দাদের অভিযোগ ফ্রী বছর ভাঙণের কবলে পড়েন। কিন্তু রাজনৈতিক নেতৃত্ব থেকে প্রশাসন কেবল পরিদর্শন করেন।কোন ব্যবস্থা হয় না।
Read More
স্বাধীনতা দিবসের সকালে জাতীয় পতাকা উত্তোলন, দিন শুরু করলেন পর্যটন মন্ত্রী শংকর ঘোষ

স্বাধীনতা দিবসের সকালে জাতীয় পতাকা উত্তোলন, দিন শুরু করলেন পর্যটন মন্ত্রী শংকর ঘোষ

স্বাধীনতা দিবসের সকালে নিজের দপ্তরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিন শুরু করলেন শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। শনিবার শিলিগুড়ির মৈনাক টুরিস্ট লজে অবস্থিত পর্যটন দপ্তরের অফিস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি। জাতীয় পতাকা উত্তোলনের পর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন শুরু হয়। এরপর দপ্তরের আধিকারিক ও উপস্থিত শিশুদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন মন্ত্রী। সকলের মধ্যে চকলেট বিতরণ করেও দিনটি উদযাপন করেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পর্যটন মন্ত্রী দেশের স্বাধীনতার জন্য আত্মবলিদান দেওয়া সকল বীরকে শ্রদ্ধা জানান। স্বাধীনতার এই বিশেষ দিনে দেশ ও দেশের মানুষের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি সকলকে স্বাধীনতা…
Read More
মিষ্টির থালায় তিরঙ্গা: স্বাধীনতা দিবসে শান্তিপুরের লোকনাথ মিষ্টান্ন ভান্ডারের অভিনব উদ্যোগ

মিষ্টির থালায় তিরঙ্গা: স্বাধীনতা দিবসে শান্তিপুরের লোকনাথ মিষ্টান্ন ভান্ডারের অভিনব উদ্যোগ

স্বাধীনতা দিবস উপলক্ষে দেশজুড়ে চলছে নানা আয়োজন। 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচির মধ্য দিয়ে ঘরে ঘরে যেমন জাতীয় পতাকা উত্তোলনের উদ্যোগ নেওয়া হয়েছে, ঠিক তেমনই এই আবহে মানুষের ঘরে ঘরে দেশাত্মবোধের আনন্দ পৌঁছে দিতে এবার ব্যতিক্রমী উদ্যোগ নিলেন এক মিষ্টি কারিগর।শান্তিপুরের 'লোকনাথ মিষ্টান্ন ভান্ডার'-এ তৈরি করা হয়েছে বিশেষ তিরঙ্গা মিষ্টি। দোকানের প্রধান কারিগর রবীন্দ্রনাথ নাথ জানান, প্রতি বছরই স্বাধীনতা দিবসের প্রাক্কালে তারা এই মিষ্টি তৈরি করেন। তবে এ বছর সাধারণ মানুষের মধ্যে এর ব্যাপক চাহিদা দেখে তারা ১,০০০টিরও বেশি মিষ্টি প্রস্তুত করেছেন। তিরঙ্গা মিষ্টির তিনটি ভিন্ন রঙের জন্য ব্যবহার করা হয়েছে তিনটি সুস্বাদু ও ভিন্ন ফ্লেভার,সবুজ রঙ গ্রিন ম্যাঙ্গো ফ্লেভার।সাদা রঙ,লেবুর…
Read More
ইকেওয়াইসি না করলে কি বন্ধ হবে গ্যাস? আ*তঙ্কে গ্রাহকরা

ইকেওয়াইসি না করলে কি বন্ধ হবে গ্যাস? আ*তঙ্কে গ্রাহকরা

গ্যাসের ইকেওয়াইসি করানোকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ। ২০ টাকার সরকারি সাবসিডি বজায় রাখতে গ্যাসের সংযোগধারীদের ইকেওয়াইসি করানো বাধ্যতামূলক করা হয়েছে। আগামী ১৬ তারিখ পর্যন্ত এই প্রক্রিয়া চলবে বলে জানানো হয়েছে। ৮ থেকে ৮০—গ্যাসের সংযোগ যার নামে, তাঁকেই নির্ধারিত সময়ের মধ্যে গ্যাসের দোকানে গিয়ে ইকেওয়াইসি সম্পন্ন করতে হচ্ছে। সংযোগধারী নিজে উপস্থিত না থাকলে ইকেওয়াইসি করা সম্ভব নয়। ফলে কাজকর্ম সামলে বহু মানুষ গ্যাসের দোকানে ভিড় করছেন। তবে ইকেওয়াইসি না করলে শুধু সাবসিডি বন্ধ হবে, নাকি ভবিষ্যতে গ্যাস পেতেও সমস্যা হবে—তা নিয়ে গ্রাহকদের একাংশের মধ্যে বিভ্রান্তি ও আতঙ্ক তৈরি হয়েছে। কেউ কেউ আশঙ্কা করছেন, সময়সীমার মধ্যে ইকেওয়াইসি না করালে…
Read More