Blog

পশ্চিমবঙ্গের বহরমপুরে এবার বারবিকিউ নেশনের নতুন শাখা

পশ্চিমবঙ্গের বহরমপুরে এবার বারবিকিউ নেশনের নতুন শাখা

ভারতের অন্যতম শীর্ষস্থানীয় ক্যাজুয়াল ডাইনিং চেইন 'বারবিকিউ নেশন' পশ্চিমবঙ্গের বহরমপুর টাউনের গোরাবাজারের শহীদ সূর্য সেন রোডের মোহন মলে তাদের ২০তম আউটলেট চালু করেছে। ৩,০৭৯ বর্গফুটজুড়ে বিস্তৃত এবং প্রাণবন্ত ও আধুনিক অভ্যন্তরীণ সজ্জার এই আউটলেটটিতে একসঙ্গে ৯৭ জন অতিথি বসার ব্যবস্থা রয়েছে, যা কর্পোরেট লাঞ্চ এবং পারিবারিক জমায়েতের জন্য একটি নিখুঁত জায়গা।বারবিকিউ নেশন হসপিটালিটি লিমিটেডের রিজিওনাল ম্যানেজার (ইস্ট) শ্রী সুমন মুখার্জি বলেন, "বহরমপুর টাউনের গোরাবাজারের শহীদ সূর্য সেন রোডের মোহন মলে আমাদের ২০তম আউটলেট চালুর মাধ্যমে পশ্চিমবঙ্গে আমাদের সম্প্রসারণ ধারা অব্যাহত রাখতে পেরে আমরা আনন্দিত।"বারবিকিউ নেশনের 'ইট-অল-ইউ-ক্যান' বাফেতে নিরামিষ ও আমিষ পদের বিশাল সমাহার রয়েছে। স্টার্টার থেকে ডেজার্ট, অতিথিরা প্রতিটি স্বাদ…
Read More
SOP মেনে তদন্তে সাফল্য, ৩০টি হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা

SOP মেনে তদন্তে সাফল্য, ৩০টি হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা

শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অধীন বাগডোগরা থানার পুলিশের বিশেষ উদ্যোগে উদ্ধার করা হল ৩০টি হারানো মোবাইল ফোন। নির্দিষ্ট স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) মেনে তদন্ত ও যাচাইয়ের পর মোবাইল ফোনগুলির প্রকৃত মালিকদের চিহ্নিত করা হয়।এরপর উদ্ধার হওয়া ৩০টি মোবাইল ফোনই তাঁদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। দীর্ঘদিন পর হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে পুলিশ সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। হারানো ও চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধারের ক্ষেত্রেও পুলিশের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Read More
বঙ্কিমের মূর্তি উন্মোচনে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে দেশপ্রেমের আবহ

বঙ্কিমের মূর্তি উন্মোচনে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে দেশপ্রেমের আবহ

স্বাধীনতা দিবসের প্রাক্কালে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় চত্বর দেশাত্মবোধক আবেগে মুখরিত হয়ে উঠেছিল। শুক্রবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ‘হাজারো কণ্ঠে বন্দে মাতরম’ শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের বিবেকানন্দ সভাগৃহে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও মেদিনীপুর শহরের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. দীপক কুমার কর-সহ অন্যান্য বিশিষ্টজনেরা। তাঁদের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দে মাতরম’-কে কেন্দ্র করে আয়োজিত এই অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয় চত্বরে দেশপ্রেম ও জাতীয়তাবাদের বার্তা ছড়িয়ে দেয়। দিনের অন্যতম আকর্ষণ ছিল ‘বন্দে মাতরম’-এর রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন। অনুষ্ঠানের শুরুতে হাতে জাতীয় পতাকা…
Read More
নারীদের জন্য লঞ্চ হলো টার্ম প্ল্যান ‘আইসিআইসিআই প্রু আইপ্রোটেক্ট স্মার্ট হার’

নারীদের জন্য লঞ্চ হলো টার্ম প্ল্যান ‘আইসিআইসিআই প্রু আইপ্রোটেক্ট স্মার্ট হার’

আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইনস্যুরেন্স বিশেষভাবে নারীদের জন্য তৈরি করেছে ‘আইসিআইসিআই প্রু আইপ্রোটেক্ট স্মার্ট হার’ টার্ম প্ল্যান। জীবন বিমার সঙ্গে স্বাস্থ্য ও সুস্থতার সুবিধা যুক্ত করে নারীদের পরিবর্তিত সুরক্ষা এবং সুস্থতার প্রয়োজন মেটানোর জন্য এই পণ্যটি তৈরি করা হয়েছে।‘আইসিআইসিআই প্রু আইপ্রোটেক্ট স্মার্ট হার’ নারীদের জন্য আজীবন ১৫% প্রিমিয়াম ডিসকাউন্ট, গর্ভাবস্থায় প্রিমিয়াম বিরতির সুযোগ, নারী-নির্দিষ্ট স্বাস্থ্য পরিষেবা এবং ১০ বছর ধরে বার্ষিক ১০% বর্ধিত আয়ের মাধ্যমে শিশু শিক্ষা সুরক্ষার মতো বিশেষ সুবিধা দেয়। আইসিআইসিআই প্রুডেন্সিয়ালের চিফ প্রোডাক্ট অফিসার বিকাশ গুপ্ত বলেন, “ভারতীয় নারীদের বহুমুখী ভূমিকার কথা মাথায় রেখে এবং তাদের অনন্য স্বাস্থ্যসেবা ও আর্থিক সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতেই ‘আইসিআইসিআই প্রু আইপ্রোটেক্ট স্মার্ট…
Read More
একধাক্কায় অনেকটাই দাম বাড়ানো হলো পানীয় জলের

একধাক্কায় অনেকটাই দাম বাড়ানো হলো পানীয় জলের

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে আচমকাই বাড়ানো হল সমস্ত প্যাকেটজাত পানীয় জলের দাম। এবার থেকে সমস্ত প্যাকেটজাত জনপ্রিয় ব্র্যান্ডের পানীয় জল খেতে গেলে ৫ থেকে ১০ টাকা বেশী খরচ করতে হবে। আসলে ইদানীং বাজারে কাঁচামালের মূল্যবৃদ্ধির সাথে সাথেই বেড়েছে পরিবহণ খরচ। যার ফলে এবার থেকে বিসলেরি কিংবা অ্যাকুয়াফিনার মতো জনপ্রিয় ব্র্যান্ডের ৫ কিংবা ১০ লিটারের জলের বোতল অথবা জার কিনতে হলে অতিরিক্ত টাকা দিয়ে হবে। এক ধাক্কায় পানীয় জলের দাম বেড়ে যাওয়ায় চিন্তায় একাধিক পরিবার। এপ্রসঙ্গে কলকাতার এক বাসিন্দা বলেছেন, ‘জল মানেই অত্যাবশ্যকীয় একটি পণ্য। তাই এমন ভাবে…
Read More
ঘোষিত হলো পরীক্ষার দিনক্ষণ

ঘোষিত হলো পরীক্ষার দিনক্ষণ

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। অবশেষে প্রকাশিত হল দ্বাদশ শ্রেণীর সাপ্লিমেন্ট পরীক্ষার অ্যাডমিট কার্ড। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ সিবি এসই। বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, ২৮ জুলাই দুটি পর্বের পরীক্ষা নেওয়া হবে। যেখানে প্রথম পর্বের পরীক্ষা সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলবে। কলা, বিজ্ঞান, প্রযুক্তিবিদ্যা বিভাগের বিভিন্ন বিষয় এবং ভাষা ও সাহিত্যের পরীক্ষা ওই পর্বে নেওয়া হবে। তবে, ভারতীয় সঙ্গীত, পেইন্টিং, কমার্শিয়াল আর্ট, যোগা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্সের মতো কিছু বিশেষ বিষয়ের পরীক্ষা সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত হতে চলেছে। প্রশ্নপত্র পড়ার জন্য…
Read More
প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ঝাড়খণ্ডে বিক্ষোভ, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি ABVP-র

প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ঝাড়খণ্ডে বিক্ষোভ, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি ABVP-র

ঝাড়খণ্ডে JPSC ও JSSC পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তেজনা তৈরি হয়েছে। এই ঘটনার প্রতিবাদে এবং সঠিক তদন্তের দাবিতে সরব হয়েছে ছাত্র সংগঠনগুলি। অভিযোগ, প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে বিধানসভা ঘেরাও কর্মসূচিতে অংশ নিতে আসা ছাত্র-ছাত্রীদের ওপর পুলিশ লাঠিচার্জ করে। পুলিশের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে আন্দোলনকারীরা। এই ঘটনার প্রতিবাদে আজ, বৃহস্পতিবার, একটি প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়। একইসঙ্গে প্রশ্নপত্র ফাঁসের ঘটনার নিরপেক্ষ ও সঠিক তদন্তের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI-এর মাধ্যমে তদন্তের দাবি জানানো হয়েছে। আন্দোলনকারীদের বক্তব্য, পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্নপত্র ফাঁস হলে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। তাই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার…
Read More
শুরু হতে চলেছে শংসাপত্র যাচাইয়ের প্রক্রিয়া

শুরু হতে চলেছে শংসাপত্র যাচাইয়ের প্রক্রিয়া

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। এই পরিস্থিতিতে বার্থ সার্টিফিকেট ও ডেথ সার্টিফিকেটের জালিয়াতি রুখতে এবার কড়া পদক্ষেপ রাজ্যের। এবার ভুয়ো জন্ম-মৃত্যু শংসাপত্র খতিয়ে দেখতে জেলায় জেলায় অভিযান শুরু করবে রাজ্য। মনোজ আগারওয়ালের দাবি, এসআইআরে প্রচুর বেনিয়ম নজরে পড়েছে কমিশনের। মুখ্যসচিব জানিয়েছেন, বার্থ সার্টিফিকেট ও ডেথ সার্টিফিকেটে তথ্য স্ক্যান করা হচ্ছে। শুধু ভেরিফিকেশন করার জন্য এটা করা হচ্ছে। কারও কোনও সমস্যা হবে না। মুখ্যসচিবের দাবি, বেশ কয়েকদিন ধরে অভিযোগ উঠছে, তৃণমূল জমানায় এসআইআর-এর সময় বেআইনি জন্ম-মৃত্যু শংসাপত্র ইস্যু করার অভিযোগ উঠেছে। সেই অভিযোগের…
Read More
পাওয়ারলুমের দাপটে সং*কটে বাংলার তাঁতশিল্প

পাওয়ারলুমের দাপটে সং*কটে বাংলার তাঁতশিল্প

বাংলার ঐতিহ্যবাহী হস্তচালিত তাঁতশিল্প ক্রমশ সংকটের মুখে পড়েছে। শান্তিপুর ও ফুলিয়ার বহু তাঁতঘরে আগের মতো আর তাঁতের খটখট শব্দ শোনা যায় না। কাজের অভাব ও জীবিকার অনিশ্চয়তায় অনেক তাঁতি বাধ্য হয়ে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন বলে অভিযোগ। তাঁতিদের অভিযোগ, ২০১৬-১৭ সালের পর থেকে বাজারে পাওয়ারলুমে তৈরি কাপড়ের দাপট বাড়তে শুরু করে। তাঁদের দাবি, হস্তচালিত তাঁতের জন্য সংরক্ষিত ২২ ধরনের বস্ত্র পাওয়ারলুম বা মিলে তৈরি করা আইনত নিষিদ্ধ হলেও ২০১৮ সালের পর থেকে নিয়ম লঙ্ঘনের ঘটনা বেড়েছে। এ ক্ষেত্রে টেক্সটাইল দপ্তরের এনফোর্সমেন্ট বিভাগের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন তাঁতশিল্পীরা। তাঁদের দাবি, নিয়ম লঙ্ঘন করে পাওয়ারলুমের উৎপাদন চললেও মাঠপর্যায়ে নিয়মিত নজরদারি বা অভিযান দেখা…
Read More
এএসসিআই রিপোর্টে গরমের বিজ্ঞাপনে করা ৯৮% দাবি সংশোধন বা বাতিল

এএসসিআই রিপোর্টে গরমের বিজ্ঞাপনে করা ৯৮% দাবি সংশোধন বা বাতিল

অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ডস কাউন্সিল অব ইন্ডিয়া ২০২৬ সালের এপ্রিল-জুন মেয়াদে গ্রীষ্মকালীন ৪০টি বিজ্ঞাপনের উপর সমীক্ষা চালিয়ে ‘দি হিট ইজ অন’ শীর্ষক রিপোর্ট প্রকাশ করেছে। এতে দেখা যায়, সংস্থাতর হস্তক্ষেপে ৩৯টি বিজ্ঞাপনেই সংশোধনের প্রয়োজন পড়েছে। ২১টি বিজ্ঞাপন কোনও আপত্তি ছাড়াই বিজ্ঞাপনদাতারা সংশোধন বা প্রত্যাহার করে নিয়েছেন। ১৮টি বিজ্ঞাপন নীতিমালা লঙ্ঘন করেছে বলে কনজিউমার কমপ্লেন্টস কাউন্সিলের পর্যালোচনায় প্রমাণিত হয়েছে। ১টি মাত্র বিজ্ঞাপন নিজের করা দাবির সপক্ষে সঠিক প্রমাণ দিতে পেরেছে। সূর্যের আলো থেকে সুরক্ষা এবং ত্বকের তামাটে ভাব দূর করার বিজ্ঞাপনগুলোতে সবচেয়ে বেশি অনিয়ম ও নীতি লঙ্ঘন দেখা গিয়েছে। এর পরেই রয়েছে ঘর ঠান্ডা রাখা, বাতাস বিশুদ্ধকরণ ও স্বাচ্ছন্দ্যের জন্য তৈরি হোম অ্যাপ্লায়েন্স…
Read More